editor

10320 Posts
মাটিগাড়ায় উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার দম্পতি

মাটিগাড়ায় উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার দম্পতি

ব্রাউন সুগার পাচারকারী এক দম্পতিকে হাতেনাতে ধরল মাটিগাড়া থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার এক হোটেলের কাছে । গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মহম্মদ বশির নামে ব্যক্তিকে । পুলিশ জানিয়েছে রবিবার রাতে মহম্মদ বশির তার স্ত্রীর সঙ্গে এক মোটরবাইকে ব্রাউন সুগার সমেত অপেক্ষা করছিল বিক্রির উদ্যেশ্যে । সেসময়ই পুলিশ হাতেনাতে ধরে ফেলে । ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হলে অভিযুক্ত মোহাম্মদ বাসিরউদ্দিনকে ১০ দিনের পুলিশ হেফাজতের দেয় আদালত এবং তার স্ত্রীকে জেল হেফাজত দেয়। উদ্ধার হওয়া ২৮৫ গ্রাম ব্রাউন সুগার এর মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
Read More
রেলে চাকরি দেওয়ার প্রতারণায় অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে পুলিশ

রেলে চাকরি দেওয়ার প্রতারণায় অভিযুক্ত গ্রেপ্তার, তদন্তে পুলিশ

রেলে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় প্রতারনার জাল বিছিয়ে লক্ষ লক্ষ টাকা তুলে ফেরার কমল দাস নামে এক ব্যক্তি ।অভিযুক্ত ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে এনজেপি র কাছাকাছি গা ঢাকা দিয়েছিল ।কমল দাসের বিরুদ্ধে মালদায় বেশ কয়েকজন যুবক এর কাছ থেকে প্রচুর টাকা রেলে চাকরি দেওয়ার নাম করে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। প্রতারিত এক ব্যক্তির সূত্র ধরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কমল দাস নামে ওই অভিযুক্ত কে গ্রেপ্তার করে। জানা গেছে বিভিন্ন চাকরি প্রার্থীর কাছ থেকে রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৩০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল অভিযুক্ত কমল দাস ।কমল দাস কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে…
Read More
ইট দিয়ে মাথা থেঁতলে প্রায় ১০লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

ইট দিয়ে মাথা থেঁতলে প্রায় ১০লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

ইট দিয়ে মাথা থেঁতলে প্রায় ৯ লক্ষ ২৪ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী থানার যোগেন্দ্রনাথ কলোনীর কাছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজিজুল ইসলাম তাঁর জামাইয়ের ব্যবসার টাকা নিয়ে ব্যাঙ্কে যাচ্ছিলেন জমা করতে। সে সময় অনুকূল মোড়ের কাছ থেকে বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পিছু নেয়। কিছুটা ফাঁকা জায়গায় এসে দুষ্কৃতীরা আজিজুল কে থামায়।এরপর আজিজুলের হাতে থাকা টাকার ব্যাগ ধরে টানাটানি করতে থাকে। না দিতে চাইলে দুষ্কৃতীরা গুলি চালানোর চেষ্টা করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের ৷ ইট দিয়ে মাথা থেতলে দেয় তারা। এরপর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় স্বভাবতই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তিকে…
Read More
সুপ্রিম কোর্টের নির্দেশ নির্ধারিত সময়েই হবে নিট ও জয়েন্ট

সুপ্রিম কোর্টের নির্দেশ নির্ধারিত সময়েই হবে নিট ও জয়েন্ট

সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল নির্ধারিত সূচি মেনেই হবে চলতি বছরের নিট এবং মেডিকেল প্রবেশিকা পরীক্ষা হবে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্টের জানায়, ছাত্র-ছাত্রীদের কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা যায় না। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে পরীক্ষার আয়োজন করা হবে। যদি পরীক্ষা পিছিয়ে যায় সেক্ষেত্রে দেশের ক্ষতি হবে। করোনা আরও এক বছর চলতে পারে। করোনা মহামারীর দরুন নিট এবং মেডিকেল পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ১১ রাজ্যের ১১ জন পড়ুয়া। এদিন তাদের আইনজীবী আলাখ অলক শ্রীবাস্তব আদালতকে জানান, আর কিছুদিনের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে আসবে তার আগে পর্যন্ত…
Read More
পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত

পরিচালক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত

কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরিচালক জানিয়েছেন তাঁর বাবা হাসপাতালে ভর্তি, যদিও তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আপতত হোম আইসোলেশনে রয়েছেন পরিচালক। এখনও শুভশ্রীর করোনা পরীক্ষার ফল জানা যায়নি।  রাজ টুইটারের লেখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। উনার দুবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আপতত হোম কোয়ারেন্টাইনে। আমার পরিবারের অনান্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে। এটা খুব কঠিন একটা সময়’।
Read More
খাদে গাড়ি, মৃত্যু হল শিলিগুড়ির পাঁচ তরুণের

