editor

11195 Posts
নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমার কাজ বন্ধ করে দিল বাসিন্দারা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমার কাজ বন্ধ করে দিল বাসিন্দারা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এলাকায় নর্দমার কাজ ঠিকঠাক হচ্ছে না। কাজে যে নিম্নমানের উপকরণ ব্যবহার হচ্ছে তাতে ক্ষোভ উগড়ে দিয়ে দিয়ে কাজের প্লান এবং হিসেব প্রকাশের দাবি করে স্থানীয় বাসিন্দারা। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতে কালুগছ থেকে একটি নর্দমা তৈরীর কাজ শুরু হলেও ওই কাজের প্ল্যান ও এস্টিমেট সহ প্রকৃত তথ্য প্রকাশ না করা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট বিষয়ে তারা ইসলামপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে মহাকুমা শাসককে এই কাজটি পরিদর্শন করে যাওয়ার দাবিও রেখেছেন তারা। এলাকার বাসিন্দা সালাউদ্দিন জানান, সিডিউল…
Read More
মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য আর্জি বাবা মায়ের

মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য আর্জি বাবা মায়ের

মানসিক ভারসাম্যহীন ছেলের পরিস্থিতি দিনের পর দিন আরও অবনতি ঘটছে। এই অবস্থায় নিরুপায় বাবা মা বর্তমানে ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখছে। ছেলের এমত অবস্থায় চোখের জল ফেলছে বাবা মা। জানা গেছে ছেলের চিকিৎসার জন্য বহুবার প্রশাসনের দারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু এখনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বাধ্য হয়েই সরকারী সাহায্যের আর্জি জানাতে বৃহস্পতিবার শিখল বন্দি আবস্থায় ছেলেকে জেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন বাবা মা। মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুরের সালাবাদগঞ্জের বাসিন্দা শেখ বুদ্দিন। তার ছোট ছেলে শেখ কাসেদ(২৯)। প্রায় দশ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়। প্রথমে সমস্যা অনেক কম ছিল। বাবা শেখ বুদ্দিন পেশায় শ্রমিক। শেখ কাসেদ ও…
Read More
হতে চলেছে বামেদের সমাবেশ

হতে চলেছে বামেদের সমাবেশ

আর ক’মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপানোর আগে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সম্ভবত আগামী ২৮ ফেব্রুয়ারি ফের ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা। সঙ্গে থাকতে পারে কংগ্রেস। আসন্ন ভোটে বামেদের সঙ্গে নির্বাচনী জোটে সায় জানিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সিপিএমের তরফে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা করেছিল তারা।  লোকসভা ভোটকে সামনে রেখে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট।
Read More
হার স্বীকার করেলেন ট্রাম্প

হার স্বীকার করেলেন ট্রাম্প

জো বাইডেন আর কমলা হ্যারিসের জয়ে শিলমোহর লাগাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নিজের হার স্বীকার করে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। নিজের হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ২০ জানুয়ারি বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। এই প্রথমবার হার স্বীকার করেছেন ট্রাম্প।
Read More
ঘাস যত কাটবে তত বাড়বে, নাম না করে শুভেন্দুকে নিশানা ভাইপোর

ঘাস যত কাটবে তত বাড়বে, নাম না করে শুভেন্দুকে নিশানা ভাইপোর

উত্তরবঙ্গ সফরের শেষদিনে আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় ফের একবার নাম না করে সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে তৃণমূলের দলীয় সভায় অংশ নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আশ্বস্ত করে জানান তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসছেন মমতাই। যে দলের লোক বাংলা বলতে পারেন না সেই লোক বাংলা চালাবে এ হতে পারে না বলেও কটাক্ষ করেন বিজেপিকে। তাঁর প্রায় আধঘন্টার ঝাঁঝালো ভাষণে বেশিরভাগটাই জুড়ে ছিল শুভেন্দুকে আক্রমণ। এদিন নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে সাংসদ অভিষেক জানান দলের উপসর্গহীন কোভিড রোগীদের কোয়ারিনটিন করে চিহ্নিত করার কাজটা নিজে নিজেই করছে অধিকারী পরিবার ।এজন্য…
Read More
বাড়ি পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বাড়ি পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার হাসপাতাল থেকে  বাড়ি পৌঁ ছয় সৌরভ গঙ্গোপাধ্যায়৷ হাসপাতালের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছেন অনুরাগীরা৷ সৌরভকে দেখে উচ্ছাসে ফেটে পড়েন ভক্তরা। গত শনিবার বাড়িতে জিম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সৌরভের মতো খেলোয়ারের হার্ট অ্যাটাকের খবরে কমবেশি সকলেই হতবাক হয়ে গিয়েছিলেন।
Read More
ফালাকাটা ভারত সেবাশ্রম সংঘে চুরি,চাঞ্চল্য

