editor

11195 Posts
করোনা আক্রান্ত জেপি নাড্ডা

করোনা আক্রান্ত জেপি নাড্ডা

কলকাতা: সম্প্রতি গত বুধবার বাংলায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার কর্মসূচী সেরে ফিরে যান তিনি। আর তারপরই রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর করে ট্যুইট করে জানালেন নাড্ডা। তিনি জানান, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
Read More
হামলা বঙ্গ ভবনে

হামলা বঙ্গ ভবনে

দিল্লি: দিল্লিতে আক্রান্ত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বঙ্গ ভবনে হামলা চালায় দুষ্কৃতীরা৷ পাথরও ছোড়া হয়৷ বঙ্গ ভবনের বাইরের দেওয়ালেও কালো রং করে দেওয়া হয়েছে৷ একের পর এক গাড়িতে ইট-পাটকেল ছোড়া হয়। একাধিক গাড়ির কাচ ভেঙে যায়। যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷
Read More
আইসিআইসিআই ও আরবিএল ব্যাংকের চুক্তি

আইসিআইসিআই ও আরবিএল ব্যাংকের চুক্তি

এক ব্যাংকঅ্যাস্যুরেন্স পার্টনারশিপে আবদ্ধ হল আরবিএল ব্যাংক ও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। এর উদ্দেশ্য ব্যাংকের গ্রাহকদের জন্য একগুচ্ছ লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট প্রদান করা। দুই সংস্থার এই সমঝোতার ফলে আরবিএল ব্যাংকের ৮.৭ মিলিয়নেরও অধিক গ্রাহক কোম্পানির কাস্টমার-সেন্ট্রিক প্রোটেকশন ও লং-টার্ম সেভিংস প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এবং নিজেদের ও পরিবারের জন্য আর্থিক সুরক্ষা জোগাতে পারবেন।  আরবিএল ব্যাংক ২৮টি রাজ্যে বিস্তৃত ৩৯৮টি শাখাবিশিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের প্রোডাক্টগুলি বিতরণ করবে। ব্যাংকের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অঙ্গীভূত ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং টাচপয়েন্টগুলিও এই কাজে ব্যবহৃত হবে। এই পার্টনারশিপ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে আরও মজবুত করবে। উভয় সংস্থার সম্পর্কের ফলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ…
Read More
ওয়ালমার্ট ভারত থেকে রপ্তানি তিনগুণ বৃদ্ধি করবে

ওয়ালমার্ট ভারত থেকে রপ্তানি তিনগুণ বৃদ্ধি করবে

ওয়ালমার্ট জানিয়েছে ভারত থেকে তার পণ্য রপ্তানির পরিমাণ প্রতিবছর ১০ বিলিয়ন মার্কিন ডলার হিসেবে বাড়িয়ে ২০২৭ সাল নাগাদ তিনগুণ করবে। ওয়ালমার্টের এই রপ্তানিবৃদ্ধির ফলে ভারতের এমএসএমই-গুলির উল্লেখযোগ্য উন্নতি হবে, সেইসঙ্গে ‘ফ্লিপকার্ট সমর্থ’ ও ‘ওয়ালনাট বৃদ্ধি’ সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলিও উন্নত হবে। ‘এক্সপানশন ইন সোর্সিং’য়ের ফলে বিভিন্ন ভারতীয় এক্সপোর্ট ক্যাটাগরির বহু নতুন সাপ্লায়ারের শ্রীবৃদ্ধি ঘটবে। ভারত থেকে রপ্তানি বাড়ানোর জন্য ওয়ালমার্ট তাঁর সাপ্লাই চেন ইকোসিস্টেম আরও মজবুত করবে, একইসঙ্গে বর্তমান এক্সপোর্টারগণের বৃদ্ধি ঘটিয়ে এক্সপোর্ট-রেডি বিজনেস প্রসারিত করবে।  তৃণমূল স্তরে ওয়ালমার্টের সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বৃদ্ধি’ শুরু হয়েছে একবছর আগে। এর দ্বারা এমএসএমই-গুলিকে এক্সপোর্ট স্কিল ও নলেজ প্রদানের মাধ্যমে তাদের ওয়ালমার্ট, ফ্লিপকার্ট ও অন্যান্য…
Read More
আথার এনার্জি এবার শিলিগুড়িতে

আথার এনার্জি এবার শিলিগুড়িতে

ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ইলেক্ট্রিক স্কুটার নির্মাতা আথার এনার্জি শিলিগুড়িতে লঞ্চ্‌ করল আথার ৪৫০এক্স স্কুটার। এছাড়া শিলিগুড়ির অনেকেই লিমিটেড এডিশন সিরিজ ১ ভেহিকেল পাবেন, যারা এবছর জানুয়ারিতে নতুন প্রোডাক্ট লাইন লঞ্চ্‌ হওয়ার আগে অর্ডার বুক করেছিলেন। পশ্চিমবঙ্গে কলকাতার পর শিলিগুড়ি পাচ্ছে আথার ৪৫০এক্স। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকের শেষ নাগাদ ভারতের ২৭টি শহরের রাস্তায় নেমে পড়বে আথার ৪৫০এক্স।  আথার ৪৫০এক্স হল ভারতের দ্রুততম ও অন্যতম সেরা স্মার্ট স্কুটার। এটি পাওয়া যাচ্ছে তিনটি নতুন কলারে – গ্রে, গ্রীন ও হোয়াইট। ইকো, রাইড ও স্পোর্ট ছাড়াও আথার এক হাই-পারফর্ম্যান্স মোড ‘ওয়ার্প’ এনেছে। মিনিটে ১.৫কিমি হিসেবে আথার ৪৫০এক্স আগের থেকে ৫০ শতাংশ দ্রুততায় চার্জ হবে,…
Read More
এডিআরএ ইন্ডিয়ার লাইফ স্কিল প্রোগ্রাম

