editor

10320 Posts
জেলার মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেননা স্থানীয় সাংসদ

জেলার মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে ডাক পেলেননা স্থানীয় সাংসদ

জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না জেলার সাংসদ ড. জয়ন্ত কুমার রায় । রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রাক্কালেই জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৎপরতা শুরু হয় । কিন্তু অভিযোগ জেলায় মেডিকেল কলেজের স্থাপনে যার সক্রিয়তা ছিল বেশি , জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখায়নি রাজ্য ও জেলা প্রশাসন-এমনটাই অভিযোগ সাংসদের ঘনিষ্টমহলে ।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী । জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, জলপাইগুড়ি‌তে মেডিকেল কলেজ হাসপাতালের জন‍্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার । এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ‌ও মঞ্জুর…
Read More
আমন্ডের সঙ্গে ওয়ার্ল্ড হার্ট ডে

আমন্ডের সঙ্গে ওয়ার্ল্ড হার্ট ডে

প্রতিবছর ২৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। এর উদ্দেশ্য হল মানুষের মধ্যে কার্ডিয়োভাস্কুলার ডিজিজ ও তার প্রতিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এইদিনে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয় তারা যেন নিজেদের ও পরিবারের সকলের লাইফস্টাইল বিষয়ে সজাগ থাকেন। গবেষণায় দেখা গেছে, ভারতীয়দের মধ্যে হার্ট ডিজিজের প্রবণতা রয়েছে। ভারতীয়দের স্বাস্থ্যের অন্যতম আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্ডিয়োভাস্কুলার ডিজিজ। অবশ্য, খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলে কিছু পরিবর্তন ঘটিয়ে আশঙ্কার কারণ হ্রাস করা সম্ভব। প্রতিদিনের খাদ্য তালিকায় একমুঠো আমন্ডের মতো বাদাম যোগ করা বা স্ন্যাকিংয়ের জন্য বেছে নেওয়া হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করতে পারে।  নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড…
Read More
সোনির নতুন হেডফোন

সোনির নতুন হেডফোন

 সোনি ইন্ডিয়া লঞ্চ্‌ করল নতুন হেডফোন – ডব্লিউএইচ-১০০০এক্সএম৪। এতে রয়েছে এমনসব ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার্স, যার ফলে নয়েজ ক্যান্সেলেশন-সহ সুপিরিয়র অডিয়ো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সোনির এই হেডফোনে হাই ও মিড ফ্রিকোয়েন্সি সাউন্ড হ্রাস করা যায়, তাই পাওয়া যায় বেস্ট নয়েজ ক্যান্সেলিং পারফর্ম্যান্স। এই হেডফোনের প্রত্যেক ইয়ার-কাপে দু’টি করে মাইক্রোফোন আছে। এছাড়া অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে ডুয়াল নয়েজ সেন্সর টেকনোলজি, এইচডি নয়েজ ক্যান্সেলিং প্রসেসর কিউএন১, ব্লুটুথ অডিয়ো এসওসি, লিকুইড ক্রিস্টাল পলিমার ডায়াফ্রাম-সহ পাওয়ারফুল ৪০মিমি ড্রাইভার্স। ব্যবহারকারীর শ্রুতির অভিজ্ঞতা বৃদ্ধি করে স্পিক-টু-চ্যাট লিসেনিং টেকনোলজি। ১৮ সেপ্টেম্বর থেকে ব্ল্যাক ও সিলভার কলারের ডব্লিউএইচ-১০০০এক্সএম৪ হেডফোন পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ),…
Read More
জলবায়ু সংকটের ছবি – ‘কিস দ্য গ্রাউন্ড’

জলবায়ু সংকটের ছবি – ‘কিস দ্য গ্রাউন্ড’

নেটফ্লিক্সে ২২ সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে জলবায়ুর সমস্যা বিষয়ে একটি তথ‍্যচিত্র। এই তথ‍্যচিত্রের পরিচালনায় রয়েছেন জোশুয়া টিকেল ও রেবেকা হ‍্যারেল টিকেল। বিগ পিকচার র‍্যাঞ্চ্‌ পরিবেশিত ও উডি হ‍্যারেলসন বর্ণিত এই তথ‍্যচিত্রের এক্সিকিউটিভ প্রোডিউসার আরজে জৈন।  কিস দ‍্য গ্রাউন্ড জলবায়ু সংকটের নতুন সমাধানের পথপ্রদর্শক। এতে উপস্থিত আছেন পৃথিবীর নামী বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও সক্রিয় কর্মীরা। এখানে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে মানবজাতির সবচেয়ে বড় সমস্যার সহজ সমাধানের পথ। প্রায় দশ বছরের সময়কালকে ধরা হয়েছে কিস দ‍্য গ্রাউন্ডে। ৩০০ ঘন্টার ফুটেজকে সম্পাদনা করে ৮৭ মিনিটে আনা হয়েছে। কিস দ‍্য গ্রাউন্ড কাজে নেমে পড়ার আহ্বান জানাচ্ছে – মানবজাতির বাঁচার উপায় আছে, কিন্তু কাজে নামতে হবে খুব…
Read More
গ্লুটেন-মুক্ত ডায়েটের জনপ্রিয়তা বাড়ছে

