editor

10324 Posts
আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

মঙ্গলবার বিকেলে ব্রেন স্ট্রোক হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় ‘সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল’। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘বাধাই হো’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল ‘বাধাই হো’। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল…
Read More
আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

আলুর কালোবাজারীর অভিযোগ খতিয়ে দেখলো আধিকারিকরা

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে,আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই দিন…
Read More
জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়িতে ঘটে গেল বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি নামক এলাকায় চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন। আজ ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, আজ ভোরে কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন, এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন।কারখানার মালিক গৌতম কুমার দাস জানান, কারখানার সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।সকলের ধারনা শর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ড। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

শিলিগুড়ি কলেজে ভর্তি দুর্নীতি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে "শিনচ্যান" বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ…
Read More
আনুষ্ঠানিক ভাবে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

আনুষ্ঠানিক ভাবে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাথলেটিক জগতের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হল ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা‌। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশোর ও বেশী খেলোয়াড় । এই প্রতিযোগিতার নেতৃত্বে দেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। এই দিন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই কমপ্লেক্স থেকে। খেলোয়াড়‌দের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই তাদের উৎসাহ প্রদান করার জন্য সারা দেশ জুড়ে এই দিন টি পালন করা হয় বলেই জানায়স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ।
Read More
মেট্রো স্টেশনে চালু হচ্ছে নতুন নিয়ম

মেট্রো স্টেশনে চালু হচ্ছে নতুন নিয়ম

কলকাতা: মেট্রো স্টেশনে থুতু ফেললেই জরিমানা ৫০০ টাকা। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে। স্টেশনে নামার, ওঠার সিঁড়ি পরিস্কার করা হয়েছে, ঝকঝকে করা হয়েছে প্ল্যাটফর্ম, দেওয়াল, আসন। করোনা পরিস্থিতিতে যদি কেউ এর পরেও স্টেশন চত্বরে পানের পিক বা গুটখা বা থুতু ফেলে নোংরা করেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ইতিমধ্যেই মেট্রো স্টেশন পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। বিভাগীয় প্রধানদের নিয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখেন মেট্রো স্টেশনগুলির অবস্থা। স্টেশনে প্রবেশের সময় থাকছে হ্যান্ড স্যানিটাইজার টাব। প্রতি মেট্রো স্টেশনে মাত্র একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর একটি গেট থাকছে যাত্রীদের বেরিয়ে…
Read More
পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত হলো কোচবিহারে

পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালিত হলো কোচবিহারে

পঞ্চানন বর্মাকে রাজবংশী সমাজের সংস্কারক বলা হয়। তাঁর নামানুসারে রাজ্য সরকারের তরফ থেকে গড়ে তোলা হয়েছে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ।আজ মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে কোচবিহারের পঞ্চানন পার্কে তৃণমূল ও বিজেপির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়‌। এই অনুষ্ঠানে মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এই দিন বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জন বারলা, দলের কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা সহ অন্যান্যরা। এবং অপরদিকে তৃনমূলের পক্ষথেকে এই দিন একটি মিছিল করে পঞ্চানন পার্কে পৌঁছন তৃনমূল কর্মীরা। তাদের তরফ থেকে এইদিন অনুষ্ঠানে অবস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ অন্যরা। এছাড়াও এই দিন দ্য গ্রেটার…
Read More
স্বনিধি যোজনার আওতায় রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হবে

স্বনিধি যোজনার আওতায় রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হবে

ভোপাল: করোনা মহামারির মধ্যে দরিদ্র রাস্তার বিক্রেতাদের সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ১ জুন প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনিধি যোজনার আওতায় ব্যাংক থেকে রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হচ্ছে। এই নিয়ে বিক্রেতাদের সঙ্গে বুধবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী । প্রায় এক লাখেরও বেশি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। এই যোজনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। অনুষ্ঠান চলাকালীন হাজির থাকবেন শিবরাজ সরকারের সমস্ত মন্ত্রীরাও। সারা দেশ থেকে যত সংখ্যক মানুষ এই স্কিমে আবেদন করেছে, তার মধ্যে মহারাষ্ট্রে সংখ্যাটা সবচেয়ে বেশি। বলা হয়েছে, মোট আবেদনকারীদের মধ্যে ২.৪৫ লক্ষ বিক্রেতা এই স্কিমের মাধ্যমে…
Read More
জন্মদিনে অক্ষয় কুমার

জন্মদিনে অক্ষয় কুমার

আজ ৯ সেপ্টেম্বর আজ বলিউডের "খিলাড়ি কুমার" ওরফে অক্ষয় কুমারের জন্মদিন। আজ তিনি ৫৪ বছরে পা দিলেন। তিনি একাধারে ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতাপ্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।তার প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া।অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন।তিনি তার প্রথম জীবনে মুম্বাইয়ের ডন বসকো স্কুল এ পাঠ্য গ্রহণ করেন এবং পরে তিনি মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি তায়কোয়ান্দোতে,মার্শাল আর্ট,মুই থাই এরমতো বিদ্যা গুলিতেও নিজেকে পারদর্শী করে তোলেন। কুমারের প্রধান চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম কাজ ছিল রাখী গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ (১৯৯১)। তারপর তিনি একের পর এক ছবিতে অভিনয় করেন যা পরবর্তীকালে দর্শকের মন জয় করতে সক্ষম হয়। অক্ষয় কুমারের বিখ্যাত…
Read More
ভ্যাকসিনের  ট্রায়াল বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা

ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল অ্যাস্ট্রাজেনেকা

এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করার যজ্ঞে উঠেপড়ে লেগেছে বিশ্বের অনেক দেশ। তাদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে ৯টি কোম্পানি। এর মধ্যেই মঙ্গলবার রাতে মানবদেহে অক্সফোর্ডের ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল ব্রিটেনের ফার্ম অ্যাস্ট্রাজেনেকা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিলে এই ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছিল তারা। কিন্তু কোভিড ভ্যাকসিনের ট্রায়ালের ক্ষেত্রে এই ঘটনা প্রথম ঘটল। অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের নাম এজেডডি১২২২। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশে সমান তালে ভ্যাকসিন তৈরি করার দৌড়ে ছিল এই ফার্মা কোম্পানি। জানা গিয়েছে, এই ভ্যাকসিন যেসব ভলান্টিয়ারদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্রিটেনের এই কোম্পানির তরফে অবশ্য জানানো…
Read More
রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার গতকাল হয়েছেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী! শেষ পর্যন্ত গতকাল তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো৷ মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকতে হয়েছে রিয়া৷ রিয়াকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ আদালতের। রিয়ার গ্রেফতারির নির্দেশের পরই তাঁকে মুম্বইয়ের সায়ানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য৷ সেখানে তাঁর কোভিড পরীক্ষাও হয়৷ পরীক্ষার ফল নেগেটিভই এসেছে বলে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্ত সৌভিক, স্যামুয়েল, দীপেশদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি৷ বাইকুলা জেলই আপাতত প্রাক্তন ভিজে ও ‘জলেবি’ ছবির অভিনেত্রীর…
Read More
ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

মঙ্গলবার সকালে মাদক চক্রে গ্রেফতার করা হল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি। বেঙ্গালুরু থেকে সঞ্জনাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে গ্রেফতারের আগে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছে বেঙ্গালুরু পুলিশ। সদ্যই গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী। এরপর তালিকায় নাম জুড়েছে সঞ্জনার। এই নিয়ে মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই মাদক চক্রের ঘটনায়। মোট ১৩ জনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইন্দিরানগরে সঞ্জনার বাড়িতে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল টিম। তল্লাশির পর সঞ্জনাকে নিয়ে যাওয়া হয় মূল দফতরে। সেখানে চলে জিজ্ঞাসাবাদ। তারপর আদালতের গ্রেফতারি পরোয়ানার নিয়ম মেনে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। জানা গিয়েছে, সঞ্জনার বন্ধু পেশায় ব্যবসায়ী রাহুল গ্রেফতার হওয়ার…
Read More
১৭ সেপ্টেম্বরের পর শুরু রাম মন্দির নির্মাণের কাজ

১৭ সেপ্টেম্বরের পর শুরু রাম মন্দির নির্মাণের কাজ

সম্প্রতি করোনা আবহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই অযোধ্যায় সম্পন্ন হয়েছে ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজো। ভূমিপুজোর অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর সম্প্রতি মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন যে, আগামী ১৭ সেপ্টেম্বরের পর শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। তিনি জানিয়েছেন যে, শাস্ত্র অনুযায়ী, পিতৃপক্ষের সময় নিজেদের পূর্ব পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, তাই সেই সময়টা কোনও শুভ কাজ করা হয় না। আর ১৭ সেপ্টেম্বরই শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং সূচনা হচ্ছে দেবীপক্ষের। তাই তারপরই শুরু হবে মন্দির নির্মাণের কাজ। দেশের দুটি সংস্থা সম্পূর্ণ বিনা খরচে মন্দির নির্মাণ করবে। মন্দির নির্মাণের আগে ভালো করে মাটি পরীক্ষা করে দেখবেন চেন্নাই আইআইটির…
Read More
তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেকের স্ত্রী করোনা আক্রান্ত

তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেকের স্ত্রী করোনা আক্রান্ত

কোভিডে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সোমবার রাতে বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দিনকয়েক ধরেই অসুস্থ ছিলেন রুজিরা। সংক্রমণের নানা উপসর্গও দেখা যাচ্ছিল তাঁর মধ্যে। অসুস্থতা বাড়লে গতকাল সকালেই তাঁর কোভিড টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। গত বছরই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রুজিরা। ছেলে আয়াংশের বয়স এক বছরও হয়নি। মেয়ে আজানিয়াও ছোট। রুজিরার করোনা সংক্রমণ ধরা পড়ায় তাই উদ্বেগ তৈরি হয়েছে।
Read More