editor

10320 Posts
দক্ষিণ দিনাজপুর  লকডাউন বাড়ানো হল ৩১ জুলাই পর্যন্ত

দক্ষিণ দিনাজপুর লকডাউন বাড়ানো হল ৩১ জুলাই পর্যন্ত

আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হল লকডাউন। করোনা সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত জেলা প্রশাসনের। মূলত কনটেইমেন্ট জোনে এই লকডাউন কার্যকর হবে। এনিয়ে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয় ২৭ জুলাই বিকেল পাঁচটা থেকে ৩১ জুলাই পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় লকডাউন চলবে। লকডাউনের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় কনটেইমেন্ট জন আরো পাঁচটি বাড়ানো হল। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমানে কনটেইমেন্ট জোনের সংখ্যা হল ৫০ টি। প্রসঙ্গত, কোরোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে দক্ষিণ দিনাজপুর জেলায়। তাতে কিছুটা হলেও উদ্বেগে রয়েছে জেলা প্রশাসন। রাজ্যের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে কনটেইমেন্ট জোনে ৩১ শে জুলাই…
Read More
রোজগার বন্ধ অক্ষয়ের সহ-অভিনেতার

রোজগার বন্ধ অক্ষয়ের সহ-অভিনেতার

মুম্বই:  দেশ জুড়ে লকডাউনে করোনা মোকাবিলায় একের পর এক ছবির শ্যুটিং বন্ধ হওয়ায় অনেকেই হারিয়েছেন কাজ৷ রীতিমতো বিপাকে পড়েছেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা ৷ রোজগার বন্ধ হওয়ার ফলে বাধ্য হয়ে অভিনেতারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়েছেন ৷ এমনটাই ঘটল, ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের সহ-অভিনেতা কার্তিক সাহুর সঙ্গে ৷ লকডাউনের ফলে কাজ হারিয়ে তাঁকে বাধ্য হয়েই রাস্তায় বিক্রি করতে হচ্ছে সবজি ! ১৭ বছর বয়সে কাজের তাগিদে ওড়িশা থেকে মুম্বইয়ে আসেন কার্তিক ৷ তারপর বেশ কিছু সেলিব্রিটিদের বডি গার্ডের কাজ করতেন ৷ হঠাৎই সিনেমায় আসা ৷ রোহিত শেট্টি পরিচালিত সূর্যবংশী ছবিতে অক্ষয়ের সঙ্গে অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে ৷ লকডাউন…
Read More

শহরে অবাধে চলছে অবৈধ শুয়োরের খাটাল,নির্বিকার পুরনিগম

শিলিগুড়ি পুরনিগমের পরিত্যক্ত জমিতে গড়ে উঠেছে অবৈধ শুকরের খাটাল।শহরের একাধিক ওয়ার্ডের পরে থাকা ফাঁকা জমিতে খাটাল তৈরি করে শুয়োর প্রতিপালন করছেন। শহরের বাসিন্দাদের অভিযোগ এই কাজে যুক্ত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমেরই কর্মীরা।এ ঘটনায় অবাক শহরবাসী।এই শুয়োরের খাটাল থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লু,হেপাটাইটিস ই জন্ডিস সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। শহরের মহানন্দা নদীর চরে, ডন বসকো রোড সংলগ্ন জায়গায় ,সেবক রোড সংলগ্ন জায়গায় অবাধে প্রতিপালন হচ্ছে শুয়োর।এ বিষয়ে নির্বিকার প্রশাসন
Read More
বিনোদন জগতে ফের শোকের ছায়া

বিনোদন জগতে ফের শোকের ছায়া

সিনে দুনিয়ায় ফের শোকের ছায়া ৷ এবার প্রয়াত হলেন ওড়িয়া ছবির জনপ্রিয় অভিনেত্রী দীপা সাহু ৷ বয়স হয়েছিল ৩৫ ৷ দীপা শুধুই অভিনেত্রী ছিলেন না ৷ কেরিয়ারের শুরুতে তাঁর মিউজিক অ্যালবাম জনপ্রিয় হয়েছিল ৷ তারপর টেলিভিশনে অভিনয় এবং পরে সিনেমা ৷ দীপা অভিনীত ‘নারী আখিরে নিয়ান’ ছবি খুবই প্রশংসা পেয়েছিল ৷ অভিনেত্রী ক্যানসারে ভুগছিলেন ৬ বছর ধরে ৷ এর মধ্যেই সিনেমার কাজ চালিয়ে যাচ্ছিলেন ৷ চিকিৎসাও চলছিল তাঁর ৷ তবে আর লড়াই চালাতে পারলেন না অভিনেত্রী৷ সোমবারই মৃত্যুর কাছে হার মারলেন দীপা ৷ সোমবার দুপুর নাগাদ ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী ৷
Read More
করোনা পাজিটিভ লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলে

