editor

10324 Posts
শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মহিলা।

শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ ধৃত মহিলা।

শিলিগুড়িতে ফের উদ্ধার অবৈধ ড্রাগ। গতকাল শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন জায়গা থেকে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল এক মহিলা। গোপনসূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ড্রাগ সামগ্রী উদ্ধার করে। জানা গেছে ধৃত ওই মহিলা মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। ধৃত মহিলাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ।প্রধান নগর থানার পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ।এই মহিলা এই ব্রাউন সুগার শিলিগুড়িতে কাকে বিক্রি করতে এসেছিল বা কোথা থেকে নিয়ে এসেছিলো তার তদন্ত…
Read More
কৃষিবিলের সমর্থনে মিছিল মালদা জেলা বিজেপির

কৃষিবিলের সমর্থনে মিছিল মালদা জেলা বিজেপির

কৃষিবিলের সমর্থনে মিছিল করল মালদা জেলা বিজেপি।মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয় । তার পূর্বে রথবাড়ি এলাকায় কৃষি বিলের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয় । সদ্য কৃষিআইনের সমর্থনে কৃষি সুরক্ষা পদযাত্রায় এদিন উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল সহ অন্যান্যরা । এদিন ইংরেজবাজার বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মীরা হাতে ঝান্ডা নিয়ে মিছিল করে এসে এই পথ সভায় অংশ নেয় ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, কৃষকরা ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছেন । এখন থেকে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল কোনরকম দালাল…
Read More
সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল

সেন্টর ফার্মাসিউটিক্যালসের ওয়ক্সহিল

সেন্টর ফার্মাসিউটিক্যাল একটি ‘নিউ কেমিক্যাল এনটিটি’ (এনসিই) লঞ্চ্‌ করল – ওয়ক্সহিল। ডায়াবিটিক ফুট আলসারের চিকিৎসার জন্য ওয়ক্সহিল এক দারুণ প্রোডাক্ট। ভারতে ডায়াবিটিসের কারণে যেসব জটিলতা দেখা যায় সেগুলির মধ্যে সবথেকে বেশি হল ডায়াবিটিক ফুট আলসার। ডায়াবিটিক ফুট আলসার যে শুধু নিরাময় হয় না তাই নয়, এই অবস্থা রোগীর জীবন দুর্বিসহ করে তোলে, এমন কি সম্পূর্ণ বা আংশিক ফুট অ্যাম্পুটেশনেরও প্রয়োজন হতে পারে। সেন্টর ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও এমডি, এস ডি সাওয়ান্ত বলেন, ভারতে ফুট অ্যাম্পুটেশনের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে তাঁরা প্রতিকারের জন্য একটি ওষুধের সন্ধান করছিলেন। পনেরো বছর আগে তাঁরা জার্মানির সাইটোটুলস এজি’র সঙ্গে সহযোগিতায় আবদ্ধ হন, যাদের কাছে ডায়াবিটিক…
Read More
রিতিকা সরষের তেলের উৎপাদন বৃদ্ধি করবে

রিতিকা সরষের তেলের উৎপাদন বৃদ্ধি করবে

সরকার ১ অক্টোবর থেকে সরষের তেলের সঙ্গে অন্য কোনও রান্নার তেলের মিশ্রণের উপরে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করায় অগ্রণী ভোজ্য তেল প্রস্তুতকারক রিতিকা ভেজিটেবল অয়েল প্রাইভেট লিমিটেড সরষের তেলের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে। বিগত ৪০ বছর ধরে ডাটা গ্রুপ ভোজ্য তেল উৎপাদন করে চলেছে। তাদের তেল বাজারে বিভিন্ন ব্র্যান্ড নামে বিক্রয় হয়, যেমন স্কুটার, অশোকা ও শিব ক্লাসিক। আসামের বিভিন্ন জেলায় এই কোম্পানির উপস্থিতি রয়েছে। রিতিকা অন্যান্য ক্যাটাগরির ভোজ্য তেলও উৎপাদন করে, যেমন সয়া অয়েল, পাম অয়েল ও বনস্পতি। এই কোম্পানি আসামে তার উপস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধান জেলাগুলিতে ডিস্ট্রিবিউটর নিয়োগ শুরু করেছে। কোম্পানির এক মুখপাত্র এপ্রসঙ্গে জানান, সরকার তেল…
Read More
অ্যাথার ৪৫০এক্স সিরিজ ১ স্কুটার

