editor

10320 Posts
করোনা মহামারীতে ফের বিজেপির মিছিল এর ডাক শিলিগুড়িতে, পুলিশ এর সাথে ধস্তাধস্তি তুঙ্গে

করোনা মহামারীতে ফের বিজেপির মিছিল এর ডাক শিলিগুড়িতে, পুলিশ এর সাথে ধস্তাধস্তি তুঙ্গে

মিছিল শুরু হতেই পুলিশ এর বাধা, প্রশ্ন একটাই সব সমস্যার সমাধান কি লোক জমায়েত করে মিছিল শিলিগুড়ির ছবিটা একদমই আলাদা, রাজ্যে করোনা পরিস্থিতি ভালো না বললেই চলে।শিলিগুড়িতে বাড়ছে সংক্রমণের হার। কিন্তু এই ছোট্ট শহর টিকে হাতিয়ার করে নানান রাজনৈতিক দল তাদের কার্যকলাপ মিটিং-মিছিল চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। আজ কলকাতার বিজেপি নারী মোর্চা এবং যুব মোর্চার নেতৃত্রে দেশের নারী সুরক্ষাকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল শুরু করে বিজেপি কর্মীরা। ভারত করোনা সংক্রমণের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, মৃত্যুর হার অনেক তা কমলেও মানুষের জীবন এখনো থমকে। এরই মধ্যে চীন-ভারত এর যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত সারা দেশ। পুলিশ এর অনুমতি ছাড়াই শুরু হয় মিছিল,…
Read More
শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

আলিপুরদুয়ারের শামুকতলার চালতাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক। জানা গেছে বৃহস্পতিবার সকালে চালতাতলা এলাকায় একটি বস্তা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে স্থানীয় শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর পুলিশসূত্রে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
রাস্তার বেহাল দশার কারণে মৃত্যুর কবলে এক বাইক আরোহী

রাস্তার বেহাল দশার কারণে মৃত্যুর কবলে এক বাইক আরোহী

বৃহস্পতিবার  রাতে পূর্ব বর্ধমানের কাটোয়া-মালডাঙ্গা রাজ্য সড়কের সিঙ্গির মোড়ের কাছে  ঘটে গেলো এক বীভৎস দুর্ঘটনা। সূত্রের খবর এই দুর্ঘটনায় মৃত্যু ঘটে একজন বাইক আরোহীর। সুত্রে খবর, ওই ব্যক্তি বাইক থেকে পড়ে যায় এবং তার ফলে তার মৃত্যু ঘটে। মৃত ব্যক্তি পূর্বস্থলী থানার অন্তর্গত ধরমপুর গ্রামের বাসিন্দা। এই দুর্ঘটনার পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, পুলিশের সামনে বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান যে, কালভার্ট তৈরীর জন্য বহুদিন ধরেই রাস্তা বেহাল দশায় পড়ে রয়েছে। তারা আরও জানান যে, এই রাস্তা তাড়াতাড়ি মেরামত না করা হলে তারা পরবর্তীতে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করবেন।মৃতের পরিচয় এখনও অজ্ঞাত। ইতিমধ্যেই…
Read More
চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

চা বাগানের শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকদের ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন প্রদান করা হয়। প্রধানত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ,আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ। এদিন মুজনাই চা বাগানের সমস্ত শ্রমিকদের হাতে ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন তুলে দেন বাগানের বিশিষ্ট কর্মকর্তারা।
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হলো শিলিগুড়িতে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হলো শিলিগুড়িতে

বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি ৮ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মোট ৫৪ জন পরীক্ষার্থীকে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ওয়ার্ডের কো-অর্ডিনেটর খুশবু মিত্তল।এই দিন এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রী ছাড়া ও এই করোনা পরিস্থিতিতে যেসব চিকিৎসকেরা দিনরাত প্রাণপাত করে মানুষের সেবা করেছেন তাদের কেউ সম্মানিত করা হয়। এছাড়া এইদিন সিকিমের রঞ্জি দলে সুযোগ পাওয়া শাহানওয়াজ আনোয়ারকেও সম্মানিত করা হয়।
Read More
প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

