editor

11195 Posts
নতুন ট্রাক নিয়ে এল অশোক লেল্যান্ড

নতুন ট্রাক নিয়ে এল অশোক লেল্যান্ড

ভারতের অগ্রণী কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা অশোক লেল্যান্ড লঞ্চ্‌ করল আই-জেন৬ বিএস৬ টেকনোলজি-যুক্ত ‘বস এলই’ ও ‘বস এলএক্স’ ট্রাক। এই ট্রাকের দাম শুরু হয়েছে ১৮ লক্ষ টাকা থেকে। গ্রাহকরা এই ট্রাক কেনার সময় মাল্টিপল কম্বিনেশন থেকে বেছে নেওয়ার সুযোগ পাবেন – লোডিং স্প্যান ১৪ ফুট থেকে ২৪ ফুট এবং হাই সাইড ডেক, ফিক্সড সাইড ডেক, ড্রপ সাইড ডেক, ক্যাব চেসিস, কন্টেনার ও টিপার বডি টাইপ। দ্রুত প্রয়োজনের কথা মাথায় রেখে এই ট্রাকের সঙ্গে থাকছে ‘কুইক অ্যাক্সিডেন্ট রিপেয়ার’ সুবিধা। এজন্য ওয়ার্কশপে থাকবে এক্সক্লুসিভ বে। সেলস ও আফটার সেলসের প্রয়োজনে গ্রাহকদের জন্য রয়েছে ৩০০০-এরও বেশি টাচপয়েন্ট, যেগুলি ২৪X৭ কাস্টমার অ্যাসিস্ট্যান্স আপটাইম সলিউশন সেন্টার…
Read More
কলেজের আংশিক কর্মচারীদের অনশন চলছেই

কলেজের আংশিক কর্মচারীদের অনশন চলছেই

কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজদের অনশন ৩৬ দিন গড়াল। স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরেও স্থায়ী সমাধান না হওয়ায় অনশনে বসেছে তাঁরা। জানা গেছে জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে অনশন মঞ্চে একমাস ধরে এই অনশন চলছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যদের দাবি যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি পূরণ করছে ততদিন অনশন চলবেই। উল্লেখ্য কলেজের আংশিক শিক্ষকদের স্যাক্ট ভিত্তিতে রাজ্যসরকার নিয়োগ করলেও ঠিক একইভাবে কলেজের আংশিক কর্মচারীদের স্থায়িকরনের দিক থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এই দাবিতে তারা সোচ্চার হয়েছেন অনশন মঞ্চে। এদিন অনশন মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা দেব প্রসাদ রায়। তিনি বলেন, " আন্দোলনকারীদের…
Read More
ভারতের দিকে সখ্যতার বার্তা চীনের

ভারতের দিকে সখ্যতার বার্তা চীনের

গতকাল‌ই একবছর পূর্ণ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ হয়েছে করোনা ভাইরাস মহামারীর। গত বছরের ১৭ ই নভেম্বর চিনে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে। আর আজ এই রোগে বিশ্ব জুড়ে আক্রান্ত সাড়ে ৫ কোটি। তাই সব দেশের শত্রু দেশ চীন। ভারতবর্ষের তাই। এই পরিস্থিতিতেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল চীন। ভারতের পাশে দাঁড়িয়ে করোনার ভ্যাকসিন তৈরিতে সাহায্যের প্রতিশ্রুতি দিল বেজিং সরকার। মঙ্গলবার একথা জানিয়েছেন জিনপিং। ভারতে ভ্যাকসিনের বাজার ধরতেই এই সখ্যতার বার্তা বলেই মনে করছেন অনেকে।
Read More
ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ফের বিতর্কে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

এবারে বিহারের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। বিহারের ইতিহাসে প্রথমবার, মুসলিমহীন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহার ক্যাবিনেটের ১৪ জন সদস্যদের একজনও মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। উল্লেখ্য, গতবার নীতীশ কুমারের মন্ত্রিসভার একমাত্র মুসলিম প্রতিনিধি ছিলেন খুরশিদ আলম। এবারের মন্ত্রিসভায় দলিত, যাদব, ভূমিহারা, ব্রাহ্মণ, রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন। নেই কেবল মুসলিম সম্প্রদায়ভুক্ত কোনও মন্ত্রী। গুরুত্বের নিরিখে দেখতে গেলে অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরই রয়েছে বিজেপির হাতে। তবে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন নীতীশ কুমার। সরকারের মুসলিম প্রীতি ছবি তুলে ধরছে বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।
Read More
করোনার মধ্যেই চাপরে ভাইরাস

