editor

10320 Posts
এলঅ্যান্ডটি দেশের দীর্ঘতম সড়কসেতু তৈরি করবে

এলঅ্যান্ডটি দেশের দীর্ঘতম সড়কসেতু তৈরি করবে

সর্বনিম্ন দরপত্র পেশ করে লারসেন অ্যান্ড টুবরো ৩১৬৬ কোটি টাকায় ব্রহ্মপুত্র নদীর উপরে ২০ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের একটি সড়কসেতু নির্মাণের দায়িত্ত্ব পেয়েছে। ধুবড়ি থেকে ফুলবাড়ি পর্যন্ত এনএইচ ১২৭বি বরাবর এই সেতুটি নির্মিত হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের জন্য। এটি হবে দেশের সর্ববৃহৎ সড়কসেতু (১৮.৩৬ কিলোমিটার)। সেতুটি উত্তরপূর্বাঞ্চলের আসাম ও মেঘালয় রাজ্যদুটিকে সংযুক্ত করবে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির আর্থিক আনুকূল্যে এই প্রকল্পটি রূপায়িত হবে। প্রকল্পটি রূপায়ণের ভার পেয়েছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আশা করা হচ্ছে ২০২৬-২৭ সাল নাগাদ সড়কসেতুটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। ব্রহ্মপুত্রের দুই পারে অবস্থিত ধুবড়ি থেকে ফুলবাড়ির সড়ক পথের দূরত্ব…
Read More
জয়গাঁতে দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

জয়গাঁতে দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ল দুষ্কৃতীরা। সূত্রের খবর আলিপুরদুয়ারের জয়গাঁতে একটি দলীয় সমাবেশে যাওয়ার সময় কিছু দুষ্কৃতী দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এতে দুটি গাড়ির কাঁচ ভেঙে যায় বলে জানা গেছে।এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতাদের দাবি তাদের সমাবেশ পন্ড করতে এই অপকর্ম করছে কিছু দুষ্কৃতী। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিজেপি নেতারা । এদিন সকালে ভুটান সীমান্তবর্তী জয়ঁগা থেকে বিজেপি রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষের কনভয় পরিক্রমা করে জয়ঁগা খোকলা বস্তি এলাকায় আসার সময় জয়ঁগা সুমসুমি বাজার এলাকায় দীলিপ ঘোষের কনভয় কে উদ্দেশ্য করে দুষ্কৃতীরা ঢিল ছোড়ে। এবং এতে কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারি…
Read More
ধর্মান্তরিতদের একাধিক সুবিধা নিয়ন্ত্রণে বিল পাশের দাবি জনজাতি সুরক্ষা মঞ্চের

ধর্মান্তরিতদের একাধিক সুবিধা নিয়ন্ত্রণে বিল পাশের দাবি জনজাতি সুরক্ষা মঞ্চের

দেশে আদিবাসীরা ধর্মান্তরিত হয়ে দ্বৈত সুবিধা নিচ্ছে এর বিরূদ্ধে দেশজুড়ে জেলা শাসকদের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রকে স্মারকলিপি দিল জনজাতি সুরক্ষা মঞ্চ । এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে এসটি দের দ্বৈত সুবিধার বিরুদ্ধে এবং এই সুবিধা নিয়ন্ত্রণে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানালেন জনজাতি সুরক্ষা মঞ্চের সদস্য মণিকুমার লামা। জনজাতি সুরক্ষা মঞ্চের অভিযোগ দেশে হিন্দু ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা শুধুমাত্র মাইনরিটি সুবিধা পেলেও আদিবাসী জনজাতির মানুষেরা ধর্মান্তরিত হয়ে একদিকে এসটির সুবিধা নিচ্ছে অন্যদিকে মাইনরিটির সুবিধাও নিচ্ছে। এতে মূল মাইনোরিটি র লোকেরা বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও তারা কোনো ধর্মের বিরুদ্ধে নয় বলে স্পষ্ট করে জানিয়েছেন। প্রাক্তন সাংসদ কার্তিক ওঁরাও এর…
Read More
রক্ত শূন্য মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক , চিন্তায় রোগীর পরিজনেরা

