editor

10320 Posts
সুশান্তের লিখিত ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া,রহস্য বাড়ছে

সুশান্তের লিখিত ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া,রহস্য বাড়ছে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার রহস্য বাড়াচ্ছে সুশান্তের ডায়েরি। পুলিশ তদন্তে নেমে তার ডায়েরির কয়েকটি পাতা খুঁজে না পেয়ে জল্পনা আরো বেড়ে গেছে।এই ডায়েরিতে সুশান্ত তার ব্যক্তিগত মনের কথা,পরিকল্পনা লিখে রাখত বলে জানা গেছে।সুশান্তের আইনজীবীর জানিয়েছেন,সুশান্তের লিখিত ব্যক্তিগত ডায়েরির কয়েকটি পাতা ছেঁড়া রয়েছে।এই ডায়েরিই প্রকৃত ঘটনার উন্মোচনে সাহায্য করবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে ইতিমধ্যেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই৷ এবার এই মামলায় আরও গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজ মিলল৷
Read More
ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠকের ঝুলন্ত দেহ উদ্ধার

ভোজপুরি অভিনেত্রী অনুপমা পাঠকের ঝুলন্ত দেহ উদ্ধার

একের পর এক আত্মহত্যার খবরে শোকাচ্ছন্ন অভিনয় জগৎ। আবার আত্মঘাতী অভিনয় জগতের এক শিল্পী। মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো অভিনেত্রী অনুপমা পাঠকের। আত্মহত্যা করেন অনুপমা পাঠক। উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে দুটি জিনিসের নাম উল্লেখ করেছেন এই ভোজপুরি অভিনেত্রী। তিনি লেখেন “মণীশ ঝা নামের এক ব্যক্তি মে মাসে আমার দু চাকা গাড়ি নিয়েছিলেন। কিন্তু বর্তমানে সে গাড়িটি আর ফিরিয়ে দিচ্ছেনা।” আরও একটি কারণ লেখেন ” উইসডন প্রোডাকশনকে আমি বন্ধুর কথায় ১০ হাজার টাকা দিয়েছিলাম কিন্তু সেটা ফেরত পায়নি।” এছাড়াও তিনি মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেন।
Read More
টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

টিকটককে ৪৫ দিন সময় দিলেন ট্রাম্প

 ৪৫ দিনের মধ্যে চিনা মালিকানা বদল না করলে এই দু'টি অ্যাপকেই আমেরিকায় নিষিদ্ধ করা হবে, এমনই নির্দেশিকা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷নির্দেশিকায় টিকটক সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, ৪৫ দিন পর কোনও ব্যক্তি বা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যক্তিগত বা সম্পত্তি সংক্রান্ত কোনও লেনদেন ByteDance Ltd (টিকটকের মালিকানা যাদের হাতে রয়েছে)-এর সঙ্গে করতে পারবে না৷ আমেরিকার এই সিদ্ধান্তের ফলে টিকে থাকার জন্য জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাপের মালিকানা বদলের সম্ভাবনা আরও জোরাল হল৷ ইতিমধ্যেই ভারতও টিকটককে নিষিদ্ধ করার পরে আর্থিক ভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে এই চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ তবে মালিকানা বদল করলেও এই দু'টি অ্যাপের আয়ের একাংশ মার্কিন যুক্তরাষ্ট্রকে…
Read More
টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে চলেছে জলপাইগুড়ির কীর্তি ছাত্রীর

টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে চলেছে জলপাইগুড়ির কীর্তি ছাত্রীর