করোনার মধ্যেই চাপরে ভাইরাস

করোনাভাইরাস মহামারির মধ্যেই ফের বিরল এক ভাইরাস বলিভিয়ায়। এই ভাইরাসের নাম চাপরে ভাইরাস। সংক্রামিত হলে ইবোলার মতো রক্তক্ষরণ জ্বর হতে পারে। এই ভাইরাসে সংক্রামিত ব্যক্তির থেকে অন্য কোনো ব্যক্তির সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রমণের লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, পেটে ব্যথা, বমি বমি ভাব, চোখের ব্যথা, ত্বকের ফুসকুড়ি। এই ভাইরাস শনাক্ত করল আমেরিকার সেন্ট্রার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
Read More
ছটপুজো জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা

ছটপুজো জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা

২০ নভেম্বর ছটপুজো৷ এই পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরে আর ফুল–মালা ভাসিয়ে পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। পুণ্যার্থীদের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা৷ এই বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হবে৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, চলবে বিশেষ নজরদারি৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ কলকাতা পুরসভার পক্ষ থেকে সব ঘাটে মাস্ক বিলি করা হবে৷ ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘাটে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও৷
Read More
ভারতে সব বিনিয়োগকারীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

ভারতে সব বিনিয়োগকারীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে ভারতে সবচেয়ে বড় মাথাব্যথা আর্থিক পরিস্থিতি। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে ট্যুইটারে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির দ্বারাই একটি শহরে কানেক্টেড কমিউনিটি বা সংযুক্ত গোষ্ঠী তৈরি হয়, এমন একটি ব্যবস্থার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। আমাদের ডিজিটাল ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়া নামক প্রকল্পগুলি এই লক্ষ্যেই তৈরি করা। ভারতে বিনিয়োগ করুন।
Read More
তথ্য ফাঁস করায় জেলের  সাজা শোনাল চিন সরকার

তথ্য ফাঁস করায় জেলের সাজা শোনাল চিন সরকার

নিজস্ব মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই চিনের মানুষের। জানা গিয়েছে, ইউহানের এক সাংবাদিক সরকারের বিরুদ্ধে গিয়ে করোনা-কবলিত চিনের ইউহান শহরের আসল চিত্রটা জনসমক্ষে তুলে ধরেছিলেন। বিভিন্ন জনের কাছে তথ্য সরবরাহ করেছেন তিনি। তার ফলেই ৫ বছরের জেলের সাজা শোনাল চিন সরকার। প্রমাণিত হয়ে গেল, চিনের মানুষের সরকারের বিরুদ্ধে গিয়ে কোনও কথা বলার অধিকার নেই। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের ইউহানে প্রথম করোনা ধরা পড়ে। ক্রমশ তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
Read More
চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত

মঙ্গলবার ফের নিঃস্ব হল বাংলা সাহিত্য। থেমে গেল কলম। জার্মানিতে নিজ বাসভবনেই ৮৭ বছর বয়সে চলে গেলে কবি আলোকরঞ্জন দাশগুপ্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে শুরু কর্মজীবন, এরপর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানির বাসিন্দা হলেও বাংলার সঙ্গে নাড়ির টান ছিন্ন হয়নি। নবীন প্রজন্মকে বরাবর বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে উত্সাহ দিয়েছেন কবি। শান্তিনিকেতনে পড়াশোনা শেষ করে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাহিত্য নিয়ে উচ্চশিক্ষা শেষ করেন। বহু জার্মান কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছেন, বাংলা সাহিত্য, সংস্কৃতির ভাঁড়ারকে আরও সমৃদ্ধ করে হিটলারের দেশে তিনি পৌঁছে দিয়েছিলেন বাংলা কবিতার একের পর এক অনুবাদ। জীবদ্দশায় প্রায় ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে অলোকরঞ্জন দাশগুপ্তের।
Read More
বুধবার হঠাতই ছন্দপতন করোনা আক্রান্তের সংখ্যায়

