editor

10320 Posts
লোনের টাকা শোধ করতে চাপ কোম্পানির, আত্মঘাতী যুবক

লোনের টাকা শোধ করতে চাপ কোম্পানির, আত্মঘাতী যুবক

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সালুগারায় । জানা গিয়েছে লকডাউনের আগে এক মাইক্রোফিনান্স কোম্পানির কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা লোন নেন বিকি প্রসাদ কানু নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি চায়ের দোকান করত ফুটপাথে । লোনের টাকার অনেকটা পরিশোধও করে ওই ব্যক্তি। তার পর মার্চ থেকে লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে বিকি প্রসাদ । ফলে লোনের টাকা দিতে পারছিল না সে ।এদিকে টাকা পরিশোধ করতে মানসিক চাপ দিতে থাকে লোন কোম্পানি । অবশেষে মানসিক চাপে বিপর্যস্ত তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ । পরিবার সূত্রে জানা গিয়েছে কানু ও তার পরিবারকে…
Read More
জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক গৌতম দেবের

উত্তরবঙ্গে জাতীয় সড়কের কাজ কতদূর তা জানতে নবান্নের নির্দেশে আজ NHAI কর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । করোনা আবহে জাতীয় সড়ক নির্মাণের গতিতে কিছুটা শ্লথ এসেছে । অনেক জায়গায় কাজ শেষ মুহূর্তে, কোথাও কিছু সমস্যার জন্য রাস্তার কাজ আটকে রয়েছে ।সেই সমস্ত সমস্যাগুলো নিয়ে আজকের এই বৈঠক। গৌতম দেব মৈনাক টুরিস্ট লজে নিজের অফিসে এই বৈঠক করেন । বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে । গৌতম দেব জানান,ইসলামপুরের ১০কিমি রাস্তার জমিজট মিটে গিয়েছে ।আগামী নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ ইসলামপুরের রাস্তার কাজ সম্পুর্ন হয়ে যাবে বলে আশাবাদী তিনি ।আলিপুরদুয়ার ১ এর রাস্তার জমিজট ও সমস্যা নিয়েও প্রাথমিক কথা…
Read More
৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

৫০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মন্ত্রী রবি ঘোষ

করোনার আবহে দেশের অর্থনীতি তলানিতে। গ্রাম বাংলার জনজীবন বিপর্যস্ত । লকডাউনের এই আর্থিক দৈন্যে কাজ হারিয়েছেন বহু মানুষ । এরকম পরিস্থিতিতে আজ কর্মহীন মানুষদেরকে প্রয়োজনীয় নিত্য সামগ্রী তুলে দেন মন্ত্রী রবি ঘোষ। জানা গিয়েছে কোচবিহারের নাটাবাড়ির ভুচুংমারিতে প্রায় ৫০০ মানুষকে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন। মন্ত্রী রবি ঘোষ জানান যে, করোনা আর লকডাউনে অনেক মানুষ কর্মহীন । তাদের হাতে কিছু প্ৰয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল।করোনার আবহে অর্থনীতির চূড়ান্ত বেসামাল অবস্থায় অত্যন্ত বিপদে সাধারণ মানুষ। নাটাবাড়ির ভুচুংমারীতে ৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হলো অত্যাবশ্যক ত্রাণ সামগ্রী।
Read More
বর্ষায় রাস্তা সংস্কার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ

বর্ষায় রাস্তা সংস্কার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবি ঘোষ

বর্ষায় ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামত করে দিলেন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জ ব্লকের হেরিটেজ রোড থেকে ঘাটপার রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল ছিল।বর্ষায় আরো অবস্থা খারাপ হয় ।এর ফলে তুফানগঞ্জ এলাকার মানুষ পথে চলতে সমস্যা হচ্ছিল এই বর্ষায় । স্থানীয় মানুষরা তাদের সমস্যার কথা তুলে ধরে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে । সেই দাবি মেনে আজ রবি ঘোষ প্রায় এক কিলোমিটার রাস্তার ফিতা কেটে রাস্তার কাজের সূচনা করেন । উন্নয়নমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা আজ তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি বিধান সভা কেন্দ্রে প্রায় ১ কিলোমিটার রাস্তা হেরিটেজ রোড থেকে ঘাটপার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল থাকায়…
Read More
ওপ্পো’র নতুন স্মার্টফোন ও স্মার্টওয়াচ