এবারের উচ্চমাধ্যমিকে ৪৪৪ পেয়ে পাস করে তাক লাগিয়ে দিয়েছে ময়নাগুড়ির দিনমজুর কৃষকের মেয়ে লক্ষ্মী রায়।এবছর উচ্চমাধ্যমিক পরিক্ষার জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে ৪৪৪ নম্বর ৮৮.৮% পেয়ে পাশ করেছে।তার প্রাপ্ত নম্বর বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৫, ভূগোলে ৯২, সংস্কৃতে ৯১, দর্শনে ৯১,ইতিহাসে ৮১ নম্বর। তার ইচ্ছা ভবিষ্যতে সে ভূগোল নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। কিন্তু তার পড়াশোনার অন্তরায় হতে চলেছে অর্থ।জানা গিয়েছে লক্ষ্মীর বাবা শিবু রায় সামান্য কৃষক,মা আরতি রায় গৃহবধূ।অভাবের সংসারে মেয়ের কলেজ ভর্তির টাকা এবং তার আগামী পড়ার খরচ কিভাবে জোগাবে ওই দরিদ্র দম্পতি টা নিয়েই রাতের ঘুম উড়ে গিয়েছে তাদের।আগামী ১০তারিখ থেকে কলেজে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে। ভর্তির…
Read More
প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

প্রায় দুইমাস পর শিলিগুড়ি কর্পোরেশনে এলেন অশোক ভট্টাচার্য

করোনা থেকে সুস্থ হয়ে ওঠে প্রায় দুইমাস পর প্রশাসকের চেয়ারে বসলেন অশোক ভট্টাচার্য।গত ১৬জুন অশোক বাবু করোনায় আক্রান্ত হন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর প্রধান। তারপর প্রায় তিনসপ্তাহ বাদে সুস্থ হয়ে বারি ফেরেন তিনি।বাড়িতে এসে আবার হোম আইসলেশনে ছিলেন দীর্ঘ একমাস। অবশেষে প্রায় দুইমাস পর আবার কর্পোরেশনে দেখা গেল তাঁকে।কর্পোরেশনে এসে আজ রবীন্দ্র প্রয়াণ দিবসে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করেন এক অনুষ্ঠানে। তবে তিনি এখন নিয়মিত পুরনিগম এলেও কারো সঙ্গে দেখা করবেন না এইমুহূর্তে এমনটাই জানা গেছে বলে সূত্রের খবর
Read More
খড়িবাড়িতে প্রথম করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা !

খড়িবাড়িতে প্রথম করোনা আক্রান্ত রোগীর আত্মহত্যা !

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগী বৃহস্পতিবার আত্মহত্যা করল খড়িবাড়িতে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়িবাড়িজুড়ে।জানা গেছে ওই রোগী কিছুদিন আগেই ক্যান্সার আক্রান্ত ছিলেন।চিকিৎসার পর মুম্বই থেকে ফেরার পথে করোনায় আক্রান্ত হয়।টেস্টের পর তার রিপোর্ট পজিটিভ আসে।তড়িঘড়ি ভর্তি করা হয় মাটিগাড়ার কোভিড হাসপাতালে।করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছিলেন। কিন্তু হঠাৎ সেই রোগী আত্মহত্যা করলে চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় মহলে।স্থানীয়রা জানিয়েছেন যে তিনি করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে স্বাভাবিক ছিলেন।কিন্তু হঠাৎ আত্মহত্যা করায় প্রতিবেশীরাও অবাক।পরিবার সূত্রে জানা গিয়েছে তার কেমোথেরাপি করার জন্য আরো মুম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছ
Read More
মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

মাত্র ৪৯ টাকায় বাজারে এসে গেল করোনার ওষুধ ,কোভিহল্ট

কোভিড চিকিৎসায় আরো এগিয়ে বিজ্ঞান।বাজারে চলে আসলো কোভিড ট্যাবলেট কোভিহল্ট।এটা ভ্যাকসিন নয়,ট্যাবলেট।মাত্র ৪৯টাকায় পাওয়া যাবে এই করোনার ওষুধ । বিখ্যাত ফার্ম লুপিনের পক্ষ থেকে একটি মৃদু থেকে মাঝারী মানের ওষুধ লঞ্চ করা হয়েছে, যার নাম রাখা হয়েছে কোভিহল্ট। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গেছে, সেই ফ্যাবিপিরাভির শ্রেণীর কোভিহল্ট।ডিসিজি আই এর তরফ থেকে ইতিমধ্যে জরুরি অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে ছাড়াপত্র। তবে এই ওষুধ যেমন খুশি ভাবেই খাওয়া যাবেনা ।ডাক্তারের পরামর্শ সহ ও রোগীর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই খাবার অনুমতি দেওয়া হয়েছে ওষুধ। গতকাল বুধবার এই ওষুধ লঞ্চ করা হয়েছে, মাত্র ৪৯ টাকা দামের, ২০০ এমজির একটি পাতা। এই লুপিন লিমিটেডের যে প্রেসিডেন্ট তিনি…
Read More
সুপ্রিম কোর্ট থেকে নথি গায়েব হল বিজয় মালিয়া মামলার