করোনা পাজিটিভ লক্ষ্মীরতন শুক্লার বড় ছেলে

হাওড়া: রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও তৃণমূলের হাওড়া জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা রবিবার থেকেই ফের সপরিবারে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন। লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর লক্ষ্মী নিজের ও বড় ছেলের করোনা টেস্ট করিয়েছিলেন। লক্ষ্মীর রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর বড় ছেলে করোনা পজিটিভ। ফলে এখনই হোম কোয়ারেন্টইন ছেড়ে লক্ষ্মীর বাড়ির কেউ বেরোচ্ছেন না বলে জানা গিয়েছে। তিনি বলেন, আগেই করোনা আক্রান্ত হলেও শুক্রবার তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। ওইদিনই তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ হয়। এরপর শনিবার তিনি ও তাঁর বড় ছেলের করোনা পরীক্ষা করা হয়। এদিন তাঁর বড় ছেলের সেই রিপোর্ট পাজিটিভ আসে। এরপর তাঁরা ফের…
Read More
আগামী ৭২ ঘণ্টা প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

আগামী ৭২ ঘণ্টা প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ

আগামী ৭২ ঘণ্টা অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে সব জেলাতেই। মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুটি সিস্টেমের টানে দখিনা বাতাসে ভর করে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে। এর প্রভাবেই আগামী তিন-চার দিন ভারী বৃষ্টি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা…
Read More
বাংলাদেশের পাশে ভারত

বাংলাদেশের পাশে ভারত

প্রতিবেশী বাংলাদেশকে ১০টি লোকোমোটিভ দিচ্ছে ভারত। সোমবারই এই ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়া হচ্ছে এক ভার্চুয়াল হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময়েই এই প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি। হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বাংলাদেশের পক্ষে থাকবেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং রেলমন্ত্রী মহম্মদ নরুল ইসলাম সুজন। চিনের সঙ্গে সংঘাতের আবহেই ঢাকার পাশে দিল্লি।
Read More
ভারতের পাঁচটি জায়গা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত অক্সফোর্ডের ভ্যাকসিন

ভারতের পাঁচটি জায়গা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত অক্সফোর্ডের ভ্যাকসিন

ভারতের পাঁচটি জায়গায় হবে অক্সফোর্ডের এই মহা গুরুত্বপূর্ণ ট্রায়াল পর্ব হবে৷ এই মহাগুরুত্বপূর্ণ তৃতীয় পর্বের হিউম্যান ট্রায়ালের সাফল্যের ওপরেই নির্ভর করবে এই কোভিড ১৯ ভ্যাকসিনের ভবিষ্যত৷ এই ভ্যাকসিন যত দ্রুত আসবে ততই সুরক্ষিত হবে মানবজাতির ভবিষ্যত৷ ভারতের বিভিন্ন স্থানে প্রস্তুতি চূড়ান্ত এমনটাই জানিয়েছেন DBT-র সচিব রেণু স্বরূপ৷ সোমবার তিনি জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বারা তৈরি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি ভ্যাকসিন Oxford-AstraZeneca -র শেষপর্বের হিউম্যান ট্রায়ালের জন্য প্রস্তুতি চূড়ান্ত৷ স্বরূপ জানিয়েছেন ভারতীয়দের টিকা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ কাজ হল ভারতে করোনা আক্রান্তের প্রকৃত পরিসংখ্যান জানা৷ স্বরূপ জানিয়েছেন তৃতীয় পর্বের পরীক্ষা -র জন্য ভারতকে বেছে নেওয়া হয়েছে৷ আর্থিক সহায়তা ও প্রশাসনিক অনুমতি…
Read More
২০২১ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিল গুগল

২০২১ পর্যন্ত বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দিল গুগল

করোনার প্রকোপে গোটা পৃথিবী ২০২০র শুরু থেকেই আক্রান্ত। সার্চ ইঞ্জিন বলতে যে নামটা সবার আগে মাথায় আসে, তা হল গুগল। বিভিন্ন দেশের গুগলের অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোন কর্মী অসুস্থ হয়ে না পড়ে। প্রথমে জুলাই মাসে বেশ কিছু অফিস খোলার সিদ্ধান্ত জানানো হলেও পরে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় সিদ্ধান্ত বদলে নেওয়া হল। গুগল এবং অ্যালফাবেট কোম্পানির সিইও সুন্দর পিচাই একটি ইমেলে সমস্ত কর্মচারিদের জানিয়েছেন, কর্মচারীদের আরও ভালো পরিকল্পনা করতে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে সমস্ত কর্মচারীদের জন্য ঘরে বসে কাজ করার প্রক্রিয়া ৩০ জুন, ২০২১ পর্যন্ত জারি করা হল। ভারতে গুগলের অফিস রয়েছে গুরগাঁও, মুম্বাই, হায়দরাবাদ এবং ব্যাঙ্গালোরে। ভারত…
Read More
খোলা হতে পারে সিনেমা হল ও জিম