অ্যাথার ৪৫০এক্স সিরিজ ১ স্কুটার

অ্যাথার এনার্জি নিয়ে এল কালেক্টর্স এডিশন অ্যাথার ৪৫০এক্স স্কুটার, যার নাম সিরিজ ১। এই লিমিটেড এডিশন স্কুটার শুধু তারাই পাবেন যারা অ্যাথার ৪৫০এক্স-এর জন্য প্রি-অর্ডার দিয়েছিলেন ২৮ জানুয়ারি তার ন্যাশনাল লঞ্চের আগে। বর্তমানে অ্যাথার ৪৫০এক্স পাওয়া যায় গ্রে, হোয়াইট ও মিন্ট গ্রিন কলারে, কিন্তু সিরিজ ১ এসেছে ডেগ্লো রেড-সহ হাই-গ্লস মেটালিক ব্ল্যাক বডি কলারে। এই সিগনেচার কলার থাকছে সিরিজ ১ স্কুটারের ৭’’ টাচস্ক্রিন ড্যাশবোর্ডেও। এগারোটি শহরে সিরিজ ১ ডেলিভারি আরম্ভ হবে নভেম্বর থেকে। শহরগুলি হল কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, কোচি, কোয়েম্বাটর, কোজিকোড়ে, মুম্বই, দিল্লি এনসিআর, পুণে ও আহ্‌মেদাবাদ।  
Read More
সোনির আকর্ষণীয় অফার

সোনির আকর্ষণীয় অফার

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সোনি ইন্ডিয়া গ্রাহকদের আকর্ষণীয় ছাড় দেওয়ার কথা জানিয়েছে। শুধু ছাড় নয়, সঙ্গে থাকছে ‘জিরো ডাউন পেমেন্ট’-সহ সহজ ইএমআই-এর মতো ফাইন্যান্স স্কিম এবং ১০ শতাংশ অবধি বাড়তি ক্যাশব্যাক। সোনি ইন্ডিয়ার সেলস হেড সতীশ পদ্মনাভন জানান, গ্রাহকদের জন্য তাঁরা বেস্ট-ইন-ক্লাস প্রোডাক্ট ও টেকনোলজির দিকে নজর রেখে দুর্গা পূজার জন্য প্রস্তুতি নিয়েছেন। কনজিউমার প্রোমোশন অফার হিসেবে তাঁরা পশ্চিমবঙ্গে গ্রাহকদের জন্য এনেছেন ‘ইজি ফাইন্যান্স স্কিম’। সোনি ব্রাভিয়া টিভি, সাউন্ডবার, হোম থিয়েটার, নয়েজ ক্যান্সেলিং হেডফোন ও ওয়্যারলেস ইয়ারফোন এই নিউ নর্মাল পরিস্থিতিতে গ্রাহকদের খুশি করবে।  সোনি ইন্ডিয়া ঘোষিত সুবিধাবলীর মধ্যে আছে নির্বাচিত ব্রাভিয়া টিভি কেনার ক্ষেত্রে এমআরপি’তে ৩০ শতাংশ ছাড় ও দুই…
Read More
ফ্লিপকার্টের সঙ্গী হচ্ছে ১৩,০০০ কিরানা

ফ্লিপকার্টের সঙ্গী হচ্ছে ১৩,০০০ কিরানা

ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট পূর্বভারত থেকে প্রায় ১৩,০০০ কিরানাকে সঙ্গে নিয়ে তার কিরানা প্রোগ্রাম প্রসারিত করছে। এহল আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতির অঙ্গ। অগণিত গ্রাহককে দ্রুত ও পার্সোনালাইজড ই-কমার্স অভিজ্ঞতা দিতে এই প্রসারণ দেশে ফ্লিপকার্টের ৫০ হাজারেরও বেশি কিরানাকে সঙ্গী করার কার্যক্রমের একটি অংশ। এরফলে কিরানাগুলির আয়েরও বৃদ্ধি ঘটবে। কিরানা প্রোগ্রাম হল দেশের অগণিত কিরানাসমূহকে বৃদ্ধিমুখী করার ব্যাপারে ফ্লিপকার্ট গ্রুপের প্রচেষ্টার অঙ্গ। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামের প্রসারণ কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো দেশের পূর্বাঞ্চলীয় শহরগুলিতে কিরানাগুলি ও গ্রাহকদের সঙ্গে ফ্লিপকার্টের আরও ভাল সম্পর্ক গড়ে তুলছে। এই কিরানাগুলির মধ্যে থাকছে জেনারেল ট্রেড স্টোর্স ও বেকারিগুলি থেকে টেইলর শপ।…
Read More
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বায়োপিক

