editor

10324 Posts
দেশে করোনা আক্রান্ত ৫০ হাজার

দেশে করোনা আক্রান্ত ৫০ হাজার

সোমবার রেকর্ড ভেঙে প্রথমবার করোনা আক্রান্ত হলেন প্রায় ৫০ হাজার মানুষ। এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ পেরিয়ে গিয়েছে। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩২ হাজার মানুষ। এর ফলে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এই মুহূর্তে ৯ লাখ পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ হাজার ৯৩১ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৭১ জন। ভারতে করোনায় মৃত্যুহার ২.২৮ শতাংশ।…
Read More
করোনার পরীক্ষাগার

করোনার পরীক্ষাগার

এক দিনে সর্বাধিক করোনা পরীক্ষায় সাফল্য পাওয়ার পর কলকাতা, নয়ডা এবং মুম্বাইতে আরও পরীক্ষাগার তৈরী করা হবে, এমনটাই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের তরফে। সোমবার এই পরীক্ষাগার অনলাইনে উচ্চ আধিকারিকের উপস্থিতিতে উদ্বোধন করা হবে। অনলাইন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই পরীক্ষাগার উদ্বোধন করবেন কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনটি উচ্চমানের গবেষণাগার আইসিএমারে রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে আধুনিক পরিকাঠামো অনুযায়ী তৈরী করা হবে। নয়ডার জাতীয় ক্যানসার নিবারণ এবং গবেষণা সংস্থা, কলকাতার জাতীয় কলেরা এবং অন্ত্র রোগ গবেষণা কেন্দ্র এবং মুম্বাইয়ের জাতীয় প্রজনন স্বাস্থ্য গবেষণা সংস্থাতে স্থাপন করা হবে এই পরীক্ষাগারগুলি।…
Read More
বাস মালিকদের বয়কট

বাস মালিকদের বয়কট

ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে বিগত কয়েকমাস ধরে বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাস মালিকরা। বারবার ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েও কোনও সুরাহা না মেলায় আপাতত অভিনব প্রতিবাদ শুরু করল বাস সংগঠনের সদস্যরা। আজ, ২৭ জুলাই পাম্পে গিয়ে ডিজেল ভরল না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, "কেন্দ্রীয় সরকারের ক্রমাগত ডিজেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাই সবাই এগিয়ে আসুক। বাকি সংগঠন একই রকম ভাবে প্রতিবাদ জানাক।" জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে বাকি সংগঠনের কাছেও আবেদন করা হচ্ছে তারা যেন এভাবে প্রতিবাদ করেন। এদিন…
Read More
জনদরদি মানুষ সোনু সুদ

জনদরদি মানুষ সোনু সুদ

করোনা এবং তার জেরে হওয়া লকডউনের কারণে সমাজের সব শ্রেণির মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এখনও হচ্ছেন। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। করোনা যাঁদের মারতে পারেনি, অর্থনৈতিক সমস্যা তাঁদের শেষ করে দিয়েছে। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অন্ধ্রপ্রদেশের চিত্তরের নাগেশ্বর রাও-এর কাহিনি। বিগত ২০ বছর ধরে একটি চায়ের দোকান চালাতেন নাগেশ্বর, কিন্তু লকডাউনের কারণে তাঁর এতো বছরের সেই চালু ব্যবসা বন্ধ হয়ে যায়। বাধ্য হয়েই স্ত্রী ও দুই মেয়ে নিয়ে দেশের বাড়িতে ফিরে চাষের কাজ শুরু করেন। কিন্তু জমিতে হাল করার জন্য ট্রাক্টর বা বলদ না থাকায়, লাঙল বয়ে নিতে দেখা যায় নাগেশ্বরের দুই মেয়েকে।…
Read More
মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাক পরিচালক মহেশ ভাটকে

মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাক পরিচালক মহেশ ভাটকে

গতকালই জানা গিয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মহেশ ভাটকে ডাকা বান্দ্রা থানায়। গতকাল রবিবার, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছিলেন দিন দুয়েকের মধ্যেই পরিচালকের বয়ান রেকর্ড করা হবে। সোমবার সকালে জানা গিয়েছে, আজ অর্থাৎ ২৭ জুলাই দুপুর ১২টার মধ্যে বান্দ্রা থানায় যেতে বলা হয়েছে পরিচালক মহেশ ভাটকে।
Read More
টি-৯০ ট্যাঙ্ক নিয়ে প্রস্তত ভারতও