রক্ত শূন্য মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক , চিন্তায় রোগীর পরিজনেরা

ব্লাড ব্যাংকের ডিসপ্লে বোর্ডে সব ক্যাটাগরিতে ইউনিট সংখ্যা শূন্য। রক্তের সব ইউনিটের পাশে নীল কালি। এরকম অবস্থা নিয়ে একদিকে যেমন রোগীর চিকিৎসায় দেরি হচ্ছে তেমনি রক্ত দাতা খুঁজতে হন্যে হয়ে খুঁজতে হচ্ছে রোগীর পরিবার-পরিজনকে। জানা গেছে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক প্রায় একসপ্তাহ ধরে খালি পরে রয়েছে এই ঘটনায় চিন্তায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর দীর্ঘদিন করোনা এবং লকডাউন পরিস্থিতিতে জেলায় বেশি রক্তদান শিবিরের আয়োজন হয়নি। এর পাশাপাশি করোনা আবহে ঝুঁকি নিয়ে কোনো রক্তদাতা মেডিকেলে রক্ত দিতে আসছেন না। এর ফলে চরম সমস্যায় পড়েছে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক। রোগীর এক আত্মীয় দীপককুমার মন্ডল বলেন, ৫ দিন ধরে…
Read More
মারুতি সুজুকি সুপার ক্যারির বিএস৬ এস-সিএনজি ভেরিয়েন্ট

মারুতি সুজুকি সুপার ক্যারির বিএস৬ এস-সিএনজি ভেরিয়েন্ট

মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড লঞ্চ্‌ করল বিএস৬ বিধিসম্মত এস-সিএনজি ভেরিয়েন্টের সুপার ক্যারি। অটো এক্সপো ২০২০-তে ঘোষিত কোম্পানির মিশন গ্রীন মিলিয়ন অনুযায়ী এই নতুন ভেহিকেলটি আনা হয়েছে। মারুতি সুজুকি সুপার ক্যারি হল ভারতের প্রথম লাইট কমার্সিয়াল ভেহিকেল, যা বিএস৬ ইঞ্জিনে আপগ্রেড হয়েছে। মিশন গ্রীন মিলিয়নের আওতায় ইতিমধ্যে সিএনজি ও স্মার্ট হাইব্রিড ভেহিকেল-সহ এক মিলিয়ন গ্রীন ভেহিকেল বিক্রয় করেছে মারুতি সুজুকি। আগামী দুই বছরের মধ্যে আরও এক মিলিয়ন বিক্রয়ের লক্ষ্য নিয়ে চলেছে মারুতি সুজুকি।  মারুতি সুজুকি এস-সিএনজি ভেহিকেলে রয়েছে ডুয়াল ইন্টারডিপেন্ডেন্ট ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ও ইন্টেলিজেন্ট ইঞ্জেকশন সিস্টেম। এই ভেহিকেলগুলি ফ্যাক্টরি-ফিটেড, স্পেশালি টিউনড ও ক্যালিব্রেটেড, যাতে যেকোনও পথে অপ্টিমাম পারফর্ম্যান্স ও এনহ্যান্সড…
Read More
সোনির নতুন ব্রাভিয়া টিভি

