editor

10324 Posts
চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে  ক্ষুদ্র চা-চাষীরা

চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে ক্ষুদ্র চা-চাষীরা

চাবাগান থেকে চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসল জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীরা। চাষীদের অভিযোগ, রাতের অন্ধকারে বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে চাপাতা। এতে সমস্যায় পড়েছে জেলার কয়েকশো চাবাগান মালিক। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি‌র জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি বৈঠক করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা। এই বৈঠকে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, পাতা চুরি রোধে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে।
Read More
পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

পুজোয় ছবি মুক্তির সিদ্ধান্ত টলি-পাড়ায়

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটের পর থেকেই ১ অক্টোবর থেকে না হলেও ৯ অক্টোবর থেকে সিনেমা হল খোলার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন অনেক হল মালিকরাই। বৃহস্পতিবার আনলক ৫-এ ১৫ অক্টোবর থেকে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল খোলার অনুমতি মিলতেই আশার আলো দেখতে পেয়েছেন হল মালিকরা। এবার ছবি মুক্তির সিদ্ধান্ত প্রযোজকদের। অনেকদিন আটকে থাকা সুরিন্দর ফিল্মসের দু’টি সিনেমা মুক্তি পাবে পুজোয়। বনি ও রিতিকার জুটি বেঁধে রাজীব বিশ্বাসের পরিচালনায় ‘লভ স্টোরি’ মুক্তি পাচ্ছে। এস ভি এফ -এর ব্যানারে পুজোয় দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’ রিলিজ করবে| ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী । যা রিলিজ করার কথা ছিল গত মে মাসে। এ…
Read More
অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিট কার্ডের ব্যবহারের নিয়ম

অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিট কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম। বর্তমান কোভিড আবহে অনলাইন ট্যান্সফারে বেশকিছু রদ-বদলের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে…
Read More
রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান পেলেন সোনু সুদ

রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান পেলেন সোনু সুদ

রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে দেখা দিয়েছিল নায়ক হিসেবে। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রসঙ্ঘ বিশেষ সম্মান দিল বলিউড অভিনেতা সোনু সুদ। সূত্রের খবর রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল হিউম্যানিটারিয়ান একশন এওয়ার্ডে সম্মানিত হন তিনি।
Read More
কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

এবার কোভিড পজেটিভি টেলিভিশন দুনিয়ায়র হিট জুটি গুরমিত চৌধুরী ও দেবীনা বন্দ্যোপাধ্যায়ের। ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন গুরমিত। আপতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। একাধিক রিয়ালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে গুরমিত-দেবীনাকে। গুরমিত ইনস্টাগ্রামে লেখেন- 'আমার স্ত্রী এবং আমি করোনা পজিটিভ। আজ পরীক্ষার ফল এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি যাঁরা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও সমর্থনের জন্য। 
Read More
আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি

আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি

আনলক ফাইভ পর্বে আরো ছাড় ঘোষণা কেন্দ্র ও রাজ্যপ্রশাসনের । পর্যটনেও মিলছে ছাড়। কোভিড এর বিধিনিষেধ মেনে আগামীকাল থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক, অভয়ারণ্য। তবে মানতে হবে কোভিড গাইডলাইন। জানা গেছে আগামীকাল পার্ক খোলার আগে বেঙ্গল সাফারির কর্মচারীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। দীর্ঘ সাত-আট মাস পর পর্যটকদের সামনে পার্ক খোলার আগে চলে স্যানিটাইজেশনের কাজ। এছাড়াও কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে কিভাবে পর্যটকদের ঘোরানো হবে সেবিষয়ে আজ মকড্রিলের আয়োজন করে বলে বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল সাফারির অধিকর্তা বাদল দেবনাথ জানিয়েছে নকরোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের টিকিট কাটার জন্য শারীরিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এর…
Read More
এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবায় যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য নতুন অ্যাপ ‘কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ’ নিয়ে এল কলকাতা মেট্রো। এই একটি অ্যাপেই এবার সব সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো। মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র রিচার্জ বা ই-পাস জেনারেট করা নয়, কলকাতা মেট্রো সংক্রান্ত…
Read More
ভিআই অ্যাপে ফীডব্যাক দিলে সুবিধা

ভিআই অ্যাপে ফীডব্যাক দিলে সুবিধা

ভিআই অ্যাপে গ্রাহকদের জন্য ফীডব্যাক অফার দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হল নতুন নেটওয়ার্ক ‘গিগানেট’ বিষয়ে গ্রাহকদের মতামত সংগ্রহ করা। গ্রাহকরা তাদের প্রতিটি ফীডব্যাকের জন্য বিশেষ ডিলাইট বা নিশ্চিত সুবিধা পাবেন। শুধু নতুন গ্রাহক নন, ভিআই-এর এই নতুন উদ্যোগে যোগ দিতে পারবেন বর্তমান গ্রাহকরাও। এই সুবিধা পাওয়ার জন্য ভিআই অ্যাপের মাধ্যমে তাদের শুধু জানাতে হবে তাদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা কিরকম। ভোডাফোন আইডিয়া লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অবনীশ খোসলা ভিআই-তে সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গিগানেট হল এদেশের সবথেকে শক্তিশালী ও আধুনিক ৪জি নেটওয়ার্ক। নতুন ফীডব্যাক প্রোগ্রামের মাধ্যমে ভিআই তাদের গ্রাহকদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা জানতে আগ্রহী। একইসঙ্গে তারা…
Read More
মণিপুরে ‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

