editor

10320 Posts
“সরকার বাঁচাবে না পার্টি, সেকারণে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী”- দীলিপ ঘোষ

“সরকার বাঁচাবে না পার্টি, সেকারণে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী”- দীলিপ ঘোষ

সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো…
Read More
আগামীকাল শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী

আগামী ২১ তারিখ শিলিগুড়িতে সরকারী অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হেলিকপ্টারে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির রাজ্য সশস্ত্র পুলিশের ব্যারাকে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন তিনি। এরপর সেখান থেকে ফের শাখা সচিবালয় উত্তরকন্যায় রাত্রীবাস করবেন তিনি। বুধবার উত্তরকন্যা থেকে পুলিশ ব্যারাকে যাবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে মেঘালয় যাবেন তিনি। সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু’জনেই আবার সেই দিনই হেলিকপ্টারে ফেরত আসবেন উত্তরকন্যায়। উত্তরকন্যায় রাত্রীবাস করার পরের দিন কলকাতা ফিরবেন তারা।
Read More
আদালত চত্বরে কর্মচারীদের কর্মভিরতি তুলে দিল তৃণমূল কংগ্রেস

আদালত চত্বরে কর্মচারীদের কর্মভিরতি তুলে দিল তৃণমূল কংগ্রেস

দিনহাটা আদালত চত্বরে আদালত কর্মচারীদের কর্মবিরতি বিক্ষোভ তুলে দিল তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকে রাজ্য সরকারের বকেয়া DA প্রদানের দাবিতে দিনহাটা আদালত চত্বরে কর্মবিরতি পালন করে আদালত কর্মচারীরা। এরপর এদিন দুপুরে তাদের কর্মবিরতি বিক্ষোভ তুলে দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃনমূলের অভিযোগ আদালত এর সরকারি চেয়ার টেবিল বের করে কর্মবিরতি পালন কেন হবে। শুধু মাত্র উপস্থিতি স্বাক্ষর করে পারিশ্রমিক নেবে তিনি কর্মবিরতি পালন তা হবে না। যদি কর্মবিরতি পালন করতে হয় তবে ছুটি নিয়ে পালন করুক। এদিন এই নিয়ে কি জানিয়েছেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশু ধর শুনবো।
Read More
শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

শীঘ্রই রাস্তার কাজ শুরুর দাবিতে অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস

দীর্ঘ চার বছর ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ি থেকে জটিয়াকালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার চারলেনের কাজ। অবিলম্বে কাজ শুরু করার দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলবাড়ী বাজার এলাকায় অবস্থান বিক্ষোভ সামিল হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। রাস্তার কাজ বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের, নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক সভানেত্রী সুধা সিংহ চ্যাটার্জী, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান…
Read More
আগামীকাল থেকে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

আগামীকাল থেকে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা চালু হচ্ছে। এ মাসের ৩ তারিখ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিমানবন্দর পরিদর্শন করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন চালুর তিন মাসের জন্য ৯৯৯ টাকায় বিমান পরিষেবা পাবে কোচবিহারবাসি। তবে এক্ষেত্রে বাস্তবে কিছুদিনের জন্য 999 টাকা পরিষেবা বহাল থাকলেও তা বেশিদিন কার্যত থাকবে না। যাত্রীদের এই বিমানে চড়তে গেলে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা।
Read More
মন্ত্রী ভাগ্নীর BJP-তে যোগদান, শোরগোল রাজনৈতিক মহলে !

মন্ত্রী ভাগ্নীর BJP-তে যোগদান, শোরগোল রাজনৈতিক মহলে !