ওপ্পো’র নতুন স্মার্টফোন ও স্মার্টওয়াচ

অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো লঞ্চ্‌ করল ওপ্পো রেনো৪ প্রো ও ওপ্পো ওয়াচ সিরিজ। রেনো৪ প্রো হল ভারতের প্রথম ডিভাইস যাতে রয়েছে ৯০ হার্টজ ৩ডি কার্ভড ডিসপ্লে। ওপ্পো ওয়াচ বিশ্বের প্রথম স্মার্টওয়াচ যার শক্তি জোগায় ডুয়াল-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। রেনো৪ প্রো পাওয়া যাবে দুইটি প্রিমিয়াম কলারে – স্টারি নাইট ও সিল্কি হোয়াইট। ওপ্পো ওয়াচ পাওয়া যাবে দুইটি ট্রেন্ডি কলারে – ব্ল্যাক ও গ্লসি গোল্ড। রেনো৪ প্রো’তে রয়েছে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি রম-সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি এসওসি এবং কলারওএস ৭.২। ওপ্পো ওয়াচ নজর রাখে ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, স্লিপ কোয়ালিটি, গেট-আপ রিমাইন্ডার ও ব্রিদিং ইত্যাদির দিকে।  ৫ আগস্ট থেকে রেনো৪…
Read More
এসে গেল কিয়া মোটর্সের সনেট

এসে গেল কিয়া মোটর্সের সনেট

বিশ্বের অন্যতম বৃহত্তম অটোমেকার কিয়া মোটর্স কর্পোরেশন এক ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ করল কিয়া সনেট। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে অবস্থিত কিয়া’র অত্যাধুনিক কারখানায় নির্মিত সনেট হল কিয়া’র সম্পূর্ণ নতুন স্মার্ট আর্বান কম্প্যাক্ট এসইউভি। সেল্টোস-এর পর এটি এই ব্র্যান্ডের সর্বশেষ মেড-ইন-ইন্ডিয়া গ্লোবাল প্রোডাক্ট। সনেটের মাধ্যমে কিয়া মোটর্স কম্প্যাক্ট এসইউভি সেগমেন্ট প্রবেশ করল। এই প্রোডাকশন-রেডি মডেলের ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে সনেট কনসেপ্ট’কে বিশ্বের সামনে আনা হয়েছিল গত ফেব্রুয়ারিতে, দিল্লি অটো এক্সপো’তে। ভারতে এই নতুন গাড়ির বিক্রয় শুরু হবে শীঘ্রই, তারপর হবে কিয়া’র বিভিন্ন গ্লোবাল মার্কেটে। প্রতি ৬ থেকে ৯ মাসে একটি নতুন প্রোডাক্ট আনার পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে সনেট ভারতে লঞ্চ করা হবে এই উৎসবের…
Read More
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও স্থিতিশীল ।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা এখনও স্থিতিশীল ।

 সঙ্কট এখনও কাটেনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর অবস্থা এখনও স্থিতিশীল । সোমবার তাঁর অস্ত্রোপচার হওয়ার পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন প্রণববাবুর শারীরিক অবস্থা উন্নতি হতে আরো সময় লাগবে । উল্লেখ্য রবিবার রাতে প্রণব বাবু বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান।সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডাক্তারবাবুরা জানিয়েছেন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের সিদ্ধান্ত নেন।তাঁকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালের তরফে জানানো হয়, অপারেশনের মাধ্যমে ওই জমাট বাঁধা রক্ত বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কোনও মতেই রক্তক্ষরণ না কমায় নতুন করে জটিলতা তৈরি হয়। তার জেরেই ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধ…
Read More
গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