গ্লুটেন-মুক্ত ডায়েটের জনপ্রিয়তা বাড়ছে

যাদের সিলিয়াক ডিজিজ বা নন-সিলিয়াক গ্লুটেন সেন্সিটিভিটি (এনসিজিএস) রয়েছে, তাদের জন্য গ্লুটেন-মুক্ত ডায়েটের প্রয়োজনীয়তা আছে। যারা সিলিয়াক ডিজিজ, এনসিজিএস-এর উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে চান বা যাদের হুইট অ্যালার্জি আছে, তারা গ্লুটেন-মুক্ত ডায়েট মেনে চলেন। নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী ডায়েটে যোগ করার জন্য তিনটি গ্লুটেন-মুক্ত খাদ্যের কথা বলেছেন। এগুলি হল – আমন্ড, ভুট্টা ও রাজমা। কয়েক বছর ধরে গ্লুটেন-মুক্ত খাদ্যের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।  আমন্ড গ্লুটেন-মুক্ত, তাই ব্রেকফাস্টে আমন্ড রাখা যায়। সারাদিন স্ন্যাক হিসেবেও আমন্ড গ্রহণ করা যায়। এই পুষ্টিকর গ্লুটেন-মুক্ত বাদাম স্বাস্থ্য ভাল রাখার সহায়ক। গ্লুটেন-মুক্ত ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদানে সমৃদ্ধ ভুট্টা (কর্ন) খদ্য হিসেবে উপকারী। কার্বোহাইড্রেট ও ফাইবার সমৃদ্ধ রাজমা…
Read More
ফ্লিপকার্টে এবার ম্যাক্স ফ্যাশন

ফ্লিপকার্টে এবার ম্যাক্স ফ্যাশন

ম্যাক্স ফ্যাশনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল ফ্লিপকার্ট। এরফলে ম্যাক্স ফ্যাশনের পণ্য এখন থেকে ফ্লিপকার্টেও পাওয়া যাবে। উৎসবের মরশুম ও ফ্লিপকার্টের বার্ষিক বিগ বিলিয়ন ডেজ শুরু হওয়ার আগে দুই নামী ব্র্যান্ডের এই সম্পর্ক তাৎপর্যপূর্ণ। ভারতে ১৩০টি শহরে ম্যাক্সের ৩৭৫টিরও বেশি স্টোর রয়েছে। ফ্লিপকার্টের সঙ্গে সম্পর্ক স্থাপনের ফলে সেই মার্কেটের পরিধি আরও প্রসারিত হবে। ফ্লিপকার্টে ম্যাক্স ফ্যাশন স্টোরে থাকবে ১৩,০০০-এরও বেশি নতুন স্টাইলের সামগ্রী, যেগুলির বেশিরভাগের দাম ১,০০০ টাকার নীচে। তুলনায় ছোটো শহরগুলির গ্রাহকদের কাছে ফ্লিপকার্টের পৌঁছে যাওয়ার ক্ষমতাকে ব্যবহার করে ম্যাক্স তার ফ্যাশন সামগ্রী আরও বেশি গ্রাহকদের কাছে নিয়ে যেতে পারবে। আর, গ্রাহকরাও এই দুই ব্র্যান্ডের সমঝোতার ফলে বেশিসংখ্যক আধুনিক ফ্যাশন…
Read More
মেডিকেল কলেজের  অনুষ্ঠান ঘিরে তৎপরতা তুঙ্গে

মেডিকেল কলেজের অনুষ্ঠান ঘিরে তৎপরতা তুঙ্গে

আর কয়েকঘন্টা অপেক্ষা ।রাত পোহালেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিলান্যাস অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানকে ঘিরে জোরকদমে চলছে মঞ্চের কাজ। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে বুধবার বেলা দুটো নাগাদ উত্তরকন্যা থেকে রিমোটের মাধ্যমে শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । তাই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন মাঠে অত্যন্ত দ্রুততার সাথে শিলান্যাস অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করতে দেখা যায় ।খুশির হাওয়া জলপাইগুড়িতে।
Read More
এখনই  হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন,  জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

এখনই হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

এখনই ফালাকাটার উপনির্বাচন হচ্ছে না , জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে ফালাকাটা, হেমতাবাদ বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ধরে নিয়ে বিভিন্ন দলগুলি ইতিমধ্যেই তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছিল । কিন্তু আজকের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ রাজনৈতিক দল গুলি । উল্লেখ্য গতবছর ফালাকাটা বিধানসভার বিধায়ক অনিল অধিকারীর প্রয়াণে খালি রয়েছে সেই আসনটি । এরই মধ্যে বিগত কয়েকমাস আগে হেমতাবাদের বিধায়কের রহস্যজনক মৃত্যুতে সেখানেও একইসঙ্গে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্যের বিধানসভা উপনির্বাচন পিছিয়ে যাচ্ছে ।
Read More
বন্যাকবলিত মানুষদের খাবারের ব্যবস্থা করল ক্লাব