টি-৯০ ট্যাঙ্ক নিয়ে প্রস্তত ভারতও

সামরিক এবং কূটনৈতিক স্তরের আলোচনায় দুই দেশই বাহিনীকে পিছিয়ে নেওয়া এবং উত্তেজনা কমানোর কথা বললেও বাস্তবে দু' পক্ষই পরস্পরের গতিবিধির উপরে নজর রেখে চলেছে৷ সেই নীতি অনুসরণ করেই চিনের সঙ্গে সমান তালে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিজেদের শক্তিবৃদ্ধি করছে ভারতীয় সেনা৷ পিছু হঠার কথা বললেও চিনে প্রায় ৫০ হাজার সেনার জমায়েত করে ফেলেছে চিন৷ তার সঙ্গে এয়ার ডিফেন্স রাডার বসানো, মাটি থেকে আকাশে নিক্ষেপ করার মিসাইলও সীমান্তের ওপারে নিয়ে এসেছে চিন৷ প্রতিপক্ষের সঙ্গে এঁটে উঠতে এবার ভারতও মিসাইল ছুড়তে সক্ষম এক স্কোয়াড্রন টি-৯০ ট্যাঙ্ক (১২টি), সেনা বহনে সক্ষম সশস্ত্র যান এবং ৪ হাজার সেনার পূর্ণ একটি ব্রিগেডকে দৌলত বেগ ওল্ডিতে মোতায়েন করা…
Read More
চীনা রাখির বয়কট

চীনা রাখির বয়কট

রাখিবন্ধন উৎসবে আর বাকি মাত্র কয়েকদিন। দেশজুড়ে পালন হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু সম্প্রতি লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যুদ্ধে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা। এই ঘটনায় চীনকে ধিক্কার জানিয়েই চীনা রাখির ব্যবহার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। বাতিল হবে চীনা রাখি এমনটাই বার্তা দেওয়া হল দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স -র পক্ষ থেকে। এর জেরে চীন প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা। প্রতি বছর সিএআইটি চীন থেক বিপুল রাখি আমদানি করে। ব্যবহার হবে স্বদেশী রাখি।
Read More
আজই ফ্রান্স থেকে পাঁচটি রাফাল আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে

আজই ফ্রান্স থেকে পাঁচটি রাফাল আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে

বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে। আজ, সোমবার ফ্রান্সের মেরিনিয়াক থেকে ভারতে দিকে রওনা দেবে পাঁচটি রাফাল ফাইটার জেট। বুধবার, হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছবে। সেখানে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালকে। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মাথায় রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে। ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। বায়ুসেনা সূত্রে খবর, ফ্রান্স থেকে পাঁচটি রাফাল উড়িয়ে আনবেন ভারতের পাইলটরা। মাঝে সাময়িক বিরতি নেবেন আবু ধাবির আল ধাফরা এয়ারবেসে। মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হবে ফাইটার জেটগুলিতে। রাফাল যুদ্ধবিমানের সঙ্গে…
Read More
ভারতের আশা জাগাচ্ছে “কোভ্যাকসিন”

ভারতের আশা জাগাচ্ছে “কোভ্যাকসিন”

সম্প্রতি দিল্লিতে এক ব্যক্তির উপর এই ভ্যাকসিনের ট্রায়াল করার পর ভ্যাকসিন “কোভ্যাকসিন” ভারতে বিপুল আশা জাগাচ্ছে। জানা গেছে তাঁর শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি এবং ফলাফলে উৎসাহজনক। সম্প্রতি ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিপুল আশা জাগাচ্ছে। ২৪ জুলাই শুক্রবার প্রথম মানব দেহে প্রবেশ করানো হয় এই ভ্যাকসিন। দিল্লিতে ৩০ বছরের একব্যক্তি স্বেচ্ছায় এই ভ্যাকসিন গ্রহণ করেন। এদিন আরো ৫০ জনকে ভ্যাকসিনটি দেওয়া হয় এবং শনিবার দেওয়া হয় আরও ৬ জনকে। সাড়ে সাতশ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে কোভ্যাকসিন, জানা যাচ্ছে এমনটাই । মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার পরে আশা জাগিয়েছে কোভ্যাকসিন, জানা গেছে এমনটাই।
Read More
বলিউডের ‘ দলবাজির’র শিকার এ আর রহমান

বলিউডের ‘ দলবাজির’র শিকার এ আর রহমান

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নেপোটিজম বলিউডে ফুলে ফেঁপে উঠেছে বলিউড। এবার বলিউডের এই গ্যাংবাজির শিকার হওয়ার কথা বললেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান। অস্কারজয়ী এই তারকাকেও নাকি বলিউডের 'নোংরা রাজনীতি'র শিকার হতে হয়েছে। উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন এ আর রহমান। যা মন ছুঁয়েছে দর্শকদের।  অস্কারজয়ী তারকা বলেন, ‘আমি ভালো ছবির অফার কোনদিন ফেরাই না,কিন্তু আমার মনে হয় একটা গ্যাং আছে যাঁরা কিছু ভুল বোঝাবুঝির জন্য আমার নামে গুজব রটায়, খুব কম বলিউড ছবিতে কাজ করেছি। আমি ডার্ক ফিল্ম করছি, কারণ আমার বিরুদ্ধে একটা গ্যাং কাজ করছে। হয়ত ওরা বুঝতেও পারেনা যে…
Read More
আগুনে পুড়ে ছাই হল আমতলা টায়ারের গোডাউন

