editor

10320 Posts
বলিউডে আসতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান

বলিউডে আসতে চলেছেন সইফ পুত্র ইব্রাহিম আলি খান

সইফ আলি খান জানালেন পুত্র ইব্রাহিম আলি খান নাকি অভিনয় করতে চান। ‘কেদারনাথ’ এবং ‘সিম্বা’র মতো ছবি দিয়ে সইফ কন্যা সারা আলি খান ইতিমধ্যে বলিউডের পরিচিত মুখ। ইব্রাহিমকে সারার সঙ্গে একটি ম্যাগাজিন কভার পেজে ইতিমধ্যেই দেখা গিয়েছে। সইফ আলি খানের প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে অভিনেতার দুই সন্তান- সারা ও ইব্রাহিম।
Read More
শিক্ষাগত যোগ্যতার কম যোগ্যতার চাকরি করা যাবে না

শিক্ষাগত যোগ্যতার কম যোগ্যতার চাকরি করা যাবে না

বেশি যোগ্যতা নিয়ে কম যোগ্যতার চাকরি নিয়ে বড়োসড়ো রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি একটি মামলায় রায় দিতে গিয়ে জানিয়েছেন; যোগ্যতা বেশি হলে তা লুকিয়ে আর কম যোগ্যতার চাকরি করা যাবে না। এই রায়ে কপালে ভাঁজ পড়েছে চাকরিপ্রার্থীদের। এই রায় দানের ক্ষেত্রে, ওড়িশা হাইকোর্টের দুটি রায়‌ও‌ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। আমাদের দেশে যেখানে চাকরির অভাব সেখানে অনেকেই উচ্চ শিক্ষিত হয়েও কম যোগ্যতার চাকরিতে আবেদন করেন। আর এবার এই বিষয়ের ওপরেই রায় দিল আদালত।
Read More
বাজি-পটকায় নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

বাজি-পটকায় নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

করোনা আবহে এবার বাজি পটকা ফাটানো যাবে না এনিয়ে চূড়ান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। দুর্গাপুজার পর থেকেই ডাক্তাররা বাজি পটকা ফাটাতে নিষেধ করেছেন। করোনায় আক্রান্ত রোগীদের এবং করোনা থেকে সদ্য সুস্থ হয়ে ওঠা রোগীদের বাজি-পটকার ধোঁয়া মারাত্মক ক্ষতি করতে পারে এ নিয়ে সতর্ক করেছিলেন ডাক্তারগণ। ডাক্তারের মতামতকে প্রাধান্য দিয়ে তাই এবছর রাজ্য জুড়ে বাজি নিষিদ্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। বাজি পোড়ানো যাবে না। বিক্রিও করা যাবে না। শুধু কালীপুজো বা দীপাবলির জন্য নয়, এই আদেশ ছটপুজো, জগদ্ধাত্রী পুজোর জন্যও । রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট ৷ করোনা সংক্রমণের কারণে এমনিতেই অনেকের শ্বাসকষ্ট। আতসবাজি পোড়ালে…
Read More
অনুষ্কার সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করলেন বিরাট

অনুষ্কার সঙ্গেই বার্থ ডে সেলিব্রেট করলেন বিরাট

আজ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। জন্মদিনটা স্বামীর সঙ্গেই সেলিব্রেট করলেন অনুষ্কা শর্মা। বিরুষ্কা জুটির একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে। বিরাটের বার্থ ডে পার্টির ছবি। আইপিএল খেলতে সেপ্টেম্বরের শুরুতে অনুষ্কাকে সঙ্গে নিয়েই সংযুক্ত আরব আমিরশাহী রওনা দিয়েছিলেন বিরাট। আরসিবির সদস্যরা এদিন বিরাটের সারা মুখ ভরিয়ে দিল কেক দিয়ে। ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রাজকীয় বিয়ে সেরেছিলেন বিরুষ্কা।
Read More
সরকারি সহযোগিতায় ২৫ টাকা দরে আলু বিক্রি নকশালবাড়িতে