গ্লেনমার্ক নিয়ে এল ফেবিফ্লু-৪০০মিগ্রা

 গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস জানিয়েছে তারা ওরাল অ্যান্টিভাইরাল ফেবিফ্লু’র ৪০০মিগ্রা ভার্সন আনতে চলেছে। এটি মৃদু থেকে মাঝারি ধরণের উপসর্গ-যুক্ত কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে খুবই কার্যকর হবে।  আরও বেশি শক্তিশালী হওয়ায় এই ঔষধ রোগীদের প্রতিদিন আরও কম সংখ্যায় সেবন করতে হবে। এর আগে রোগীদের ২০০মিগ্রা’র ফেবিফ্লু গ্রহণ করতে হত প্রথম দিনে ১৮টি, এবং তারপর ১৪ দিন ধরে প্রতিদিন ৮টি করে। নতুন ৪০০মিগ্রা ফেবিফ্লু প্রথম দিন খেতে হবে ৯টি, তারপর দ্বিতীয় দিন থেকে দিনে ২টি করে দুইবার কোর্স শেষ হওয়া পর্যন্ত। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট অ্যান্ড হেড, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, গ্লোবাল স্পেশালটি/ব্র্যান্ডেড পোর্টফোলিয়ো, ড. মণিকা ট্যান্ডন জানান, কোভিড-১৯ রোগীদের জন্য তারাই ভারতে প্রথম এই ঔষধ লঞ্চ্‌…
Read More
রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের লাল ফৌজের সঙ্গে সীমান্ত সংঘাত থামেনি। বরং নতুন করে আকসাই চিন ও তিব্বতে চিনা সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। লাদাখ সীমান্তে মোতায়েনের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে রাফাল ফাইটার জেট। রাতের বেলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারির জন্য পাঠানো হবে রাফাল যুদ্ধবিমানকে। রাফাল পৌঁছনোর আগে ভারতের তৈরি দুটি লাইট কমব্যাট হেলিকপ্টারকে সীমান্তে পাঠানো হয়েছে। বায়ুসেনা জানাচ্ছে, অ্যাপাচে ও চিনুক কপ্টারের চেয়েও দ্রুতগামী ও আক্রমণাত্মক এই এলসিএইচ কপ্টার গালওয়ান উপত্যকা, পাহাড়ি ফিঙ্গার এলাকাগুলোর উপর দিনে-রাতে চক্কর কাটবে। প্রয়োজন হলে কীভাবে মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও…
Read More
হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

বুধবার সন্ধ্যাবেলাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর। বিকালবেলাতেও তিনি বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন। তারপরেই আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হয় তাঁর। সাতটার সময় মৃত্যু হয় এই প্রৌঢ় রাজনীতিবিদর। রাজীব ত্যাগীর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী রাজীব ত্যাগী ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। একই সঙ্গে উত্তর প্রদেশে দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যগী। এই নেতা নিজের সাবলীল বক্তব্যের মাধ্যমে সুচারু ভাবে দলের কথা সবার কাছে তুলে ধরতেন। রাজীব ত্যাগির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। শেষ বিতর্কে তাঁর সামনে ছিলেন সম্বিত পাত্র। তিনিও টুইটারে নিজের হতাশা ও শোক ব্যক্ত করেছেন। তাঁর…
Read More
জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

মেট্রোয় চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে এখন চলছে ফিনিশিং টাচ। কালীপুজোর সময়ই চালু হয়ে যেতে পারে নতুন রুট। খুব তাড়াতাড়ি মেট্রো-সফর চালু হবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। উৎসবের মরশুমে উপহার পেতে পারে কলকাতা। রেল স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মন্দিরের আদলে হবে মেট্রো স্টেশন। প্রায় এক দশক আগে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হয়। জমি জটের কারণে দীর্ঘ সময় লাগে এই মেট্রোরকাজশেষ হতে। ৬০০ কোটি টাকা খরচ হয় ৪ কিলোমিটার যাত্রাপথের জন্য প্রায়। কিছুদিনের মধ্যে শুরু হবে ট্রায়াল রান। কালীপুজোর সময়, এই মেট্রো প্রকল্প চালু করতে চায় রেলমন্ত্রক।
Read More
সড়ক-২’র ট্রেলর মুক্তি

