editor

10319 Posts
গরিবদের আগে দাও ভ্যাকসিন: বিল গেটস

গরিবদের আগে দাও ভ্যাকসিন: বিল গেটস

কোভিডের ভ্যাকসিন গবেষণায় কোটি কোটি টাকা খরচ করছে বহু দেশ। বিল গেটসের কথায়, ভ্যাকসিন দৌড়ে এগিয়ে আছে যে দেশগুলি তাদের উচিত গরিব ও উন্নয়নশীল দেশগুলিতে আগে করোনার টিকা পৌঁছে দেওয়া। বিশ্ববাসীকে বার্তা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আন্তর্জাতিক এইডস সোসাইটির একটি কনফারেন্সে মাইক্রোসফট কর্তা বলেন, “যে বেশি দাম দেবে শুধু তাকেই করোনার ড্রাগ বা ভ্যাকসিন বিক্রি করলে লাভের লাভ কিছুই হবে না। বরং এমনভাবে বিশ্বের সব দেশে ভ্যাকসিন পৌঁছে দিতে হবে যাতে গরিব ও প্রত্যন্ত এলাকায় থাকা মানুষগুলো আগে সুবিধা পায়। অধিকারের পাল্লাটা একদিকেই হেলে থাকলে এ মহামারী আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাবে।” তিনি দাবি করেছেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে…
Read More
‘দুর্ঘটনা’য় মৃত্যু অভিনেত্রী নয়া রিভেরার

‘দুর্ঘটনা’য় মৃত্যু অভিনেত্রী নয়া রিভেরার

লস অ্যাঞ্জেলস: ক্যালিফোর্নিয়ার একটি লেক থেকে উদ্ধার হল অভিনেত্রীর নয়া রিভেরার দেহ। যিনি কিনা গতসপ্তাহে চার বছরের ছেলের সঙ্গে নৌকা নিয়ে ভ্রমণের সময় ডুবে যান। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে। চেহারা, পোশাক এবং অবস্থার বিচারে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রিভেরার দেহই উদ্ধার করেছে পুলিশ। ডেন্টাল রেকর্ড থেকে মৃতদেহর ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য দেহ পাঠানো হয়েছে। উল্লেখ্য, রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। রা লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট…
Read More
করোনার কবলে মেট্রোর টানেল তৈরির কাজ

করোনার কবলে মেট্রোর টানেল তৈরির কাজ

ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ধর্মতলা থেকে বউবাজার অংশে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের যারা কাজ করছিলেন তাদের মধ্যে প্রায় ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত হয়েছেন করোনায়। এর ফলে আগামী ১০ দিন টানেল খোঁড়ার কাজ বন্ধ। করোনা আক্রান্ত হয়েছেন, যার তত্ত্বাবধানে চলছিল এই কাজ সেই টানেল ইনচার্জ নিজেই। ফলে ফের পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ অংশের কাজ। গত বছর মেট্রোর সুড়ঙ্গ তৈরির সময় বউবাজারে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। তার জেরে দুটি টানেল তৈরির কাজ আটকে যায়। একটি টানেল বোরিং মেশিন চান্ডি এখনও মাটির নীচে বউবাজারে আটকে আছে। অপর টানেল বোরিং মেশিন উর্বী টানেল…
Read More
ভারতের করোনা চিকিৎসায় আশার আলো

ভারতের করোনা চিকিৎসায় আশার আলো

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি পাওয়ার পর ভারতীয় সংস্থা বায়োকনের তৈরি ওষুধ Itolizumab করোনা রোগীর উপর প্রয়োগের অনুমোদন মিলেছে এমনটাই জানানো হল সংস্থার তরফ থেকে। অন্তত ৩০ জনের উপর পরীক্ষা হয়েছে। সংস্থা সূত্রে খবর, এই ইঞ্জেকশানের প্রতিটি ডোজের দাম ৮০০০টাকা। কোর্স সম্পূর্ণ করতে রোগীর পরিবারের খরচ হবে ৩২ হাজার টাকা। এই ওষুধ ব্যবহারে রোগীর শরীরে অক্সিজেন মাত্রা বাড়ছে, প্রদাহ কমছে দ্রুত। কমছে মৃত্যুর হার। ট্রায়ালে ৩০ জন রোগীর মধ্যে ২০ জনেরই অবস্থার উন্নতি হয়েছে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে মে মাস থেকেই এই ট্রায়াল শুরু হয়। দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হসপিটাল, মুম্বইয়ের…
Read More
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৪৩৫