মণিপুরে ‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী.এন. বীরেন সিং মণিপুরে 10-19 বছর বয়সের শিশুদের জন্য অনন্য জীবন দক্ষতা প্রোগ্রাম - ডিটল বিএসআই পাখি এবং মৌমাছি টক চালু করেন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে মণিপুরের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও মুখ্য সচিব ড. রাজেশ কুমার। এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও জীবনশৈলী বিষয়ে…
Read More
বলিউডের প্রথম সারির অভিনেতার নাম মাদক কাণ্ডে

বলিউডের প্রথম সারির অভিনেতার নাম মাদক কাণ্ডে

বলিউড মাদক কেলেঙ্কারি তদন্তে খুব শীঘ্রই তদন্তের তালিকায় বলিউডের প্রথম সারির তিন পুরুষ অভিনেতার নাম উঠতে চলেছে। সেই তিন অভিনেতার নামের আদ্যাক্ষর এ, এস, আর। এই তিন পুরুষ তারকাই দীপিকার প্রাক্তন সহ-অভিনেতা। সম্ভবত আগামী সপ্তাহে তলব করা হবে এই তিন অভিনেতার। এঁরা প্রত্যেকেই বলিউডের প্রথম সারির। এই তিনজনই দীপিকার সঙ্গে মাদক দেওয়া নেওয়া বিষয়ে নাকি যুক্ত ছিলেন। সম্প্রতি এমনটাই খবর পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
Read More
উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ

উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ

হাতরসের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ।এরই মাঝে উত্তরপ্রদেশেই ঘটে গেল আরেকটি নির্মম গণধর্ষন। দলিত এই নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্তরা সবাই উচ্চবিত্ত। যোগীরাজ্যে এবার ২২ বছর বয়সি এক দলিত তরুণী গণধর্ষণের শিকার। বলরামপুর নিবাসী ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বুধবারই তাঁর মৃত্যু হয়েছে মৃত তরুণীর পরিবারের বয়ানের বিরুদ্ধে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলরামপুরের পুলিশ । মৃতার পরিবারের বয়ান অনুযায়ী মঙ্গলবার কাজ থেতে বাড়ি ফেরেননি তিনি । অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তাঁর। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফেরেন তিনি। হাতে গ্লুকোজ ইঞ্জেকশান সিরিঞ্জ লাগানো ছিল তাঁর। তড়িঘড়ি পরিবারের তরফ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় ।…
Read More
গ্রেফতার ক্ষিতীশ রবি প্রসাদ

গ্রেফতার ক্ষিতীশ রবি প্রসাদ

মাদক মামলায় নাম উঠে এসেছিল প্রযোজক-পরিচালক করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদের। মাদক কাণ্ডে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী ক্ষিতীশ রবি প্রসাদকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। ৯ দিনের জন্য তাঁকে হেফাজতে নিয়েছে এনসিবি। প্রায় ২৪ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় ক্ষিতীশকে। এ যাবৎ যে ড্রাগ পেডলারদের এনসিবি গ্রেফতার করেছে তাদের জেরা করে বারবার এই ক্ষিতীশ প্রসাদের নাম উঠে এসেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন ক্ষিতীশ প্রসাদ। ক্ষিতীশ রবি প্রসাদ ছাড়াও ধর্মা প্রোডাকশনের এক এগজিকিউটিভ ডিরেক্টর অনুভব চোপড়ার নাম জড়িয়েছে মাদক মামলায়। করণ জোহর জানিয়েছেন যে ক্ষিতীশ রবি প্রসাদ এবং অনুভব চোপড়াকে ব্যক্তিগত ভাবে মোটেও চেনেন…
Read More
উত্তরবঙ্গ সফরে ব্রাত্য শিলিগুড়ি !

উত্তরবঙ্গ সফরে ব্রাত্য শিলিগুড়ি !

চারদিনের উত্তরবঙ্গ সফর শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। চারদিনের সফরের শেষ দিনে ফেরার পথে শিলিগুড়ির ফুলবাড়িতে "পথশ্রী অভিযান" এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ১২০০০ কিমি গ্রামীণ রাস্তা তৈরি করা হবে এমনটাই জানিয়েছেন মমতা। এই চারদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় বসে উত্তরের প্রতিটি জেলার প্রশাসনিক কর্তা, আধিকারিকদের সঙ্গে সরাসরি এবং ভার্চুয়ালে বৈঠক করেন। জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প এবং অনুদান ঘোষণা করেন। রাজবংশী এবং কামতাপুরি ভাষা একাডেমিকে ৫ কোটি, রাজবংশী উন্নয়ন পর্ষদকে ১৫ কোটি ছাড়াও রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়…
Read More
পরীক্ষা শুরু হওয়ার পরেও প্রশ্নপত্র পেল না বহু ছাত্র: কলেজ পরীক্ষা

পরীক্ষা শুরু হওয়ার পরেও প্রশ্নপত্র পেল না বহু ছাত্র: কলেজ পরীক্ষা

কলেজের ফাইনাল বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষায় চরম অব্যবস্থার ছবি দেখা গেল সর্বত্র। ইউজিসির নির্দেশিকা মেনে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়।কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ নির্ধারিত সময়ে পরীক্ষার শুরু হওয়ার পরেও ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র আপলোডই করতে পারেনি বহু ছাত্র । বর্তমান কোভিড পরিস্থিতির আবহে "এক্সাম ফ্রম হোম " এর ব্যবস্থা করে। এজন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। মোট ৫০ নম্বরের দুঘন্টার পরীক্ষায় প্রশ্নপত্র আপলোড করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট ধার্য হয়।
Read More