editor

11195 Posts
রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

রাজধানীতে পারদ নামল সর্বনিম্ন

শৈত্যপ্রবাহে কাঁপছে রাজধানী নয়াদিল্লি। হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার চাদরে আচ্ছাদনে ঢেকে আছে দিল্লি। একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, আগামিকাল থেকে বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি ‘গভীর’ পশ্চিমী ঝঞ্জার প্রভাব পড়বে। তার জেরে ব্যাহত হয়েছে গাড়ি চলাচল। গত বছর তাপমাত্রা এত নামেনি।
Read More
হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

হাকিমপাড়ায় বহুতলে আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

শিলিগুড়ি পুরসভার বহুতলে হঠাৎ আগুন লাগার খবরে চাঞ্চল্য ছড়াল শহর শিলিগুড়িতে। যদিও ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এদিন শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে ভুটিয়া মার্কেট সংলগ্ন এক বহুতল বাড়িতে ছাদের উপড়ে আগুন লাগে। পুলিশ জানিয়েছে নতুন বছর উপলক্ষে বাড়ির কয়েকজন পিকনিকের আয়োজন চলছিল।হঠাৎ গ্যাসের ওভেন থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক অভিষেক বসু জানিয়েছেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়েই শিলিগুড়ির মিলনপল্লী দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More
বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

বছরের শুরুতে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

নতুন বছরের শুরুটা নতুন করে শুরু করল গ্রীন ভ্যালি সংস্থা। শীতে দুঃস্থদের উষ্ণতা দিতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সংস্থার সদস্যরা।জানা গেছে এদিন প্রায় ৮০০ জন গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করল গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি শহরের নেতাজি মডার্ন ক্লাবের মাঠে একটি অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে কম্বলগুলো তুলে দেন গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রশান্ত সরকার সহ অন‍্যান‍্য কর্মকর্তা‌রা। প্রশান্ত সরকার বলেন, গ্রিন ভ‍্যালি স্বেচ্ছাসেবী সংগঠনের নবম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে‌ন তাঁরা। বলেন, জলপাইগুড়ি সহ রাজ‍্যের বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের এই সংগঠন। এমনকি দেশ…
Read More
টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

টোটোর বিরুদ্ধে পথে নামতেই উধাও ট্রাফিক জ্যাম

ঘোষণা মতো নতুন বছরের প্রথমদিন থেকে রেজিস্ট্রেশন বা টিন ছাড়া টোটোর বিরুদ্ধে পথে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। আর এর জেরেই ট্রাফিক সমস্যার সুরাহা পাওয়া গেল হাতেনাতে। জানা গেছে শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ির হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড এবং বর্ধমান রোডে ততরব বিরুদ্ধে পথে নামে পুলিশ। পুলিশের দাবি প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫০টিরও বেশি টোটো আটক করা হয়েছে। সূত্রের খবর এই বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে শহর শিলিগুড়ির ট্রাফিক জ্যাম কোনো উধাও। শিলিগুড়ির ট্রাফিক সমস্যা দীর্ঘদিনের।এর পর টোটো আসার পর থেকে শিলিগুড়িতে ট্রাফিক সমস্যা আরো ভয়ানক হয়েছে বলে দাবি শহরবাসীর। তাদের এ অভিযোগ দার্জিলিং মোড় থেকে শিলিগুড়ির হাসমিচক…
Read More
স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

স্বাস্থ্যসাথীর ফোটো তুলতে গিয়ে দুপক্ষের বিবাদে জখম চার

দুয়ারে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড বানাতে গিয়ে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হলো উত্তরদিনাজপুরের বিড়ঘই গ্রাম পঞ্চায়েত। এই চরম বিশৃঙ্খলা দুইপক্ষের হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেলে ঘটনায় চার জন জখম হন বলে খবর। এই ঘটনার ফলে স্বাস্থ্যসাথীর কার্ডের ফোটো তোলার কাজ সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন ওই পঞ্চায়েত অফিসে স্বাস্থ্যসাথীর নতুন কার্ডের আবেদনকারীদের ছবি তোলার ক্যাম্প হচ্ছিল। সেখানে মোক্তার আলি সহ বেশ কয়েকজন মিলে লাইনে দাড়িয়ে থাকা খাইরুন্নেসা নামে এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধার ছেলে আব্দুল…
Read More
বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

বড় উপহার শহরকে দিলেন প্রধানমন্ত্রী

দেশেকে নতুন বছরের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাইট হাউস প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। দেশে এই প্রথম এত বড় মাপের প্রকল্প তৈরি হবে। প্রধানমন্ত্রীর দাবি, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্তে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাড়ি নির্মাণ সম্ভব হবে। লাইট হাউস প্রকল্পের অধীনে বিকল্প পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি নির্মাণ করা হবে। দেশের ৬ শহরে এই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী।
Read More
মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

