editor

11195 Posts
সপ্তাহের প্রথম দিনেই বিক্ষোভের কারণে বন্ধ ট্রেন চলাচল

সপ্তাহের প্রথম দিনেই বিক্ষোভের কারণে বন্ধ ট্রেন চলাচল

সোমবার দক্ষিণ- পূর্ব রেলের টিকিয়াপাড়া স্টেশনের সামনে ট্রেন দেরিতে চলার অভিযোগে একাধিক যাত্রী রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করে। যার ফলে ওই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ থাকে।যাত্রীদের অভিযোগ, টিকিয়াপাড়া স্টেশনে কাছে দীর্ঘদিন ধরে আমতা লোকালকে দাঁড় করিয়ে রাখা হয়, যার জেরে রোজই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় তাঁদের। অভিযোগ, এদিনও একই ঘটনা ঘটলে, রেল লাইনে নেমে পড়েন যাত্রীরা। তারপরেই শুরু হয় বিক্ষোভ। শোনা গেছে, পূর্ব রেল বা দক্ষিণ পূর্ব রেলের প্রায় প্রতিটি শাখাতেই প্রতিদিন নিয়মিতভাবে ট্রেন দেরিতে চলার অভিযোগ করেন যাত্রীরা। গত অগাস্ট মাসেও দক্ষিণ-পূর্ব শাখার রামরাজাতলা স্টেশনে রেললাইনে নেমে লোকাল ট্রেন দেরিতে চলার বিক্ষোভ করেন রেল যাত্রীরা। অভিযোগ ছিল,…
Read More
থানায় ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করল ভারতীয় ক্রিকেটার

থানায় ৩৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করল ভারতীয় ক্রিকেটার

বিশ্বকাপের মাঝেই প্রতারিত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। শনিবার আগ্রার হরি পর্বত থানায় ধ্রুব পারেখে ও তাঁর বাবা কমলেশ পারেখের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। আকাশের অভিযোগ খেলাধুলোর জুতো তৈরির একটি ব্যবসায় ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। সেখান থেকেই ৩৩ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে। অতীতে হায়দরাবাদের ক্রিকেট সংস্থার রাজ্য দলের ম্যানেজার ছিলেন কমলেশ। তাঁকে আগে থেকেই চিনতেন আকাশ। তাঁর ছেলে ধ্রুবের কথায় বিশ্বাস করে ৫৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন আকাশ।ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ জানান যে, ধ্রুব ও কমলেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুদ-সহ ৩০ দিনের মধ্যে ২০ শতাংশ টাকা ফেরত দেওয়ার। কিন্তু ১২ মাস হয়ে যাওয়ার পরেও তাঁরা…
Read More
অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানের নামল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের তারবান্দা শিবডাঙ্গগি এলাকায় বালাসন নদীতে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে নদী থেকে বালু তুলে পাচারের চেষ্টা করছিল। সেইসময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে সেই ট্রাক্টর আটক করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালক। এরপরে খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ এসে বাগডোগরা থানায় ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি নিয়ে যায়। এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার অশোক পাল জানান, "যারা প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার কজার তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তেমনি…
Read More
লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল অ্যাসোসিয়েশন

লেপচা ভাষা ও সংস্কৃতিকে অষ্টম তপসিলির অন্তর্ভুক্ত করার দাবি তুললো ইন্ডিজিনাস লেপচা ট্রাইবাল এসোসিয়েশন। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে সেই দাবি তুলে ধরে এদিন জনসভা করা হয়। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। পাশাপাশি লেপচা উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন লেপচা সম্প্রদায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সিকিমে লেপচা ভাষায় পঠনপাঠনের প্রক্রিয়া থাকলেও এরাজ্যে তা নেই। লেপচা ভাষায় পঠন পাঠন সহ সাংবিধানিক স্বীকৃতির দাবি তুলে ধরা হয়। লেপচা ভাষা ও সংস্কৃতির দাবিতে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামীতে দাবি আদায়ে কাজ করবে। ২০১৭ সাল থেকে এই দাবি উঠে আসলেও কেন্দ্রীয় সরকার এখনোও কর্ণপাত করেনি। রাজ্যসভায়…
Read More
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক

রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা খেলেন রোহিত শর্মারা। পুরো বিশ্বকাপের থেকে ছিটকে গেলেন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। ফলে তাঁকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছিল সেমিফাইনালে ফিরবেন হার্দিক।কিন্তু শনিবার বিসিসিআই জানিয়ে দিলো যে, হার্দিক এ বারের বিশ্বকাপে খেলতে পারবে না।সেই কারণে শনিবার দলে তাঁর জায়গায় নেওয়া হল প্রসিদ্ধ কৃষ্ণকে।প্রসিদ্ধ ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। তাঁর নামে মোট ২৯টি উইকেট আছে। ২৭ বছরের এই পেসারের অভিষেক হয় ২০২১ সালে।
Read More
রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় নেমন্তন্ন আসছে বাংলায়

রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় নেমন্তন্ন আসছে বাংলায়

অযোধ্যার রাম মন্দিরের থেকে বাংলার রামভক্তদের জন্য আসতে চলেছে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ। উত্তরপ্রদেশের রীতি অনুযায়ী আমন্ত্রণের চিঠির সঙ্গে বাংলায় আসবে ‘অক্ষত’ চাল। সম্ভবত আগামী মঙ্গলবার ঘি মাখানো হলুদ চাল চলে আসবে কলকাতায়। এরপরে অযোধ্যা থেকে আসা ২২ জানুয়ারির আমন্ত্রণপত্র ও সেই চাল একসঙ্গে জেলায় জেলায় ও বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে। ২০২৪ সালে জানুয়ারি মাসে অযোধ্যায় হতে চলেছে রামমন্দিরের উদ্বোধন। সঙ্গে থাকছেন আরএসএসের সর-সঙ্ঘচালক মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০ কুইন্টাল চাল মজুত করে রাখা হয়েছে অযোধ্যায়। আগামী রবিবার হবে অক্ষত পূজা। হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজের আগে এই পূজাটি করা হয়।…
Read More
রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের৷ শুক্রবার রাজগঞ্জ থানার অধীনস্থ ফাটাপুকুর টোল গেট সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ এদিন সিভিক ভলেন্টিয়ার,গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দারা চক্ষু পরীক্ষা করান। এদিন বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা।
Read More
দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল

গতকাল সকালে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা যায় ছয়টি হাতির একটি দল। দিনভর চেষ্টার পরেও হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ হয় বনদপ্তর। দিনহাটার পর এবার শীতলকুচিতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ওই ৬টি হাতির দলকে। আজ সকালে শীতলকুচিতে হাতির হামলায় জখম হন আব্দুল লতিফ মিয়া নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন। হাতির হামলায় ওই ব্যক্তির পা ভেঙেছে এবং বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। এর ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
Read More
মুম্বাইতে শচীন এর মূর্তি প্রকাশ্যে আসতেই পরের দিনই শুরু হল বিতর্ক

মুম্বাইতে শচীন এর মূর্তি প্রকাশ্যে আসতেই পরের দিনই শুরু হল বিতর্ক

ওয়াংখেড়েতে সচিনের মূর্তি স্থাপন করার পরিকল্পনা ছিল অনেক দিন ধরেই। প্রথমে ঠিক হয়েছিল ২৪ এপ্রিল অর্থাৎ শচীনের জন্মদিনে এই মূর্তির উদ্বোধন হবে। কিন্তু পরে সেই পরিকল্পনা বদলে দিয়ে বিশ্বকাপের ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচের আগেই উদ্বোধন করা হয় শচীন তেন্ডুলকরের সেই মূর্তি। কিন্তু সেই মূর্তি প্রকাশে আশা মাত্রই পরের দিনই শুরু হয়ে যায় বিতর্ক। অনেক সমর্থকই সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখেছেন, মূর্তির মুখের সঙ্গে শচীনের কোন মিল নেই, মিল রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের। তবে বুধবার শচীনের সামনে আনা হয় সেই মূর্তি এবং সেই অনুষ্ঠানে পূর্ব ভারতীয় ক্রিকেটার শচীন জানান যে, “আমার কাছে এটি একটি বিশেষ মুহূর্ত। এখানে আজ দাঁড়িয়ে…
Read More
প্রথম দল হিসাবে সেমিফাইনালে ভারত

প্রথম দল হিসাবে সেমিফাইনালে ভারত

চলতি বছরে বিশ্বকাপে সাতটির মধ্যে সাতটি ম্যাচেই জিতে প্রথম দল হিসাবে ১৪পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেল ভারত। এর পরের দু’টি ম্যাচে হারলেও ভারত এক থেকে চারের মধ্যে কোনও একটি জায়গায় নিশ্চিত ভাবেই শেষ করবে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জিতেছে ভারত। মহম্মদ শামি, মহম্মদ সিরাজের এবং যশপ্রীত বুমরার বলের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটারেরা।এক সময় মনে হচ্ছিল লজ্জার হার দেখতে হবে শ্রীলঙ্কাকে। কিন্তু পরের দিকের ব্যাটারেরা সামান্য রান করায় স্কোরের লজ্জা এড়াতে পাড়ে তাঁরা।  তবে এরপর আগামী রবিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেই কার্যত ঠিক হয়ে যাবে বিশ্বকাপের পয়েন্ট তালিকায়…
Read More
রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলবশত ভীর জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

জি-২০কে সামনে রেখে দার্জিলিং-এ বিশেষ বৈঠকে যোগদান করলেন রাজ্যপাল

নজরে উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ। সেই লক্ষ্যেই জি ২০ কে সামনে রেখে শৈলরানী দার্জিলিং এ বিশেষ বৈঠকে যোগ দিতে শিলিগুড়ি পৌঁছালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট থেকে রওনা হন তিনি। এদিনই তার কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে বলেই বিশেষ সূত্রে খবর। দার্জিলিং-এ গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতেই এবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। এদিন সকালে দার্জিলিং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশেষ কিছু অতিথিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের ফল উত্তরবঙ্গের মানুষের কাজে আসবে। অন্যদিকে, রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট উত্তরে জানান, এখন…
Read More
টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল অটোচালকেরা

টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল অটোচালকেরা

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও শিলিগুড়ির প্রধান রাস্তা গুলিতে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যার জেরে মাঝেমধ্যেই অটো এবং টোটো চালকদের মধ্যে বচসা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি বুধবার শিলিগুড়ি চম্পাসারী এলাকায় এক অটোচালককে মারধর করার অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। যার জেরে গতকাল শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় সিটি অটো বন্ধ রেখে প্রতিবাদে সরব হয়েছিল অটোচালকেরা। একইভাবে বৃহস্পতিবার ও টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মাল্লাগুড়ি এলাকাতে সিটি অটো বন্ধ করে বিক্ষোভে সামিল হয় অটোচালকেরা। বিক্ষোভকারী অটোচালকদের দাবি, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নাকের ডগায় শিলিগুড়ির প্রধান সড়কে কি ভাবে দাপিয়ে বেড়াচ্ছে টোটো? প্রশাসনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তবে এদিন…
Read More
কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ। এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে…
Read More