সোনির নতুন ব্রাভিয়া টিভি

এ৮এইচ সিরিজে নতুন ৪কে এইচডিআর ওএলইডি টিভি নিয়ে এসেছে সোনি। এই টিভির শক্তিশালী প্রসেসর একইসঙ্গে দেয় পিকচার ও সাউন্ডের অভূতপূর্ব সমন্বয়। এ৮এইচ ওএলইডি টিভি পাওয়া যাবে ১৬৪ সেমি (৬৫) সাইজে। এই টিভির শক্তি জোগায় সেলফ-ইলুমিনেটিং পিক্সেল, যার নিয়ন্ত্রণ করে পিকচার প্রসেসর এক্স১ আল্টিমেট। এই প্রসেসরের জন্য এসডি ও এইচডি কনটেন্ট প্রায় ৪কে পিকচার কোয়ালিটি এনে দেয়। ছবিকে আরও স্পষ্ট করার জন্য এই টিভিতে রয়েছে পিক্সেল কনট্রাস্ট বুস্টার, যা কলার ও কন্ট্রাসট বৃদ্ধি করে ও টিভি দেখাকে আরও আনন্দদায়ক করে। এই সোনি টেকনোলজির জন্য ছবি একেবারে স্বাভাবিক হয়ে ওঠে। এই টিভির বেস্ট বাই প্রাইস ২৭৯,৯৯০ টাকা। ৫ নভেম্বর থেকে ব্রাভিয়া এ৮এইচ…
Read More
সুস্থ স্মৃতি ইরানি

সুস্থ স্মৃতি ইরানি

নয়াদিল্লি: অবশেষে করোনা নেগেটিভ হয়ে সেরে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ ট্যুইটারে মন্ত্রী সেরে ওঠার খবর দিলেন৷ মন্ত্রী লিখেছেন, ‘এখন আমার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ৷  সুস্থতার জন্য শুভেচ্ছা পাঠানো ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ৷’ অক্টোবর মাসের ২৮ তারিখ নাগাদ ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন স্মৃতি ইরানি৷
Read More
স্পষ্ট বার্তা দিলেন বিমান বসু

স্পষ্ট বার্তা দিলেন বিমান বসু

একুশের নির্বাচনে বাংলায় বিরোধী দল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করার স্পষ্ট বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ধর্মনিরপেক্ষ যে কোনও শক্তির সঙ্গেই জোট করতে আপত্তি নেই বামেদের। যদিও তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই নেই বলেও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বসু জানালেন, ‘তৃণমূল ও বিজেপি-কে নিঃশেষ করতে আমরা বিরোধী সমস্ত শক্তি একজোট হব। নিয়মিত বৈঠকের মাধ্যমেই আমরা বেঙ্গল মডেল গড়ে তুলেছি। তবে আমরা আশাবাদী আগের দুটি ভোটের তুলনায় এবার বামপন্থীদের ভোট কয়েক গুণ বৃদ্ধি পাবে বাংলায়’।
Read More
আমন্ড – দিওয়ালির সেরা উপহার

আমন্ড – দিওয়ালির সেরা উপহার

প্রিয়জনের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়ার সুযোগ এনে দেয় দিওয়ালী। এইসময়ে চলতি উপহারের পরিবর্তে আমন্ডের মতো স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য উপহার দেওয়া যেতে পারে। আমন্ড স্বাস্থ্যের পক্ষে উপকারী, বিশেষকরে হার্ট, ডায়াবিটিস ও ওজন নিয়ন্ত্রণের জন্য এটি খুব কার্যকর।  বলিউড অভিনেত্রী সোহা আলি খান বলেন, এবারের দিওয়ালিতে তাঁর উপহারের তালিকার একদম উপরে রয়েছে আমন্ড, কারণ আমন্ড পুষ্টিতে ভরপুর। সুপরিচিত ফিটনেস অ্যান্ড সেলিব্রিটি মাস্টার ইন্সট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা জানান, উৎসবের মরশুমে হাতের পাশে রাখার মতো ভাল খাদ্য আমন্ড, যা এটি উপহার হিসেবেও ভাল।  ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিওনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার দিওয়ালির সময়ে মিষ্টির বদলে আমন্ড উপহার দেওয়ার পক্ষে সায় দিয়েছেন। পাইলেটস এক্সপার্ট ও ডায়েট…
Read More
প্রশ্নের মুখে অভিনেতা অর্জুন রামপাল

প্রশ্নের মুখে অভিনেতা অর্জুন রামপাল

সুশান্ত সিং রাজুপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ খতিয়ে দেখাছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। NCB এই দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক হেভিওয়েট নাম প্রকাশ্যে এসেছে। NCB-র তীক্ষ্ণ প্রশ্নবাণের সম্মুখীন অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। অভিনেতার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এবার জিজ্ঞাসাবাদ করা হবে অর্জুন রামপালকে।
Read More
২৬/১১-তে জড়িত জঙ্গি রয়েছে পাকিস্তানেই