সুপ্রিম কোর্ট থেকে নথি গায়েব হল বিজয় মালিয়া মামলার

দেশে না ফেরার জন্যে সব রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভারত থেকে পলাতক লিকার ব্যারন, ব্যাংকের অনাদায়ী ঋণে অভিযুক্ত বিজয় মালিয়া। লকডাউনের মাঝেই করোনা পরবর্তী আর্থিক সংকটের সমাধানে কেন্দ্রীয় সরকারের ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের প্রশংসা করেছিলেন মালিয়া। সেইসঙ্গেই জানান, দেশের অর্থনীতির এই কঠিন সময় তিনি তাঁর সমস্ত ঋণ শোধ করতে চান। এহেন পরিস্থিতিতে হঠাতই সুপ্রিম কোর্ট থেকে গায়েব হয়ে গেল বিজয় মালিয়া মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। আদালত অবমাননা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অভিযুক্ত বিজয় মালিয়া যে আবেদন করেছিলেন, সেই মামলার বেশ কিছু তথ্য ছিল ওই সমস্ত নথিতে। নির্দেশ অবমাননার জন্যেও ২০১৭ সালে বিজয় মালিয়াকে দোষী সাব্যস্ত করে সুপ্রিম কোর্ট।…
Read More
সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করলেন করণ জোহর

সোশ্যাল মিডিয়ায় কামব্যাক করলেন করণ জোহর

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। অভিনেতার মৃত্যুকে ঘিরে নেটিজেনজের রোষের মুখে বলিউডের একটা বড় অংশ। নেপোটিজমের মূল কাণ্ডারী হিসাবে উঠে এসেছে করণ জোহরের নাম। ১৪ জুনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং ও বুলিংয়ের মুখে পড়ে করণ জোহর। মাঝে শোনা গিয়েছিল একটি প্রাইভেট ইনস্টাগ্রাম প্রোফাইলও খুলেছিলেন করণ জোহর। তবে সেই তথ্য ফাঁস হয়ে গেলে সেই প্রোফাইলও ডি-অ্যাক্টিভেট করে দেন ধর্মা কর্ণধার।  সুশান্তের মৃত্যুর প্রায় ৫০ দিন পর নেপোটিজম বিতর্কের আঁচ কিছুটা হলেও কমেছে। কারণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকেসিং। সম্প্রতি আর্সেনাল এফএ কাপ…
Read More
ক্যারিয়ারে উন্নতির লক্ষ্য নেই তবুও গতবছর থেকে সম্পত্তির পরিমাণ বাড়ছে রিয়ার

ক্যারিয়ারে উন্নতির লক্ষ্য নেই তবুও গতবছর থেকে সম্পত্তির পরিমাণ বাড়ছে রিয়ার

দীর্ঘ একমাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পর প্রয়াত সুশান্তের বাবা কে কে সিং সুশান্তের মৃত্যুর কারণে ১৬ দফা অভিযোগ করে সুশান্তের কাছের বান্ধবী রিয়ার নামে এফআইআর দায়ের করেন। সুশান্তের পারিবারিক আইনজীবি বিকাশ সিং বলেন সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরিয়েছেন রিয়া। বিহার পুলিশ মুম্বাইয়ে এসে প্রথমেই অভিযান চালায় রিয়ার ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাঙ্কের তথ্য অনুযায়ী গতবছরে রিয়ার অ্যাকাউন্টে টাকার পরিমান ১০ লক্ষ থেকে হয় ১৪ লক্ষ। তাছাড়াও রিয়ার জীবন ধারণে বিপুল পরিবর্তন আসে। এমনকি সুশান্তের মৃত্যুর আগে রিয়ার ইউরোপ যাওয়ার সমস্ত খরচা হয় সুশান্তের অ্যাকাউন্ট থেকে। এছাড়াও বিহার পুলিশ তদন্ত করে বার করেছেন গতবছর থেকে রিয়ার নামে দু জায়গায় সম্পত্তি…
Read More
নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন ভাইারাসের সংক্রমন চীনে