ফালাকাটা ভারত সেবাশ্রম সংঘে চুরি,চাঞ্চল্য

প্রণামীর বাক্স এবং পুজোর বাসনপত্র চুরি করে পালাল চোর। ঘটনাটি ঘটেছে ফালাকাটা সেবাশ্রম সঙ্ঘে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারে। সেবাশ্রমের সঙ্ঘের তরফ থেকে জানা গেছে, ঠাকুরের সোনার মুকুট থেকে শুরু করে কাঁসার পিতলের বাসন পত্র প্রনামি বাক্সের তালা ভেঙ্গে টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। বৃহস্পতিবার সকালে ফালাকাটা ভারত সেবা শ্রম সংঘে স্থানীয়রা এসে দেখে সব লন্ড ভন্ড হয়ে হয়েছে প্রনামি বাক্সের তালা ভাঙ্গা এই দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন ফালাকাটা থানায় অভিযোগ জানানো হয়েছে ফালাকাটা ভারত সেবা শ্রম সংঘের তফরে।
Read More
লোকাল ট্রেন চালু করার দাবিতে আন্দোলনে

লোকাল ট্রেন চালু করার দাবিতে আন্দোলনে

অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নামল বাম ছাত্র সংগঠন। লকডাউনের পর থেকেই দীর্ঘ নয় মাস যাবত বন্ধ রয়েছে হলদিবাড়ি শিলিগুড়ি লোকাল ট্রেন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হলদিবাড়ি জলপাইগুড়ির কৃষকরা এবং সাধারণ মানুষ। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশনে এই নিয়ে বিক্ষোভ আন্দোলন করেন তারা।এই দাবি নিয়ে জলপাইগুড়ি স্টেশনের ম‍্যানেজারকে একটি স্মারকলিপি দেন সংগঠনের সদস্যরা । বাম ছাত্র সংগঠনের সদস্যদের অভিযোগ, করোনা পরিস্থিতির কারণে দেশের সব জায়গাতেই দীর্ঘ কয়েক মাস রেল পরিষেবা বন্ধ ছিল। ইতিমধ্যে‌ই প্রায় সব জায়গায় রেল পরিসেবা চালু হয়েছে। অভিযোগ, দেশের বিভিন্ন জায়গায় রেল পরিসেবা চালু হয়ে গেলেও জলপাইগুড়ির মানুষ এখন‌ও রেলের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। জলপাইগুড়ির বিভিন্ন রুটে লোকাল…
Read More
নাবালিকা ধর্ষিতাকে দেখতে মেডিকেলে সাংসদ জন বারলা

নাবালিকা ধর্ষিতাকে দেখতে মেডিকেলে সাংসদ জন বারলা

খড়িবাড়িতে ধর্ষিত নাবালিকা আদিবাসী কিশোরীকে দেখতে গেলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। জানা গেছে বর্তমানে ওই গণধর্ষিত নাবালিকাটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিন মেডিকেল কলেজে ওই কিশোরীকে দেখতে আসেন আদিবাসী সাংসদ। এদিন সাংসদের সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব কাঞ্চন দেবনাথ, বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। উল্লেখ্য খড়িবাড়িতে গত কয়েকদিন আগেই ওই নাবালিকা কিশোরীকে প্রলোভন দেখিয়ে তিনদিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ওই ধর্ষিত নাবালিকা মেয়ের সঙ্গে কথা বলে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ জানান , এই জঘন্য নৃশংস ঘটনায় দোষীর শাস্তি চাই। এখানে রাজনীতি না দেখে সবার উচিত নিন্দা জানানো। সাংসদের অভিযোগ , ওই ধর্ষিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও…
Read More
হল মালিকদের চিঠি মুখ্যমন্ত্রীকে

