editor

10320 Posts
পাঁচিল ভেঙে চাপা পরে মৃত্যু এক মহিলার, আহত  আরো এক

পাঁচিল ভেঙে চাপা পরে মৃত্যু এক মহিলার, আহত আরো এক

টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল পাঁচিল।আর পাঁচিল ভেঙে চাপা পড়ে প্রাণ হারালেন এক মহিলা।ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। সূত্রের খবর, বর্ষণের ফলে শুক্রবার রাত্রে সাহুডাঙ্গীর অধিকার পল্লীতে একটি কারখানার দেওয়াল ভেঙে দুই মহিলা জখম হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার।আহত আরেক মহিলা ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় ।আহত ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে,এবং ঘটনাটি খতিয়ে দেখছে
Read More
বিজেপিতে শুভেন্দু অধিকারী?

বিজেপিতে শুভেন্দু অধিকারী?

লোকসভার আগে থেকেই দূরত্ব বেড়েছিলো, তৈরি হয়েছিল জল্পনা ।রাজ্য রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে এখবর।।আগামী অক্টোবর মাসেই বিজেপিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা গত লোকসভা ভোট থেকে তৃণমূলের লাইমলাইট থেকে কিছুটা সরে এসেছে শুভেন্দু অধিকারী।তৃণমূলের নবগঠিত কমিটিতেও প্রাধান্য পাননি তৃণমূলের এই পোড় খাওয়া নেতা ।নতুন রাজ্য কমিটিতে স্থান পেয়েছে ছত্রধর মাহাতোর মতো অনেক নেতা।শুভেন্দুকে বাদ দিয়ে প্রাক্তন মাওবাদী নেতা ছত্র্ধর মাহাতোর সভাপতি নিয়োগ যা শুভেন্দু অধিকারীর কাছে মোটেও সন্মানজনক হয়নি বলে জানা গেছে। তবে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করলে দুই মেদিনীপুর সহ বাংলার অধিকাংশ জেলায় তৃনমূল যে সাংগঠিকভাবে দূর্বল হয়ে পড়বে তা বলাবাহুল্য।
Read More
সামাজিক দূরত্ব মেনে পালিত হলো ঈদ

সামাজিক দূরত্ব মেনে পালিত হলো ঈদ

 করোনা আবহে সারা বিশ্বের সাথে দেশে পালিত হলো ঈদ।যখন করোনা আবহে গোটা দেশ অসহায় হয়ে পরেছে এবং রাজ্যে চলছে লকডাউন তখন সামাজিক দূরত্ব মেনে পালিত হল ঈদ-অল-আযহা। গতকাল রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জমায়েত না করে ঈদের নামাজ আদায় করতে হবে। আজ সকালে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ পরে মুসলিম সম্প্রদায় এর মানুষেরা।
Read More
এই  মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

এই মাসে ১৭ দিন বন্ধ থাকছে ব্যাংক !

চলতি মাসে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটির দিন পড়েছে আর সেই উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক। এর ফলে অসুবিধায় পড়তে হতে পারে ব্যাংক এর গ্রাহকদের।রবিবার দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাংক বন্ধ থাকে। সব ছুটি একত্রিত করে এই আগস্ট মাসে ১৭ দিন ব্যাংক বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে, এমন কি বন্ধ থাকবে সমস্ত পরিষেবা।
Read More
GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য

