editor

10320 Posts
জাতীয় সড়কে উড়ছে ধুলো,  সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

জাতীয় সড়কে উড়ছে ধুলো, সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

জাতীয় সড়কে উড়ছে ধুলো । সমস্যায় এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ির মোহিত নগরে। জানা গেছে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির ব্যস্ত জাতীয় সড়কে গাড়ি চলাচলের ফলে রাস্তা এবং রাস্তার পার্শ্ববর্তী বাড়িঘর ধুলোয় ঢেকে যাচ্ছে। এই ধুলোর পথচারীরা সমস্যায় পড়ছে। যেকোনো সময় দুর্ঘটনার সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় সড়ক মেরামত সংস্থা এমনকি প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। এই অভিযোগে আজ জলপাইগুড়ি মোহিতনগর গোল ঘুমটি এলাকায় রাস্তা অবরোধ করলেন এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা । অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় ।জলপাইগুড়ি কোতোয়ালি থানার সদর ট্রাফিক পুলিশ গিয়ে পৌঁছালে পথ অবরোধ না উঠায়…
Read More
জলপাইগুড়িতে নতুন জেলা কমিটি ঘোষণা, চেয়ারম্যান হলেন খগেশ্বর রায়

জলপাইগুড়িতে নতুন জেলা কমিটি ঘোষণা, চেয়ারম্যান হলেন খগেশ্বর রায়

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শেষেই জলপাইগুড়িতে গঠন হল জেলা কমিটি। এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের নতুন জেলা কমিটির নাম ঘোষণা করলেন জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী ।সাংবাদিক সম্মেলনে এদিন তিনি জানান যে তৃণমূল নেত্রী মমতা ব‍্যানার্জির ঘোষণা অনুযায়ী নতুন জেলা কমিটি‌তে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খগেশ্বর রায়। ফের সভাপতি‌র দায়িত্ব পেয়েছেন কৃষ্ণকুমার কল‍্যাণী। মিতালি রায় ও চন্দন ভৌমিক জেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন। এবার‌ও তৃণমূল যুব সভাপতির দায়িত্ব পেয়েছেন সৈকত চ‍্যাটার্জি। কৃষ্ণকুমার কল‍্যাণী ও সৈকত চ‍্যাটার্জি‌র পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলে‌রজেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, চন্দন ভৌমিক ও বিজয়চন্দ্র বর্মন সহ বিভিন্ন তৃণমূল নেতা‌রা। এদিন নতুুু কমিটির সদস্য‌দের নাম ঘোষণা করেন তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল‍্যাণী।
Read More
জলপাইগুড়িতে পালিত হল গান্ধী জয়ন্তী

জলপাইগুড়িতে পালিত হল গান্ধী জয়ন্তী

জলপাইগুড়ি জেলা কংগ্রেস ও পুরসভার পক্ষ থেকে জলপাইগুড়িতে পালিত হল মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্মদিবস । গান্ধিজীর জন্মদিন উপলক্ষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন একটি অনুষ্ঠানে‌র আয়োজন করা হয় । রাজীব ভবনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ।পরে ক্লাব রোডের গান্ধি মোড়ে মহাত্মা গান্ধির মূর্তিতে মাল‍্যদান করেন জেলা কংগ্রেস সদস্যরা । মাল‍্যদান করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ।সেইসঙ্গে পুষ্প প্রদান করেন সুভাষ বক্সি, পিনাকি সেনগুপ্ত, অমিত ভট্টাচার্য প্রমুখ কংগ্রেস নেতা ।
Read More
ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা

ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা

নয়াদিল্লি: নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে বেড়েছে দেশে। মৃত্যুর সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের ও মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের। দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি ও মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের। তবে দেশকে স্বাভাবিক রাখতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আনলক ৫.০ পর্যায়ের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন মোতাবেক ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও…
Read More
মাদককাণ্ডে সারা আলি খানের পাশে নেই বাবা সইফ

