editor

10320 Posts
কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

কোভিড পজেটিভি গুরমিত ও দেবীনা

এবার কোভিড পজেটিভি টেলিভিশন দুনিয়ায়র হিট জুটি গুরমিত চৌধুরী ও দেবীনা বন্দ্যোপাধ্যায়ের। ইনস্টাগ্রাম পোস্টে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন গুরমিত। আপতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা। একাধিক রিয়ালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে গুরমিত-দেবীনাকে। গুরমিত ইনস্টাগ্রামে লেখেন- 'আমার স্ত্রী এবং আমি করোনা পজিটিভ। আজ পরীক্ষার ফল এসেছে। আমরা সকলকে অনুরোধ জানাচ্ছি যাঁরা আমাদের সংস্পর্শে এসেছেন দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও সমর্থনের জন্য। 
Read More
আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি

আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি

আনলক ফাইভ পর্বে আরো ছাড় ঘোষণা কেন্দ্র ও রাজ্যপ্রশাসনের । পর্যটনেও মিলছে ছাড়। কোভিড এর বিধিনিষেধ মেনে আগামীকাল থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক, অভয়ারণ্য। তবে মানতে হবে কোভিড গাইডলাইন। জানা গেছে আগামীকাল পার্ক খোলার আগে বেঙ্গল সাফারির কর্মচারীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। দীর্ঘ সাত-আট মাস পর পর্যটকদের সামনে পার্ক খোলার আগে চলে স্যানিটাইজেশনের কাজ। এছাড়াও কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে কিভাবে পর্যটকদের ঘোরানো হবে সেবিষয়ে আজ মকড্রিলের আয়োজন করে বলে বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল সাফারির অধিকর্তা বাদল দেবনাথ জানিয়েছে নকরোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের টিকিট কাটার জন্য শারীরিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এর…
Read More
এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবায় যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য নতুন অ্যাপ ‘কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ’ নিয়ে এল কলকাতা মেট্রো। এই একটি অ্যাপেই এবার সব সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো। মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র রিচার্জ বা ই-পাস জেনারেট করা নয়, কলকাতা মেট্রো সংক্রান্ত…
Read More
ভিআই অ্যাপে ফীডব্যাক দিলে সুবিধা

ভিআই অ্যাপে ফীডব্যাক দিলে সুবিধা

ভিআই অ্যাপে গ্রাহকদের জন্য ফীডব্যাক অফার দেওয়া হচ্ছে। এর উদ্দেশ্য হল নতুন নেটওয়ার্ক ‘গিগানেট’ বিষয়ে গ্রাহকদের মতামত সংগ্রহ করা। গ্রাহকরা তাদের প্রতিটি ফীডব্যাকের জন্য বিশেষ ডিলাইট বা নিশ্চিত সুবিধা পাবেন। শুধু নতুন গ্রাহক নন, ভিআই-এর এই নতুন উদ্যোগে যোগ দিতে পারবেন বর্তমান গ্রাহকরাও। এই সুবিধা পাওয়ার জন্য ভিআই অ্যাপের মাধ্যমে তাদের শুধু জানাতে হবে তাদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা কিরকম। ভোডাফোন আইডিয়া লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অবনীশ খোসলা ভিআই-তে সকল মোবাইল ফোন ব্যবহারকারীদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গিগানেট হল এদেশের সবথেকে শক্তিশালী ও আধুনিক ৪জি নেটওয়ার্ক। নতুন ফীডব্যাক প্রোগ্রামের মাধ্যমে ভিআই তাদের গ্রাহকদের নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা জানতে আগ্রহী। একইসঙ্গে তারা…
Read More
মণিপুরে ‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

মণিপুরে ‘বার্ডস অ্যান্ড বীজ টক’ প্রোগ্রাম

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী.এন. বীরেন সিং মণিপুরে 10-19 বছর বয়সের শিশুদের জন্য অনন্য জীবন দক্ষতা প্রোগ্রাম - ডিটল বিএসআই পাখি এবং মৌমাছি টক চালু করেন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে মণিপুরের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও মুখ্য সচিব ড. রাজেশ কুমার। এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও জীবনশৈলী বিষয়ে…
Read More
বলিউডের প্রথম সারির অভিনেতার নাম মাদক কাণ্ডে