মন্ত্রী ভাগ্নীর BJP-তে যোগদান নিয়ে সুর চড়িয়ে দিনহাটা তে প্রেসমিট যুব তৃণমূল কংগ্রেসের। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে সরাসরি মন্ত্রী ভাগ্নী উজ্জয়িনী রায়কে আক্রমণ করেন দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা চক্রবর্তী। মৌমিতা জানান মন্ত্রী উদয়ন গুহের উজ্জয়িনী নামের যে একজন ভাগ্নী রয়েছে সেটা তারা এতদিন জানতো না। তিনি আরো বলেন উজ্জয়িনী আলিপুরদুয়ার জেলার ভোটার, আর থাকেন কলকাতায়। তাহলে উনি কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে কেন যোগদান করলেন! তিনি আরো জানান, মামা মন্ত্রী হওয়ায় তার নাম ও পরিবারের নাম ভাঙিয়ে ভাগ্নী এভাবে রাজনীতি করার চেষ্টা করছে। তিনি সদ্য বিজেপিতে যোগ দেওয়া উজ্জয়িনী কে চ্যালেঞ্জ দেন যদি দম থাকে…
Read More
স্বরাষ্ট্র দপ্তরের প্রতি মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা

স্বরাষ্ট্র দপ্তরের প্রতি মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা

দিনহাটার গীতালদহ গ্রাম পঞ্চায়েতের ভার বান্দা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ জওয়ানের শাস্তির দাবিতে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ঘেরাও কর্মসূচির আগে জোরদার প্রস্তুতি চলছে ভেটাগুড়ি বাজারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভেটাগুড়ি বাজারে অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। রাস্তার ধারে তৃণমূল কর্মীদের বসার জন্য তৈরি করা হচ্ছে ছাউনি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মঞ্চ তৈরি করা হচ্ছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে। আর এই মঞ্চ তৈরি করা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপির দাবি…
Read More
মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে

মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে

মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর ঘিরে তৎপরতা প্রশাসনিক মহলে। চলতি মাসের ২১ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফরকে ঘিরে তৎপরতা এই মুহূর্তে প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই শিলিগুড়ি শহর জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। প্রশাসনিক মহলে দফায় দফায় চলছে বৈঠক।আজ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভামঞ্চের প্রস্তুতি ও সমস্ত দিক ক্ষতিয়ে দেখতে স্টেডিয়ামে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা শাসক এস পূলম্বালাম সহ অন্যান্য আধিকারিকরা।
Read More
পথ নিরাপত্তায় প্রচার

পথ নিরাপত্তায় প্রচার

পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শিলিগুড়ি ফুলবাড়ি ট্রাফিক আউট পোস্টের পক্ষ থেকে আয়োজিত হলো একটি অনুষ্ঠান।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টের ইনচার্জ অফিসার গোবিন্দ রায় সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।এদিন পথ নিরাপত্তার অঙ্গ হিসেবে হেলমেট বিতরণ করা হয়। এছাড়াও রিক্সা ও ভ্যান চালকদের রেডিয়াম কাপড় প্রদান করা হয়। পাশাপাশি স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা প্রচার কর্মসূচী গ্রহণ করা হয়।
Read More
পুলিশে মুড়ে ফেলা হলো ভেটাগুড়ি। আগত তৃণমূল কর্মীদের জন্য রয়েছে স্পেশাল ব্যাবস্থা

পুলিশে মুড়ে ফেলা হলো ভেটাগুড়ি। আগত তৃণমূল কর্মীদের জন্য রয়েছে স্পেশাল ব্যাবস্থা

মাঝে মাত্র একটা রাত্রি, আগামীকাল রবিবার সকাল হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে, যেখানে ২৫ হাজার কর্মী সমর্থক নিয়ে স্বয়ং উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। একদিকে যেমন রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে, ঠিক তার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও রয়েছে তুঙ্গে। ইতিমধ্যেই পুলিশে মুড়ে ফেলা হয়েছে গোটা ভেটাগুরি চত্বর। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়িতে যাওয়ার রাস্তা। কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে সুরক্ষা ব্যবস্থার কোন ত্রুটি থাকবে না সম্পূর্ণ এলাকায়। জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সরাসরি বিষয়টির তত্ত্বাবধান করছেন। কোন অবস্থাতেই নিশীথ প্রামাণিকের বাড়ির কাছাকাছি যেতে…
Read More
জলপাইগুড়ি‌তে ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের শিব জয়ন্তী পালন