মাদককাণ্ডে সারা আলি খানের পাশে নেই বাবা সইফ

বলিউডের মাদককাণ্ডে সারা আলি খান সহ বলিউডের বেশ কয়েকজন নায়িকাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। বলিউডের উঠতি তারকা সারা আলি খানের নাম জড়ানোয় বেজায় চটেছেন তাঁর বাবা সইফ আলি খান। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের মতো কিংবদন্তির নাতনি হয়ে এই ধরনের মামলায় সারার নাম জড়ানোয় গোটা পরিবার অস্বস্তিতে। সইফ স্পষ্ট করে দিয়েছেন, মাদককাণ্ডের তদন্তে তিনি কোনওভাবেই মেয়ের পাশে থাকবেন না। তবে, তিনি চান তদন্ত চলুক এবং প্রকৃত সত্য সকলের সামনে আসুক।
Read More
কোভিড আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী

কোভিড আক্রান্ত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী

শুক্রবার ডোনাল্ড ট্রাম্প টুইট করে নিজেই জানান তিনি কোভিড আক্রান্ত। করোনা পজিটিভ তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তাঁরা। এদিন টুইটে মিলেনিয়ামকে মেনশন করে তিনি লেখেন, “আমরা কোভিড পজিটিভ। আমরা এবার থেকে কোয়ারেন্টাইনে থাকব। একসঙ্গে এই যুদ্ধ জয় করব আমরা।” হোয়াইট হাউসের মধ্যে কোয়ারেন্টাইনে থাকবেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসের কোভিড ধরা পড়ার পরেই মার্কিন রাষ্ট্রপতি কোভিড পরীক্ষা করেন। সেখানেই ধরা পড়ল করোনা পজিটিভ। তাৎপর্যপূর্ণভাবে আর মাত্র কয়েকদিন পরেই আমেরিকার নির্বাচন। তার আগেই কার্যত ট্রাম্পকে কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। যার দরুন কমপক্ষে বিগত বেশ কয়েকদিন তিনি বাইরে কোন সভা, সমাবেশে যোগ দিতে পারবেন না।…
Read More
মাদকযোগে এনসিবির নজরে বলিউড

মাদকযোগে এনসিবির নজরে বলিউড

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদকযোগ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বলিউড। ইতিমধ্যেই এনসিবির দফতরে হাজিরা দিতে হয়েছে বলিডের এ-লিস্টার তারকাদের। বলিউডের মাদকযোগের জট আরও জটিল হচ্ছে দিন-দিন। গোটা মামলার মাস্টারমাইন্ড হিসাবে উঠে আসছে এক বলিউড অভিনেতার নাম।  এই মুহূর্তে এনসিবির নজরে রয়েছেন তিনজন বলিউড অভিনেতা। শীঘ্রই এই তিন অভিনেতাকে সমন পাঠানো হবে এনসিবির তরফে। তবে এই গোটা চক্রের মাথা হিসাবে উঠে আসছে একজন অভিনেতার নাম, যিনি প্রাক্তন সুপারমডেলও বটে। ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষকেই নাকি মাদক পাচার করতেন তাঁরা। তিন ধাপে বলিউডের মাদকযোগের তদন্ত চালাচ্ছে এনসিবি। এনসিবি জানায়- ড্রাগ সমাজের সবক্ষেত্রে আছে- তবে ভুলে গেলে চলবে না তারকাদের দেশের যুব সম্প্রদায়…
Read More
শহরে এল ‘হ্যালো’ পরিষেবা

শহরে এল ‘হ্যালো’ পরিষেবা

শুরু হল নতুন অ্যাপ ক্যাব ‘হ্যালো’ পরিষেবা। যাঁরা স্মার্ট ফোনে স্বচ্ছন্দ নন, অথচ ক্যাবের সুবিধা চান, তাঁরা ১৮০০১২১৯৯১১ বা ১৮০০১২১৯৯২২ নম্বরে এই পরিষেবা পাবেন। পুজোর মরশুমে আপতত ১৫০টি ক্যাব নিয়েই শহরের রাস্তায় পথ চলা শুরু ‘হ্যালো’-র। আগামী ৪৮ ঘন্টার মধ্যে আরও তিন হাজার ক্যাব নিয়ে পুরোদমে পরিষেবা শুরু করবে সংস্থা।   গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এইচএলডব্লু। আসবে হ্যালো ক্যাব অ্যাপের হলোগ্রাম। ডাউনলোড করে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গাড়ি বুক করতে হবে। নির্দিষ্ট থাকবে ক্যাবের ভাড়া। সংস্থা জানিয়েছে বৃষ্টি বাদলের দিনেও বাড়বে না ভাড়া।
Read More
নতুন আধুনিকতার ছোঁয়া হবে মিলেনিয়াম পার্কে

