editor

11195 Posts
এখনই  হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন,  জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

এখনই হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন, জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন

এখনই ফালাকাটার উপনির্বাচন হচ্ছে না , জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে ফালাকাটা, হেমতাবাদ বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ধরে নিয়ে বিভিন্ন দলগুলি ইতিমধ্যেই তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছিল । কিন্তু আজকের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ রাজনৈতিক দল গুলি । উল্লেখ্য গতবছর ফালাকাটা বিধানসভার বিধায়ক অনিল অধিকারীর প্রয়াণে খালি রয়েছে সেই আসনটি । এরই মধ্যে বিগত কয়েকমাস আগে হেমতাবাদের বিধায়কের রহস্যজনক মৃত্যুতে সেখানেও একইসঙ্গে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্যের বিধানসভা উপনির্বাচন পিছিয়ে যাচ্ছে ।
Read More
বন্যাকবলিত মানুষদের খাবারের ব্যবস্থা করল ক্লাব

বন্যাকবলিত মানুষদের খাবারের ব্যবস্থা করল ক্লাব

টানা একসপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে বন্যার সৃষ্টি বালুরঘাটে । দক্ষিণদিনাজপুরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এলাকায় অঘোষিত অরন্ধন দিবস পালিত হয় । এই দুর্যোগের দিনে অসহায় মানুষের ত্রাণে এগিয়ে এল স্থানীয় ক্লাবের স্বেচ্ছাসেবকরা। জানা গেছেএদিন বন্যাকবলিত ৫০০ জন মানুষের আহারের ব্যবস্থা করেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ।উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেক্রেটারি রমণী রায়,প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস,তপন যুব শক্তি ফিল্ড ইউনিট মেম্বার রাজু বর্মন সহ আরো অন্যান্য ক্লাব সদস্যবৃন্দরা ।
Read More
বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চা বাগানে

বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চা বাগানে

বোনাসের দাবিতে গেট মিটিং চা -শ্রমিকদের। এবারে রাজ্যে চাবাগানগুলিতে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা হলেও ডুয়ার্সের গাঙ্গুটিয়া চাবাগানে মালিক পক্ষ মাত্র ১২.৫ শতাংশ বোনাসের ঘোষণা।করে। এতেই ক্ষোভ উগড়ে দেয় বাগানের শ্রমিক সংগঠনগুলি। জানা গেছে ১৪ শতাংশ বোনাসের দাবিতে বাগানের সমস্ত শ্রমিক সংগঠন এই গেট মিটিংয়ে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ-কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাংসদ জন বারলা। শ্রমিকদের দাবি , গাঙ্গুটিয়া চা বাগানের শ্রমিকরা জানান বেশিরভাগ চা বাগানে ২০% বোনাস দেওয়া হচ্ছে কিন্ত আমাদের চা বাগানে ১৪% বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় কিন্ত এখন মালিকপক্ষ জানাচ্ছে ১২.৫% বোনাস দেওয়া হবে। এই বিষয়ে সাংসদ জন বারলা জানান ১২.৫ % বোনাস মানা…
Read More
প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের জঙ্গি সংগঠন কেএলও ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৩৫ জনকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মন্ত্রী । এদিন উত্তরকন্যায় ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মালদার প্রাক্তন কেএলও জঙ্গিদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মালদার জেলাশাসক ।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই এদিন প্রাক্তন ওই ৩৪ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে এই নিয়োগপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো এদিন স্পেশাল হোম গার্ডের নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেন নি প্রাক্তন কেএলও সদস্যরা। এদিন হাততালির মাধ্যমে প্রাক্তন কেএলওদের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে…
Read More
রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন হলো বছর পঁয়তাল্লিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এলাকায়। জানা গেছে সোমবার এক বিধবা মহিলার ঘর থেকে মঙ্গল মার্ডি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর , মনজিলা নামে এক বিধবা মহিলার ঘরে হঠাৎই রাতের অন্ধকারে ঢুকে পড়ে ওই যুবক। বিধবা মহিলাটা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঘরে থাকা অস্ত্র দিয়ে মাথায় চোট মারলে যুবকটি মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনায় পুলিশ এসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে লোকটি ওই বিধবা মহিলাটির ঘরে ঢুকে পড়ল, যুবকটির সঙ্গে মহিলাটির প্রণয় সম্বন্ধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। এর…
Read More
কৃষিবিলের বিরোধিতায় ওয়েবকুপা