খাদে গাড়ি, মৃত্যু হল শিলিগুড়ির পাঁচ তরুণের

স্বাধীনতা দিবসে কার্শিয়াং ঘুরতে গিয়ে ফেরার পথে মৃত্যু হল পাঁচ ছাত্রের। জানা গিয়েছে শিলিগুড়ির রথখোলার পাঁচ ছাত্র গাড়িতে করে কার্শিয়াং ঘুরতে যায় ১৫ আগস্ট। কিন্তু ফেরার পথে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরার পরেরদিন রবিবার বাড়ির পরিজনরা স্থানীয় থানায়।মিসিং ডায়েরী করে। কার্শিয়াঙে স্থানীয়রা সেই গাড়িটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়।ঘটনা স্থলে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে । ওই গাড়িতে পাঁচ জন তরুণ ছিল । জানাগেছে শিলিগুড়ির রখখোলা এলাকার ৫ কিশোর সুব্রত দাস, ঋষভ দাস, অভ্রনীল কুন্ডু, বিক্রম দাস ও রাজ সিং গাড়িতে ঘুরতে গিয়েছিল কার্শিয়াং-এ । তারপর থেকেই নিখোঁজ ছিল এই ৫ কিশোর ।মৃতদের মধ্যে…
Read More
কোচবিহারে পুরুষ স্বাস্থ্য কর্মীরা আমরণ অনশনে

কোচবিহারে পুরুষ স্বাস্থ্য কর্মীরা আমরণ অনশনে

কোচবিহারে জেলার পুরুষ স্বাস্থ্যকর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরণ অনশনে বসলেন জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের সামনে। জানা গিয়েছে পুরুষ স্বাস্থ্য কর্মীদের বেতন বৈষম্য, অবিলম্বে বেতন বৃদ্ধি,স্থায়ীকরন সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ ও আমরণ অনশনে বসে স্বাস্থ্য কর্মীরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায় । জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পার্থ প্রতিম রায় মহাশয় তাদের এই আন্দোলন তুলে নেওয়ার জন্য আবেদন করেন । সূত্রের খবর তিনি অনশনকারীদের আশ্বাস দিয়ে জানিয়েছেন যে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলবেন জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ।স্বাস্থ্যমন্ত্রকের দৃষ্টিতে জরুরী ভিত্তিতে নিয়ে আসবেন আর যাতে তা পূরণ হতে পারে সে ব্যাপারে উদ্যোগ…
Read More
পাঁচ শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান কোচবিহারে

পাঁচ শতাধিক বিজেপি কর্মীর তৃণমূলে যোগদান কোচবিহারে

পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ কোচবিহারে । কোচবিহার তৃণমূল জেলা কার্যালয়ে আজ প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে । তৃণমূলের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন প্রার্থ প্রতিম রায় । জানা গিয়েছে বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্র প্রসাদ সাউ এর নেতৃত্ব পাঁচশো বিজেপি কর্মী ও সমর্থক আজ তৃণমূলে যোগদান করে । সূত্রের খবর তৃণমূলের নবনিযুক্ত জেলা সভাপতি পার্থ প্রতিম রায় তাকে দলের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানায় । তৃণমূলের এক দলীয় নেতা জানিয়েছেন যে,মাননীয়া মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আর বিজেপির নেতৃত্বদের স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিবাদে আজ বিজেপি ছেড়ে…
Read More
করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন ভূষণ সিংয়ের

করোনায় সুস্থ হয়ে শিবযজ্ঞের আয়োজন ভূষণ সিংয়ের

 করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । করোনাকে হার মানিয়েই শিব যজ্ঞের মাধ্যমে শুরু করে দিলেন রাজনৈতিক কর্মসূচিও । ২১এই বিধানসভা নির্বাচন,তাই ভূষণ সিং করোনা আবহেই করোনাকে জয় করে নেমে পড়লেন রাজনীতির ময়দানে ।কোচবিহার শহরের নিজের বাড়ি গোয়ালপট্টি এলাকায় সাধারণ মানুষের মঙ্গলের জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার শিব যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনার প্রভাব থেকে দেশবাসীকে ও কোচবিহার বাসির মঙ্গলের জন্য যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভূষণ সিং জানান, বিজেপি যেভাবে মোড়ে মোড়ে পূজা করছে মানুষকে ভাগ করার জন্য সেটা তৃণমূলের কাজ নয়। হিন্দুরা স্বভাবতই পূজা বিশ্বাসী । শ্রাবনমাস যেহেতু শিব আরাধনার পুণ্য মাস তাই এদিন…
Read More
স্বাধীনতা দিবস: এক উদ্যোগীর সাফল্যের কাহিনী