আগামী ৭আগস্ট দিল্লিতে GTA নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেবে না রাজ্য।সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।গতকাল সাংবাদিকদের GTA বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে কেন্দ্রের হুটহাট ডাকা এই বৈঠকে বিরক্ত রাজ্য।রাজ্য সরকার এই বৈঠকে অনাগ্রহী । রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মেনে স্বভাবতই এই বৈঠকে যোগ দেবেন না অনিত থাপা নেতৃত্বাধীন মোর্চা।মোর্চার সভাপতি বিনয় তামাং গতকালই ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দেন যে তারা কেন্দ্রের এই বৈঠকে যোগ দেবেন না।একমাত্র গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা হলেই তারা বৈঠকে অংশগ্রহণ করবেন
Read More
দেশে করোনা আক্রান্তের সংখ্যায় নয়া রেকর্ড। আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে COVID-19 সংক্রমণ। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ৫৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ। তবে, আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ হাজার ১১৭ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এই নিয়ে টানা তিনদিন ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।
Read More
ভারতে নিষিদ্ধ হয়ে গিয়েছে আগেই ৷এ বার নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রেও৷ চিনের আগ্রাসী মনোভাবের খেসারত দিচ্ছে TikTok৷ সংস্থার বিরুদ্ধে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের অভিযোগ, TikTok ব্যবহারকারীর ডেটা চুরি করে বেজিংয়ে পাঠাচ্ছে৷ ফলে দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে৷ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশে কোটি কোটি ব্যবহারকারী TikTok-এর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, আমেরিকার নাগরিকদের ব্যক্তিগত তথ্য সব বেজিংয়ে পাচার করে TikTok৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, শনিবারের মধ্যেই তিনি TikTok-কে নিষিদ্ধ করতে চলেছেন৷ ফ্লোরিডায় ট্রাম্প বলেন, 'আমরা আমেরিকায় টিকটক-কে ব্যান করতে চলেছি৷ জরুরিভিত্তিতে এগজিকিউটিভ অর্ডার পাশ করা হবে৷ আমার হাতে সে ক্ষমতা আছে৷'ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্ট অনুযায়ী, দ্রুত চিনা সংস্থা বাইটডান্স-এর…
Read More
বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি

বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি

একটি অনলাইন জুয়ো খেলার অ্যাপের প্রচার করায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি জানিয়ে পিটিশন দায়ের হল মাদ্রাজ হাইকোর্টে। এইসব অ্যাপগুলি বিরাট কোহলি, তমন্না ভাটিয়ার মতো তারকাদের দিয়ে প্রচার করাচ্ছে। এতে যুব সম্প্রদায় আরও সহজে সেদিকে আকৃষ্ট হচ্ছে। তাই বিরাট, তমন্নাদের গ্রেফতার করা উচিত। চেন্নাইয়ের এক আইনজীবী এই পিটিশন দায়ের করেছেন। এই পিটিশনে আবেদন করা হয়েছে সব ধরনের অনলাইন জুয়ো খেলার অ্যাপ যেন নিষিদ্ধ ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্ট। কারণ এই ধরনের অ্যাপের দিকে যুব সম্প্রদায় আকৃষ্ট হচ্ছে। ফলে তাদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে। পিটিশনে ওই আইনজীবী এক যুবকের কথা জানিয়েছেন, যিনি জুয়ো খেলার জন্য ধার…
Read More
কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে

বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় দিল্লির প্রখ্যাত স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় কংগ্রেস কার্যনির্বাহী সভাপতি সনিয়া গান্ধী। রুটিন টেস্ট ও চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। কংগ্রেসনেত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে শুক্রবার জানিয়েছে চিকিৎসকরা। বলা হয়েছে যে টেস্ট করা হচ্ছে, কিছুটা হলেও শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হয়েছে।
Read More
ফ্ল্যাটে মিলল মারাঠি অভিনেতার ঝুলন্ত মৃতদেহ

ফ্ল্যাটে মিলল মারাঠি অভিনেতার ঝুলন্ত মৃতদেহ

এবার আত্মহত্যা করলেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে ৷ মহারাষ্ট্রের নানদেদ শহরে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা অভিনেতার ৷ মাত্র ৩২ বছর বয়সেই নিজেকে শেষ করলেন অভিনেতা ৷ আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও মারাঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ ২০১৬ সালে তাঁদের বিয়ে হয় ৷ বিয়ের মাত্র চার বছরের মধ্যেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত আশুতোষের ৷ নানদেদের গণেশ নগর এলাকায় আশুতোষের ফ্ল্যাট ৷ সেখানেই এদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেতার মৃতদেহ ৷ আশুতোষের আত্মহত্যার কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আশুতোষ ৷ যেখানে উঠে…
Read More
প্রকাশিত হল কেজিএফ-চ্যাপ্টার ২ লুক

