editor

10320 Posts
ইনভেস্কো ইন্ডিয়া ফোকাসড ২০ ইকুইটি ফান্ড

ইনভেস্কো ইন্ডিয়া ফোকাসড ২০ ইকুইটি ফান্ড

ইনভেস্কো মিউচুয়াল ফান্ডের নতুন ফান্ড ‘ইনভেস্কো ইন্ডিয়া ফোকাসড ২০ ইকুইটি ফান্ড’ লঞ্চ্‌ হয়েছে। এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম, যা সর্বাধিক ২০টি স্টকে বিনিয়োগ করবে (অর্থাৎ মাল্টিক্যাপ)।  বর্তমানে, এই পোর্টফোলিও লার্জ-ক্যাপ স্টকে বিনিয়োগ করবে (৫০% থেকে ৭০%)। মিডক্যাপ স্টকে এর পরিমাণ হবে পোর্টফোলিওর ৩০% থেকে ৫০% ও স্মল-ক্যাপে হবে ০ থেকে ২০%। এই পোর্টফোলিওতে গ্রোথ ও ভ্যাল্যু উভয় প্রকার স্টক থাকবে। এনএফও-তে বিনিয়োগের ন্যূনতম অর্থ হল ১০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। এসআইপি’র জন্য মিনিমাম অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট হবে ৫০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। অ্যালটমেন্টের ১ বছর পর থেকে রিডীম করলে বা সুইচ করলে কোনও এক্সিট লোড চার্জ করা…
Read More
শিশুদের ত্বকের যত্নে দরকার প্রাকৃতিক উপাদান

শিশুদের ত্বকের যত্নে দরকার প্রাকৃতিক উপাদান

বর্ষাকালে আবহাওয়ায় আসে আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব। এই অবস্থা শিশুদের নানারকম ত্বকের সমস্যার কারণ হয়ে ওঠে। দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির আর-অ্যান্ড-ডি বিভাগের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ড. প্রতিভা বাবশেট অভিভাবকদের পরামর্শ দিয়েছেন তারা যেন বর্ষাকালে নিয়মিত শিশুদের ত্বকের যত্নের দিকে নজর রাখেন। এজন্য নিরাপদ ও কোমল পণ্য ব্যবহারের কথা বলেছেন তিনি।  ড. প্রতিভার মতে, অলিভ অয়েল ও আমন্ড অয়েলে সমৃদ্ধ বেবি সোপ ও অ্যান্টিমাইক্রোবায়াল গুণে ভরা ভেটিভার সমৃদ্ধ বেবি পাউডার ব্যবহার করা উচিত। বর্ষাকালে শিশুদের মাথার ত্বক ও চুল ভাল রাখার জন্য হিবিস্কাস ও চিকপী’র মতো প্রাকৃতিক উপাদান-যুক্ত বেবি শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া, ‘নো টিয়ার্স’ ফর্মুলার কোমল শ্যাম্পুও ব্যবহার করা…
Read More
ভারতীয় এসএমবি-গুলি বেশি আত্মবিশ্বাসী

ভারতীয় এসএমবি-গুলি বেশি আত্মবিশ্বাসী

বর্তমান অতিমারির পরিস্থিতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে চলেছে ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক সংস্থাগুলি (এসএমবি)। এইচপি এশিয়া এসএমবি রিপোর্ট ২০২০ অনুসারে জানা যাচ্ছে, ভারতের ৭৩ শতাংশ এসএমবি বিশ্বাস করে তারা কোভিড-১৯ পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে। এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে আঞ্চলিক গড় ৬০ শতাংশের চেয়ে বেশি।ভারতে প্রায় দুই-তৃতীয়াংশের (৬৪%) মধ্যে এই আত্মবিশ্বাস প্রতিফলিত হয়েছে। তারা বিশ্বাস করেন এই পরিস্থিতি তাদের কাছে এক ভাল সুযোগ এনে দিয়েছে তাদের ব্যবসার কৌশল নতুন করে সাজানর জন্য।  উত্তরদাতাদের অর্ধেকসংখ্যক মনে করেন, এই অবস্থা শেষপর্যন্ত সুযোগ এনে দেবে, কিন্তু তা দীর্ঘ সময় নেবে। উল্লেখযোগ্য বিষয়, ভারতের এসএমবি-গুলি বিশ্বাস করে যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত হওয়া তাদের ব্যবসাকে…
Read More
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা ইমন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গায়িকা ইমন