এডিআরএ ইন্ডিয়ার লাইফ স্কিল প্রোগ্রাম

রেকিট বেনকাইজারের (আরবি) সঙ্গে হাত মিলিয়ে অ্যাডভেন্টিস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিলিফ এজেন্সি (এডিআরএ) ইন্ডিয়া একটি অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল ছোটদের জন্য। ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ শীর্ষক প্রোগ্রামটির লক্ষ্য ১০ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা। সঠিকভাবে গড়েবেড়ে ওঠার এই জীবনশৈলী কর্মসূচি তাদের সঠিক, বাস্তবতথ্য ভিত্তিক ও বয়সোপযোগী তথ্যাবলী প্রদানের মাধ্যমে তাদের সঠিক তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।  ‘দ্য বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রামটি উত্তরপূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চালু হচ্ছে – সিকিম, অরুণাচল প্রদেশ ও মণিপুর। এই রাজ্যগুলির সরকারি ও অনুমোদিত প্রাইভেট স্কুলগুলিতে কর্মসূচিটি চালু করা হবে যাতে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী উপকৃত হতে পারে। দুইটি স্তরে ২৭টি অধ্যায়ে বিভক্ত পাঠক্রমটি পড়ানো…
Read More
বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন নব দম্পতির

বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন নব দম্পতির

নিজেদের বিয়েকে স্মরণীয় করে রাখতে বৌভাতে রক্তদান শিবির এবং গাছ বিতরণ করলেন পাত্র -পাত্রী। এমনি অভিনব বিয়ে অনুষ্ঠিত হল কোচবিহারের পেষ্টারঝাড়ের এলাকায়। করোনা মহামারীর ফলে একদিকে যেমন জনজীবন বিপর্যস্ত, তেমনি রক্তের অভাবেও কিন্তু মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, ব্লাড ব্যাংক গুলিতে রক্তের ভরাট শূন্য থাকার ফলে।এই পরিস্থিতিতে সেই রক্তের ঘাটতি খানিকটা পূরণ করার উদ্যোগ নিলেন কোচবিহার পেষ্টার ঝাড়ের নিবাসী অমিত রায়। অমিত রায় পেশায় একজয় ব্যাবসায়ী, গত ১০ ই ডিসেম্বর আলিপুরদুয়ারের রচিতা রায় এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এবং আজ তাদের রয়েছে বৌ- ভাত, আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোচবিহার কর্তব্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এক…
Read More
প্রিয়দর্শনের সঙ্গে ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার

প্রিয়দর্শনের সঙ্গে ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার

বছর আটেক আগে শেষবার রংরেজ বানিয়েছিলেন বলিউড তথা দক্ষিণ ভারতীয় ছবির অন্যতম সেরা পরিচালক প্রিয়দর্শন । এ বার হাঙ্গামা ২-এর হাত ধরে কামব্যাক করতে চলেছেন। আপাতত মুক্তির অপেক্ষায় ২০০৩ সালের অন্যতম সেরা কমেডির সিকোয়েল হাঙ্গামা ২ ও মারাক্কর : লায়ন অফ দ্য অ্যারাবিয়ান সি । এর মাঝেই মিলল নতুন খবর। শোনা যাচ্ছে, একটি থ্রিলার কমেডি সিনেমার জন্য অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। Mumbai Mirror-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেরাফেরি থ্রি নিয়ে চলা যাবতীয় জল্পনার অবসান ঘটান প্রিয়দর্শন। তিনি জানিয়েছেন, অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে নিয়ে আপাতত হেরাফেরি থ্রি সিনেমা তৈরি করার কোনও পরিকল্পনা নেই তাঁর। আর এই…
Read More
আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন মিহির দত্ত

আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন মিহির দত্ত

আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের নতুন চেয়ারম্যান দায়িত্বভার গ্রহন করলেন মিহির দত্ত । এতদিন পুরসভার দায়িত্বে ছিলেন মহকুমাশাসক শ্রী রাজেশ। আলিপুরদুয়ারের মহকুমা শাসক তথা আলিপুরদুয়ার পুরসভার বিদায়ি প্রশাসক শ্রী রাজেশ এদিন মিহির দত্তকে দায়িত্ব তুলে দিয়েছেন। বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রদ্যুত আচার্য্য। এদিন দায়িত্ব নিয়েই মিহির দত্ত বলেন, আমাকে সরকার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। মহকুমা শাসক আমাদের মাথার উপর থাকবেন। তার পরামর্শ নিয়েই কাজ করবো। শহরের জল নিকাশি ও আবর্জনা প্রক্রিয়াকরনের কাজ সব থেকে বেশি গুরুত্ব পাবে।" এদিন মহকুমা শাসক শ্রী রাজেশ বলেন, " সরকার নির্দেশে মিহির দত্তকে চেয়ারম্যান করা হয়েছে। মিহির দত্তকে চেয়ারম্যানের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। বোর্ড…
Read More
১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে স্নাতকোত্তরের ক্লাস

