editor

11195 Posts
চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে ভারতের সরকারি ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা চালাচ্ছে চিনের হ্যাকাররা। সে দেশের রিপোর্টে জানানো হয়েছে, পাঁচজন চিনা হ্যাকার নজর রাখছে সরকারি ওয়েবসাইটগুলির দিকে। আমেরিকার অভিযোগ, ওই হ্যাকাররা ইতিমধ্যেই মার্কিন মুলুক ও অন্য দেশের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। তার মধ্যে রয়েছে রাজনীতিতিবিদ কিংবা বিদেশের বহু সরকারি ওয়েবসাইট। চিনের হ্যাকাররা কীভাবে চক্রান্ত করে ভারত-সহ নানা দেশের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করতে পরিকল্পনা করেছে সে বিষয়ে বিশদে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ বিভাগের অ্যাটর্নি জেনারেল জেফ্রি এ রসেন জানিয়েছেন, তাঁদের ডিপার্টমেন্ট চিনা হ্যাকারদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সমস্ত পন্থাই অবলম্বন করেন। ২০১৯ সাল থেকে ওই হ্যাকাররা চেষ্টা করে চলেছে ভারতের সরকারি ওয়েবসাইট…
Read More
বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

বিয়ের পর গ্রেফতার পুনম পান্ডের স্বামী

সুপরিচিত অভিনেত্রী এবং মডেল পুনম পান্ডে বিয়ে নিয়ে তুমুল চর্চা চলছে। কিছুদিন আগেই তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেন। এই বিয়ের ২১ দিন পরে, খবর হল যে পুনমের স্বামী গ্রেফতার হয়েছেন। এবং সেই অভিযোগ এনেছে স্বয়ং পুনম৷ মঙ্গলবার পুনম পান্ডয়ের স্বামী স্যাম বোম্বেকে গোয়ায় গ্রেফতার করা হয়েছে। অভিনেত্রী তাঁর স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানি, হত্যার হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ করেন। লকডাউনের সময় পুনম ও স্যাম জুলাই মাসে বাগদান করেন। পুনমের স্বামী স্যাম আহমেদ বোম্বাই পেশায় একজন চলচ্চিত্র পরিচালক।
Read More
টানা  বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা । বৃষ্টির জল জমে একদিকে যখন জলমগ্ন এলাকা ঠিক আরেকদিকে নদীর জলস্ফীতিতে দুশ্চিন্তা বাড়ছে শহরবাসীর । ইতিমধ্যেই কালজানি নদীতে ভাঙন শুরু হয়েছে ।এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জেলা সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত । বেশকিছু বাড়ি এবং কৃষি জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । লাগাতার বৃষ্টিতে বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই নদীর জল ঢুকছে গ্রামে। সেই বাঁধ অবিলম্বে মেরামতি করে গ্রামবাসীদের কিছুটা সুরক্ষা প্রদানের জন্য এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ…
Read More
যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত চলছে মে মাস থেকে। কোনও সমাধান বেরোচ্ছে না পর পর আলোচনার পরেও। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, চিন কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ চায় না। চিনের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি চিনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফও জিনপিং। চিনের প্রেসিডেন্ট বলেন, “কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। আমরা ক্রমাগত আলাপ-আলোচনার মাধ্যমেই অন্য দেশের সঙ্গে ব্যবধান কমানো ও সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাব। আমরা চাই না কোনও দেশের এলাকা অধিকার করে তাদের শান্তি বিঘ্নিত করতে।” যদিও তাঁর এই দাবি কতটা…
Read More
WhatsApp- এর নয়া ফিচার্স

WhatsApp- এর নয়া ফিচার্স

বর্তমানে ১৮০টি দেশের ১৫০ কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। ইউজারদের দুই ফোনে ভিন্ন WhatsApp ব্যবহারের সমস্যা থেকে মুক্তি দিতেই এবার নয়া ফিচার্স নিয়ে হাজির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাট-অ্যাপ WhatsApp। একই অ্যাকাউন্ট মাল্টিপল স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন WhatsApp ইউজাররা। Android, iOS ছাড়াও ডেস্কটপেও ব্যবহার করা যাবে WhatsApp-এর নয়া ফিচার্স। শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে এক রিপোর্টে। এছাড়াও ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-এর উপরও WhatsApp কাজ করছে বলে জানা গেছে।
Read More
গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডা !

ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার চোরাই মুরগি পাচার চক্রের পান্ডারা ।উল্লেখ্য, গতকাল রাতে অমৃতির লালাপুর এলাকার বিক্রম মণ্ডল এর একটি ফার্মে হানা দিয়ে ফার্মের মালিককে মারধর করে ৮০০ মুরগি নিয়ে পালায় দুষ্কৃতীরা । ঘটনা তদন্তে নেমে আজ ভোরে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে অপরাধীরা মোট আটজন । ধৃতদের আটজনের মধ্যে সাতজনের বাড়ি বৈষ্ণব নগর থানা এলাকায় ও একজনের বাড়ি ঝাড়খন্ড জেলায় ।ধৃতদের নাম যথাক্রমে গৌতম মন্ডল, আব্দুল জেমস , ইমদাদুল হক ,প্রসেনজিৎ মন্ডল ,পরিমল মন্ডল ,মিঠুন মন্ডল ,গৌরাঙ্গ মন্ডল ,সন্তোষ মন্ডল ।পোল্ট্রি ফার্ম থেকে মুরগিগুলো চুরি করে অন্যত্র বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃতদের । ধৃতদের…
Read More
জামিনের পিটিশনের আবেদন রিয়ার

জামিনের পিটিশনের আবেদন রিয়ার

রিয়ার তৃতীয় বার জামিনের আবেদন খারিজ হওয়ার পরেও রিয়ার আইনজীবী আবার মুম্বাই হাই কোর্টে জামিনের আবেদন করেছেন। মুম্বাই হাইকোর্টের যে আবেদন জমা হয়েছে তাতে রিয়া দাবি করেছে সুশান্ত তার সুবিধা নিয়েছে ড্রাগস সেবন এর জন্য। সুশান্ত ড্রাগস নেওয়ার জন্য রিয়া এবং তার পরিবার ও বন্ধুদের ব্যাবহার করতো বলে দাবি রিয়ার। সুশান্ত নিজের ড্রাগস আসক্তির জন্য তাকে, তার ভাই সৌভিককে এবং তার বাড়ির স্টাফেদের জোর করতেন ড্রাগস সরবরাহের জন্য।
Read More
দুদিনের রাজ্য সফরে মোহন ভাগবত

দুদিনের রাজ্য সফরে মোহন ভাগবত

দুদিনের সফরে রাজ্যসফরে আসলেন মোহন ভাগবত । জানা গিয়েছে গতকাল রাতে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা কলকাতায় সঙ্ঘের কার্যালয় কেশব ভবনে চলে যান । সূত্রের খবর রাজ্যে সঙ্ঘের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদেরকে নিয়ে বৈঠকে বসবেন । আগামী ২১ এ বিধানসভা নির্বাচনের আগে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের রাজ্য সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । যদিও সঙ্ঘের তরফ থেকে এবিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ।
Read More
জম্মু-কাশ্মীরের খতম এক জঙ্গি

জম্মু-কাশ্মীরের খতম এক জঙ্গি

রাতভর অভিযানের পর জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় সেনার গুলিতে খতম হয়েছে এক জঙ্গি। নিরাপত্তারক্ষীদের কাছে গোপন সূত্রে আগে থেকে খবর ছিল যে মধ্য কাশ্মীরের বুদ্গাম জেলার চারার-ই-শরিফ এলাকার নাওয়াদ অঞ্চলে কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। খোঁজ চালাচ্ছে নিরাপত্তাবাহিনী, জারি রয়েছে এনকাউন্টার এবং তল্লাশি অভিযান। অভিযান চলাকালীন এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে খবর। বুদগামের ওই এলাকায় কোনও জঙ্গি গা-ঢাকা দিয়ে থাকলে তারা যেন পালাতে না পারে সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়ে গোটা এলাকা। আশেপাশে এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিহত জঙ্গি কোন সংগঠনে সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা।
Read More
বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

বৃষ্টিপাত কে উপেক্ষা করে শহর পরিদর্শনে বিধায়ক অশোক ভট্টাচার্য

টানা বৃষ্টিতে জলমগ্ন শহর শিলিগুড়ি ।আজ জলমগ্ন ওয়ার্ডগুলি পরিদর্শনে বের হলেন প্রশাসক তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সকালে পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে হায়দারপাড়া এলাকা পরিদর্শনে যান অশোক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বৃষ্টির পরিমাণ অধিক হওয়ায় কারণে রাস্তাঘাট জলমগ্ন।পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যবসায়ী ড্রেনের উপর স্ল্যাব বসিয়ে নিকাশি ব্যবস্থার গতিরোধ করার কারনে তা নতুন করে জল জমার কারণ হয়ে দাঁড়িয়েছে। কি করে দ্রুত এর থেকে শহরকে রেহাই দেওয়া যায় সেই কারণে আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে তিনি পরিদর্শনে বেরিয়েছেন। তিনি আশাবাদী খুব দ্রুত এই সমস্যা সমাধান করতে পারবেন তিনি।
Read More
অ্যামওয়ে ইন্ডিয়া হোম ডেলিভারি ৫ গুণ বাড়াবে