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৪৩৫

সোমবার সন্ধেয় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতর বলছে, সামান্য কমেছে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা। এদিন সংখ্যাটা ১৪৩৫। গতকাল অর্থাৎ রবিবার এই সংখ্যাটা ছিল এযাবৎ সর্বোচ্চ, ১৫৬০। তার আগের দিন অর্থাৎ শনিবার রাজ্যে খোঁজ মিলেছিল ১৩৪৪ জন করোনা আক্রান্তের, শুক্রবার ১১৯৮ জন। রাজ্যে এই পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৪৪৮। গত ২৪ ঘণ্টায় ২৪ জন মারা গেছেন এ রাজ্যে। ফলে মোট মৃতের সংখ্যাও বেড়ে হল ৯৫৬। পাশাপাশি এদিন সুস্থ হয়ে উঠেছেন সর্বোচ্চ সংখ্যক রোগী। ৬৩২। এর ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ২১৩। এই মুহূর্তে করোনা অ্যাকটিভ রয়েছে ১১ হাজার ২৭৯ জনের দেহে। রাজ্যের…
Read More
স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার চোরাই কাঠ, 30 দিনের মধ্যে শোকজ বনদপ্তরের

স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার চোরাই কাঠ, 30 দিনের মধ্যে শোকজ বনদপ্তরের

গত সোমবার জলপাইগুড়িতে ভারতের গোল্ডকুইন স্বপ্না বর্মনের নিজের বাড়ি থেকে উদ্ধার হয় গাছের গুড়ি , এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জুড়ে। এশিয়াডে হেপটাথেলনে সোনাজয়ী স্বপ্নার বাড়িতে কাল হঠাৎ হানা দেয় বনদপ্তর।বিশেষ সূত্রে খবর পেয়ে বনদপ্তর পুরো প্রস্তুতি নিয়ে স্বপ্না বর্মনের বাড়িতে হানা দিয়ে তিস্তানদী থেকে ভেসে আসা বেশকিছু গাছের গুড়ি উদ্ধার করে এবং বৈধ কাগজপত্র দেখতে চায় বনদপ্তরের কর্তারা। এই ঘটনায় বনকর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে স্বপ্না বর্মন ।স্বপ্না বর্মনেরঅভিযোগ "তার কথা না শুনেই তাকে আঙ্গুল দেখিয়ে অসম্মানজনক দুর্ব্যবহার করেছে তাঁরা"।বনকর্তারা জানিয়েছেন কাঠের বৈধ কাগজপত্র দেখতে এসেছি,কাগজপত্র দেখাতে পারেন নি ওরা।30দিনের মধ্যে বৈধ কাগজ দেখাতে হবে।স্বপ্না বর্মনের পরিবার জানিয়েছে ,ঘর…
Read More
আক্রান্ত ৯ লাখে পৌঁছাল ৩ দিনে

আক্রান্ত ৯ লাখে পৌঁছাল ৩ দিনে

করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ন'লাখে পৌঁছাতে সময় লাগল তিন দিন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৬,৭৫২। সেই নিরিখে গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫,৮৩৬ জন। আর গত ১৪ দিনে সেই সংখ্যাটা প্রায় ৩.২১ লাখ। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৮,৪৯৮ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি না ছুঁলেও গত কয়েকদিনে সেই সংখ্যাটা ২৫,০০০-এর বেশি থাকছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্য়েই মৃতের সংখ্যাও ক্রমশ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫৩ জনের মৃত্যু হয়েছে। তার ফলে গত ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়ার পর এখনও ২৩,৭২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে টানা…
Read More
সারা আলি খানের ড্রাইভার কোভিড-১৯ পজিটিভ

