editor

10320 Posts
ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

ফের গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি

কলকাতা: ফের মুর্শিদাবাদের রানিনগর থেকে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার হল এক আল কায়দা জঙ্গি৷ ধৃত ব্যক্তির নাম আবদুল মোমিন মণ্ডল। এনআইএ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া জঙ্গিদের জেরা করেই আবদুলের নাম পেয়েছেন তদন্তকারীরা। ধৃতের কাছ থেকে বেশ কিছু ডিভাইস ও নথি উদ্ধার হয়েছে। জেরায় বিভিন্ন অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়৷ বোমা তৈরির পাশাপাশি ধৃত ওই যুবক আল কায়দার হয়ে গোপন প্রচার কর্মসূচি চালাত।
Read More
বিজেপির শিক্ষক নেতা বিকাশ তালুকদার যোগ দিলেন তৃণমূলে

বিজেপির শিক্ষক নেতা বিকাশ তালুকদার যোগ দিলেন তৃণমূলে

কোচবিহারে আবারও ভাঙন বিজেপিতে। বিজেপির শিক্ষক নেতা বিকাশ তালুকদার যোগ দিলেন তৃণমূলে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বিজেপি টিচার্স সেলের উত্তর বিধানসভার ইন-চার্জ বিকাশ তালুকদার বিজেপি ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচীতে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দলের পক্ষ থেকে তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃনমূল সভাপতি পার্থ প্রতিম রায়। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ, রাহুল রায়, আবু তালেব আজাদ, কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, কোচবিহার ১ ও ২ ব্লকের যুব সভাপতি সঞ্জীব রাজভর, শুভাশিস রায় সহ অনান্যরা। লাগাতার বিজেপি থেকে তৃনমূলে আসছেন বিজেপি কর্মীরা। তাতেই চিন্তা বিজেপি শিবিরে। প্রকাশ না…
Read More
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এক উদ্ভাবনী ফিচার নিয়ে আসছে ফেসবুকের অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার থেকে কেউ চাইলেই নিজেদের মর্জি মতন নিজের করা মেসেজ সাত দিন বাদেও মুছে ফেলতে পারে। অন্যদিকে গ্রুপে চ্যাটে শুধু অ্যাডমিনের কাছে এই ক্ষমতা থাকবে। এই সেটিংস ব্যবহার করলেও পুরনো মেসেজে পড়বে না কোনও প্রভাব। তবে এই মেসেজ উধাও করার ক্ষেত্রে সময়ের বিষয়টি নিয়ন্ত্রণ করবে হোয়াটসঅ্যাপ।
Read More
ফের সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র

ফের সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র

মাঝে কয়েকদিন শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও ফের সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র। রবিবার বিকেলের পর থেকেই ফের অবস্থা সঙ্কটজনক হতে থাকে । আজ তাঁর সিটি অ্যাঞ্জিওগ্রাফি ও তৃতীয়বার ডায়ালিসিস হয়েছে । অভ্যন্তরীণ রক্তক্ষরণ না থামায় সিটি অ্যাঞ্জিওগ্রাফির সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা । বেলভিউ সূত্রে খবর, কোথায় রক্তক্ষরণ হচ্ছে তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে । যেখানে রক্তক্ষরণ হচ্ছে সেই জায়গায় অস্ত্রোপচার করা হতে পারে। তবে আপাতত রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে । কিন্তু প্রবাদপ্রতীম বর্ষীয়ান অভিনেতার অবস্থার কোনও উন্নতি পরিলক্ষিত হচ্ছে না । তাঁর হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে । রক্ত দেওয়া হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত ২৭ দিন ধরে হাসপাতালে ভর্তি প্রিয়…
Read More
রাজ্যে পালাবদলের ইঙ্গিত দুই সমীক্ষায় ?

রাজ্যে পালাবদলের ইঙ্গিত দুই সমীক্ষায় ?

