editor

10320 Posts
রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

হদিশ পাওয়া যাচ্ছে না বর্ধমানের রমনা বাগানে জন্ম হওয়া চিতাবাঘ শাবকের। ন’দিনের শাবকটি কীভাবে উধাও হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভযারণ্যের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। কর্তৃপক্ষের গাফিলতি সামনে আসছে। পশুপ্রেমীদের অনেকেরই আশঙ্কা, লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চিতা শাবকটিকে বিক্রি করে দেওয়া হতে পারে। অভয়ারণ্য কর্তৃপক্ষ ও বন দফতরের দাবি চিতাবাঘের শাবকটিকে তার মা খেয়ে ফেলেছে। কেন চিতাবাঘের শাবকটির উপর নজরদারি চালানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন পশুপ্রেমীরা। তাঁরা এও বলছেন মা চিতাবাঘ শাবককে খেয়ে নিয়েছে এটা বিরলতম ঘটনা। গত ১১ সেপ্টেম্বর রমনাবাগান অভয়ারণ্যে একটি শাবকের জন্ম দেয় এখানকার আবাসিক চিতাবাঘ কালী। শনিবার খাঁচা পরিদর্শনে গিয়ে চিতাশাবকটিকে দেখতে…
Read More
করোনা পজিটিভ মন্ত্রী মনীশ শিশোদিয়া

করোনা পজিটিভ মন্ত্রী মনীশ শিশোদিয়া

গত সপ্তহেই ১৪ সেপ্টেম্বর ৪৮ বছর বয়সী দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই হোম আইসোলেশনে ছিলেন এই মন্ত্রী। আজ, আম আদমি পার্টির ওই নেতা জ্বরের উপসর্গ নিয়ে রাজধানীর সরকারি হাসপাতাল লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হলেন। মনীশ শিশোদিয়া অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লির আম আদমি পার্টি সরকারের দ্বিতীয় মন্ত্রী।
Read More
বলিউডের প্রথম সারির চার নায়িকার মাদকযোগ

বলিউডের প্রথম সারির চার নায়িকার মাদকযোগ

বলিউডের মাদকযোগের মামলা বড়সড় মোড় নিল বুধবার। সুশান্ত সিং রাজপুত মৃত্যুর তদন্ত করতে গিয়ে মাদক জালে সারা আলি খান, শ্রদ্ধা কাপুরতো ছিলেনই জড়িয়ে গেলেন দীপিকা পাড়ুকোনও। প্রথম সারির চার বলিউড নায়িকাকে সমন পাঠালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী তিন দিনের মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁদের সমনে। এদিন একটানা তিন দিনের জন্য জেরা করা হচ্ছে Kwan ট্যালেন্ট এজেন্সির কর্মচারী জয়া শাহকে। যাঁর ফোন থেকেই দীপিকা,শ্রদ্ধাদের মাদকযোগের হদিশ মিলেছে। কোকো রেস্তোরাঁয় দীপিকা গিয়েছিলেন মাদক আনতে, এই খবরও ভাইরাল সোশ্যালে। দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকেও সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আগামী ২৫ তারিখ, শুক্রবার এনসিবির সামনে হাজিরা দেবেন করিশ্মা ও দীপিকা পাড়ুকোন।
Read More
ওভার লোডিং গাড়িতে ছিড়ল বিদ্যুতের তাঁর, ভাঙল খুঁটি

ওভার লোডিং গাড়িতে ছিড়ল বিদ্যুতের তাঁর, ভাঙল খুঁটি

বাঁশ বোঝাই একটি ওভার লোডিং লরি পকেট রুটে ঢুকে পড়ায় বিপত্তি ঘটল জলপাইগুড়িতে ।জাতীয় সড়ক হয়ে জলপাইগুড়ির গোশালা মোড় দিয়ে ডেঙ্গুয়াঝাড়ের দিকে চলে আসে বাঁশ বোঝাই লরিটি । ওভার লোডিং থাকার ফলেসরকারি পলিটেকনিক কলেজ মোড়ের কাছে ঢুকতেই বেশ কয়েকটি বিদ্যুতের তাঁর ছিড়ে কংক্রিটের খুঁটি ভেঙে যায় । বুধবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে দোকানের উপর পড়ায় দোকানের টিনের চাল ভেঙে পড়েছে। ছিড়ে গেছে অপটিক্যাল ফাইবার সহ কিছু কেবলে টিভির তার ।এই ঘটনার জন্য বুধবার এলাকার বিদ্যুৎ পরিসেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ । এদিকে স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে বিক্ষোভ দেখান। ক্ষতিপূরণ দাবি…
Read More
পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর আগেই পুরোহিত ভাতা , ঘোষণা রাজ্যসরকারের