মিসাইল সিস্টেম রপ্তানি করতে চলেছে নয়াদিল্লি

ভারতকে ‘আত্মনির্ভর’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আরও এক বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ মিসাইল সিস্টেম এবার বিদেশে রপ্তানি করতে চলেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ক্যাবিনেটে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয়েছে। বন্ধু দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা সরকারের উদ্দেশ্য। ভারত সরকার এখন অত্যাধুনিক হাতিয়ার রপ্তানি করতে উদ্যোগী হয়েছে।
Read More
বিলকিস দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন  হলিউড অভিনেত্রী

বিলকিস দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী

শাহিনবাগে সিএএ বিরোধী প্রতিবাদের অন্যতম মুখ বিলকিস বানো দাদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে সম্মান জানালেন হলিউড অভিনেত্রী গাল গাদোত । পর্দার ওয়ান্ডার ওম্যান বললেন, এই বছর তাঁকে ব্যক্তিগত জীবনে ওয়ান্ডার ওম্যান হিসেবে বিলকিস বানো অনুপ্রাণিত করেছেন। সারা বিশ্বে অল্প বয়সি বালিকা থেকে শুরু করে বৃদ্ধা, যারা বিশেষ ছাপ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাঁদেরকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গাল। তিনি লিখছেন, ২০২০-কে বিদায় জানাচ্ছি। আমার ব্যক্তিগত ওয়ান্ডার ওমেন। এদের মধ্যে কেউ আমার পরিবার, কেউ বন্ধু, আর কেউ কেউ আমায় অনুপ্রাণিত করেছেন, কেউ আবার ব্যতিক্রমী। এঁদের সঙ্গে আমি ভবিষ্যতে দেখা করার ইচ্ছে রাখি।
Read More
খুব শীঘ্রই বলিউডে  ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

খুব শীঘ্রই বলিউডে ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

আবার বলিউডে খুব শীঘ্রই ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে একের পর এক আক্রমণের মুখে পড়েছিলেন অভিনেত্রী। কখনও প্রতারণা করা, কখনও টাকার নয়ছয়, কখনও আত্মহত্যার প্ররোচনা, আবার কখনও খুনের অভিযোগও ওঠে তাঁর দিকে। মাদকযোগ থাকার জন্য গ্রেফতার করা হয় তাঁকে। তাই সব মিলিয়ে ২০২০ রিয়ার জন্য ছিল বিভীষিকাময়। তবে খুব শীঘ্রই আবার অভিনয় জগতে ফিরতে চলেছেন রিয়া। এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে তাঁর জন্য দরজা খোলা, তাও স্পষ্ট করে বলেছেন তিনি। রুমি বলছেন, রিয়া আগামী বছরই অভিনয়ে ফিরছেন। আমি সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ও খুবই চুপচাপ হয়ে গিয়েছে। কথা বলল না বেশি। ওর উপর দিয়ে…
Read More
করোনাকালে শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ রহস্যজনকভাবে কম! কারণ জানতে তৎপর স্বাস্থ্যবিভাগের কর্তারা

করোনাকালে শিলিগুড়িতে ডেঙ্গুর প্রকোপ রহস্যজনকভাবে কম! কারণ জানতে তৎপর স্বাস্থ্যবিভাগের কর্তারা

করোনার জেরে সুফল পেল শিলিগুড়ি? করোনা সংক্রমণে শিলিগুড়ি শহর এবং শহরতলী এলাকায় বহু মানুষের মৃত্যু হলেও উল্লেখ্যযোগ্যহারে এবার কমে গিয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আর এতেই অবাক শহর শিলিগুড়ি। প্রতিবছর রাজ্যসহ শিলিগুড়িতে যেহারে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মেলে বা ডেঙ্গু রোগের থাবা বসায় করোনার সময়ে এবার তার গ্রাফ নিম্নমুখী ।বলা যায় প্রায় নেইই। আর এই ডেঙ্গুমুক্ত পরিস্থিতি নিয়ে বর্তমানে জোর চর্চা চলছে শিলিগুড়ি বাসীর মুখে। সূত্রের খবর, ২০১৮-১০১৯ সালে গোটা রাজ্যে থাবা বসিয়েছিল মশাবাহীত ডেঙ্গু রোগ।আক্রান্ত ও মৃত্যুর হারও ছিল বেশ অনেকটাই।স্বাস্থ্য আধিকারিকদের মতে,মার্চের পরপরই এই রোগের পাদুর্ভাব ঘটে।বিগত বছরেও রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই রোগে আক্রান্ত হয়েছে অনেকে।আর ডেঙ্গুর মোকাবিলায় সজাগ ছিল…
Read More
জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক

জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক

বিধানসভা নির্বাচনের আগে উত্তরের জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে এবং নির্বাচন সংক্রান্ত বৈঠক করতে জলপাইগুড়ি এলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জানা গেছে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এদিন বৈঠকে বসেন মুখ্য নির্বাচন আধিকারিক। আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে জলপাইগুড়িতে এলেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জলপাইগুড়ি সহ উত্তর‌বঙ্গে‌র পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকরা। বিধানসভা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
Read More
বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা, চাঞ্চল্য

বিস্ফোরণে গুরুতর জখম এক মহিলা, চাঞ্চল্য

শাক তুলতে গিয়ে বোমার বিস্ফোরণে জখম এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের জালালপুর এলাকার ভাটোপাড়ায়। জানা গেছে জখম মহিলাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রান্না করার জন্য বাড়ির পাশের সরষের জমিতে শাক তুলতে যান বেরাদুন খাতুন নামে এক মহিলা। শাক তুলতে গিয়ে দুর্ঘটনাবশত বোমা বিস্ফোরণ হয়ে আহত হন তিনি। এদিকে, ঘটনার খবর পৌঁছয় চাঁচল থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারী সহ অন্যান্য পুলিশকর্মীরা। সবজির মাঠে কিভাবে বোমা আসল বা কারা মজুত করে রেখেছে সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তবে ঘটনাপ্রসঙ্গে…
Read More
বর্ষবরণের আনন্দ সংযতভাবে পালনের পরামর্শ কোভিড কেয়ার নেটওয়ার্কের

বর্ষবরণের আনন্দ সংযতভাবে পালনের পরামর্শ কোভিড কেয়ার নেটওয়ার্কের

নতুন বছর আসছে।কিন্তু করোনার প্রকোপ চলে যায়নি। তাই সচেতনভাবে , ভিড় এড়িয়ে আনন্দ করার পরামর্শ কোভিড যোদ্ধাদের ।বর্ষবরণের আগে মানুষকে সচেতন করলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক।বিশের সময় শেষ হলেও বিষের ক্ষয় হয়নি। দীর্ঘ নয়দশ মাস যাবত কোভিডের বিরুদ্ধে লড়ে চলা যাত্রাকে বর্ষবরণের রাতে যেন পন্ড করে না দিই আমরা এমনই বার্তা দিলেন কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সদস্যরা।এদিন সাংবাদিক সম্মেলন করে কোভিড কেয়ার নেটওয়ার্ক এর সদস্যরা মানুষকে এই কোভিড আবহে সতর্কতার সঙ্গে পালন করতে বলেছেন। ইংরেজি বর্ষবরণ রাতে সাধারণ মানুষকে সচেতন নাগরিকের পরিচয় দেওয়ার আবেদন জানালেন কোভিড কেয়ার নেটওয়ার্ক। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ওই আবেদন জানান কোভিড কেয়ার নেটওয়ার্কের…
Read More
হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

হারের ভয়ে মহকুমা পরিষদের নির্বাচন করাতে চাইছে না শাসকদল তৃণমূল, অভিযোগ বাম-কংয়ের

অবিলম্বে মহকুমা নির্বাচনের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি দিল বাম-কংগ্রেস। বাম-কংগ্রেসের অভিযোগ, শিলিগুড়ি পুরসভা ও মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলেও শাসক দল তৃণমূল কংগ্রেস নিবার্চন না করে কাস্টডিয়ন বসিয়ে রেখেছে। এতে গ্রামের উন্নয়ন বাধা পাচ্ছে। মানুষ পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধি পাচ্ছেনা এই অভিযোগ করে অবিলম্বে নির্বাচনের দাবি জানায় তারা।অবিলম্বে শিলিগুড়ি সহ রাজ্যের সমস্থ মেয়াদ উর্ত্তিন পুরসভা ও মহকুমা পরিষদ গুলির এই দাবি জানিয়ে বৃহস্পতিবার কংগ্রেস - বামফ্রন্ট যৌথ ভাবে স্মারকলিপি দিল নির্বাচন আধিকারিক তথা মহকুমা শাসক প্রীয়দর্শিনি এসকে। বিধানসভা সহ পুরসভা,মহকুমা পরিষদের নির্বাচনে এক সাথে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে এই দুই দল।সেই কারনে ইতিমধ্য কোমর বেধে বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহন…
Read More