জলপাইগুড়ি‌তে ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যদের শিব জয়ন্তী পালন

বিভিন্ন অনুষ্ঠানে‌র মধ্য দিয়ে জলপাইগুড়ি‌তে শিব জয়ন্তী উৎসব পালন করলো ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল।শনিবার শিব জয়ন্তী উৎসবের আয়োজন করা হয় ব্রহ্মাকুমারী ইশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি‌র শিল্পসমিতিপাড়ার নিজস্ব ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ভাই ও বোনেরা। ইশ্বরীয় ভাবনা‌র মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া‌‌র বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন চেয়ারপার্সন পাপিয়া পাল।এই নিয়ে উদ‍্যোক্তা‌দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্রহ্মাকুমারী সেন্টারে এদিন বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই শিব চতুর্দশী উৎসব পালন করা হয়।জলপাইগুড়ির পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল ছাড়াও উপস্থিত ছিলেন পিএফ কমিশনার সহ ব্রহ্মাকুমারী সেন্টারের ভাই-বোনেরা। শিব জয়ন্তী উৎসব উপলক্ষে সেখানকার…
Read More
কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ

কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ

কৃষিকাজকে আরও আধুনিক করে তুলতে কৃষি বিভাগের তরফে এবার কালচিনি ব্লকে যন্ত্রের মাধ্যমে ধান রোপণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফার্মার প্রডুসার অর্গানাইজেশনকে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তারা সরাসরি কৃষকদের এ বিষয়ে অবগত করবেন। এ বিষয়ে ডুয়ার্স এগ্রো ফার্মাস প্রডুসার কোম্পানির তরফে বিনয় নার্জিনারী জানান, 'একজন কৃষকের ধান চাষ বা রোপণ করতে অনেক দিন সময় লাগে, কিন্তু তারা যদি যন্ত্রের সাহায্যে তা রোপণ করে তাহলে তিন থেকে চারদিনের ধান রোপন শেষ হয়ে যাবে। ফলে অনেকটাই সময় বাঁচবে।'
Read More
NBSTC-এর তরফে ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১দফা দাবিতে স্মারকলিপি প্রদান

NBSTC-এর তরফে ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের কাছে ১১ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২৬ শে ফেব্রুয়ারী বহরমপুরে অনুষ্ঠিত হতে চলছে ১৬ তম কনভেনশন। সেই কনভেনশন কে সামনে রেখে কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে আজ স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়ন। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইমপ্লয়িজ ইউনিয়নের কোচবিহার ডিভিশনের সম্পাদক রনজিৎ ধর বলেন, তাদের বেশ কিছু দাবি রয়েছে তার মধ্যে অন্যতম শূন্য পদে কর্মী নিয়োগ, কন্ট্রাকচুয়ালদের রেগুলার করতে হবে, পাশাপাশি রেগুলার না করা পর্যন্ত বেতন ২১ হাজার করতে হবে। তিনি আরও জানান তাদের…
Read More
মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর

মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর

মদ বিক্রি করার প্রতিবাদ করায় একই পরিবারের ছয় জনকে মারধর ও সোনার অলংকার এবং মোবাইল ছিনতাই করার অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নং ব্লকের দক্ষিণ রামপুর এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার পর শুক্রবার বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত পরিবার।অভিযোগ কয়েকদিন আগে এলাকায় মদ বিক্রি করা কে কেন্দ্র করে ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। এবং মদ বিক্রেতা দের সঙ্গে ওই পরিবারের বচসাও হয়। গতকাল রাতে অভিযুক্ত চার যুবক আরও বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় ওই বাড়িতে হামলা চালায়। এবং পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বক্সিরহাট থানায়…
Read More