পুজোর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করল রাজ্যসরকার । আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীমাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতা দেবে রাজ্যসরকার । মুখ্যমন্ত্রী এই ভাতা চালুর বন্দোবস্ত করলেও সেই প্রকল্প কিভাবে রূপায়ন করা হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা । এদিকে উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি বিকাশ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ভাতা চালু করলেও কারা এই ভাতা পাবে সেবিষয়ে কিছু জানাননি । আর এই নিয়েই সংশয়ে পড়েছেন পুরোহিতরা । বিকাশ বাবু আরো জানিয়েছেন রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পুরোহিত রয়েছে । এদের মধ্যে রাজ্যসরকার…
Read More
নুসরতের ছবি ফ্যান্সিইউ অ্যাপে

নুসরতের ছবি ফ্যান্সিইউ অ্যাপে

কলকাতা: ডেটিং অ্যাপের বিজ্ঞাপনে টলিউড নায়িকা তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের ছবি। সেখানে লেখা, ‘লকডাউনে ঘরে বসে বন্ধুত্ব পাতান। নুসরতের বিষয়ে এখানে আরও জানুন।’ তিনি জানান, এ ব্যাপারে কিছুই জানেন না। কলকাতা পুলিশের সাইবার সেলে ওই অ্যাপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি। অভিনেত্রীর দাবি কোনওরকম অনুমতি না নিয়েই ফ্যান্সিইউ নামের ওই ভিডিয়ো চ্যাট সংস্থা নুসরতের ছবি করেছে। কলকাতা পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মার অফিসিয়্যাল টুইটার হ্যান্ডলকে ট্যাগ করে নুসরত লেখেন- “এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না- অনুমতি ছাড়া এইভাবে ছবির ব্যবহার। কলকাতা পুলিশের সাইবার সেলকে বিষয়টি খতিয়ে দেখবার অনুরোধ জানাচ্ছি। আমি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেব।”
Read More
আজ মাঠে নামছে কেকেআর

আজ মাঠে নামছে কেকেআর

আইপিএল শুরু হয়ে গেছে চারদিন আগেই । চারদিন পর আজ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বাইয়ের বিরুদ্ধে । করোনা আবহে এবার আইপিএলের আসর বসেছে সুদূর দুবাইয়ে । যদিও তাতে টুর্নামেন্ট নিয়ে উৎসাহের ভাঁটা পড়েনি । ইতিমধ্যে টুর্নামেন্টের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে ২০ কোটিতে। যা আগামিদিনে আরও বাড়বে বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা ।এই পরিস্থিতিতে বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স । যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ট্র‌্যাক রেকর্ড মোটেই ভাল নয় । তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা । 
Read More
চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে ভারতের সরকারি ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা চালাচ্ছে চিনের হ্যাকাররা। সে দেশের রিপোর্টে জানানো হয়েছে, পাঁচজন চিনা হ্যাকার নজর রাখছে সরকারি ওয়েবসাইটগুলির দিকে। আমেরিকার অভিযোগ, ওই হ্যাকাররা ইতিমধ্যেই মার্কিন মুলুক ও অন্য দেশের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। তার মধ্যে রয়েছে রাজনীতিতিবিদ কিংবা বিদেশের বহু সরকারি ওয়েবসাইট। চিনের হ্যাকাররা কীভাবে চক্রান্ত করে ভারত-সহ নানা দেশের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করতে পরিকল্পনা করেছে সে বিষয়ে বিশদে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ বিভাগের অ্যাটর্নি জেনারেল জেফ্রি এ রসেন জানিয়েছেন, তাঁদের ডিপার্টমেন্ট চিনা হ্যাকারদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সমস্ত পন্থাই অবলম্বন করেন। ২০১৯ সাল থেকে ওই হ্যাকাররা চেষ্টা করে চলেছে ভারতের সরকারি ওয়েবসাইট…
Read More
বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