গানের সুরে তাল মিলিয়ে এবার ঘর বাঁধতে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ, টলি ইন্ডাস্ট্রিতে কিন্তু এমন খবরই হাওয়ায় ভাসছে। পাত্র, ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। নীলাঞ্জনের সাথে কিছু কাজও করেছেন ইমন। ইমনের পরিচিত মহল কিন্তু দাবি করছে চুটিয়ে প্রেম করছেন এই জুটি। সোশ্যাল মিডিয়াতেও মিলেছে ইমন-নীলাঞ্জনের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত এবং বিয়ের পাকা সিদ্ধান্তটাও নেওয়া হয়ে গিয়েছে। শোনা গিয়েছে অক্টবর মাসেই রেজিস্ট্রি সেরে ফেলবেন তাঁরা। সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন প্রেমিক নীলাঞ্জন, এছাড়াও নজরুলের গান- ‘পরদেশী মেঘ’ একটি গানের মিউজিক ভিডিয়োয় সম্প্রতি ইউটিউবে লঞ্চ করেছেন ইমন। সেখানেও একসঙ্গে দেখা গিয়েছে এই…
Read More
নিউ টাউনে চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা

নিউ টাউনে চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা

কলকাতা: সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিউটাউনে চালু হতে চলেছে স্মার্ট সাইকেল পরিষেবা। নিউটাউনের রাস্তায় চলবে অ্যাপ বেসড সাইকেল পরিষেবা। নিউটাউনকে আর‌ও বেশি পরিবেশবান্ধব করে তোলার জন্য সাইকেল চালানোর উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক বছর আগেই। এবার সেই পরিকল্পনায় অত্যাধুনিকতার ছোঁয়া নিয়ে আসছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। ইতিমধ্যেই, এনকেডিএ-র দফতরে ১০০ টি অ্যাপ নির্ভর সাইকেল নিয়ে আসা হয়েছে। পাশাপাশি সাইকেল পার্ক করার জন্য তৈরি করা হচ্ছে আলাদা ২০টি সাইকেল ‘ডকিং স্টেশন’। নির্দিষ্ট ডকিং স্টেশনগুলিতেই সাইকেল রাখতে হবে যাত্রীদের। সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই ভাড়া শুরু হবে ১০ টাকা করে। গন্তব্যের ডকিং স্টেশনে সাইকেল রেখে ট্রিপটি ‘স্টপ’ করলে…
Read More
পিটিশন খারিজ- এর বিএমসির

পিটিশন খারিজ- এর বিএমসির

আইনের অপব্যবহার করছেন কঙ্গনা রানাউত, দাবি তুলল বিএমসি। এবার কঙ্গনার ক্ষতিপূরণের পালটা হিসেবে বম্বে হাই কোর্টে নয়া রিপোর্ট পেশ করল বিএমসি। তাদের দাবি, কঙ্গনার বাংলো ভাঙার ক্ষতিপূরণস্বরূপ ২ কোটি টাকার পিটিশন খারিজ করে দেওয়া হোক। শুক্রবার আদালতে এমন অভিযোগই জানানো হয়েছে বৃহন্মুম্বই পুরসভার তরফে। বম্বে হাই কোর্ট কঙ্গনার বাংলোর ভাঙার কাজ আগামী ২২ সেপ্টেম্বর অবধি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বিএমসিকে। তবে অভিনেত্রীর ক্ষতিপূরণ দিতে নারাজ উদ্ধব ঠাকরে প্রশাসন। প্রসঙ্গত, বান্দ্রার পালি হিলসে ৫ নম্বর বাংলোতে কঙ্গনার অফিস ‘মণিকর্ণিকা ফিল্মস’। অবৈধভাবে এই বাংলো তৈরি করার অভিযোগ তুলে গত ৭ সেপ্টেম্বর অভিনেত্রীকে নোটিস ধরায় বিএমসি। ২৪ ঘণ্টার মধ্যে অভিনেত্রী মুম্বইতে পা রাখার…
Read More
বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