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। সময়মতো নির্বাচন হলেও হাতে রয়েছে আরো ছয়মাসের মতো। কিন্তু রাজ্যে নবান্ন কার দখলে থাকবে , তা নিয়ে সরগরম কলকাতা থেকে শিলিগুড়ি। নামি সংবাদ পত্র পিটিআই সূত্রে জানা গেছে রাজ্যে পালাবদল ঘটতে পারে। আর সমীক্ষার খবর সামনে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। তবে কোন সংস্থা বা এজেন্সি এই সমীক্ষা চালিয়েছে তার বিশদ তথ্য প্রকাশিত হয়নি ওই পত্রিকায়। একুশের যুধ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষমতাধর বিরোধী দল হিসেবে ইতিমধ্যেই রাজ্যে প্রথম স্থানে উঠে এসেছে। লোকসভা ভোটেও উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। সেই আত্মবিশ্বাস নিয়ে নবান্ন দখলের নাটকে শেষ দৃশ্য মধুরেণ সমাপয়েৎ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় নেতৃত্ব…
Read More
জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাদশাকে

জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাদশাকে

বলিউড বাদশা শাহরুখ খানের ৫৫তম জন্মদিন আজ। এসআরকের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা বার্তা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন- ‘শাহরুখকে জানাই জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা বার্তা। আমার চার্মিং ব্রাদার তোমার সুস্থতা কামনা করি তোমার ভবিষ্যত জীবনের সব উদ্যোগে তুমি বিজয়ী ও সফল হও’। পশ্চিমবঙ্গে বাদশার জনপ্রিয়তা অনেক বেশি।
Read More
নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। জানা গেছে শিবমন্দির তারাবাড়ি সংলগ্ন এলাকায় রাস্তা তৈরি কাজ কয়েকদিন আগে শুরু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ আগের থেকে রাস্তা আরো সরু করে তৈরি করা হচ্ছে। রাস্তার পিচের আস্তরণ একদিনেই উঠে আসছে। এই অভিযোগে এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখায় বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
মালদায় ধানক্ষেতে জল দিতে গিয়ে নিখোঁজ চাষী

মালদায় ধানক্ষেতে জল দিতে গিয়ে নিখোঁজ চাষী

মাঠে ধানক্ষেতে জল দিতে গিয়ে নিখোঁজ চাষী।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরের তালগাছি এলাকায়। সূত্রের খবর আনিসুর রহমান গতকাল রাতে নিজের আমন খেতে জল দিতে গিয়ে গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। পাম্পসেটের অদূরে রক্তের দাগ পড়ে থাকায় রহস্য আরও দানা বেধেছে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পরিবারের সদস্যরা জানায় আনিসুর রবিবার রাতে জল দিতে যায় আমন ধানক্ষেতে।ঘন্টা দুয়েক বাদে ফেরার কথা থাকলেও সকাল পর্য়ন্ত তিনি বাড়ি না ফেরায় শুর হয় খোঁজ। পাম্পসেটের কাছে গিয়ে বাসিন্দারা দেখেন যে ছোপ ছোপ রক্ত পড়ে রয়েছে। এছাড়া ধানের খেতের একটি জায়গায় ধ্বাস্তাধ্বস্তির চিহ্নও রয়েছে। আর তাতেই ওই চাষিকে খুন করে দেহ লোপাট করা হয়েছে কি…
Read More
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক একইসঙ্গে হতে পারে

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক একইসঙ্গে হতে পারে

গত কয়েক মাস থেকেই দেশজুড়ে করোনা অতিমারী প্রভাব ফেলেছে শিক্ষা ব্যবস্থার উপরে। কবে ফের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সে সম্পর্কে এখনও নির্দিষ্টভাবে কেউই কিছু বলতে পারছেন না। করোনা পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সংশ্লিষ্ট বোর্ড। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে মাধ্যমিক এবং মার্চে উচ্চ মাধ্যমিক শুরু হয়। এক্ষেত্রে একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায় কি না, তা ভেবে দেখার জন্য ফোরামের তরফে শিক্ষা দফতরের কাছে আবেদন করা হয়েছে। এদিকে, কালী পুজো মিটলে পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
মাটিগাড়া থানা ঘেরাও  বিজেপির

