editor

11195 Posts
ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

ছটপুজো নিয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

করোনা পরিস্থিতিতে ছটপুজো নিয়ে গাইডলাইন দিল কলকাতা আদালত। কলকাতা হাই কোর্টের তরফে সাফ বলা হয়েছে, ছট পুজোয় কোনও শোভাযাত্রা করা যাবে না। সরকারের নজরদারিতে যে সকল ঘাটগুলিতে ছটপুজোর আয়োজন করা হবে ছোটো গাড়িতে করে প্রতি পরিবারের ২ জন সেখানে যেতে পারবেন। প্রয়োজনে রাজ্য ১৪৪ ধারা জারি করতে পারে বলেও জানিয়েছে আদালত। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার আবশ্যিক। তবে এখনও রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে কার্যকর নয় এই গাইডলাইন।
Read More
বাবার পরিচয় ছাড়াই কাজ শুরু সোনম কাপুরের

বাবার পরিচয় ছাড়াই কাজ শুরু সোনম কাপুরের

বাবার পরিচয় ছাড়াই বলিউডে কাজ পেয়েছিলেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সঞ্জয়লীলা বনশালি যখন সোনমকে দেখেছিলেন, তিনি জানতেনই না যে, সোনমের বাবা কে? সিলেকশনের পর বনশালি জানতে পারেন সোনম অনিল কাপুরের মেয়ে। বলিউডে ১৩ বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর। সোনম কাপুর ও রনবির কাপুরের প্রথম ছবি সাওরিয়া। এই ছবিতেই এই দুই জুটিকে প্রথম দেখেছিল দর্শক।
Read More
রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

রেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য ও রেল। করোনা মহামারির জেরে সাত মাস বন্ধ থাকার পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জগদ্ধাত্রী পুজো বা কালীপুজোয় যে সব জায়গায় ঠাকুর দেখার ভিড় হয়, সেখানে পুজোর দিনগুলোয় ট্রেন না চালানোই ভাল। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের তরফে স্টেশনের প্রবেশদ্বার ও বাইরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Read More
হোয়াইট হাউসে থেকেই চালিয়ে চাকরি যাবেন জিল বাইডেন

হোয়াইট হাউসে থেকেই চালিয়ে চাকরি যাবেন জিল বাইডেন

২০০৯ সাল থেকে ২০১৭ সাল টানা ৮ বছর জো বাইডেন ছিলেন উপরাষ্ট্রপতি। আর সেই কারণেই টানা ৬৯ বছরের বাইডেন-পত্নী জিল বাইডেন ৮ বছর ছিলেন আমেরিকার সেকেন্ড লেডি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জো বাইডেন সাদা বাড়ির দখল নেওয়ার পর, তিনিই হলেন আমেরিকার ফার্স্ট লেডি। পেশায় তিনি একজন অধ্যাপক। তবে তিনি জানালেন আমেরিকার ফার্স্ট লেডি হওয়ার পরেও তিনি চাকরি ছাড়ছেন না। হোয়াইট হাউসে থেকেই চালিয়ে যাবেন তাঁর চাকরি। তাঁর এই সিদ্ধান্ত আমেরিকার ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম। দু-দুটো মাস্টার ডিগ্রী রয়েছে তাঁর ঝুলিতে। পেশায় তিনি ওয়াহো বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক। ১৯৭৭ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় জিলের। সবকিছুতেই জো-র…
Read More
মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে মঙ্গলবার গভীর রাতে৷ করোনার কারণে বুথে ভিড় কমাতে এবার সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬ হাজার৷ অর্থাৎ ১ লক্ষ ৬ হাজার ইভিএম-এর গণনা করতে হবে৷ করোনার জন্য সুরক্ষা বিধি মানতে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বিহারে ৪ কোটি ১০ লক্ষ ভোট পড়েছে৷
Read More
গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

ভুয়ো টিআরপি মামলায় মঙ্গলবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হলেন রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট তথা ড্রিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য আধিকারিক ৪৪ বছর বয়সী ঘনশ্যাম দিলীপকুমার সিং। আজই আদালতে পেশ করা হবে তাঁকে। এদিন সকালে থানের বাড়ি থেকেই গ্রেফতার করে তাঁকে। পুলিশ কাস্টডির দাবি জানাবে ক্রাইম ব্রাঞ্চ। এই মামলায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
Read More
আগে নিয়োগ, পরে ভোট- দাবিতে আন্দোলন  প্রার্থীদের

আগে নিয়োগ, পরে ভোট- দাবিতে আন্দোলন প্রার্থীদের

২০১৫ সালে টেট পাশ করলেও এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তাদের। ভোটের আগেই তাদের নিয়োগের দাবিতে আন্দোলন করে আবার জেলাশাসককে স্মারকলিপি তুলে দিল প্রার্থীরা।শিক্ষা মন্ত্রী আপনি দোষী- এই ভাষাতেই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করে আলিপুরদুয়ার জেলাশাসকের দপ্তরে সামনে থেকে মিছিল করে জেলা প্রাথমিক সংসদে সত্বর নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা করল ২০১৫ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি আমরা ২০১৫ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি কিন্তু সে সময় আমাদের ডিএলএড কোর্স কমপ্লিট করা না থাকায় আমাদের নিয়োগ হয়নি ।পরবর্তীতে সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ভরসা দিয়েছিলেন যে ,আমাদের মত যারা টেট উত্তীর্ণ তারা যদি ডিএলএড সফলভাবে কমপ্লিট করে তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা…
Read More
তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ডেপুটেশন বিজেপির