সড়ক-২’র ট্রেলর মুক্তি

মুম্বই: ঘোষণার একদিন বাদে মুক্তি ১৯৯১ মুক্তি পাওয়া ছবির সিক্যোয়েল পেল সড়ক-২'র ট্রেলর। তবে, প্রত্যাশা বাড়াতে পারেনি। ইউটিউব থাম্বনেলে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। সমালোচকদের দাবি এর নেপথ্যে নেপোটিজম ও সুশান্ত সিংয়ের অকালমৃত্যুর সাম্প্রতিক চর্চা অনেকটা কাজ করেছে। সড়কের মতোই এই ছবির পরিচালক মহেশ ভাট। যদিও এই ছবিতে তাঁকে প্রয়াত হিসেবে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্র আরিয়ার ভূমিকায় আলিয়া ভাট। তাঁর প্রেমিক আদিত্য রায় কাপুর। এছাড়াও আছেন গুলশান গ্রোভার ও যীশু সেনগুপ্ত। ট্রেলরে রবি তথা সঞ্জয় দত্তের প্রেমিকা চরিত্রে রয়েছেন পূজা ভাট। ট্রেলরের শুরু সঞ্জয় দত্তের সংলাপ: "এবার কার জন্য বাঁচবো"। এই ছবিতে আলিয়া ভাটের গাইডের চরিত্রে একজন ট্যাক্সি চালক রবির ভূমিকায়…
Read More
বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

হাওড়া: জন্মাষ্টমীর পুজোর দিন মা দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা৷ এই নিয়ম মেনেই করোনা আবহে বেলুড় মঠে শুরু হয়ে গেল ২০২০ সালের দূর্গা পূজার প্রস্তুতি৷ করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যে দ্বিতীবার ভক্ত সাধারণের জন্য বন্ধ আছে মঠের দরজা, তারই মধ্যে দূর্গা পূজার সূচনা হলেও ভক্তদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে মঠে দূর্গা পূজায় অংশগ্রহণের বিষয়টা নিয়ে৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দূর্গার মূর্তি তৈরির কাজ৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে…
Read More
এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

এশিয়ান ওপেনে অংশ নিচ্ছে ধুপগুড়ির কৈলাশ বর্মন

দেশের করোনা আবহের মধ্যে উত্তরের এক ছোট্ট শহরে এক খুশির বাতাবরণ।ঘরের ছেলে অংশ নিচ্ছে আন্তর্জাতিক এশিয়ান ওপেন ক্যারাটে তে । কৈলাশ বর্মন ইতিমধ্যে ক্যারাটেতে ভালোই সাড়া ফেলেছে গোটা উত্তরবঙ্গ তথা দেশে।সে ইতিমধ্যেই সাউথ এশিয়ানে চ্যাম্পিয়ন হয়েছে।অংশগ্রহণ করেছে নেপাল,ভুটান ,বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। এবার আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ওপেন ই-কাতায় অংশগ্রহণ করছে। দিল্লির বুডোকান ক্যারাটে এসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত এই ক্যারাটে মিটে অংশ নিতে জোরদার করছে নিজের অনুশীলন। উত্তরের এই প্রতিভাবান ছেলে কৈলাশ ইতিমধ্যে ক্যারাটেকে উত্তরের সমস্ত জেলায় ছড়িয়ে দিতে দরিদ্রসীমায় বসবাসকারী ছেলেমেয়েদের নি:শুল্কে ক্যারাটে প্রশিক্ষণ দিতে।তৈরি করেছে ডুয়ার্স স্পোর্টস এন্ড ক্যারাটে একাডেমি। তার এই আন্তর্জাতিক ক্যারাটে মিটে…
Read More