editor

10320 Posts
পাহাড়ে ভারী বৃষ্টি,  সেবক-মিরিকে ধ্বস

পাহাড়ে ভারী বৃষ্টি, সেবক-মিরিকে ধ্বস

দুদিনের টানা ভারী বৃষ্টিতে ধ্বস পাহাড়ের বিভিন্ন এলাকায় । গতকাল রাত থেকে মিরিক সহ পাহাড়ের বিভিন্ন স্থানে অবিরাম বৃষ্টির জেরে বহু এলাকায় ধস নেমেছে ।সূত্রের খবর সেবকে কালীমন্দিরের কাছে ভুমিধ্বস নামে। ফলে শিলিগুড়ি -সিকিম, কালিম্পঙ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যানবাহন বন্ধ হয়ে পড়েছে। ধ্বস নামানোর কাজ শুরু হয়েছে । এদিকে মিরিক মহকুমার পানিঘাটা দুধিয়াগামী রাস্তাতেও ধ্বস নামে । এর জেরে সকাল থেকেই দুধিয়াগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই শুরু হয়েছে রাস্তা পরিস্কারের কাজ । যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
Read More
মালদায় ইংরেজবাজারে গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী

মালদায় ইংরেজবাজারে গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী

মালদায় গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী । সূত্রের খবর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে এক অনুপ্রবেশকারী ইংরেজবাজারের যদুপুর গ্রামে ঢুকে আত্মগোপন করে ছিল। সেই মতো খবর ছিল পুলিশের কাছে আর সেই সূত্র ধরে সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম বাবু শেখ। পুলিশ জানতে পারে তার বাড়ি বাংলাদেশের যশোর জেলা এলাকায়। এদিন সকালে রবীন্দ্র ভবন সংলগ্ন গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাফেরা করছিল ওই যুবক । তাকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর জিজ্ঞাসাবাদ করতেই একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক । পরে পুলিশে জেরায় বাংলাদেশী নাগরিকের কথা স্বীকার করে সে। পুলিশ জানিয়েছে , ধৃত ব্যক্তি…
Read More
স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্কুল খোলার গাইডলাইন জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক

স্বরাষ্ট্রমন্ত্রক স্কুল খোলার জন্য নয়া গাইডলাইন জারি করল৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলবে ক্লাস ৯ থেকে ১২ অবধি ক্লাসের জন্য৷ কনটেইনমেন্ট জোনে নেই এমন স্কুলগুলি খোলারই শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে৷ নিজেদের পাঠ্যক্রম থেকে যাতে পড়ুয়ারা পিছিয়ে না পড়ে আবার সুরক্ষাও যাতে বজায় থাকে সেই সবদিকেই রাখা হয়েছে নজর৷ MHA এক নির্দেশিকা জারি করল যাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস রয়েছে৷ যেভাবে হোক প্রত্যেক পড়ুয়ার মধ্যে অন্তত ৬ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে৷ বায়োমেট্রিক্স উপস্থিতি রেজিস্ট্রেশনের বদলে স্কুলগুলিতে যাতে অন্যভাবে উপস্থিতি নেওয়া হয় তার জন্যেও নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষদের৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতেই হবে৷ পাশাপাশি নিয়মিত ব্যবধানে সাবান দিয়ে হাত ধুতে…
Read More
শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

শহরের নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি

কলকাতা: মঙ্গলবার বিকেলে তিলজলা থানা এলাকার তপসিয়া রোডে একটি কারখানায় হানা দেয় কলকাতা শহরের একটি কারখানায় হানা দিয়ে কয়েক হাজার নকল হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করল ইবি (ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ)৷ হিমালয় ও ডাবর কোম্পানির নামে তৈরি হচ্ছিল ওই স্যানিটাইজার৷ যা ব্যবহারে মানুষের হাতের সুরক্ষার পরিবর্তে ক্ষতি হতে পারে৷ ডাবর কোম্পানির নামে সাড়ে পাঁচ হাজারের বেশি হ্যান্ড স্যানিটাইজার এর বোতল৷ সাড়ে তিন হাজারের বেশি লেভেল দেওয়া খালি বোতল৷ আর ২৫ লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছেন ইবি র অফিসাররা৷ আর হিমালয় কোম্পানির লেভেল দেওয়া সাড়ে হাজারের বেশি ১০০ এমএল হ্যান্ড স্যানিটাইজার এর বোতল বাজেয়াপ্ত করা হয়৷ এছাড়া প্রায় সাড়ে চার হাজার লেভেল দেওয়া খালি…
Read More
উত্তরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস

উত্তরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস

উত্তরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস । এই করোনা পরিস্থিতিতে সামাজিক স্বাস্থ্যবিধি বজায় রেখে সমাজ সংস্কারক, উত্তরের বিখ্যাত সমাজসেবক মনীষী পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং সাধারণ মানুষরা । কোচবিহারে পার্থপ্রতিম রায় , উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট নেতারা রাজবংশী জাতির জনককে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই বিশিষ্ট দিনটিতে আজ ধুপগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির আয়োজন করে । সঙ্গে দু:স্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক ও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Read More
বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