হল মালিকদের চিঠি মুখ্যমন্ত্রীকে

প্রায় সাত মাস তালাবন্ধ সিনেমা হলের। ব্যাপক ক্ষতির মুখে হল মালিকরা। সমাজিক দূরত্ববিধি বজায় রাখতে সরকারি নিয়ম পঞ্চাশ শতাংশের বেশি আসনের টিকিট বিক্রি করা যাবে না। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের। ৫০ শতাংশের খাঁড়া মাথায় ঝোলবার কারণেই কোনও হিন্দি বা বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। হল মালিকদের কাতর আর্জি সিনেমা হলে ১০০% আসনের টিকিট বিক্রি করা হক। হল মালিকরা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Read More
মিকি মেটালস আয়োজিত প্যানেল ডিসকাসন

মিকি মেটালস আয়োজিত প্যানেল ডিসকাসন

মিকি মেটালস লিমিটেডের উদ্যোগ মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি-র ব্যবস্থাপনায় পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে অতিমারি জনিত কারণে মূল্যবৃদ্ধি বিষয়ে একটি প্যানেল ডিসকাসন অনুষ্ঠিত হল। এর উদ্দেশ্য, মূল্য নিয়ন্ত্রণের জন্য সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। বক্তাদের মধ্যে ছিলেন শিবম আস্থানা (প্রেসিডেন্ট, রুচি রিয়ালিটি), প্রদীপ চোপরা (চেয়ারম্যান, পিএস গ্রুপ) রাঘব রাজ কানোরিয়া (এমডি, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড) এবং মিকি মেটালস লিমিটেডের দুই ডিরেক্টর সাকেত আগরওয়াল ও সুমিত আগরওয়াল।  প্যানেল ডিসকাসন চলাকালীন ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এবং পাওয়ার, মেটাল, স্টিল ও রিয়াল এস্টেট সেক্টরে তার প্রভাব নিয়ে আলোচনা করেন। লকডাউন-পরবর্তী সময়কালে চীন থেকে স্টিলের বিপুল চাহিদা বৃদ্ধি ও সেইকারণে…
Read More
করোনামুক্তির সংখ্যা ক্রমশ স্বস্তি দিচ্ছে দেশবাসীকে

করোনামুক্তির সংখ্যা ক্রমশ স্বস্তি দিচ্ছে দেশবাসীকে

দেশে করোনামুক্তির সংখ্যাটি এক কোটির গণ্ডি অতিক্রম করল বৃহস্পতিবার। সংক্রমণের হার ক্রমশ কমেই চলেছে যা স্বস্তির ছাপকে আরও স্পষ্ট করছে। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। ফলে ভারতে সুস্থতার সংখ্যাটি এক কোটির গণ্ডি পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ৫৩৭ জন। ফলে এ দিন দৈনিক সংক্রমণের হার ছিল ২.১৬ শতাংশ। এই সংক্রমণের হার আগামী দিনে আরও কমবে এই আশা করাই যায়।
Read More
শীত উধাও দক্ষিণবঙ্গে

শীত উধাও দক্ষিণবঙ্গে

আবহাওয়ার খামখেয়ালিপনায় জানুয়ারির প্রথম সপ্তাহ তথা ভরা পৌষেই বসন্তের ছোঁয়া রাজ্য জুড়ে, বিশেষত দক্ষিণবঙ্গে। অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে শীত উধাও। কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা জানিয়েছে, শীতের এই আচমকা উধাও হয়ে যাওয়ার পেছনে রয়েছে দুটো কারণ। একটা হল উত্তর ভারতে হানা দেওয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং আরও একটা হল বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। যৌথ চাপের ফলে এই আবহাওয়া।
Read More
ভ্যাকসিন পৌঁছচ্ছে কলকাতায়

ভ্যাকসিন পৌঁছচ্ছে কলকাতায়

সুখবর বৃহস্পতিবার বা শুক্রবার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বানানো ভ্যাকসিন কলকাতা বিমানবন্দরে আসতে পারে। আপাতত বাগবাজারে সরকারি মেডিক্যাল স্টোরে রাখা হবে ভ্যাকসিন গুলিকে। ভ্যাকসিন বিলি, বিতরণ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও যাবতীয় ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর।  প্রাথমিক পর্যায়ে সব সামাল দেবে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রথম দফায় বিনা পয়সায় কোভিড যোদ্ধাদের এই ভ্যাকসিন দিতে চায় কেন্দ্র।
Read More