বিজেপি নেতৃত্বের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে তৃণমূল

রাজ্যে নারী আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ নারী নির্যাতন সহ একাধিক দাবিতে আন্দোলনের সরব শিলিগুড়ি জেলা বিজেপি। এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্য নেতা-নেত্রীর। অনুমতি না থাকায় পুলিশ মিছিলটি ভেনাসমোড়ের কাছে আটকে দেয়। শুরু হয় কর্মীসমর্থক ও পুলিশের মধ্যে ধ্বস্তাধস্তি। এই কর্মসূচির পর পরই রাজ্য বিজেপি নেতাদের মুখ থেকে একের পর এক বেরিয়ে আসে সরকার বিরোধী কুরুচিকর মন্তব্য ।যা নিয়ে রীতিমত তোলপাড় শুরু হয়েছে শাসকদলের অন্দরমহলে ।এমন কুরুচিকর মন্তব্য পরেই বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, রাজ্য সভাপতি রথীন বোস, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার। তিনি দাবি করেন শান্ত বাংলাকে অশান্ত করার বিরুদ্ধে চক্রান্ত…
Read More
শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

শিলিগুড়ির নর্দমা থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে

সাতসকালে শিলিগুড়ির সেভকরোডে এক বাইক শোরুমের পাশে একটি মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। জানা গেছে এক দোকানদার সকালে দোকান খুলতে এসে মরা জিনিসের গন্ধ পেয়ে খোঁজ করতেই চোখে পড়ে নর্দমায় পরে রয়েছে ব্যক্তির লাশ। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক ভিড় বাড়তে থাকে এলাকায়। স্থানীয়রা পুলিশকে ফোন করে ঘটনাটি জানায়। স্থানীয় ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি কিভাবে ড্রেনে আসল সেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
Read More
দুর্গা সাজে অভিনেত্রী, ধর্ম নিয়ে সমালোচনার মুখে

দুর্গা সাজে অভিনেত্রী, ধর্ম নিয়ে সমালোচনার মুখে

অপেক্ষার আর কিছুদিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা শুরু, মা আসছেন শীঘ্রই। মহালয়াতে দুর্গা সাজে দেখা গেলো বহু সেলেবদের। এবার দুর্গা সাজে সেজে উঠেছেন নুসরাত জাহানও। তার বর নিখিলের ব্র্যান্ড রঙ্গলীর তরফ থেকে দুর্গা সাজেন নুসরাত। ভিডিওর মাধ্যমে সকলকে মহালয়ার শুভেচ্ছা জানান। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ফের ধর্ম নিয়ে সমালোচনার সম্মুখীন নুসরাত। বার বার সমালোচনার সম্মুখীন হলেও তিনি এই বিষয় গুলিকে একপ্রকার তোয়াক্কা না করেই এগিয়ে গেছেন।
Read More
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর, তরুণ তাহিলিয়ানির সঙ্গে

ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর, তরুণ তাহিলিয়ানির সঙ্গে

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিশিষ্ট ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ২৫ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ও তরুণ তাহিলিয়ানির মধ্যে এক ডিজিটাল কোলাবোরেশন হল। বিগত বছরগুলিতে ভারতের ফ্যাশন জগতে ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর তার নিজস্ব স্থান তৈরি করে নিয়েছে। এবার, তরুণ তাহিলিয়ানির সঙ্গে যুক্ত হয়ে উদযাপন করা হচ্ছে এক কাহিনী - ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’। এই সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে তার ক্র্যাফ্‌ট ও হেরিটেজের গর্বের (প্রাইড) কাহিনী, যেখানে থিয়েটারি ঢংয়ে পরিবেশিত হয়েছে পুরুষ ও মহিলাদের ফ্যাশনের উপকরণ। লার্জার-দ্যান-লাইফ কাস্টম সেটের ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ালি। এতে ফুটে উঠেছে তার দীর্ঘ ২৫ বছরের যাত্রাপথের কথা। ‘মাই আইডেন্টিটি, মাই প্রাইড’ প্রসঙ্গে তরুণ তাহিলিয়ানি বলেন, তাদের…
Read More
বিস্ফোরক দাবি বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের

বিস্ফোরক দাবি বলিউড পরিচালক অনুরাগ কশ্যপের

বলিউডের মাদকযোগের প্রসঙ্গে তোলেন। তিনি সরকারের কাছে আবেদন করেন মাদক ব্যবসার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। তিনি জানান, বলিউডের ভিতরে লুকিয়ে থাকা মাদকচক্রের খোঁজে ভালো কাজ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দ্রুত দোষীদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। তাই এবার বিজেপি সাংসদকে একহাত নিলেন গ্যাংস অফ ওয়াসিপুর পরিচালক অনুরাগ কশ্যপ। পরিচালকের দাবি রবি কিষাণ নিয়েই গাঁজা সেবন করেন,তাই অন্যের দিকে অভিযোগের আঙুল তোলা অযৌক্তিক। 
Read More
স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

দীর্ঘ ৬ বছরের প্রেমিকা এবং মোহরকে নিজের বাড়ি নিয়ে যেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসল যুবক। ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। জানা গেছে ধুপগুড়ি নিবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ছয় বছর আগে সম্পর্কে জড়ায় সুলেখা জেসমিন । তারও বাড়ি ধুপগুড়িতে। ক্রমে সুসম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। ছেলের বাড়ি থেকে অভিযোগ আনোয়ার হোসেন মেয়েটির পড়াশোনা , নার্স ট্রেনিং শেখানো বাবদ অনেক টাকা খরচ করেছে এমনকি প্রেমিকার নামে ছয় বিঘা জমিও কিনে রেখেছিল। গত একবছর আগে দুজনের মোহর ও হয়ে যায়। ছেলের অভিযোগ এখন তার প্রেমিকা নার্স অন্য এক ডাক্তারের সঙ্গে বিয়ে করবে শুনে গতকাল থেকে ধর্ণায় বসেছে ওই যুবক। ওই যুবক জানিয়েছে "আমার জীবনের…
Read More
উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

প্রায় ৩ বছর পর ২০ শতাংশ হারে বোনাস পাচ্ছে তরাই ও ডুয়ার্সের চাবাগান গুলি। এবারে শ্রমিকদের বোনাস নিয়ে ভার্চুয়াল বৈঠক বসে গতকাল। দীর্ঘ বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে এবার বাগানের শ্রমিকরা ২০শতাংশ হারে বোনাস পাবে। বৈঠক শেষে সিসিপিএ-র অধিকর্তা অরিজিৎ রাহা জানিয়েছেন "আগামী ৭ অক্টোবরের মধ্যে শ্রমিকরা বোনাস পেয়ে যাবে" গতকালের বৈঠকে উত্তরের তরাই-ডুয়ার্সের প্রায় দেড়শোরও বেশি চাবাগান অংশ নেয়। সূত্রের খবর আগামী বছরের ১৮.৫০শতাংশ বাড়িয়ে এবারে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে খুশি তরাই ডুয়ার্সের চাবাগান শ্রমিকরা। করোনা এবং লকডাউন আবহে অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হলেও চাশিল্প অনেকটা ভালোই ছিল। বেড়েছে চাপাতার দাম। তাই…
Read More
প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা

প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড়ের আত্মহত্যা

প্রতিপক্ষের কাছে হার না জেদ নিয়ে দেশের জন্য যুদ্ধ করা প্রতিভাবান ছেলেটি হেরে গেল জীবনযুদ্ধে । জীবনের চরম আর্থিক সঙ্কটে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল ক্যারাটে খেলোয়াড় পরিমল সিংহ। পরিমল ছোটবেলা থেকেই কথা বলতে পারত না, তবে নিজের এই প্রতিবন্ধকতাকে জয় করে দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ক্যারাটেতে অংশ নিয়েছিল। ২০১৯ সালে বাংলাদেশ থেকে গোজুরিও আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনা জয়লাভ করে। এমন সোনার ছেলেটি আত্মহত্যা করায় শোকে স্তব্ধ প্রতিবেশীরা। অভিযোগ পরিমল দেশের হয়ে খেললেও বেশকিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিল। উত্তরের আরেক ক্যারাটে খেলোয়াড় কৈলাশ বর্মন আক্ষেপের সঙ্গে জানিয়েছেন-"সঠিক সময়ে সঠিক একটা কর্মসংস্থান পেলে হয়তো তরতাজা একটি প্রাণ…
Read More