প্রকাশিত হল কেজিএফ-চ্যাপ্টার ২ লুক

সঞ্জয় দত্তের ৬১তম জন্মদিনে প্রকাশিত করা হল কেজিএফ-চ্যাপ্টার ২'র অধীরা লুক। এই চরিত্রে এবার অভিনয় করছেন বাবা। সঞ্জয় দত্ত এই পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, "এই ছবিতে কাজ করা জীবনের অন্যতম সাফল্য। জন্মদিনে এর চেয়ে বড় উপহার হতে পারে না। আমার অনুরাগীদের ধন্যবাদ। ওরা সবসময় আমার পাশে ছিলেন।" আগামি অক্টোবরে এই ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা।
Read More
করোনার ভ্যাকিসন অগস্টের মাঝামাঝিতেই আসবে বাজারে, দাবি রাশিয়ার

করোনার ভ্যাকিসন অগস্টের মাঝামাঝিতেই আসবে বাজারে, দাবি রাশিয়ার

প্রতিদিন বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ও ‌মৃত্যুর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে প্রতিশেধকের জন্য অপেক্ষা। এবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি ভ্যাকসিন সফল হয়েছে বলে দাবি করা হয়েছে রাশিয়ার। অগস্ট মাসের মাঝামাঝি সময়েই ওই ভ্যাকসিন বাজারে চলে আসবে বলেও দাবি করা হয়েছে। রাশিয়া জানাল, আর সপ্তাহ দুয়‌েকের মধ্যেই ভ্যাকসিন আসবে বাজারে।
Read More
অ্যান্টিজেন টেস্ট শুরু করছে কলকাতা শহরের পুরসভা

অ্যান্টিজেন টেস্ট শুরু করছে কলকাতা শহরের পুরসভা

কলকাতা: শহরের বুকে নয়া পদ্ধতিতে করোনা টেস্ট শুরু করছে কলকাতা পুরসভা। মিলেছে আইসিএমআর-এর অনুমতি। নাম অ্যান্টিজেন টেস্ট। প্রতিটি বরোতে হবে র‌্যানডম সোয়াব টেস্ট বা লালারসের নমুনা পরীক্ষা। বরোর কো-অর্ডিনেটরদের সেই সেন্টার বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, বিভিন্ন সংক্রামিত এলাকা, বাজার, বস্তি, বিভিন্ন শ্রমিক আবাসন, ঘিঞ্জি এলাকাকে অ্যান্টিজেন টেস্টের জন্য প্রাধান্য দেওয়া হবে। প্রতিদিন টেস্টের পরিমাণ বাড়বে, সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগচ্ছেন পুর-আধিকারিকরা। প্রতি সপ্তাহে একটি করে ওয়ার্ডে টেস্ট হবে। একটি স্ট্রিপে ১০ জনের লালারসের নমুনা ফেলে পরীক্ষা হবে। কিন্তু, সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা রিপোর্ট পাওয়া যাবে। আপাতত, প্রতিটি বরোকে প্রতিদিন ৫০টি করে টেস্ট কিট দেওয়া হবে। সেক্ষেত্রে একেকটি…
Read More
জলপাইগুড়িতে রেকর্ড সংক্রমণ,

জলপাইগুড়িতে রেকর্ড সংক্রমণ,

জলপাইগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা একশো পার করল,যা জলপাইগুড়িতে সর্বোচ্চ জলপাইগুড়িতে মোট ১০২ জনের শরীরে করোনা সংক্রমণের রিপোর্ট এসেছে। যদিও এর ৭০শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে
Read More