২৬/১১-তে জড়িত জঙ্গি রয়েছে পাকিস্তানেই

২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ঘটনা আজও ভোলেনি ভারতবাসী। চাপের মুখে পড়ে পাকিস্তান স্বীকার করে নিল যে জঙ্গিরা য বহাল তবিয়তে পাকিস্তানেই গা ঢাকা দিয়ে রয়েছে। মুম্বইয়ের ঘটনায় আগে থেকেই নাম জড়িয়েছে মহম্মদ আমজাদ খানের। এরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার সদস্য। জঙ্গিদের বিরুদ্ধে আরও কঠোর হয়ে উঠতে চায় পাকিস্তান। তাই ওই জঙ্গিদের ধরিয়ে দিতে পারলে পাক-সরকারের কাছ থেকে পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে।
Read More
অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে

অস্বস্তি বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে

ফের আবহাওয়ার পরিবর্তন। যা শীতের সময়ে একেবারেই ভালো লক্ষণ না। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে শহর জুড়ে, আর এটা আগামী কয়েকদিন জুড়ে এমন ধরনের আবহাওয়া চলতেই থাকবে। শহর জুড়ে আর্দ্রতা জনিত অস্বস্তি ভ্যাপসা গরম। গত কয়েকদিনের তাপমাত্রা ২০ ডিগ্রীর নিচে তাপমাত্রা কিন্তু এখন সেটাই ২২ ডিগ্রীর ঘরে। ভোরের দিকে কমলেও সেটা রোদ ওঠার সাথে সাথে সেটা একেবারেই মিলিয়ে যায়‌।
Read More
নতুন জার্নির জন্য প্রস্তুত শ্রাবন্তী

নতুন জার্নির জন্য প্রস্তুত শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর দাম্পত্য জীবন টালমাটাল, এমনই গুঞ্জন টলিগঞ্জে। সব কিছু ভুলে নতুন করে প্রস্তুত শ্রাবন্তী। এখন আর শুধু টলিউড অভিনেত্রী নয়, শ্রাবন্তীর আরও একটা পরিচয় রয়েছে। প্রথমবার নিজের চেষ্টায় তাঁর জিমখানার সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রাবন্তী। রবিবারই মধ্যমগ্রামের এক মলে অনুষ্ঠিত হল শ্রাবন্তীর খোলা জিম 'দ্য ফিটনেস এম্পায়ার'-এর। আপতত স্টার জলসার গেম শো সুপারস্টার পরিবারের সঞ্চালিকা হিসাবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে।
Read More
কলকাতায় সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে রাজ্যে

কলকাতায় সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে রাজ্যে

কলকাতা: করোনা সংক্রমণে দু’টি জেলা চিন্তা বাড়াচ্ছে রাজ্যে৷ জেলা দু’টি হল শহর কলকাতা ও উত্তর ২৪ পরগণা৷ শুধু শহর কলকাতায় আক্রান্তের সংখ্যাটা বাড়তে বাড়তে ৯০ হাজার ছাড়াল৷ উত্তর ২৪ পরগণায় আক্রান্তের সংখ্যা প্রায় ৮৬ হাজার৷ মৃতের নিরিখেও প্রথম কলকাতা৷ তার মধ্যে চালু হয়েছে লোকাল ট্রেন৷ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৮৩৯ জন৷ ফলে এই পর্যন্ত শহরে মোট আক্রান্ত ৯০ হাজার ৭৬৯ জন৷ একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১২ জনের৷ অপরদিকে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮২০ জন৷ যার ফলে এই জেলায় মোট আক্রান্তে সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৮৫ হাজার ৫২৫ জন৷ প্রায় ৮৬ হাজার৷ একদিনে মৃত্যু…
Read More