বুধবার হঠাতই ছন্দপতন করোনা আক্রান্তের সংখ্যায়

একধাক্কায় অনেকটা বাড়ল নতুন করোনা আক্রান্তের সংখ্যা। এক্কেবারে ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল নতুন আক্রান্ত। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৮৯ লক্ষের গণ্ডি। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন।
Read More
ট্রেনের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেল

ট্রেনের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেল

কলকাতা: আজ থেকে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেলে। ৯৫টি ট্রেন চলবে আজ থেকে।  যাত্রী সংখ্যা বেড়েছে তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগামী কয়েকদিনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। হাওড়া ও মেদিনীপুরের মধ্যে ১৩ জোড়া অর্থাৎ ২৬টি ট্রেন চলবে। হাওড়া ও খড়গপুরের মধ্যে চার জোড়া অর্থাৎ ৮টি ট্রেন চলবে। হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলবে। হাওড়া থেকে মেচেদার মধ্যে ৫ জোড়া অর্থাৎ ১০ জোড়া ট্রেন চলবে।
Read More
আসছে খেলাঘর

আসছে খেলাঘর

অবশেষে সারপ্রাইজ ফাঁস। টেলিপর্দায় ফিরছেন হার্টথ্রব নায়ক সৈয়দ আরেফিন। স্টার জলসাতেই তাঁর নতুন সিরিয়াল খেলাঘর নিয়ে হাজির হচ্ছেন সৈয়দ। মঙ্গলবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রোমো। ধারাবাহিকে আরেফিনের বিপরীতে দেখা মিলবে নতুন মুখ স্বীকৃতি মজুমদারের। দুই সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটি মনের গল্পের এই কাহিনিতে থাকছেন দোলন রায়ও। তবে কোনও সিরিয়ালের জায়গা নিচ্ছে খেলাঘর তা অবশ্য খোলসা করে কিছুই জানানো হয়নি।
Read More
পাঞ্জাবের আইকন হিসেবে সোনুসুদকে মনোনীত করল নির্বাচন কমিশন

পাঞ্জাবের আইকন হিসেবে সোনুসুদকে মনোনীত করল নির্বাচন কমিশন

রিয়াল হিরো সোনু সুদের মুকুটে নতুন পালক যুক্ত হল। পাঞ্জাবের নির্বাচন কমিশন তাঁকে আইকন হিসেবে মনোনীত করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন সোনু। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য গাড়ি ব্যবস্থা করে দিয়ে রীতিমত হিরো হয়ে উঠেছেন রিল লাইফের ভিলেন । তাঁর এই ইমেজকে কাজে লাগিয়ে সমাজের কাছে নতুন বার্তা তুলে ধরতে চাইছে নির্বাচন কমিশন। রাজনীতি না করেও দেশ ও জনসেবা করে যে সম্মান ই ভালোবাসা মেলে তার দৃষ্টান্ত তুলে ধরেছেন তিনি। সোমবার এক বিবৃতিতে কমিশনের পঞ্জাবের চিফ ইলেক্টোরাল অফিসার এস করুণা রাজু  জানিয়েছেন, পঞ্জাবের আইকন হিসেবে নিযুক্তির জন্য অভিনেতার নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, তা গৃহীত হয়েছে…
Read More
নভেম্বর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নভেম্বর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা: উত্তরবঙ্গের সাংগঠনিক অবস্থা বুঝতে ফের রাজ্যের শিলিগুড়িতে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত নভেম্বরের ৩০ তারিখ আসছেন তিনি। দফায় দফায় বৈঠক করবেন বাংলায়। কলকাতায় দু-দিনের সফরে এসে অমিত শাহ বলেছিলেন এবার আমি হাসব। এদিকে, রাজ্য বিজেপি-র অন্দরে এমন অনেক কেন্দ্রীয় নেতার নাম শোনা যাচ্ছে, যাঁরা বিধানসভা ভোটের আগে কলকাতায় ঘাঁটি গাড়বেন।
Read More