১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে স্নাতকোত্তরের ক্লাস

আগামী ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে শুরু হচ্ছে ইউনিভার্সিটির স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস। করোনাকালীন পরিস্থিতি বর্তমানে হোস্টেল বন্ধ রয়েছে। সেইসঙ্গে নতুন ভর্তি প্রক্রিয়াও শেষ। তাই আপাতত বাড়িতে বসেই অনলাইনেই ক্লাস করার সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইসঙ্গে লাইব্রেরী সায়েন্সের ক্লাসও আগামী পনের তারিখ থেকেই শুরু হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।
Read More
করোনা সারতেই  প্যারালিসিসে আক্রান্ত শাহরুখ খানের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা

করোনা সারতেই প্যারালিসিসে আক্রান্ত শাহরুখ খানের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা

করোনা সারতেই প্যারালিসিস !প্যারালিসিসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি শাহরুখ খানের সহ-অভিনেত্রী শিখা মালহোত্রা ।অভিনয় করার পাশাপাশি শিখা একজন নার্স।  মুম্বইয়ের বালাসাহেব ঠাকরে কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার আচমকাই স্ট্রোকে আক্রান্ত হন।  তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিখার শারীরিক অবস্থা আশঙ্কাজনক, শরীরের ডানদিক ক্ষতিগ্রস্ত, পুরোপুরি বিকল হয়ে গিয়েছে।
Read More
দশ বছরে তৃনমূল সরকার প্রভূত কাজ করেছে -চন্দ্রিমা ভট্টাচার্য

দশ বছরে তৃনমূল সরকার প্রভূত কাজ করেছে -চন্দ্রিমা ভট্টাচার্য

আলিপুরদুয়ারে মহিলা মোর্চার সম্মেলনে এসে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে তৃণমূলের মহিলা শাখাকে আরো মজবুত করতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাগৃহে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী । তিনি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরে মহিলাদের বাড়ি বাড়ি প্রচারের কথা জানান। এদিন কৃষি আইনের প্রতিবাদে এক মিছিল ও আয়োজিত হয় ।রাজ্য মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,গত ১০ বছরের রাজ্যের মা মাটি মানুষের সরকার রাজ্যে প্রভূত…
Read More
পানীয় জল অমিল জলপাইগুড়ির পাটকাটায়, ভোগান্তি এলাকাবাসীর

পানীয় জল অমিল জলপাইগুড়ির পাটকাটায়, ভোগান্তি এলাকাবাসীর

মেশিন বিকল হয়ে পড়ায় পানীয় জল মিলছে না জলপাইগুড়ির পাতকাটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় গত দু-তিন ধরে জল নেই। এর ফলে নাজেহাল হতে হচ্ছে তাদের। স্থানীয় পাহারপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউত পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছেন।এদিন বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন জল সরবরাহ মেশিনটি বিকল হওয়ার দরুন প্রায় ৩০০ বাড়িতে পানীয় জল পৌঁছানো হয়েছে।
Read More
কমলালেবুর পরিবর্তে বাজারে ছেয়েছে কিনো ফল

কমলালেবুর পরিবর্তে বাজারে ছেয়েছে কিনো ফল

শীতের মরশুমে কমলালেবুর পরিবর্তে দেদার বিক্রি হচ্ছে কিনো ফল। কমলালেবু এবং কিনো ফলে বিশেষ পার্থক্য না থাকায় মানুষ কিনো ফলকেই কমলালেবু ভেবে কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। এতে বাড়ি গিয়ে কমলার স্বাদ পাচ্ছেন না অনেক ক্রেতা। এদিন জলপাইগুড়ির দিনবাজারে এই চিত্র দেখা গেল।জলপাইগুড়ির বাজারে একদম কমলার মত দেখতে ফল কিনো।কমলা হিসেবে বিক্রি করছেন কিছু অসাধু ফল ব্যবসায়ী।জলপাইগুড়ির বাজারে এখন কিনোর রমরমিয়ে বিক্রি হচ্ছে।একথা মেনে নিলেন কিছু ফল বিক্রেতারা।দিনবাজার সহ বিভিন্ন ফলের বাজারে বিশেষ করে করলা নদীর সেতুর উপর কিছু অসাধু ফল ব‍্যবসায়ীরা ফুটপাতে কুড়ি টাকায় ছয়টি কিনো যা দেখতে একদম কমলার মত।সেই কিনোকে কমলা হিসেবে বিক্রি করছেন।শনিবার দেখা গেলো ক্রেতাদের কমলা…
Read More