প্রয়াত ডিজাইনার শর্বরী দত্ত

বৃহস্পতিবার দিনভর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি শর্বরী দত্তের, দাবি ছেলের। রাতে ড্রয়িং রুমের শৌচাগার থেকে উদ্ধার দেহ।শর্বরী দত্তের বাঁ পায়ের গোড়ালির কাছে আঘাতের চিহ্ন, মুখ থেকে রক্ত বেরিয়েছে। বাথরুমেও রক্তের দাগ স্পষ্ট ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে আচমকাই এল জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু সংবাদ। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। রাত ১২.১৫ নাগাদ নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। মাত্র ৬৩-তেই হঠাৎ থমকে গেল তাঁর জীবন। কীভাবে কিংবা কখন মৃত্যু হয়েছে শর্বরী দত্তের তা জানা যায় নি। পরিবার সূত্রে খবর ১৬ তারিখ রাতে ডিনারে শেষবার শর্বরী দত্তের সঙ্গে দেখা হয় ছেলের। বৃহস্পতিবার দিনভর কোনও যোগাযোগ হয়নি। অবশেষে ড্রয়িং রুমের শৌচাগার…
Read More
মডেল সোনিকা নিং মৃত্যুর মামলায় চার্জশিট গঠন

মডেল সোনিকা নিং মৃত্যুর মামলায় চার্জশিট গঠন

শেষ পর্যন্ত মডেল সোনিকা নিং মৃত্যু মামলায় চার্জ গঠন করে, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ বাতিল করা হল। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত মৃত্যুর চার্জ গঠন করা হয়েছে। পাশাপাশি আইপিসির ২৭৯, ৪২৭, ৩৩৮ এবং মোটর ভেকেলের আইনের ১৮৫ প্রভৃতি একাধিক ধারা দেওয়া হয়েছে। ২৫ নভেম্বর, ২০২০ থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। দোষী সাব্যস্ত হলে অভিনেতার ১০ বছরের জেল বা মোটা টাকা জরিমানা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ২৯ এপ্রিল একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়, কলকাতার জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহানের। গভীর রাতে রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় মারা যান সনিকা। ওই দুর্ঘটনার সময় চালকের আসনে…
Read More
এ বার মেট্রোর ধাঁচে ই-পাস হতে পারে প্রতিমা দর্শনেও

এ বার মেট্রোর ধাঁচে ই-পাস হতে পারে প্রতিমা দর্শনেও

দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামলাতে কলকাতা মেট্রোর ই-পাস ব্যবস্থা আদর্শ মডেল হতে পারে বলে মনে করছেন শহরের পুজোকর্তাদের একাংশ। সবচেয়ে বেশি ভিড় হয় এমন ৪০টি পুজোর মণ্ডপে মেট্রোর মতো ই-পাস ব্যবস্থা চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিতে চলেছে ফোরাম। ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শহরের পুজোর ব্যবস্থা নিয়ে আলোচনায় বসবেন ফোরাম ফর দুর্গোৎসবের সদস্যরা। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলছেন, 'চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মুখ্যমন্ত্রী নেবেন। আমরা ২৫ তারিখ ই-পাসের প্রস্তাব করব।' ফোরাম চাইছে, দিনের একটি নির্দিষ্ট সময় জনসমাগম না হয়ে সারাদিন ধরে দর্শনার্থী আসতে থাকুন।
Read More
পেয়াজ রপ্তানি বন্ধ, সীমান্তে ক্ষতি কোটি কোটি টাকা

পেয়াজ রপ্তানি বন্ধ, সীমান্তে ক্ষতি কোটি কোটি টাকা

কেন্দ্রীয় সরকারের রপ্তানির নিষেধাজ্ঞায় সীমানা বস্তা বস্তা পেঁয়াজ নষ্ট হচ্ছে। অন্যদিকে দেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় গত ১৪ তারিখ কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ফাঁপরে পড়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা। এই নির্দেশিকায় ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের ট্রাক গুলি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। ওপারে পেঁয়াজ যেতে না পারায় গাড়িতেই নষ্ট হচ্ছে বলে খবর। সূত্রের খবর শুধুমাত্র বসিরহাট সীমান্তের সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে । ব্যবসায়ীরা জানিয়েছে বাংলাদেশে পেঁয়াজ যেতে না পারায় ট্রাকগুলিতে কয়েক লক্ষ মেট্রিক টন পেঁয়াজ গাড়িতে পঁচা শুরু হয়েছে। ক্ষতি প্রায় কয়েক কোটি টাকা।
Read More
মহালয়া উপলক্ষে অকাল দীপাবলি জলপাইগুড়িতে