বলিউডের প্রথম সারির অভিনেতার নাম মাদক কাণ্ডে

বলিউড মাদক কেলেঙ্কারি তদন্তে খুব শীঘ্রই তদন্তের তালিকায় বলিউডের প্রথম সারির তিন পুরুষ অভিনেতার নাম উঠতে চলেছে। সেই তিন অভিনেতার নামের আদ্যাক্ষর এ, এস, আর। এই তিন পুরুষ তারকাই দীপিকার প্রাক্তন সহ-অভিনেতা। সম্ভবত আগামী সপ্তাহে তলব করা হবে এই তিন অভিনেতার। এঁরা প্রত্যেকেই বলিউডের প্রথম সারির। এই তিনজনই দীপিকার সঙ্গে মাদক দেওয়া নেওয়া বিষয়ে নাকি যুক্ত ছিলেন। সম্প্রতি এমনটাই খবর পেয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
Read More
উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ

উত্তরপ্রদেশে ফের গণধর্ষণ

হাতরসের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ।এরই মাঝে উত্তরপ্রদেশেই ঘটে গেল আরেকটি নির্মম গণধর্ষন। দলিত এই নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্তরা সবাই উচ্চবিত্ত। যোগীরাজ্যে এবার ২২ বছর বয়সি এক দলিত তরুণী গণধর্ষণের শিকার। বলরামপুর নিবাসী ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বুধবারই তাঁর মৃত্যু হয়েছে মৃত তরুণীর পরিবারের বয়ানের বিরুদ্ধে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলরামপুরের পুলিশ । মৃতার পরিবারের বয়ান অনুযায়ী মঙ্গলবার কাজ থেতে বাড়ি ফেরেননি তিনি । অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তাঁর। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফেরেন তিনি। হাতে গ্লুকোজ ইঞ্জেকশান সিরিঞ্জ লাগানো ছিল তাঁর। তড়িঘড়ি পরিবারের তরফ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় ।…
Read More
গ্রেফতার ক্ষিতীশ রবি প্রসাদ

গ্রেফতার ক্ষিতীশ রবি প্রসাদ

মাদক মামলায় নাম উঠে এসেছিল প্রযোজক-পরিচালক করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদের। মাদক কাণ্ডে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী ক্ষিতীশ রবি প্রসাদকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। ৯ দিনের জন্য তাঁকে হেফাজতে নিয়েছে এনসিবি। প্রায় ২৪ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় ক্ষিতীশকে। এ যাবৎ যে ড্রাগ পেডলারদের এনসিবি গ্রেফতার করেছে তাদের জেরা করে বারবার এই ক্ষিতীশ প্রসাদের নাম উঠে এসেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন ক্ষিতীশ প্রসাদ। ক্ষিতীশ রবি প্রসাদ ছাড়াও ধর্মা প্রোডাকশনের এক এগজিকিউটিভ ডিরেক্টর অনুভব চোপড়ার নাম জড়িয়েছে মাদক মামলায়। করণ জোহর জানিয়েছেন যে ক্ষিতীশ রবি প্রসাদ এবং অনুভব চোপড়াকে ব্যক্তিগত ভাবে মোটেও চেনেন…
Read More
উত্তরবঙ্গ সফরে ব্রাত্য শিলিগুড়ি !

উত্তরবঙ্গ সফরে ব্রাত্য শিলিগুড়ি !

চারদিনের উত্তরবঙ্গ সফর শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। চারদিনের সফরের শেষ দিনে ফেরার পথে শিলিগুড়ির ফুলবাড়িতে "পথশ্রী অভিযান" এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ১২০০০ কিমি গ্রামীণ রাস্তা তৈরি করা হবে এমনটাই জানিয়েছেন মমতা। এই চারদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় বসে উত্তরের প্রতিটি জেলার প্রশাসনিক কর্তা, আধিকারিকদের সঙ্গে সরাসরি এবং ভার্চুয়ালে বৈঠক করেন। জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প এবং অনুদান ঘোষণা করেন। রাজবংশী এবং কামতাপুরি ভাষা একাডেমিকে ৫ কোটি, রাজবংশী উন্নয়ন পর্ষদকে ১৫ কোটি ছাড়াও রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়…
Read More
পরীক্ষা শুরু হওয়ার পরেও প্রশ্নপত্র পেল না বহু ছাত্র: কলেজ পরীক্ষা