কৃষিবিলের বিরোধিতায় ওয়েবকুপা

কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ -বিক্ষোভ অব্যাহত দেশজুড়ে । লোকসভা, রাজ্যসভা থেকে পথে ঘাটে বর্তমানে কৃষিবিল নিয়ে বিরোধীতায় নেমেছে বিরোধীরা। আজ কৃষিবিল নিয়ে শিলিগুড়িতে বিক্ষোভ প্রতিবাদ দেখালেন তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ এন্ড ইউনিভার্সিটি প্রফেসর এসোসিয়েশন এর সদস্যরা আজ কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিরোধিতায় পথে নামে। এই বিক্ষোভ মিছিলটি শিলিগুড়ি কলেজ থেকে শুরু হয়ে শিলিগুড়ির বিভিন্ন জায়গা পরিক্রমা করে বলে সূত্রের খবর। সমিতির এক অধ্যাপকের বক্তব্য কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী সিদ্ধান্ত নিয়ে তাদের এই প্রচার। মানুষকে কৃষিবিলের।সমস্যাগুলি নিয়ে তারা সমাজের কাছে তুলে ধরবেন।
Read More
সুশান্তকে ঠাণ্ডা মাথায় খুন ?  সন্দেহ AIIMS-এর

সুশান্তকে ঠাণ্ডা মাথায় খুন ? সন্দেহ AIIMS-এর

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কার্যকারণ বিষয়ে নিজেদের মতামত জানাল অল ইন্ডিয়া ইন্সটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞদল। চিকিৎসক সুধীর গুপ্তর নেতৃত্বে সুশান্ত সিং রাজপুতের নেতৃত্বে অটোপসি রিপোর্ট ও ভিসেরা রিপোর্ট খতিয়ে দেখতে এই বিশেষ দলটি তৈরি করা হয়েছিল। সিবিআইকে তাঁরা তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছে। সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের দেহের ময়নাতদন্তের রিপোর্টের ঠিক-ভুল নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে এইমস-এর চিকিৎসক এবং সিবিআই প্রতিনিধিদের মধ্যে।
Read More
ছয়মাস ধরে জলবন্দি ইংরেজবাজার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

ছয়মাস ধরে জলবন্দি ইংরেজবাজার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

দীর্ঘ ছয় মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। এই দুর্দশার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এদিন মালঞ্চপল্লী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে বসে পড়েন সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে বৃষ্টি এবং ড্রেনের জলে জলবন্দি হয়ে রয়েছেন তাঁরা। ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলরের এব্যাপারে কোনও হেলদোল নেই । তাদের উদাসীনতার কারণে দূর্ভোগে পড়তে হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দাদের।  তাই প্রতিকার চেয়ে এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ…
Read More
“রাজবংশী এবং কামতাপুরি একই ভাষা”- মমতা বন্দ্যোপাধ্যায়

“রাজবংশী এবং কামতাপুরি একই ভাষা”- মমতা বন্দ্যোপাধ্যায়

রাজবংশী আর কামতাপুরি একই ভাষা আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে বসে সোজা মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের জনগোষ্ঠীর মাতৃভাষা নিয়ে বিবাদ চলছে। বর্তমান রাজ্যসরকার প্রথমে রাজবংশী ভাষা একাডেমি এবং পরবর্তীতে কামতাপুরি ভাষা একাডেমি গঠন করে । একই অঞ্চলের জন্য দুই ভাষা একাডেমি নিয়ে দ্বিধায় পরে উত্তরবঙ্গের মানুষ। অভিযোগ একই অঞ্চলের মানুষের মুখের ভাষার দুই নাম নিয়ে সাধারণ মানুষ বিরক্ত হলেও কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য এই দুই একাডেমি চলছে। আজ একই ভাষার দুই নাম নিয়ে সমস্যার কথা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উঠে আসতেই মুখ্যমন্ত্রীর বলেন যে রাজবংশী ভাষা একাডেমি গঠনের পর কামতাপুরিদের সেন্টিমেন্টের জন্য কামতাপুরি ভাষা একাডেমি গঠিত হয়।…
Read More
মাটিগাড়ায় পিক আপ ভ্যান থেকে উদ্ধার অবৈধ হেরোইন ,গ্রেপ্তার তিন

মাটিগাড়ায় পিক আপ ভ্যান থেকে উদ্ধার অবৈধ হেরোইন ,গ্রেপ্তার তিন

প্রায় ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের অবৈধ হেরোইন উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় এক পিক আপ ভ্যান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।জানা গেছে গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ সিটি সেন্টারের কাছে তল্লাশি শুরু করলে একটি মালবাহী বোলেরো পিকআপ ভ্যান থেকে ১কেজিরও বেশি অবৈধ হেরোইন উদ্ধার হয় । গাড়ির ড্রাইভার সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে । পুলিশ সূত্রের খবর গাড়িত বিহার থেকে শিলিগুড়ি আসছিল । গাড়িটিতে ১কেজি ২০০ গ্রামের মতো হেরোইন ছিল। যার বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা। জানা গেছে ওই তিনজনের দুজন মালদা এবং একজন শিলিগুড়ির বাসিন্দা । ওই তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা…
Read More
অবশেষে গান্ধীজির মূর্তি বসাতে অনুমতি দিল রাজ্য