সরকারি সহযোগিতায় ২৫ টাকা দরে আলু বিক্রি নকশালবাড়িতে

সরকারি সহযোগিতায় ২৫ টাকা দরে আলু বিক্রির স্টল চালু হল নকশালবাড়িতে। জানা গেছে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অফিসে সরকারি সহযোগিতায় পঁচিশ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। বর্তমানে খোলা বাজারে আলুর দাম ৪০ টাকা ছাড়িয়ে গেছে ফলে সবজির সঙ্গে সঙ্গে কেনার সাধ্যের বাইরে। রাজ্য সরকার লকডাউন আনলকে কিছু জেলায় সরকারি মূল্যে আলু বিক্রি করার সিদ্ধান্ত নিলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এদিন সরকারি মূল্যে ২৫ টাকা করে আলু বিক্রি হতেই এলাকার মানুষ কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। এবিষয়ে অঞ্চলপ্রশাসন জানিয়েছেন মানুষের সুবিধায় এই স্টল আরো কিছুদিন এই জায়গায় বসবে।
Read More
বিয়েও করতে চলেছেন আদিত্য নারায়ণ

বিয়েও করতে চলেছেন আদিত্য নারায়ণ

শোনা যাচ্ছে, উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে। ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে বিয়ের খবর জানান আদিত্য। দীর্ঘ ১১ বছর প্রেম করার পর এবার সেই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন তারা। বিয়েতে দুই পরিবারের লোকজন ছাড়া উপস্থিত থাকবেন নিকট কিছু বন্ধুবান্ধব। ঘরোয়াভাবেই রোকার অনুষ্ঠান সম্পন্ন হয়। রোকার মতো তাদের বিয়েও হতে চলেছে আড়ম্বরহীন।
Read More
সিবিআই প্রবেশ প্রবেশ করতে পারবে না কেরলে

সিবিআই প্রবেশ প্রবেশ করতে পারবে না কেরলে

এবার মামলা দায়ের করার আগে সিবিআইকে রাজ্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেরলের ক্যাবিনেটে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, রাজস্থান আর ছত্তিসগড়ের পর কেরলেও এর আগে কয়েকটি অ-বিজেপি শাসিত রাজ্যে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
বিধায়কদের সভায় গরহাজির উদয়ন, মিহির

বিধায়কদের সভায় গরহাজির উদয়ন, মিহির

কোচবিহার জেলার সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠকে গরহাজির থাকলেন মিহির গোস্বামী , উদয়ন গুহ রা। এনিয়ে জল্পনা বাড়ছে কোচবিহারের রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কোচবিহার জেলা দপ্তরে জেলার বিধায়কদের নিয়ে সভা করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। মূলত আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার ৯টি বিধানসভা অাসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে এই সভা বলে এদিন জানান বিনয় বাবু। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি ৮টি বিধানসভা কেন্দ্রেই গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। তবে এদিনের সভায় ৮জন বিধায়ক আমন্ত্রিত থাকলেও, মাথাভাঙার বিধয়ক বিনয় কৃষ্ণ বর্মন সহ নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ,মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য…
Read More
অভিনয় জগতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণা

অভিনয় জগতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতারণা

সিরিয়াল জগতে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। বহুদিন ধরেই চলছিল প্রতারণার কাজ, প্রশিক্ষণ নিলেই মিলবে বাংলা ধারাবাহিকে অভিনয়ের সুযোগ। 'খড়কুটো’ বা ‘মোহর’ ধারাবাহিকের নির্মাতা ম্যাজিক মোমেন্ট সংস্থার নাম ভাঙিয়ে চলছিল ব্যবসা। অভিযোগের ভিত্তিতে পাকড়াও মূল অভিযুক্ত শশীকান্ত ভৌমিক নামে এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে বহু অভিযোগ জমা পড়েছিল শশীকান্তের বিরুদ্ধে। খতিয়ে দেখছে পুলিশ।
Read More
দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিস ঘেরাও বিজেপির

