editor

10319 Posts
মানব শরীরে করোনা ভ্যাকসিনের ট্রায়াল সফল হয়েছে বলে দাবি করল রাশিয়া

মানব শরীরে করোনা ভ্যাকসিনের ট্রায়াল সফল হয়েছে বলে দাবি করল রাশিয়া

সাড়া পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই চলেছে।চিন্তার ভাঁজ সারা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের।কিভাবে কবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হবে, বাজারে আসবে সে নিয়ে এখন সব দেশই চেষ্টা করছে নিজের সাধ্যমতো।শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল।আর এর মানব ট্রায়ালে সাফল্য মিলেছে বলে দাবি করল রাশিয়ার এক বিজ্ঞানীদল।তারা বেশ কিছুদিন ধরে কিছু মানুষের উপর ভ্যাকসিন ট্রায়াল করছে,তাতে একদল মানুষ পুরোপুরী সুস্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।সেইসঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেকে দাবিও করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি…
Read More
চিনকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত: মার্কিন বিদেশসচিব

চিনকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত: মার্কিন বিদেশসচিব

লাদাখে ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবিশ্বাস্য রকমের আগ্রাসী মনোভাব দেখিয়েছে চিন৷ আর তার সঠিক জবাব দিয়েছে ভারত৷ বুধবার ফের একবার চিনের কড়া সমালোচনা করে এমনই বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও৷  তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবে না দেখে সামগ্রিক ভাবে প্রতিবেশী দেশগুলির প্রতি শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের অঙ্গ হিসেবে দেখা উচিত বলে মনে করেন মার্কিন বিদেশসচিব৷ শুধু ভারত নয়, চিন যেভাবে এবার ভুটানের ভূখণ্ড দখলে উদ্যত হয়েছে, তারও প্রবল সমালোচনা করেছেন মার্কিন বিদেশসচিব৷ তিনি বলেন, 'সম্প্রতি ভুটানের সঙ্গেও বিবাদে জড়িয়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ হিমালয় পর্বতমালা থেকে শুরু করে ভিয়েতনামের অধীনে থাকা সামুদ্রিক এলাকা, সেনকাকু দ্বীপপুঞ্জ-সহ এরকম আরও অনেক উদাহরণ…
Read More
পাহাড় জুড়ে পালিত হল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন

পাহাড় জুড়ে পালিত হল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন

নেপালি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ভানুভক্তের ২০৬ তম জন্মজয়ন্তী পালন হল সমগ্র পাহারজুড়ে। দার্জিলিং,মিরিক, কার্শিয়াং সহ একাধিক জায়গায় করোনার আবহেই সমস্ত সতর্কতা অবলম্বন করে ভানুভক্তের জন্মদিন পালিত হল।এদিকে পানিঘাটায় ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গৌতম দেবকে বাঁধা দেন পানিঘাটায় স্থানীয় মোর্চা দল। রাস্তায় পাথর ও আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে মোর্চা সমর্থকরা।সেসঙ্গে শিলিগুড়ি জংশন, জলপাইগুড়িতেও পালিত হয় নেপালি কবির জন্মদিন
Read More
কোচবিহারে 10 লক্ষ ঘুষ কান্ডে গ্রেপ্তার দুই,মূল অভিযুক্ত পলাতক।

কোচবিহারে 10 লক্ষ ঘুষ কান্ডে গ্রেপ্তার দুই,মূল অভিযুক্ত পলাতক।

গত ১১জুলাই বিনয়বাবুর কাছে ১০ লক্ষ টাকা ঘুষ চাওয়া ও বিনয়বাবুকে হুমকি কান্ডে গ্রেপ্তার দুই।মূল অভিযুক্ত রাজীব কর্মকার পলাতক। কোচবিহার শহরে বিনয়বাবু এক জমি কিনলে শহরের এক ক্লাবের সদস্যরা ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেয় ও sc বলে অপমানজনক মন্তব্য করে।এমনকি প্রমান লোপাটের জন্য বাড়ির সিসিটিভি ফুটেজও নষ্ট করে দেয়। এর প্রতিবাদে কোচবিহারের এক সমাজসেবী সংগঠন থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে।অন্যথায় sc ও রাজবংশী সম্পর্কে কুরুচি ও অপমানজনক মন্তব্য করার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এর পরেই কোচবিহার পুলিশ প্রশাসন রঞ্জন চক্রবর্তী ও দিলিপ শীল নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে,যদিও মূল অভিযুক্ত রাজীব সরকার পলাতক।স্থানীয় সূত্রে খবর যে মূল…
Read More
কলকাতার বুকে কফি শপের মোড়কে রমরমিয়ে চলছিল হুক্কা বার, ধৃত মালিক সহ ৩