মাটিগাড়া থানা ঘেরাও বিজেপির

রাজ্যে গণতন্ত্রের সাড়ে সর্বনাশের অভিযোগ তুলে এবং একের পর এক বিজেপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে এদিন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা মাটিগাড়া থানা ঘেরাও করে। জানা গেছে আঠারখাই মন্ডল এবং পাথরঘাটা মন্ডল বিজেপির নেতা কর্মীরা যৌথভাবে থানা ঘেরাও করে। উল্লেখ্য গত কয়েকদিন আগেই নদীয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ শাসকদলের দুষ্কৃতীরা ওই কর্মীকে হত্যা করেছে। রাজ্যে পরপর কর্মীহত্যার প্রতিবাদে এদিনের থানা ঘেরাও কর্মসূচি বলে জানা গেছে। এদিন এই বিক্ষোভ প্রতিবাদে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, রাজ্যের এসটি সেলের সদস্য দিলা শৈব, বিজেপি নেতা জ্যোতির্ময় সিংহ, রাজেশ বর্মন সহ মন্ডলস্তরের নেতা কর্মীরা। সাধারণ…
Read More
করোনা কালে খুলে গেল অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান

করোনা কালে খুলে গেল অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান

টানা সাত মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনেই সোমবার থেকে নিয়মিত ক্লাস শুরু করল অসমের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশিকায় এক গুচ্ছ নিয়ম মানার কথা বলা হয়েছে। নির্দেশিকায় বলা হয়, শিক্ষক শিক্ষার্থী সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক। সেই সঙ্গে স্যানিটাইজার, ও ৬ ফুটের দূরত্ব বিধি মেনে চলতে হবে। বিদ্যালয়ের সমস্ত শ্রেণির জন্য একটি বিজোড়-বিজোড় ব্যবস্থা এবং বিক্ষিপ্ত সময়সূচি অনুসরণ করা হবে। থাকবে। প্রতি সপ্তাহের শেষে স্কুল স্যানিটাইজ করতে হবে। প্রতিদিন থার্মাল স্ক্যানার দিয়ে শিক্ষক, শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করতে হবে। স্কুল বাসগুলিতে মোট আসনের এক তৃতীয়াংশ ভরতি করা যাবে। সরকারি স্কুলগুলিতে প্রতি ১৫ দিন অন্তর রাঁধুনি ও সহয়কদের…
Read More
লুকিয়েই বিয়ে সারলেন কি জ্যাসমিন ও গৌরব

লুকিয়েই বিয়ে সারলেন কি জ্যাসমিন ও গৌরব

বাংলা সিরিয়ালের জগতে জনপ্রিয় কাপল জ‍্যাসমিন রায় ও গৌরব। এই মুহূর্তে জি বাংলার ত্রিনয়নী সিরিয়ালে অভিনয় করছেন জ‍্যাসমিন। অপরদিকে শ্রীকৃষ্ণ ও মহাদেবের চরিত্রে অভিনয় করেছেন গৌরব। দূর্গা পুজোটা একে অপরের সঙ্গেই কাটিয়েছেন জ‍্যাসমিন ও গৌরব। সম্প্রতি গৌরব-জ‍্যাসমিনের একটি ছবি ভাইরাল হওয়ায় নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে। অনুরাগীদের বদ্ধমূল ধারনা, ইতিমধ‍্যেই বিয়ে হয়ে গিয়েছে জ‍্যাসমিনের। ছবিতে অভিনেত্রীর গালে ছাড়া সিঁথিতেও দেখা গিয়েছে সিঁদুর।
Read More
বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষ  বাগডোগরায়

বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষ বাগডোগরায়

গতকাল রাতে বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল বাইক এবং মারুতি। এই ভয়ানক সংঘর্ষের ফলে বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ে গতকাল রাতে একটি লাল মারুতি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়িরই গতিবেগ যথেষ্ট থাকায় বাইকটি পুরো দুমড়েমুচড়ে যায়। মারুতি গাড়িটিরও ড্রাইভার জখম হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় জখম দুইজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগগডোগরা থানার পুলিশ ।
Read More
শেষপর্যন্ত লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার

শেষপর্যন্ত লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হল রাজ্য সরকার

করোনার স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের কথা মাথায় রেখে সকাল ও বিকেলে কিছু লোকাল ট্রেন চালানোর জন্য আলোচনায় বসতে চায় রাজ্য সরকার। আজ বিকেলে রেল কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠকে বসছেন রাজ্য সরকারের আধিকারিকরা। দুপক্ষে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লোকাল ট্রেন চালু করা হলেও কড়াভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। রাজ্যের প্রস্তাব, এই মুহূর্তে কলকাতা মেট্রো পরিষেবা যেভাবে চলছে, তাকে মডেল করেই সকাল-সন্ধে কয়েকজোড়া ট্রেন চালানো হোক।
Read More