খোলা হতে পারে সিনেমা হল ও জিম

৩১ জুলাই শেষ হচ্ছে আনলক ২। ইতিমধ্যেই আনলক ৩-এ কী কী পরিষেবার উপর ছাড় দেওয়া হতে পারে তা নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যগুলির সঙ্গেও বিস্তর আলোচনা চলছে। আনলক ৩-এ সিনেমা হল ও জিম খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই সিনেমা হল খোলার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। মন্ত্রকের প্রস্তাব ২৫ শতাংশ দর্শক নিয়ে খোলা হোক সিনেমা হল। তাতে অবশ্য আপত্তি রয়েছে হল মালিকদের। হল মালিকদের দাবি, অন্যভাবে দর্শকদের জন্য সিনেমা দেখা নিরাপদ করা যেতে পারে। সেটা হল দুটি শোয়ের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো, দুটি আসনের মধ্যে দূরত্ব বাড়ানো ও টিকিট কাউন্টার থেকে শুরু…
Read More
দেশে করোনা আক্রান্ত ৫০ হাজার

দেশে করোনা আক্রান্ত ৫০ হাজার

সোমবার রেকর্ড ভেঙে প্রথমবার করোনা আক্রান্ত হলেন প্রায় ৫০ হাজার মানুষ। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ পেরিয়ে গিয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩২ হাজার মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এই মুহূর্তে ৯ লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ হাজার ৯৩১ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৭১ জন। ভারতে করোনায় মৃত্যুহার ২.২৮ শতাংশ।…
Read More
করোনার পরীক্ষাগার

করোনার পরীক্ষাগার

এক দিনে সর্বাধিক করোনা পরীক্ষায় সাফল্য পাওয়ার পর কলকাতা, নয়ডা এবং মুম্বাইতে আরও পরীক্ষাগার তৈরী করা হবে, এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের তরফে। সোমবার এই পরীক্ষাগার অনলাইনে উচ্চ আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। অনলাইন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষাগার উদ্বোধন করবেন কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনটি উচ্চমানের গবেষণাগার আইসিএমারে রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে আধুনিক পরিকাঠামো অনুযায়ী তৈরী করা হবে। নয়ডার জাতীয় ক্যানসার নিবারণ এবং গবেষণা সংস্থা, কলকাতার জাতীয় কলেরা এবং অন্ত্র রোগ গবেষণা কেন্দ্র এবং মুম্বাইয়ের জাতীয় প্রজনন স্বাস্থ্য গবেষণা সংস্থাতে স্থাপন করা হবে এই পরীক্ষাগারগুলি।…
Read More
বাস মালিকদের বয়কট

বাস মালিকদের বয়কট

ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে বিগত কয়েকমাস ধরে বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাস মালিকরা। বারবার ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েও কোনও সুরাহা না মেলায় আপাতত অভিনব প্রতিবাদ শুরু করল বাস সংগঠনের সদস্যরা। আজ, ২৭ জুলাই পাম্পে গিয়ে ডিজেল ভরল না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, "কেন্দ্রীয় সরকারের ক্রমাগত ডিজেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাই সবাই এগিয়ে আসুক। বাকি সংগঠন একই রকম ভাবে প্রতিবাদ জানাক।" জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে বাকি সংগঠনের কাছেও আবেদন করা হচ্ছে তারা যেন এভাবে প্রতিবাদ করেন। এদিন…
Read More
জনদরদি মানুষ সোনু সুদ

জনদরদি মানুষ সোনু সুদ

করোনা এবং তার জেরে হওয়া লকডউনের কারণে সমাজের সব শ্রেণির মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও হচ্ছেন। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। করোনা যাঁদের মারতে পারেনি, অর্থনৈতিক সমস্যা তাঁদের শেষ করে দিয়েছে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অন্ধ্রপ্রদেশের চিত্তরের নাগেশ্বর রাও-এর কাহিনি। বিগত ২০ বছর ধরে একটি চায়ের দোকান চালাতেন নাগেশ্বর, কিন্তু লকডাউনের কারণে তাঁর এতো বছরের সেই চালু ব্যবসা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়েই স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দেশের বাড়িতে ফিরে চাষের কাজ শুরু করেন। কিন্তু জমিতে হাল করার জন্য ট্রাক্টর বা বলদ না থাকায়, লাঙল বয়ে নিতে দেখা যায় নাগেশ্বরের দুই মেয়েকে।…
Read More