রাজ্যে বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চাইছে বর্তমান শাসকদল। এই অভিযোগ লাগাতার করে আসছে বিজেপি। রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর খুনের প্রতিবাদে আজ শিলিগুড়ি ৬ নং মন্ডল বিজেপি কমিটির পক্ষ থেকে এনজেপি থানায় স্মারকলিপি দিল শিলিগুড়ির বিজেপি নেতা কর্মীরা। কিছুদিন আগেই শিলিগুড়ির এনজেপি এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। মারামারি, ভাঙচুরের সঙ্গে আহত ও হয়েছেন বেশ কয়েকজন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছিল এনজেপি স্টেশন এলাকা। গ্রেপ্তার হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা প্রসেনজিৎ রায় । আজ সন্ত্রাসের বিরুদ্ধে এবং এনজেপির এই ঘটনার প্রতিবাদে এনজেপি থানায় মিছিল করে ডেপুটেশন দিল বিজেপি কর্মী-সমর্থকরা । এদিন এই বিক্ষোভ…
Read More
খারিজ হল অর্ণব গোস্বামীর আবেদন

খারিজ হল অর্ণব গোস্বামীর আবেদন

সোমবার রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক  অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন ফের খারিজ করল বম্বে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, জামিনের জন্য তাঁকে নিম্ন আদালতে যেতে হবে। ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছে র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে। আর তারপরেই বোম্বে হাইকোর্টকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত বৃহস্পতিবারেও বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন অর্ণব। সে দিনও আদালত তা খারিজ করে দিয়েছিল।
Read More
ময়নাগুড়িতে সভা করলেন দিলীপ ঘোষ

ময়নাগুড়িতে সভা করলেন দিলীপ ঘোষ

আবারও উত্তরবঙ্গ সফরে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ির সংলগ্ন চুরাভান্ডারে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন তিনি।এদিন ময়নাগুড়ির চূড়াভান্ডার বাজার সংলগ্ন মাঠে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্তমান শাসকদলকে কটাক্ষ করেন। তিনি জানিয়েছেন আর মাত্র কয়েকমাস পর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে। মধ্যাহ্নভোজন সেরেই তিনি মেটেলিতে আরেকটি জনসভায় হাজির হবেন। বিধানসভা ভোট আসতে এখনো কয়েকমাস বাকি এরই মধ্যে বিজেপি উত্তরবঙ্গে সংগঠনকে মজবুত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিগত কয়েকদিন আগেই শিলিগুড়িতে এসে উত্তরের সাংগঠনিক প্রতিনিধি , সাংসদ সহ নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর তিনদিনের সফরে আজ জলপাইগুড়ি জেলার কয়েক জায়গায় প্রকাশ্য জনসভায় অংশগ্রহণ…
Read More
হতাশ করল ‘লক্ষ্মী’

হতাশ করল ‘লক্ষ্মী’

৯ নভেম্বর সোমবার ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেলপরিচালক রাঘব লরেন্সে ও অভিনেতা অক্ষয় কুমারের হরর কমেডি লক্ষ্মী। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন কিয়ারা আডবানি এবং শরদ কেলকার। ছবির যৌথ প্রযোজকের ভূমিকায় রয়েছেন খোদ খিলাড়ি কুমার। তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ছবি। অক্ষয় দাবি করেছিলেন এটা তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। দিওয়ালিতে ধামাকার আশা করেছিলেন দর্শকরা হল নিরাশ অনেকখানি। আশা জাগিয়েও হতাশ করল এই ছবি, দাবি নেট নাগরিকদের। আইএমডিবি-তে এই ছবির রেটিং দশের মধ্যে মাত্র ২.৫। হাজার হাজার দর্শক এই ছবিকে ১-এর বেশি নম্বর দেননি। অনেকের মতেই লক্ষ্মী দেখা মানে-…
Read More
গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বাপের বাড়ি থেকে গাড়ি কেনার টাকা আনতে না পারায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজারের নতুনটোলা গ্রামে। সূত্রের খবরমোটরসাইকেল কেনার ৭০ হাজার টাকা না দেওয়ায় গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নঘরিয়া নতুন টোলা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । জানা গেছে পাঁচ বছর আগে সামাজিক মতে বিয়ে হয় রুমালি বিবি ও সাদিকুল শেখের। কিন্তু বছর দুয়েক গড়াতেই স্ত্রীকে বাপের বাড়ি…
Read More
নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি প্রথম অশ্বেতকায় এশীয় মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যার প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাইডেনের। তার আগে আর কোনো নারী দেশটিতে ভাইস প্রেসিডেন্টের পদ অলংকৃত করেননি। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা।
Read More
পারদ বাড়লো কলকাতায়

পারদ বাড়লো কলকাতায়

পারদ চড়বে কলকাতাসহ রাজ্যে। প্রায় দু ডিগ্রি বেড়ে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা আবার কুড়িতে পৌঁছলো। এদিন কলকাতায় আকাশ মেঘমুক্ত। আগামী দু-তিন দিনে কী আরও ঠান্ডা পড়বে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৪ শতাংশ। উত্তর পূর্ব মৌসুমি বায়ু সক্রিয়৷ সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস।
Read More