নতুন আধুনিকতার ছোঁয়া হবে মিলেনিয়াম পার্কে

আট একর জমিতে অবস্থিত হওয়া সত্বেও সংস্কারের অভাবের ফলে দর্শক টানতে পিছিয়ে পড়ছে গঙ্গার তীরে ফেয়ারলি প্লেস ঘাট লাগোয়া দর্শনীয় স্থান মিলেনিয়াম পার্ক। কোন আধুনিকতার ছোঁয়া নেই এই পার্কে। এবার আর দেরি না করে ফের পার্কটিকে আকর্ষণীয় করে তুলতে চাইছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। ১৯৯৯ সালে আট একরের বেশি পটপট রাষ্ট্রের অধীনস্থ এই এলাকার উপর গড়ে উঠেছিল মিলেনিয়াম পার্ক। মিলেনিয়াম পার্ক যে জায়গায় অবস্থিত সেই জায়গাটি পোর্ট ট্রাস্টের অধীনস্থ। সম্প্রতি কেএমডিএ চেয়ারম্যান ফিরহাদ হাকিম পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে মিলেনিয়াম পার্ক সংস্কারের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশেষজ্ঞ সংস্থার সাহায্যে এই পার্কে আরো অত্যাধুনিক করে তোলা হবে।…
Read More
হাথরসের ঘটনার তীব্র নিন্দা  মুখ্যমন্ত্রীর

হাথরসের ঘটনার তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।উত্তরবঙ্গ সফরে এসে তিনি যোগীর রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তীব্র আলোচনা করেন। তিনি বলেন, ওই রাজ্যে দলিতদের ওপর আক্রমণ চালানো হচ্ছে।সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে।অন্য্ দিকে ভোটের আগে বাইরে থেকে খাবার নিয়ে এসে সেই দলিতদের বাড়িতে খাওয়া হয়’।উল্লেখযোগ্য গতকাল তিনি বোলচ্ছিলেন ‘যাঁরা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান’।
Read More
চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে  ক্ষুদ্র চা-চাষীরা

চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র চা-চাষীরা

চাবাগান থেকে চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসল জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীরা। চাষীদের অভিযোগ, রাতের অন্ধকারে বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে চাপাতা। এতে সমস্যায় পড়েছে জেলার কয়েকশো চাবাগান মালিক। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি‌র জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি বৈঠক করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা। এই বৈঠকে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, পাতা চুরি রোধে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে।
Read More
পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের পর থেকেই ১ অক্টোবর থেকে না হলেও ৯ অক্টোবর থেকে সিনেমা হল খোলার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অনেক হল মালিকরাই। বৃহস্পতিবার আনলক ৫-এ ১৫ অক্টোবর থেকে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলতেই আশার আলো দেখতে পেয়েছেন হল মালিকরা। এবার ছবি মুক্তির সিদ্ধান্ত প্রযোজকদের। অনেকদিন আটকে থাকা সুরিন্দর ফিল্মসের দু’টি সিনেমা মুক্তি পাবে পুজোয়। বনি ও রিতিকার জুটি বেঁধে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘লভ স্টোরি’ মুক্তি পাচ্ছে। এস ভি এফ -এর ব্যানারে পুজোয় দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’ রিলিজ করবে| ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী । যা রিলিজ করার কথা ছিল গত মে মাসে। এ…
Read More
অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিট কার্ডের ব্যবহারের নিয়ম

অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিট কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম। বর্তমান কোভিড আবহে অনলাইন ট্যান্সফারে বেশকিছু রদ-বদলের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে…
Read More
রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান পেলেন সোনু সুদ

রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান পেলেন সোনু সুদ

রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে দেখা দিয়েছিল নায়ক হিসেবে। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রসঙ্ঘ বিশেষ সম্মান দিল বলিউড অভিনেতা সোনু সুদ। সূত্রের খবর রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল হিউম্যানিটারিয়ান একশন এওয়ার্ডে সম্মানিত হন তিনি।
Read More