পরীক্ষা শুরু হওয়ার পরেও প্রশ্নপত্র পেল না বহু ছাত্র: কলেজ পরীক্ষা

কলেজের ফাইনাল বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষায় চরম অব্যবস্থার ছবি দেখা গেল সর্বত্র। ইউজিসির নির্দেশিকা মেনে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়।কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ নির্ধারিত সময়ে পরীক্ষার শুরু হওয়ার পরেও ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র আপলোডই করতে পারেনি বহু ছাত্র । বর্তমান কোভিড পরিস্থিতির আবহে "এক্সাম ফ্রম হোম " এর ব্যবস্থা করে। এজন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। মোট ৫০ নম্বরের দুঘন্টার পরীক্ষায় প্রশ্নপত্র আপলোড করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট ধার্য হয়।
Read More
শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মহিলা।

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মহিলা।

শিলিগুড়িতে ফের উদ্ধার অবৈধ ড্রাগ। গতকাল শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন জায়গা থেকে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল এক মহিলা। গোপনসূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ড্রাগ সামগ্রী উদ্ধার করে। জানা গেছে ধৃত ওই মহিলা মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। ধৃত মহিলাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ।প্রধান নগর থানার পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ।এই মহিলা এই ব্রাউন সুগার শিলিগুড়িতে কাকে বিক্রি করতে এসেছিল বা কোথা থেকে নিয়ে এসেছিলো তার তদন্ত…
Read More
কৃষিবিলের সমর্থনে মিছিল মালদা জেলা বিজেপির

কৃষিবিলের সমর্থনে মিছিল মালদা জেলা বিজেপির

কৃষিবিলের সমর্থনে মিছিল করল মালদা জেলা বিজেপি।মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয় । তার পূর্বে রথবাড়ি এলাকায় কৃষি বিলের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয় । সদ্য কৃষিআইনের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রায় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্যরা । এদিন ইংরেজবাজার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা হাতে ঝান্ডা নিয়ে মিছিল করে এসে এই পথ সভায় অংশ নেয় ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, কৃষকরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছেন । এখন থেকে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল কোনরকম দালাল…
Read More
সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল

সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল

সেন্টর ফার্মাসিউটিক্যাল একটি ‘নিউ কেমিক্যাল এনটিটি’ (এনসিই) লঞ্চ্‌ করল – ওয়ক্সহিল। ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসার জন্য ওয়ক্সহিল এক দারুণ প্রোডাক্ট। ভারতে ডায়াবিটিসের কারণে যেসব জটিলতা দেখা যায় সেগুলির মধ্যে সবথেকে বেশি হল ডায়াবিটিক ফুট আলসার। ডায়াবিটিক ফুট আলসার যে শুধু নিরাময় হয় না তাই নয়, এই অবস্থা রোগীর জীবন দুর্বিসহ করে তোলে, এমন কি সম্পূর্ণ বা আংশিক ফুট অ্যাম্পুটেশনেরও প্রয়োজন হতে পারে। সেন্টর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি, এস ডি সাওয়ান্ত বলেন, ভারতে ফুট অ্যাম্পুটেশনের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে তাঁরা প্রতিকারের জন্য একটি ওষুধের সন্ধান করছিলেন। পনেরো বছর আগে তাঁরা জার্মানির সাইটোটুলস এজি’র সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হন, যাদের কাছে ডায়াবিটিক…
Read More
রিতিকা সরষের তেলের উৎপাদন বৃদ্ধি করবে

রিতিকা সরষের তেলের উৎপাদন বৃদ্ধি করবে

সরকার ১ অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও রান্নার তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করায় অগ্রণী ভোজ্য তেল প্রস্তুতকারক রিতিকা ভেজিটেবল অয়েল প্রাইভেট লিমিটেড সরষের তেলের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। বিগত ৪০ বছর ধরে ডাটা গ্রুপ ভোজ্য তেল উৎপাদন করে চলেছে। তাদের তেল বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রয় হয়, যেমন স্কুটার, অশোকা ও শিব ক্লাসিক। আসামের বিভিন্ন জেলায় এই কোম্পানির উপস্থিতি রয়েছে। রিতিকা অন্যান্য ক্যাটাগরির ভোজ্য তেলও উৎপাদন করে, যেমন সয়া অয়েল, পাম অয়েল ও বনস্পতি। এই কোম্পানি আসামে তার উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধান জেলাগুলিতে ডিস্ট্রিবিউটর নিয়োগ শুরু করেছে। কোম্পানির এক মুখপাত্র এপ্রসঙ্গে জানান, সরকার তেল…
Read More