নতুন রোগের সংক্রমন চীনে। পূর্ব চীনের জিয়ানসু প্রদেশে এসফিটিএস ভাইারাসের সংক্রমনে ৩৭ জন বছরের শুরুতেই সংক্রমিত হয়েছিল। পরে আরও ২৩ জনের সংক্রমনের খবর এসেছে পূর্ব চীনের আনহুই প্রদেশ থেকে। কমপক্ষে ৬০ জন অসুস্থ হয়েছে। এই রোগের আক্রমনে আনহুই প্রদেশে মৃত্যু হয়েছে ৭ জনের। সরকারি সূত্রে জানানো হয়েছে, মানুষের থেকে মানুষের মধ্যে এই সংক্রমন ঘটছে। জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং থেকে এক মহিলার সংক্রমনের উপসর্গ হিসেবে জ্বর এবং কাশি দেখা গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তে লিউকোসাইটের প্লেটলেট কমে গিয়েছে তার শরীরে। একমাস ধরে তার চিকিৎসা করা হয়েছে, তার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এসএফটিএস ভাইরাসটি যদিও নতুন ভাইরাস নয়। চীনে এই প্যাথোজনটিকে…
Read More
করোনা আক্রান্ত অভিনেত্রী দিশা পাটনির বাবা

করোনা আক্রান্ত অভিনেত্রী দিশা পাটনির বাবা

দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন তারকারাও। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাবা জগদীশ সিংহ পাটনি। উত্তরপ্রদেশের বিদ্যুত্ দফতরের উচ্চ পদস্থ আধিকারিক তিনি। জগদীশ ছাড়াও ওই দফতরের আরও ২ আধিকারিক করোনা পজিটিভ। আপাতত জেলার প্রধান ইঞ্জিয়ারিনং অফিস সিল করে দেওয়া হয়েছে। রাজনীতির ময়দান থেকে রুপোলি পর্দা, বারবার সামনে আসছে করোনা সংক্রমণের খবর।
Read More
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় ৪৬ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিন মুম্বাই শহরের উপর দিকে ঘন্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৭৪ সালের পর বুধবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে মুম্বাই কোলাবা এলাকাতে। এদিকে ভারী বৃষ্টিপাতে জল জমেছে শহরের রাস্তাঘাটেও। মুম্বাই ৩৪ টি রাস্তা, ৯ টি হাইওয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। রাস্তার ওপর উপরে পড়েছে বহু গাছ, যেগুলি কেটে রাস্তা সচল করার কাজ চালাচ্ছেন মুম্বাই পুরসভার কর্মীরা। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই। বিপর্যস্ত হয়েছে জনজীবন। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত অফিস কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। খুব প্রয়োজন…
Read More
স্বাধীনতার মাস স্বাধীন আকাশ কর্মসূচি পালন মাটিগাড়ার পাথরঘাটায়

স্বাধীনতার মাস স্বাধীন আকাশ কর্মসূচি পালন মাটিগাড়ার পাথরঘাটায়

আজ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে মাটিগাড়ার পাথরঘাটায় স্বাধীনতার মাস স্বাধীন আকাশ কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা তৃনমূল মহীলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা সেন গুপ্ত,অনিন্দিতা গুহ,পার্বতী রানী রায়,ও মাটিগারা নক্সালবারি এসেম্বলির কোঅডি্নেটর খগেশ্বর রায় । তৃণমূলের তরফে জানা গেছে সারা বাংলা জুড়ে এই আগস্ট মাসে এই কর্মসূচি পালন করা হচ্ছে।পাথরঘাটাতেও এই কর্মসূচি পালন করা হল।মাটিগারা ব্লকের পাথরঘাটা জি,পি,এর ১৭৮,ও ১৭৯ নং বুথে "স্বাধীনতার মাস,স্বাধীন আকাশ"কর্মসূচী পালন করা হয়
Read More