22
Oct
কয়েক কোটি টাকার ড্রাগ , গাঁজা , সেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ । জানা গিয়েছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে মালদা থেকে একটি মালবাহী গাড়িতে প্রচুর পরিমানে নেশাসামগ্রী শিলিগুড়ি আসছে । সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ মাটিগাড়া থানার পুলিশকে জানিয়ে রাখে। সেইমতো আজ মাটিগাড়া সংলগ্ন ফাঁসীদেওয়া মোড়ের কাছে মাটিগাড়া পুলিশের একটি দল অপেক্ষা করে । সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ি ভর্তি গাঁজা, ড্রাগ উদ্ধার হয়। গাড়িতে থাকা পাঁচজনকে এবং সেই নেশা সামগ্রী নিতে আসা আরো দুজন সহ মোট সাতজনকে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে…