অবশেষে গান্ধীজির মূর্তি বসাতে অনুমতি দিল রাজ্য

শিলিগুড়িতে জাতির জনক গান্ধীজির মূর্তি বসানোতে অবশেষে অনুমতি দিল রাজ্য প্রশাসন । গত কয়েকমাস আগে শিলিগুড়ির গান্ধী মোড়ে (এয়ার ভিউ মোড়) গান্ধী মূর্তি বসানোর পরিকল্পনা নেয়শিলিগুড়ি পুরনিগম। কিন্তু রাজ্যসরকার ওই মূর্তি বসানো নিয়ে অনুমতি না দেওয়ায় দীর্ঘদিন সেই কাজ থমকে ছিল । এর পর সেই মূর্তি শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন স্থানে বসানোর সিদ্ধান্ত নিলেও অনুমতি পায়নি পুরনিগম। এই মূর্তি বসানো নিয়ে পুরনিগম-রাজ্যপ্রশানের দ্বৈত দ্বন্দ্বের জল গড়িয়েছিল মহানন্দা দিয়ে। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে গান্ধীজির মূর্তি বসানোর সবুজ সংকেত মেলায় পুজোর আগে এই কাজ শেষ করতে চায় পুরনিগম । সূত্রের খবর গান্ধী মোড়ে মূর্তি বসানোর অনুমতি প্রথমদিকে মিললে অক্টোবরের মধ্যেই কাজ শেষ…
Read More
ময়নাগুড়ির বাস ডাকাতির ঘটনায় ধৃত আরো পাঁচ

ময়নাগুড়ির বাস ডাকাতির ঘটনায় ধৃত আরো পাঁচ

ময়নাগুড়িতে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আরো পাঁচজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি থানার পুলিশ। এর আগে এই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই বাকি পাঁচজনের খোঁজ মিলল। এদিন অভিযুক্ত পাঁচজন থানায় এনে তাদেরও জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি এর আগেও এরা দূরপাল্লার বাসে ডাকাতির চেষ্টা করেছিল। কিন্তু তা হয়ে ওঠেনি। পুলিশ জানিয়েছে এই ধৃত আটজন ময়নাগুড়ি ও কোচবিহার জেলার বাসিন্দা। তাদের টানা জিজ্ঞাসাবাদ করে আরো এক অভিযুক্তের সন্ধান পেয়েছে পুলিশ। খুব শীঘ্রই সেই অভিযুক্তকেও গ্রেপ্তার করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Read More
করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল

কলকাতা: বঙ্গ বিজেপির অন্দরে ফের করোনার প্রকোপ। করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অগ্নিমিত্রা। করোনা উপসর্গও ছিল তাঁর। রিপোর্ট পজিটিভ আসরপরই বিজেপি নেত্রী ফেসবুকে পোস্ট করেন। একইসঙ্গে তিনি অনুরোধ করেছেন, গত ৫ দিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন অতি অবশ্যই হোম আইসোলেশনে যান।
Read More
পয়লা অক্টোবর থেকে খুলছে সিনেমাহল, থিয়েটার, নাট্যমঞ্চ

পয়লা অক্টোবর থেকে খুলছে সিনেমাহল, থিয়েটার, নাট্যমঞ্চ

মল, সেলুন, রেস্তোরাঁ, জিম নির্দিষ্ট নিয়ম মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছিল আগেই ৷এবার ১লা অক্টোবর থেকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে খুলছে সিনেমাহল, নাট্যমঞ্চ। কোভিড ,লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে প্রেক্ষাগৃহগুলি বন্ধ রয়েছে। আনলক পর্বে ধীরে ধীরে সমস্ত শিল্পগুলি খুলে গেলেও ঝুলে রয়েছিল শিল্প-কলাকুশলীদের ভবিষ্যৎ। ইতিমধ্যে একাধিক কলাকুশলী সংগঠন প্রশাসনকে বারবার অনুরোধ করে। শিল্প জগতের অনেক মহারথী ব্যক্তিগতভাবে আবেদন জানিয়েছে যাতে নাট্যমঞ্চ, সিনেমা হলগুলি খোলা হয়। আর সেই দাবি মেনে অবশেষে রাজ্যে আগামী মাসপয়লায় খুলে যাচ্ছে সিনেমাহল।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে যাত্রা, নাটক, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সমস্ত মিউজিক্যাল, নাচ, গান ও ম্যাজিক শো ৫০ জন লোক বা তার কম…
Read More