দুর্নীতির বিরুদ্ধে বিডিও অফিস ঘেরাও বিজেপির

জেলায় শাসকদলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব বিজেপি কর্মীরা এদিন বিডিও অফিস ঘেরাও করল জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মীরা। এদিন বিক্ষোভ মিছিল করে জলপাইগুড়ি সদর বিডিও অফিস ঘেরাও করে জেলা বিজেপির নেতা-কর্মীরা। জানা গেছে ,বিজেপি কর্মীদের ওপর বিভিন্ন সময়ে হামলা করার অভিযোগ সহ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আবাস যোজনা ও রেশন দুর্নীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করল বিজেপি নেতা কর্মীরা।বিজেপি কর্মীদের এই আন্দোলন‌কে ঘিরে এদিন ব‍্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বিডিও অফিসে। গন্ডগোল এড়াতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলন‌কারীদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। যদিও জোর করে পুলিশের ঘেরাটোপ ভেঙে বিডিও অফিসে‌র…
Read More
ভালো নেই বাঙালির প্রিয় ফেলুদা

ভালো নেই বাঙালির প্রিয় ফেলুদা

আজ দীর্ঘ একমাস ধরে মিন্টো পার্ক লাগোয়া বেসরকারি হাসপাতালে জীবনযুদ্ধের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই চারবার ডায়ালিসিস হয়ে গিয়েছে তবুও কিডনির সমস্যা নিয়ে উদ্বেগ কাটছে না। কিডনির সমস্যার কোনও গঠনমূলক সমাধান খুঁজতে মরিয়া বিশেষজ্ঞরা। সৌমিত্রবাবুর রক্তে হিমোগ্লোবিন ও অনুচক্রিকার মাত্রা কম রয়েছে। ৮৫ বছরসের সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতি মাঝেমধ্যেই অবনতি ঘটছে।
Read More
শিক্ষক নিয়োগের দাবিতে জেলা শাসককে চিঠি দিল টেট উত্তীর্ণ প্রার্থীরা

শিক্ষক নিয়োগের দাবিতে জেলা শাসককে চিঠি দিল টেট উত্তীর্ণ প্রার্থীরা

অবিলম্বে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবিতে এদিন জেলাশাসককে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ ।রাজ্যজুড়ে 1200 প্রাথমিক টেট উত্তীর্ণ ও ডি এল এড প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত নিয়োগ করে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ।হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান দিতে দিতে হবু শিক্ষকরা গিয়ে শেষ জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে জমায়েত হয়। অবস্থান বিক্ষোভের পর তারা জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন।
Read More
উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠক্রম নিয়ে

উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ বোর্ডের পাঠক্রম নিয়ে

অভিভাবকদের চিন্তা বেড়েছে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠক্রম নিয়ে। শুধু উচ্চমাধ্যমিকই নয়, এর সঙ্গে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। ফলে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা একেবারেই স্কুলে ক্লাস করতে পারেনি। রাজ্য পাঠক্রম ও পাঠ্যসূচী থেকে ইতিমধ্যেই সিলেবাস কমা করা হয়েছে কিন্তু তা এখনও পর্যন্ত পড়ুয়াদের কাছে পৌঁছয়নি। তবে করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ চালু করার ক্ষেত্রেও বাড়ছে উদ্বেগ। তবে ক’দিন আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন যে ডিসেম্বরেই রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ খুলছে।
Read More
চাবাগানে উদ্ধার মৃত হস্তীশাবক, চাঞ্চল্য

চাবাগানে উদ্ধার মৃত হস্তীশাবক, চাঞ্চল্য

ডুয়ার্সের দেবপাড়া চাবাগানে মৃত এক হস্তীশাবক উদ্ধার হল। জানা গেছে চাবাগানের শ্রমিকরা বাগানে কাজ করার সময় একটি মৃত হস্তীশাবককে দেখতে পেয়ে খবর দেন বনবিভাগকে ।বনদপ্তর সুত্রে জানা গেছে সকালে কাজে যোগ দিতে এসে হস্তী শাবকটির মৃতদেহ দেখতে পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেয় চা শ্রমিকেরা। খবর পাবার সাথে সাথে টিম নিয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। এলাকায় পৌঁছে তিনি দড়ি দিয়ে ঘিড়ে দেন এলাকাটি। এরপর তিনি খবর দেন ভেটেনারি চিকিৎসককে। রেঞ্জার শুভাশিস রায় জানান গতকাল রাতে রেতির জঙ্গল থেকে প্রায় ২০ টি হাতির একটি দল বের হয়েছিলো। দলটি তাদের করিডর ধরে দেবপাড়া চা বাগান হয়ে…
Read More