সারা আলি খানের ড্রাইভার কোভিড-১৯ পজিটিভ

সোমবার রাতে সইফ আলি খান ও অমৃতা সিং কন্যা অভিনেত্রী সারা আলি ইনস্টা পোস্টে অভিনেত্রী বলেন, আমি সকলকে জানা চাই আমার ড্রাইভার করোনা রিপোর্ট পজিটিভ। বিএমসিকে সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি জানিয়েছি এবং উনাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।  আমার পরিবার,এবং বাড়ির অনান্য স্টাফ এবং আমার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে আমরা প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ জানাই বিএমসিকে আমার গোটা পরিবারের তরফ থেকে,তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকলে সুরক্ষিত থাকুন'। তবে স্বস্তির বিষয় হল সারা,তাঁর ভাই ইব্রাহিম,মা অমৃতা সহ অনান্য হাউজ স্টাফদের করোনা রিপোর্ট নেগেটিভ। সারা আলি খান এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান সদ্যই সইফের…
Read More
হেমতাবাদ এর বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্ত দাবি করে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

হেমতাবাদ এর বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্ত দাবি করে আজ উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্ধের ডাক বিজেপির

বিজেপি বিধায়কের মৃত্যুর প্রতিবাদে এবং 12 ঘন্টা বন্ধের সমর্থনে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল বিজেপির।গতকালই হেমতাবাদে বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়ের সাতসকালে চায়ের দোকানে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলিপ ঘোষ সহ উত্তরবঙ্গের সমস্ত বিজেপি সাংসদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এবং রাজ্যে একজন বিধায়ক খুন হয়ে যাওয়ায় রাজ্যের নিরাপত্তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
Read More
গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য হ্রাস করল ২৭ শতাংশ

গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য হ্রাস করল ২৭ শতাংশ

অ্যান্টি ভাইরাল ড্রাগ ফেবিফ্লু বিষয়ে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস একটি পোস্ট মার্কেটিং সার্ভেইল্যান্স (পিএমএস) স্টাডি আরম্ভ করেছে, যার লক্ষ্য ১০০০ জন রোগীর উপরে এই ড্রাগের কার্যকারিতা ও নিরাপত্তা আরও ভালভাবে পর্যবেক্ষণ করা, যাদের চিকিৎসায় এই ওরাল অ্যান্টিভাইরাল প্রয়োগ করা হয়েছে। এটি এক ওপেন লেবেল, মাল্টিসেন্টার সিঙ্গল আর্ম স্টাডি’র অঙ্গ। একইসঙ্গে, গ্লেনমার্ক ফেবিফ্লু’র মূল্য ২৭ শতাংশ হ্রাস করেছে। নতুন এমআরপি হচ্ছে ট্যাবলেট-প্রতি ৭৫ টাকা, যা পূর্বে ছিল ট্যাবলেট-প্রতি ১০৩ টাকা। এই মূল্যহ্রাস সম্ভব হয়েছে অধিকতর পরিমাণে উৎপাদনের সুবিধার জন্য, কারণ এপিআই ও ফর্মুলেশন উভয়ই সম্ভব হয়েছে ভারতে গ্লেনমার্কের উৎপাদনকেন্দ্রে, আর সেই সুবিধা দেশের রোগীদের প্রতি প্রসারিত করা হচ্ছে। গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট…
Read More
শিলিগুড়ি টেকনো স্কুলে বিজ্ঞানে প্রথম অগ্নিভ গুহ ঠাকুরতা

শিলিগুড়ি টেকনো স্কুলে বিজ্ঞানে প্রথম অগ্নিভ গুহ ঠাকুরতা

শিলিগুড়ি টেকনো গ্রুপ অফ স্কুলে বিজ্ঞান বিভাগে 97.8% নম্বর পেয়ে প্রথম স্থান লাভ করেছে অগ্নিভ গুহ ঠাকুরতা।স্কুলের প্রিন্সিপাল ডঃ নন্দিতা নন্দী এখবর আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে,বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে 8 জনের বেশি ছাত্র 95 এর বেশি নম্বর পেয়েছে।প্রথম হয়েছে বিদ্যালয়ের ছাত্র অগ্নিভ গুহ ঠাকুরতা।সঙ্গে কমার্সে প্রথম হয়েছে শুভ্রজ্যোতি ঘোষ। সে 96.2 পেয়ে বিদ্যালয়ের সম্ভাব্য প্রথম হয়েছে বাণিজ্য বিভাগে।হিউমিটিসে প্রথম হয়েছে আয়াস দাস।ছাত্রদের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষকরা।
Read More
গুয়াহাটিতে  বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে ইনস্টিটিউশন্যাল কোয়ারেন্টাইন থাকছে না