আগুনে পুড়ে ছাই হল আমতলা টায়ারের গোডাউন

শনিবার গভীর রাতে আগুন লাগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইমলি মার্কেটে। টায়ারের গোডাউনে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুড়ে ছাই টায়ারের গোডাউন। আগুন দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেন দমকলে। রাত সওয়া ১২টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তারপর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা থেকে ছ’ঘণ্টার চেষ্টায় রবিবার ভোর বেলা আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, গোডাউনটিতে কোনও রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তা ছাড়া শনিবার লকডাউন থাকার ফলে মার্কেট বন্ধ ছিল। তাই মূল যে মিটার, যেখান থেকে ৫০টির বেশি দোকানে বিদ্যুৎ…
Read More
অবশেষে প্রধানমন্ত্রী সুশান্তের সিবিআই তদন্তের প্রাপ্তি স্বীকার করলেন

অবশেষে প্রধানমন্ত্রী সুশান্তের সিবিআই তদন্তের প্রাপ্তি স্বীকার করলেন

১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাটে আত্মঘাতী হন সুশান্ত সিং। পুলিশি তদন্তে জানা গেলো অবসাদের শিকার সুশান্ত সিং রাজপুত। কিন্তু তা মানতে নারাজ গোটাদেশ, বলিউডের একাংশ, এবং রাজনৈতিক মহলের কিছু ব্যক্তিত্ব। উঠে এলো একের পর বলিউডের কালো দিক। জনসাধারণ বুঝলো বলিউডে প্রতিভার কোনো দাম নেই চলছে স্বজনপোষণ নীতি। আর নেটজনতাদের নিশানায় পড়লো করন জোহর, আলিয়া ভাট, মহেশ ভাট, সলমন খান। ইতিমধ্যে পুলিশ প্রায় ৩৪ জনকে জেরা করেছে কিন্তু তেমন ভাবে কোনো তথ্য উঠে আসেনি। তাই সুশান্তের অনুরাগীসহ আরও বলিউডের একাংশ রাজনীতি মহলের কিছু ব্যক্তিত্ব এমনকি নির্ভয়া কাণ্ডের আইনজীবী প্রধানমন্ত্রীকে আর্জি জানান সুশান্তের মৃত্যু রহস্য উন্মোচনে যেনো সিবিআই তদন্ত করা হয়। সুব্রহ্মণ্যম স্বামী…
Read More
কঙ্গনার প্রতি সোনুর অগাধ শ্রদ্ধা

কঙ্গনার প্রতি সোনুর অগাধ শ্রদ্ধা

সুশান্ত সিং রাজপুতেরর মৃত্যুর পর থেকেই নানা কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন পরিচালক,প্রযোজক মহেশ ভাট। কঙ্গনা সম্প্রতি নিজের সাক্ষাত্কারে মহেশ ভাটের বিরুদ্ধে বলেছেন তাঁর ডেব্যিউ ছবি,গ্যাংস্টারের প্রযোজক মহেশ ভাট তাঁকে চপ্পল ছুঁড়ে মেরেছিলেন পরবর্তী সময়ে মহেশ ভাটের ছবিতে অভিনয় না করায়। কঙ্গনার এই অভিযোগ সম্পর্কে দেওয়া সাক্ষাত্কারে সোনু বলেন- কঙ্গনার প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। এবং কঙ্গনা যা বলেন তা মন থেকে বলেন, কাউকে ভয় পান না অভিনেত্রী। ‘উনি যদি বলে থাকেন ওঁনাকে জুতো ছুঁড়ে মারা হয়েছিল, তাহলে এটা ঘটেই থাকবে’।
Read More
‘বহিরাগত’ ব্যক্তিদের লৌহকঠিন মন থাকা দরকার, সোনু সুদ

‘বহিরাগত’ ব্যক্তিদের লৌহকঠিন মন থাকা দরকার, সোনু সুদ

বলিউড এখন বিতর্কের আঁতুড়ঘর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে ঝড় তুলেছে। স্বজনপোষণ, গোষ্ঠী রাজনীতি, অভ্যন্তরীণ ও বহিরাগতের বিতর্ক এই সবে জর্জরিত বলিউড। সুশান্তের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে অভিনেতা সোনু সুদ জানিয়েছিলেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরটি প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। পরে অনেকের কাছ থেকে শুনে নিশ্চিত হন। সোনুও অভ্যন্তরীণ এবং বহিরাগতের বিতর্কে নিজের মতামত জানিয়েছেন খুব সহজভাবে, বলেছেন যে, যখন কোন বহিরাগত বলিউডে ভাল কাজ করে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়, তখন তা বাকিদের জন্য বিশেষ করে, নতুন বহিরাগতদের তা আশা-ভরসা যোগায়। ‘দাবাং’ অভিনেতা জানিয়েছেন যে, বলিউডে প্রতিদিন লক্ষ লক্ষ প্রতিভাবান, সুদর্শন মানুষ আসেন, কিন্তু বলিউডে…
Read More