সুপরিচিত অভিনেত্রী এবং মডেল পুনম পান্ডে বিয়ে নিয়ে তুমুল চর্চা চলছে। কিছুদিন আগেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেন। এই বিয়ের ২১ দিন পরে, খবর হল যে পুনমের স্বামী গ্রেফতার হয়েছেন। এবং সেই অভিযোগ এনেছে স্বয়ং পুনম৷ মঙ্গলবার পুনম পান্ডয়ের স্বামী স্যাম বোম্বেকে গোয়ায় গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি, হত্যার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ করেন। লকডাউনের সময় পুনম ও স্যাম জুলাই মাসে বাগদান করেন। পুনমের স্বামী স্যাম আহমেদ বোম্বাই পেশায় একজন চলচ্চিত্র পরিচালক।
Read More
টানা  বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা । বৃষ্টির জল জমে একদিকে যখন জলমগ্ন এলাকা ঠিক আরেকদিকে নদীর জলস্ফীতিতে দুশ্চিন্তা বাড়ছে শহরবাসীর । ইতিমধ্যেই কালজানি নদীতে ভাঙন শুরু হয়েছে ।এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জেলা সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত । বেশকিছু বাড়ি এবং কৃষি জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । লাগাতার বৃষ্টিতে বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই নদীর জল ঢুকছে গ্রামে। সেই বাঁধ অবিলম্বে মেরামতি করে গ্রামবাসীদের কিছুটা সুরক্ষা প্রদানের জন্য এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ…
Read More
যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত চলছে মে মাস থেকে। কোনও সমাধান বেরোচ্ছে না পর পর আলোচনার পরেও। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, চিন কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ চায় না। চিনের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি চিনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফও জিনপিং। চিনের প্রেসিডেন্ট বলেন, “কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। আমরা ক্রমাগত আলাপ-আলোচনার মাধ্যমেই অন্য দেশের সঙ্গে ব্যবধান কমানো ও সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাব। আমরা চাই না কোনও দেশের এলাকা অধিকার করে তাদের শান্তি বিঘ্নিত করতে।” যদিও তাঁর এই দাবি কতটা…
Read More
WhatsApp- এর নয়া ফিচার্স

WhatsApp- এর নয়া ফিচার্স

বর্তমানে ১৮০টি দেশের ১৫০ কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। ইউজারদের দুই ফোনে ভিন্ন WhatsApp ব্যবহারের সমস্যা থেকে মুক্তি দিতেই এবার নয়া ফিচার্স নিয়ে হাজির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাট-অ্যাপ WhatsApp। একই অ্যাকাউন্ট মাল্টিপল স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন WhatsApp ইউজাররা। Android, iOS ছাড়াও ডেস্কটপেও ব্যবহার করা যাবে WhatsApp-এর নয়া ফিচার্স। শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে এক রিপোর্টে। এছাড়াও ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-এর উপরও WhatsApp কাজ করছে বলে জানা গেছে।
Read More
গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডারা ।উল্লেখ্য, গতকাল রাতে অমৃতির লালাপুর এলাকার বিক্রম মণ্ডল এর একটি ফার্মে হানা দিয়ে ফার্মের মালিককে মারধর করে ৮০০ মুরগি নিয়ে পালায় দুষ্কৃতীরা । ঘটনা তদন্তে নেমে আজ ভোরে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে অপরাধীরা মোট আটজন । ধৃতদের আটজনের মধ্যে সাতজনের বাড়ি বৈষ্ণব নগর থানা এলাকায় ও একজনের বাড়ি ঝাড়খন্ড জেলায় ।ধৃতদের নাম যথাক্রমে গৌতম মন্ডল, আব্দুল জেমস , ইমদাদুল হক ,প্রসেনজিৎ মন্ডল ,পরিমল মন্ডল ,মিঠুন মন্ডল ,গৌরাঙ্গ মন্ডল ,সন্তোষ মন্ডল ।পোল্ট্রি ফার্ম থেকে মুরগিগুলো চুরি করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃতদের । ধৃতদের…
Read More
জামিনের পিটিশনের আবেদন রিয়ার

জামিনের পিটিশনের আবেদন রিয়ার

রিয়ার তৃতীয় বার জামিনের আবেদন খারিজ হওয়ার পরেও রিয়ার আইনজীবী আবার মুম্বাই হাই কোর্টে জামিনের আবেদন করেছেন। মুম্বাই হাইকোর্টের যে আবেদন জমা হয়েছে তাতে রিয়া দাবি করেছে সুশান্ত তার সুবিধা নিয়েছে ড্রাগস সেবন এর জন্য। সুশান্ত ড্রাগস নেওয়ার জন্য রিয়া এবং তার পরিবার ও বন্ধুদের ব্যাবহার করতো বলে দাবি রিয়ার। সুশান্ত নিজের ড্রাগস আসক্তির জন্য তাকে, তার ভাই সৌভিককে এবং তার বাড়ির স্টাফেদের জোর করতেন ড্রাগস সরবরাহের জন্য।
Read More