স্বাধীনতা দিবস: এক উদ্যোগীর সাফল্যের কাহিনী

উদ্যোগীদের কাছে স্বাধীনতা দিবস শুধু এক ছুটির দিন নয়। তাদের কাছে আর্থিক স্বাধীনতা অর্জন অনেক বড় ব্যাপার। বর্তমানে একটি হোটেলের মালিক আরমান কবীর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন শুরু করেছিলেন। মাত্র ৩৫ বছর বয়সে তিনি আর্থিক স্বাধীনতার স্বাদ পেয়েছেন। মগধ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আরমান প্রথমে একটি মার্কেটিং টিমে কাজ করতেন। তাছাড়া আজমিরের একটি হোটেলে বাংলা অনুবাদকের কাজও করেছেন। হসপিটালিটি সেক্টরে সরাসরি কাজের অভিজ্ঞতা তাকে নিজস্ব হোটেল খোলার সাহস জোগায়। তবে হোটেল চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় তিনি ওয়ো হোটেলস অ্যান্ড হোমস-এর সঙ্গে যোগাযোগ করেন। ২০১৮ সালে তাদের সহায়তা নিয়ে তিনি তার প্রথম হোটেল খুলে ফেলেন।  ওয়ো ১০৪৭১ হোটেল সম্রাট প্যালেস-এর…
Read More
প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সাহায্য স্বেচ্ছাসেবী সংগঠনের

প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সাহায্য স্বেচ্ছাসেবী সংগঠনের

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়ান দিবস উপলক্ষ্যে তেলিয়ামুড়ার এক সামাজিক সংস্থা নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার পুর পরিষদ এলাকার দুঃস্থ আটজন ছাত্রছাত্রীর হাতে বই খাতা সহ পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় । এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার বিমল রক্ষিত, প্রাক্তন কাউন্সিলার মধুসুধন রায় ,সংস্থার সভাপতি সৌম্যদুতি দেব,সম্পাদক চিরঞ্জীব দেব সহ প্রমুখরা ।সংস্থার কর্মকর্তারা জানান যে দুঃস্থ ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আগামীদিনও তাদের পাশে থাকবে নবচিন্তন ওয়েলফেয়ার সোসাইটি ।
Read More
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার

দীর্ঘ ৮ মাস নিখোঁজ থাকার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে পাওয়া গেল ভারতীয় সেনা জওয়ানের মৃতদেহ। রাজেন্দ্র সিং নেগী (৩৬) নামক এই জওয়ান জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। সেই সময় তিনি কাশ্মীরের গুলমার্গে কর্তব্য রত ছিলেন। সংশ্লিষ্ট এলাকায় ভারী তুষার ধ্বস নামার পর থেকেই নিখোঁজ হয়ে যান এই সেনা জওয়ান। দীর্ঘদিন তাঁর কোন খোঁজ না পাওয়া যাওয়ায় জুন মাসে তাঁকে “শহীদ” বলে ঘোষণা করেছিল ভারতীয় সেনাবাহিনী। এমনকি ২১ জুন এই মর্মে তাঁর পরিবারকে একটি চিঠিও দেওয়া হয়। রাজেন্দ্র সিংহ নেগীর জেঠু রঘুবীর সিং নেগী জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর তরফে ফোন পেয়েছিলেন। তাঁকে জানানো হয়েছে, ভারী বরফের নিচে চাপা পড়া থাকা…
Read More
আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের নতুন প্ল্যান

আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের নতুন প্ল্যান

 আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স (এবিএসএলআই) লঞ্চ্‌ করেছে একটি নতুন প্ল্যান - এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান। যেসব গ্রাহক নিশ্চিত সম্পদ ও সহজ লিকুইডিটি চান, এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান তাদের জন্যই তৈরি হয়েছে।  এই প্ল্যানের পলিসিহোল্ডারগণ সুবিধার পূর্ণ গ্যারান্টি পাবেন ও যেকোনও সময়ে প্রয়োজন অনুসারে তাদের অর্থ তুলতে পারবেন, যা ইন্স্যুরেন্স মার্কেটে আগে কখনও দেখা যায়নি। লাইফ কভার ছাড়াও এই প্লানের দ্বারা গ্রাহকগণ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের সুবিধা পাবেন এবং হঠাৎ প্রয়োজন বা অপরিকল্পিত অর্থের প্রয়োজন মেটাতে পারবেন। এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান একটি সম্পূর্ণ গ্যারান্টিড, নন-লিংকড নন-পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যান পলিসিহোল্ডারদের বার্ষিক আয়ের জোগান দেয়, যা…
Read More
চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ,  ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস স্নেহার।

চালের দানায় ভারতের ম্যাপ এঁকে , ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস স্নেহার।

  ছোট্ট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে ইন্টারন্যাশন্যাল বুক অফ রেকর্ডস গড়ল স্নেহা । আলিপরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা; স্নেহা দাস । আলিপরদুয়ার মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্নেহা । একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানায় ভারতের মানচিত্র অঙ্কন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে । ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে । চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের । গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।
Read More