মহারাষ্ট্র সরকার বনাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। ভাঙা যাবে না কঙ্গনা রানাওয়াতের অফিস, বুধবার দুপুরে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। কিন্তু ততক্ষণে পালি হিলস অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই।  মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। এদিন নির্দিষ্ট সময় দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল…
Read More
সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে

সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে

সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে । জানা গিয়েছে শিলিগুড়ির খালপাড়া এলাকার শাহবাজ আনোয়ার নামে এক তরুণ সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেয়েছে । সে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলে । এই খবরে আপ্লুত শিলিগুড়ির ক্রিকেট প্রেমীরা। এর আগে শাহবাজ সিকিমের এক টুর্নামেন্টের খেলায় নজরকাড়া সাফল্য পায় । সেই পারফর্ম দেখেই সিকিম সরকারের তরফ থেকে রনজি খেলার ডাক আসে বলে জানা গেছে । জাতীয় ক্রিকেটে শিলিগুড়ি ইতিমধ্যে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে । জাতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা দেশের হয়ে খেলছে, টেস্ট ক্রিকেটে একনম্বর উইকেট কিপার । এবার শাহবাজ আনোয়ার রনজিতে ডাক পাওয়ায় উৎসাহিত শিলিগুড়ির ক্রিকেট খেলোয়াড়রা ।মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে…
Read More
কঙ্গনার বিরূদ্ধে নাগমা

কঙ্গনার বিরূদ্ধে নাগমা

এবার কঙ্গনা রানাউতের বিরূদ্ধে কথা বললেন অভিনেত্রী নাগমা। তিনি বলেন তার মতে কঙ্গনা রানাউত বিশ্বের দরবারে মুম্বাইয়ের নাম নষ্ট করতে সহায়ক ভূমিকা পালন করছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভাবে কঙ্গনা নেপোটিসম এবং ড্রাগের কথা টেনে এনেছেন এবং ' অভ্যন্তরীণ এবং বহিরাগত' দের নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তা তিনি কোনো ভাবেই সমর্থন করেন না। সর্বশেষে মুম্বাইকে কঙ্গনা যেভাবে পাকিস্তানের সাথে তুলনা করেছেন তাতে তিনি একেবারেই খুশী নয়। অভিনেত্রী নাগমা কথা গুলি তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছে। টুইটের লেখা রয়েছে কঙ্গনারানৌত মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাম নষ্ট করছে। বিশ্বজুড়ে মুম্বই মহারাষ্টারের নামে মিথ্যা রটনা ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন…
Read More
কলসেন্টারের আড়ালে  অবৈধ ব্যবসা, আটক দুই

কলসেন্টারের আড়ালে অবৈধ ব্যবসা, আটক দুই

বর্ধমান রোডে এক কল সেন্টারে পুলিশি হানা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ স্থানীয় খালপাড়া পুলিশ অভিযান চালায়। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন, ফোন নম্বরের তালিকা। অভিযোগ কল সেন্টারের আড়ালে যুবকদের ফোন করে ফাঁদে জড়িয়ে টাকা আদায় করে নিত এই চক্রটি । শিলিগুড়ি শহরে এই কলসেন্টার এর আড়ালে এরকম অবৈধ ব্যবসা জালের মতো বিস্তার ঘটছে বলে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এনিয়ে পুলিশ দ্রুত এরকম অবৈধ স্থানগুলোতে হানা দেবে বলে জানা গিয়েছে।
Read More
শিলিগুড়ি ঘোঘোমালিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়ি ঘোঘোমালিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়ি ঘোঘোমালীতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী । অভিযোগ স্ত্রী এবং শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতিতার স্বামী । এহেন অবস্থায় ন্যায্য অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে স্ত্রী । নির্যাতিতার অভিযোগ তার তার স্বামী তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, শিশু সন্তানেরও ভরণপোষণ নিচ্ছে না । এরকম অসহায় অবস্থায় পড়ে অবশেষে ন্যায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে রাত পর্যন্ত ধর্ণায় বসে থাকলেন স্ত্রী ও দশ মাসের শিশু সন্তান । ওই নির্যাতিতা মহিলার অভিযোগ স্বামী পুলিশ কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না প্রশাসন । পুলিশকে বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগ, নির্যাতিতার…
Read More
আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

মঙ্গলবার বিকেলে ব্রেন স্ট্রোক হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় ‘সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল’। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘বাধাই হো’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল ‘বাধাই হো’। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল…
Read More
আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে,আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই দিন…
Read More
জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি নামক এলাকায় চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন। আজ ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, আজ ভোরে কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন, এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন।কারখানার মালিক গৌতম কুমার দাস জানান, কারখানার সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।সকলের ধারনা শর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ড। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে "শিনচ্যান" বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ…
Read More