অ্যামওয়ে ইন্ডিয়া হোম ডেলিভারি ৫ গুণ বাড়াবে

অ্যামওয়ে ইন্ডিয়া এবার তার হোম ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণের দিকে নজর দিচ্ছে। ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যামওয়ে’র অনলাইন অর্ডারে বৃদ্ধি ঘটতে থাকায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০ বছর মেয়াদি বৃদ্ধি পরিকল্পনার অঙ্গ হিসেবে চলতি বছরের গোড়ার দিকে অ্যামওয়ে অফলাইন-টু-অনলাইন ব্যবসা সুসংহত করার কাজ শুরু করেছিল। অনলাইন সেলস গত ফেব্রুয়ারির ৩৩.৬ শতাংশ থেকে বেড়ে বর্তমানে হয়েছে ৭০ শতাংশেরও বেশি হয়েছে। এই ধারা বজায় থাকলে বছর-শেষে অনলাইন অর্ডার প্রতিমাসে ৫-৬ লক্ষে পৌঁছে যাবে বলে অ্যামওয়ে ইন্ডিয়া আশা করে।  সম্প্রতি, একাধিক ডিজিটাল ও সোস্যাল টুলস চালু করার দ্বারা অ্যামওয়ে ইন্ডিয়া তার ডাইরেক্ট সেলারদের আরও ১০ গুণ বেশি সুবিধা করে দিতে চলেছে…
Read More
কোলগেট এবার অফিসিয়াল স্মাইল পার্টনার

কোলগেট এবার অফিসিয়াল স্মাইল পার্টনার

ড্রিম১১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০-র ছয়টি দলের অফিসিয়াল স্মাইল পার্টনার হল কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড। টিমগুলির নাম - দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ানস, রাজস্থান রয়ালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন টাচপয়েন্টে কোলগেটের স্মাইল আইকন চোখে পড়বে। নানা বাধা অতিক্রম করে কোলগেটের আদর্শ ‘স্মাইল করো অউর শুরু হো যাও’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ড্রিম১১ আইপিএল ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। ‘কীপ ইন্ডিয়া স্মাইলিং’ উদ্যোগের অঙ্গ হিসেবে কোলগেটের এই উদ্যোগ। কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট (মার্কেটিং) অরবিন্দ চিন্তামণি এপ্রসঙ্গে জানান, অতিমারী এক অনিশ্চয়তায় ভরা সময় হলেও আসন্ন টি২০ ক্রিকেট সিজন দেশে আশার বার্তা বহন করে এনেছে। কোলগেট এবার ছয়টি টিমের…
Read More
অক্ষয়কে নিয়ে হার্পিকের প্রচার

অক্ষয়কে নিয়ে হার্পিকের প্রচার

১০০ বছর ধরে হার্পিক বিশ্বজুড়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য কাজ করে চলেছে। বিগত কয়েক দশক ধরে ভারতে টয়লেট কেয়ার ক্যাটাগরির নেতৃত্বে থাকা হার্পিক ভারতের ঘরে ঘরে হাইজিন ও স্যানিটেশনের গুরুত্ব প্রচারে সামনের সারিতে রয়েছে। অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে নতুন ব্র্যান্ড ক্যাম্পেন ‘সাফ নহি স্বছ’ দ্বারা হার্পিক গ্রাহকদের অবহিত করছে বাড়ির টয়লেট ও বাথরুমের হাইজিন ও ডিসইনফেকশন বিষয়ে, যাতে তারা পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে পারেন। ব্র্যান্ড অ্যাডভোকেট অক্ষয় কুমার বলেন, তিনি নিশ্চিত যে এই ক্যাম্পেন গ্রাহকদের বোঝাতে পারবে যে শুধু পরিচ্ছন্নতা নয়, সংক্রমণ ছড়ানো ঠেকাতে তাদের বাথরুম ও টয়লেট সংক্রমণমুক্ত রাখা প্রয়োজন। উল্লেখ্য, হার্পিক টয়লেট ক্লিনার ও হার্পিক বাথরুম ক্লিনার…
Read More
কর্মজীবনে প্রবেশের দিশা দেখাচ্ছে মাসাই স্কুল

কর্মজীবনে প্রবেশের দিশা দেখাচ্ছে মাসাই স্কুল

এদেশে সামাজিক অবস্থান ও আর্থিক বাধা সাধারন মানুষের শিক্ষাগ্রহণের পথে স্বাভাবিক বাধা হিসেবে উপস্থিত হয়। এই অবস্থার পরিবর্তনের প্রয়াসে মাসাই স্কুল চালু করেছে ইনকাম শেয়ারিং এগ্রিমেন্ট (আইএসএ) বা ‘স্টাডি নাও, পে লেটার’ মডেল। মাসাই স্কুল-এর সিইও ও কো-ফাউন্ডার, প্রতীক শুক্লা জানান, একটি জব-রেডি ওয়ার্কফোর্স গড়ার জন্য সঠিক দক্ষতা থাকা খুবই প্রয়োজন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কর্মপ্রাথীদের উচিত তাদের দক্ষতার ভিত এমন মজবুত করা যাতে তা ইন্ডাস্ট্রির চাহিদা মেটাতে পারে। মাসাই স্কুলে তারা লক্ষ্য রাখেন যাতে কর্মে নিযুক্ত হওয়ার জন্য প্রস্তুত পেশাদার হিসেবে সঠিক দক্ষতা ও সার্বিক উন্নয়নের অভিজ্ঞতা অর্জনের জন্য কর্মপ্রার্থীরা তাদের পেশাগত পোর্টফোলিও ঠিক ও উন্নত করতে পারেন।…
Read More