মহালয়া উপলক্ষে অকাল দীপাবলি জলপাইগুড়িতে

করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে জলপাইগুড়ি।মহালয়া উপলক্ষে পিকনিক এর সাথে সাথেই রাতভর শব্দবাজি ও আতশবাজির খেলায় মাতলো শহর। মহালয়া উপলক্ষে অকাল দীপাবলি নামলো জলপাইগুড়িতে। ভোর হতেই রেডিওতে বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ শুরু হতেই বাজি পোড়ানোর প্রতিযোগিতা বাড়তে থাকে। ভোরের আলো ফুটতেই তর্পনের উদ্দেশ্যে প্রচুর পরিমানে মানুষের সমাগম ঘটে রাজবাড়ী দিঘির পাড় থেকে তিস্তা পারে।
Read More
শিলিগুড়িতে রোড রেস এর মাধ্যমে মহালায়া উদযাপন

শিলিগুড়িতে রোড রেস এর মাধ্যমে মহালায়া উদযাপন

বৃহস্পতিবার শিলিগুড়িতে মহালয়া উপলক্ষে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ৩৬ তম রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ এই প্রতিযোগিতা মাটিগাড়ার রয়েল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন মার্গের পরিক্রমা করে বাঘাযতীন ক্লাবে এসে সমাপ্ত হয় । প্রতিযোগিতায় মোট ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। পুরুষ ওয়ার্ডে তিন ও মহিলা বর্গে তিন প্রতিযোগী কে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। পুরুষ বার্গে রমজান আলী, প্রথম , সন্দীপ সাঃ দ্বিতীয় ও রতন বর্মন তৃতীয় স্থান অধিকার করে । অন্য দিকে মহিলা দের দিক থেকে পায়েল মল্লিক প্রথম, রোশনি মণ্ডল দ্বিতীয় ও পিয়ালী বিশ্বাস তৃতীয় স্থান অধিকার করে। প্রথম বিজেতা…
Read More
আজ শিলিগুড়ি মহানন্দা ঘাটে দেখা মিলল বিজেপির মহিলা মোর্চা সভানেত্রীর

আজ শিলিগুড়ি মহানন্দা ঘাটে দেখা মিলল বিজেপির মহিলা মোর্চা সভানেত্রীর

মহালয়া উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়িতে মহানন্দার লালমোহন নিরঞ্জন ঘাটে সম্প্রতি নানান ঘটনায় মৃত বিজেপির কার্যকর্তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আজ সকালে তিনি শিলিগুড়ি মহানন্দা নদীর লাল মহান নিরঞ্জন ঘাটে নিজের সমর্থকদের সঙ্গে পৌঁছে মৃত বিজেপির কার্যকর্তাদের শ্রদ্ধাঞ্জলি জানান। উল্লেখ্য যে আজ গোটা দেশে বিজেপি পক্ষ থেকে সম্প্রতি বিভিন্ন ঘটনাচক্রে মৃত বিজেপি কার্যকরতাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে বলেই সূত্রের খবর।
Read More
দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

বুধবার দিল্লির হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে ১৭৫০০ পাতার দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির কারকারডোমা আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট। এই চার্জশিটে মূলত সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা দাঙ্গার সময় ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছিল। চার্জশিটের সঙ্গে পুলিশ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যুক্ত করেছে। এই দীর্ঘ চার্জশিটে উল্লেখ রয়েছে ৭৪৭ জন সাক্ষীর বয়ান। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে হঠাৎই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এই হিংসা ছড়িয়েছিল বলে দাবি করেছিল একপক্ষ। পুরো ঘটনায় মৃত্যু হয় ৫৩ জনের।
Read More
মালদায় ভিন্নরূপে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিন

মালদায় ভিন্নরূপে পালিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'র ৭০ তম জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করলো পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর দিন পুরাতন মালদার বিজেপির নগর মণ্ডল কমিটির সদস্যরা বেশ কয়েকটি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সামাজিক গঠনমূলক কর্মসূচির আয়োজন করেন। এই কর্মসূচি গুলির মধ্যে ছিল চারাগাছ বিলি এবং বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও এই দিন বিনামূল্যে মাক্স এবং স্যানিটাইজার বিলি করা হয়। বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডল কমিটির সভাপতি  শ্যামসুন্দর ভট্টাচার্য বলেন, পুরাতন মালদা পুরসভার ৭,৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের মণ্ডল কমিটির সদস্যদের যৌথ উদ্যোগে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সেই…
Read More