কলকাতার বুকে কফি শপের মোড়কে রমরমিয়ে চলছিল হুক্কা বার, ধৃত মালিক সহ ৩

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ কলকাতার বুকে রমরমিয়ে চলছিল হুক্কা বার। কফি শপের মোড়কে কিছুটা রাখঢাক রেখেই বার চালাচ্ছিলেন মালিক। শনিবার হাঙ্গারফোর্ড স্ট্রিটের সেই কফি শপে হানা দিয়ে মালিক যশবন্ত জয়সোয়াল সহ তিনজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। রবিবারই অভিযুক্তদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন রেস্তরাঁ খোলার অনুমতি দিলেও পানশালা বা হুক্কা বার খোলার অনুমতি দেয়নি এখনও।মিন্টো পার্কের মুখে যে নামী বেসরকারি নার্সিংহোম রয়েছে, তাকে ডাইনে রেখে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে শেকসপিয়র সরণীর দিকে, সেই রাস্তাতেই পড়ে এই কফি শপ। আনলক পর্ব শুরু হতেই সরকার বিভিন্ন অফিসের পাশাপাশি বিধি মেনে রেস্তরাঁগুলি খোলার অনুমতি দিয়েছিল। সেই সুযোগে এই কফি…
Read More
গুয়াহাটিতে ধসে চাপা পড়ে মৃত্যু দুইজনের

গুয়াহাটিতে ধসে চাপা পড়ে মৃত্যু দুইজনের

শনিবার রাতের টানা বৃষ্টিতে প্ৰাণ নিল দুই যুবকের৷ এই টানা বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়ে গুয়াহাটির নিকটবৰ্তী এক আবাসীক এলাকায়৷ জানা গেছে, গতকাল রাতের প্ৰবল বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসায়শুয়ে থাকা তিন যুবকের উপর মাটি চাপা পড়ে৷ সৌভাগ্যক্রমে এরই মধ্যে একজন যুবক প্ৰাণ বাঁচাতে সক্ষম হয়৷ আর বাকী দুজন মাটির চাপায় প্ৰাণ হারায়৷ ওই মৃত দুই যুবক ক্রমে বিশাল প্ৰধান(১৯) এবং মোহন প্ৰসাদ গিমেরি(২০)৷ স্থানীয় বাসিন্দারা কাক ভোরে ঘটনাটি জানতে পেরে এসডিআরএফ বাহিনীকে খবর দেয়৷ এরপর এসডিআর এফ বাহিনীর তৎপরতায় দুই মৃত যুবককে মাটির নীচ থেকে উদ্ধার করা হয়৷ খবর পেয়ে যোরাবাট থানার পুলিশ ঘটনাস্থলে ছুঁটে এসে সেখান থেকে মৃত…
Read More
ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়

ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়

 ডিজিটালে আস্থা রেখেই লেনদেন বাড়ছে ব্যবসায়। নগদ টাকায় সংক্রমণ ছাড়ানোর ভয়। তাই ভরসা বাড়ছে অনলাইন বা ডিজিটাল লেনদেনে। লকডাউনেই এই প্রবণতা দেখা গিয়েছিল। আনলক পর্বে এসে যা গতি পেয়েছে।রোজ একটু একটু করে বাড়ছে অর্থনৈতিক কাজকর্ম ও ব্যবসা। কারণ, মানুষ ফিরছে স্বাভাবিক জীবনে। আর সেক্ষেত্রে চেক, পিওএস, ডেবিট ও ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টেই জোর দিচ্ছেন নাগরিকরা। অন্তত জুন মাসে দেশজুড়ে যেভাবে ডিজিটাল লেনদেন বেড়েছে, তাতে বিষয়টি স্পষ্ট। এব্যাপারে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক অবস্থা এখনও ভালো নয়। কিন্তু ক্রেতাদের চাহিদার উপর ভর করে বাজারও যে একটু একটু করে চাঙ্গা হচ্ছে এবং স্বাভাবিক গতিতে ফিরছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম তার অন্যতম…
Read More
রায়গঞ্জে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার,খুনের আশঙ্কা!