গুয়াহাটিতে বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে ইনস্টিটিউশন্যাল কোয়ারেন্টাইন থাকছে না

রাজ্যের বাইরে থেকে আগত বিমান যাত্রীদের ক্ষেত্রে কামরূপ মেট্রো জেলা প্রশাসন ইনস্টিটিউশন্যাল বা হোটেল কোয়ারান্টিনের পূর্ববর্তী ব্যবস্থাটি আর রাখছে না ।কোভিড ১৯ এর র‌্যাপিড পয়েন্ট-অফ-কেয়ার (পিওসি) অ্যান্টিজেন সনাক্তকরণ পরীক্ষা স্থাপনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে পরীক্ষার ফলাফল এক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পাওয়া যায়।যদি কোনও যাত্রীর অ্যান্টিজেন সনাক্তকরণ পরীক্ষাটি ইতিবাচক প্রমাণিত হয় তবে তাঁকে কোভিড হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে যেতে হবে । আর যদি কোনও যাত্রীর অ্যান্টিজেন সনাক্তকরণ পরীক্ষা নেতিবাচক প্রমাণিত হয়, তবে সোয়াব নমুনাটি আরটি-পিসিআর কোভিড -১৯ পরীক্ষার জন্যও প্রেরণ করা হবে এবং তাকে ১৪ দিনের জন্য সরাসরি হোম কোয়ারান্টাইনে পাঠানো হবে।বাড়িতে থাকা অন্যান্যদের অসুবিধার কথা চিন্তা করে…
Read More
১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভূস্বর্গ

১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ভূস্বর্গ

১৪ জুলাই থেকে খুলে যাচ্ছে কাশ্মীরও । তবে কিছু নিয়ম মানতে হবে পর্যটকদের । এখন শুধুমাত্র বিমানেই যাওয়া যাবে কাশ্মীরে । ট্রেন ও সড়কপথ আপাতত বন্ধ । জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল পর্যটকের রিটার্ন টিকিট থাকা বাধ্যতামূলক । কতদিনের জন্য আসছেন তা জানাতে হবে । এয়ারপোর্টেই দেখাতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র । এয়ারপোর্টেই সমস্ত পর্যটকদের বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্যানিং করতে হবে। যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। রিপোর্ট নেগেটিভ এলে তবেই হোটেলের বাইরে পা রাখতে পারবেন পর্যটকরা ।
Read More
বিনা চিকিৎসায় রেফার করলে কঠোর শাস্তি

বিনা চিকিৎসায় রেফার করলে কঠোর শাস্তি

চিকিৎসার অভাবে দ্বিতীয় কোনও ‘শুভ্রজিৎ’-এর মৃত্যুও চায় না রাজ্য। রোগীর রেফার প্রশ্নে এবার আরও কঠোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠলেই কড়া দাওয়াই। শো-কজ, সাসপেন্ড। এমনকী ক্লিনিক্যাল এসট্যাবলিসমেন্ট আইন প্রয়োগ করে অভিযুক্ত হাসপাতালের লাইসেন্স বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে স্বাস্থ্য দপ্তর। সে ক্ষেত্রে পার পাবে না কেউই। সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতাল—সবার ক্ষেত্রেই একই নিয়ম। আবার বাছবিচার চলবে অসুখের ক্ষেত্রেও। কোভিড-পজিটিভই হোক বা স্ট্রোক কিংবা অন্য অসুখ। রোগীকে চিকিৎসা না করে রেফার করলেই জুটবে শাস্তি। খুব শীঘ্রই এ সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি ‘গাইড লাইন’ও প্রকাশ করতে চলেছে স্বাস্থ্য ভবন।শুক্রবার ইছাপুরের যুবক শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় কলকাতা মেডিক্যাল হাসপাতালে। তার আগে তাকে…
Read More