বন্যাকবলিত মানুষদের খাবারের ব্যবস্থা করল ক্লাব

টানা একসপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে বন্যার সৃষ্টি বালুরঘাটে । দক্ষিণদিনাজপুরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এলাকায় অঘোষিত অরন্ধন দিবস পালিত হয় । এই দুর্যোগের দিনে অসহায় মানুষের ত্রাণে এগিয়ে এল স্থানীয় ক্লাবের স্বেচ্ছাসেবকরা। জানা গেছেএদিন বন্যাকবলিত ৫০০ জন মানুষের আহারের ব্যবস্থা করেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ।উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেক্রেটারি রমণী রায়,প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস,তপন যুব শক্তি ফিল্ড ইউনিট মেম্বার রাজু বর্মন সহ আরো অন্যান্য ক্লাব সদস্যবৃন্দরা ।
Read More
বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চা বাগানে

বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চা বাগানে

বোনাসের দাবিতে গেট মিটিং চা -শ্রমিকদের। এবারে রাজ্যে চাবাগানগুলিতে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা হলেও ডুয়ার্সের গাঙ্গুটিয়া চাবাগানে মালিক পক্ষ মাত্র ১২.৫ শতাংশ বোনাসের ঘোষণা।করে। এতেই ক্ষোভ উগড়ে দেয় বাগানের শ্রমিক সংগঠনগুলি। জানা গেছে ১৪ শতাংশ বোনাসের দাবিতে বাগানের সমস্ত শ্রমিক সংগঠন এই গেট মিটিংয়ে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ-কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাংসদ জন বারলা। শ্রমিকদের দাবি , গাঙ্গুটিয়া চা বাগানের শ্রমিকরা জানান বেশিরভাগ চা বাগানে ২০% বোনাস দেওয়া হচ্ছে কিন্ত আমাদের চা বাগানে ১৪% বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় কিন্ত এখন মালিকপক্ষ জানাচ্ছে ১২.৫% বোনাস দেওয়া হবে। এই বিষয়ে সাংসদ জন বারলা জানান ১২.৫ % বোনাস মানা…
Read More
প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের জঙ্গি সংগঠন কেএলও ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৩৫ জনকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মন্ত্রী । এদিন উত্তরকন্যায় ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মালদার প্রাক্তন কেএলও জঙ্গিদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মালদার জেলাশাসক ।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই এদিন প্রাক্তন ওই ৩৪ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে এই নিয়োগপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো এদিন স্পেশাল হোম গার্ডের নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেন নি প্রাক্তন কেএলও সদস্যরা। এদিন হাততালির মাধ্যমে প্রাক্তন কেএলওদের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে…
Read More
রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন হলো বছর পঁয়তাল্লিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এলাকায়। জানা গেছে সোমবার এক বিধবা মহিলার ঘর থেকে মঙ্গল মার্ডি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর , মনজিলা নামে এক বিধবা মহিলার ঘরে হঠাৎই রাতের অন্ধকারে ঢুকে পড়ে ওই যুবক। বিধবা মহিলাটা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঘরে থাকা অস্ত্র দিয়ে মাথায় চোট মারলে যুবকটি মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনায় পুলিশ এসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে লোকটি ওই বিধবা মহিলাটির ঘরে ঢুকে পড়ল, যুবকটির সঙ্গে মহিলাটির প্রণয় সম্বন্ধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। এর…
Read More
কৃষিবিলের বিরোধিতায় ওয়েবকুপা

কৃষিবিলের বিরোধিতায় ওয়েবকুপা

কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ -বিক্ষোভ অব্যাহত দেশজুড়ে । লোকসভা, রাজ্যসভা থেকে পথে ঘাটে বর্তমানে কৃষিবিল নিয়ে বিরোধীতায় নেমেছে বিরোধীরা। আজ কৃষিবিল নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রতিবাদ দেখালেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসর এসোসিয়েশন এর সদস্যরা আজ কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরোধিতায় পথে নামে। এই বিক্ষোভ মিছিলটি শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গা পরিক্রমা করে বলে সূত্রের খবর। সমিতির এক অধ্যাপকের বক্তব্য কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী সিদ্ধান্ত নিয়ে তাদের এই প্রচার। মানুষকে কৃষিবিলের।সমস্যাগুলি নিয়ে তারা সমাজের কাছে তুলে ধরবেন।
Read More
সুশান্তকে ঠাণ্ডা মাথায় খুন ?  সন্দেহ AIIMS-এর

সুশান্তকে ঠাণ্ডা মাথায় খুন ? সন্দেহ AIIMS-এর

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কার্যকারণ বিষয়ে নিজেদের মতামত জানাল অল ইন্ডিয়া ইন্সটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞদল। চিকিৎসক সুধীর গুপ্তর নেতৃত্বে সুশান্ত সিং রাজপুতের নেতৃত্বে অটোপসি রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট খতিয়ে দেখতে এই বিশেষ দলটি তৈরি করা হয়েছিল। সিবিআইকে তাঁরা তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্তের রিপোর্টের ঠিক-ভুল নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে এইমস-এর চিকিৎসক এবং সিবিআই প্রতিনিধিদের মধ্যে।
Read More