সুশান্ত সিং রাজপুত মামলা নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়ারও। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বলিউডের মাদকযোগ নিয়ে চলা গোটা কাণ্ডের সূত্রপাত রিয়ার ড্রাগ চ্যাট নিয়ে, আর এই মুহূর্তে রিয়ার বায়োপিক তৈরির পরিকল্পনা করছে বলিউড। দ্রুতই রিয়ার জীবন নিয়ে একটি ডকুমেন্ট্রি তৈরির কথা ভাবা হচ্ছে। এছাড়াও এক বৃহত্ প্রকাশনা সংস্থা চাইছে রিয়া কলমবন্দি করুক নিজের জীবনী। 
Read More
সুশান্ত সিংকে নিয়ে এবার মুখ খুললেন বিগ বি

সুশান্ত সিংকে নিয়ে এবার মুখ খুললেন বিগ বি

সুশান্ত সিংকে নিয়ে এবার মুখ খুললেন বিগ বি। অবশেষে সুশান্ত সিংয়ের মৃত্যু এবং তাকে নিয়ে যে চর্চা, শোরগোল সে নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। এবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে প্রশ্ন করলেন অমিতাভ৷ সুশান্তকে নিয়ে এবং পরবর্তীতে সুশান্তের মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত ছবি দিল বেচারা নিয়েও প্রশ্ন ছুড়ে দিলেন অমিতাভ৷ তবে কোনও রকম বিতর্ক তৈরি করতে এই প্রশ্ন করেননি বিগ বি৷ তিনি এমনিতেই বিতর্ক এড়িয়ে যেতে পছন্দ করেন৷ কখনও কোনও বিতর্কিত বিষয় নিয়ে মুখ খোলেন না বলিউডের শাহেনশা৷ এবারও সুশান্ত সিং-এর মৃত্যু ও তার সঙ্গে উঠে আসা বলিউডের ড্রাগস মামলা নিয়ে একেবার চুপ অমিতাভ৷
Read More
পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হলেন  শেখর কাপুর

পুণে ফিল্ম ইনস্টিটিউট সোসাইটির নতুন সভাপতি হলেন শেখর কাপুর

ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তথা পুণে ফিল্ম ইনস্টিটিউট  সোসাইটির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হলেন পরিচালক ও প্রযোজক শেখর কাপুর। এর পাশাপাশি FTII-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও হলেন শেখর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বরাবরই আলাদা জায়গা করে রেখেছেন শেখর কাপুর ৷ তার প্রত্যেকটি ছবিই অন্যান্য পরিচালকের ছবি থেকে এতটাই পৃথক যে, ছবির দুনিয়ার নিজের এক ঘরানা বানিয়ে ফেলেছিলেন শেখর ৷ সিনেমায় শেখর কাপুরের কেরিয়ার শুরু জান হাজির হ্যায় সিনেমা দিয়েই ৷ তবে ১৯৮৩ সালে মুক্তি পাওয়া মাসুম ছবি তাঁকে স্পটলাইটে নিয়ে আসে ৷ মাসুম ছবির হাত ধরেই বলিউডে আলাদা পরিচয় পান শেখর কাপুর ৷ এরপর আর পিছনে ফিরে তাকারে হয়নি শেখর…
Read More
বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত ডুয়ার্সে

বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত ডুয়ার্সে

বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত ডুয়ার্সের চা-বাগানে। ১৪% বোনাসের দাবীতে সোমবার আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা-বাগানের শ্রমিকরা আন্দোলনের নামে।এই আন্দোলনকে সমর্থন করেছে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডাব্লুইউ। সোমবারের পর মঙ্গলবার একই ইস্যুতে বিজেপির পাশপাশি চিঞ্চুলার আউট ডিভিশন গাঙ্গুটিয়া চা-বাগানে আন্দোলনে নামলো সব কয়টি শ্রমিক সংগঠন। ডান-বাম-বিজেপির শ্রমিক সংগঠনগুলি এদিন ১৪% বোনাসের দাবীতে গেট মিটিং করে গাঙ্গুটিয়ায়। আন্দোলনকারী চা-শ্রমিকেরা জানান, এবারের বোনাস বৈঠকে চা-শ্রমিকদের জন্য ২০% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কিন্তু চিঞ্চুলা-গাঙ্গুটিয়া চা-বাগানকে রুগ্ন চা-বাগান হিসেবে চিহ্নিত করে, এবছর শুধুমাত্র ১.৫% বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এবার ১.৫% বৃদ্ধি করে ১৪% হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু চিঞ্চুলা এবং…
Read More
স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি কোচবিহারের কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

স্থায়ীকরনের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি কোচবিহারের কৃষি দপ্তরের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা

কোচবিহার জেলার কৃষিদপ্তরের অধীনস্ত মাটিপরীক্ষার কাজে যুক্ত ১৩৩ জন আংশিককর্মীর দীর্ঘ দশমাস ধরে কর্মহীন । মাটি পরীক্ষার কাজে নিযুক্ত এই কন্ট্রাকচুয়াল কর্মীরা দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলে গত জানুয়ারি মাস থেকে কর্মহীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় তাদের পুনরায় কাজে নিয়োগের দাবিতে এবং স্থায়ীকরনের দাবিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুখমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন। জানা গেছে কোচবিহার জেলার কৃষি দপ্তরের মাটি পরীক্ষার কাজে রীতিমত ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৩৩ জন কর্মচারী যোগ দেয়। কিন্তু একাজে তাদের প্রতিবছর তাদের রিনিউ করতে হত। দীর্ঘ পাঁচ বছর ধরে একাজ করলেও গত জানুয়ারি মাসে করোনার প্রেক্ষাপটে এখনো তারা এবছরের নিয়োগপত্র পায়নি।এতেই সমস্যায় পড়েছে একাজের সঙ্গে যুক্ত…
Read More
পরিবারের সম্মতি না নিয়েই নির্যাতিতাকে দাহ করে দিল উত্তরপ্রদেশ পুলিশ

পরিবারের সম্মতি না নিয়েই নির্যাতিতাকে দাহ করে দিল উত্তরপ্রদেশ পুলিশ

উত্তরপ্রদেশের হাতরসের ঘটনা আরও নিন্দনীয় মোড় নিল৷ গণধর্ষণের শিকার হওয়া নির্যাতিতা দিল্লিতেই হাসপাতালে মঙ্গলবার মারা যায় ৷ দিল্লি থেকে শবদেহ আসার পর তা মেয়েটির পরিবারের হাতে না তুলে দিয়ে নিজেরাই ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য করে দিল! পুলিশের এই পদক্ষেপে পরিবার এমনকি তাঁর গ্রামের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ৷ পাশাপাশি সংবাদমাধ্যমকেও সেই শেষকৃত্যের সংবাদ নেওয়া থেকে বিরত করা হয় ৷ শুধু সংবাদ পরিবেশনে বাধাদান করা হয় তাই নয়, একইসঙ্গে তাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। ৷ এর আগে যখন শবদেহ গ্রামে পৌঁছয় তখন পরিজনদের হাতে মৃতদেহ তুলে নাা দেওয়ায় তাঁরা অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে প্রতিবাদ করেন৷ এসডিএমের বিরুদ্ধে পরিবারের মানুষদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ…
Read More
স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর এগারোর এক কিশোর।জানা গিয়েছে ওই কিশোরের নাম মহম্মদ রাহুল। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার লালগঞ্জে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাহুল নামে ওই ছেলেটি কয়েকজন বন্ধু মিলে ক্যানেলের জলে স্নান করতে যায়। ক্যানেলের জলে স্রোত বেশি থাকায় ভেসে যায় মহম্মদ রাহুল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা অনেক খোঁজাখুঁজির পরও না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের সঙ্গে সঙ্গে ডুবুরি ও বোট নামানো হয় ক্যানেলের জলে। পুলিস সূত্রে জানা গেছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কিশোরের মৃত্যুতে শোকের ছায়া লালগঞ্জ অঞ্চলে।
Read More