রায়গঞ্জে বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার,খুনের আশঙ্কা!

সাতসকালে উত্তরদিনাজপুরের হেমতাবাদে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চরম উত্তেজনা হেমতাবাদে।পুলিশ ঘটনাস্থলে কুকুর নিয়ে এসে তল্লাশি শুরু করেছে। জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ বাবু দেবেন বাবুর এই মৃত্যতে খুনের আশঙ্কা করছেন।অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতির দিকে।একজন বিধায়কের খুনের ঘটনায় রাজ্যে শাসন শৃঙ্খলা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন জেলা বিজেপি সহ রাজ্য বিজেপি দল। বিধায়কের মৃত্যু শুনে ঘটনার খোঁজ খবর নিয়েছেন দিলিপ ঘোষ।এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেলার সাংসদ দেবশ্রী চৌধুরী।সঙ্গে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। জেলা বিজেপি দল দেবেনবাবুর মৃত্যুর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছে এবং আগামী মঙ্গলবার রায়গঞ্জ জুড়ে 24ঘন্টা বন্ধ ডেকেছে এবং সিবিআই…
Read More
অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্কও

অর্থনীতির চাকা ঘুরতে শুরু করেছে আশ্বাস দিল রিজার্ভ ব্যাঙ্কও

শনিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, আতঙ্কের দিন কেটে গিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে ব্যাঙ্কিং এবং বাণিজ্যিক লেনদেন। ব্যাঙ্কগুলি থেকে পাওয়া রিপোর্টেই এই প্রবণতা স্পষ্ট।গত কয়েকদিন ধরে অর্থনীতি ক্রমেই স্বাভাবিকতার দিকে অগ্রসর হচ্ছে বলে এদিন আশা জাগিয়েছেন আরবিআই গভর্নর। শক্তিকান্ত দাস স্পষ্টই জানিয়েছেন, সামগ্রিক বৃদ্ধি এবং অর্থনীতির স্বাস্থ্য কেমন হবে, সেটা এখনও কিছুটা অনিশ্চিত। কিন্তু শিল্পবাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রের সক্রিয়তায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এম মূল কারণ অবশ্য লকডাউন শিথিল হওয়া। সেকথা অস্বীকার করেননি তিনি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর আরও বলেছেন, লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ার পর থেকেই অর্থনীতির স্তব্ধ হওয়ার মতো পরিস্থিতি আর নেই। বাণিজ্যিক লেনদেন বেড়েছে। দায়হীন ঋণ গ্রহণের…
Read More
রাজ্যে অভাব প্লাজমা দাতার

রাজ্যে অভাব প্লাজমা দাতার

পরিসংখ্যান বলছে, রাজ্যে সংক্রমণ মুক্ত কমবেশী ১৭ হাজার মানুষ। কিন্তু স্বেচ্ছায় প্লাজমা দিতে এগিয়ে এসেছেন মাত্র ১৫ জন। ফলে সংক্রমিতদের দেহে প্লাজমা থেরাপির উদ্যোগ বাধাপ্রাপ্ত। জানা গিয়েছে, এযাবৎকাল যাঁরা প্লাজমা দিয়েছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্যকর্মী। কিন্তু সেই দান অপ্রতুল। যদিও প্লাজমা ব্যাংক ঘিরে আশার আলো দেখছেন গবেষক-চিকিৎসকরা। মেডিক্যাল কলেজেই রাজ্য সরকার তৈরি করেছে প্লাজমা ব্যাঙ্ক। এই বিভাগ সিএসআইআর এবং আইআইসিবি'র সঙ্গে যার ভাবে প্লাজমা ট্রায়াল চালাচ্ছে। এখনও পর্যন্ত ৪০ জন রোগীর দেহে এই ট্রায়াল চলেছে। অভ্যন্তরীণ রিপোর্টে এমনটাই দাবি। প্লাজমা থেরাপি প্রসঙ্গে গবেষক-চিকিৎসক দ্বৈপায়ন গঙ্গোপাধ্যায় বলেছেন, "আমরা মোট সুস্থ রোগীর মধ্যে ২০%-এর সম্মতি পেয়েছি। ওদের আশঙ্কার কারণ আবার সংক্রমণ। আসলে…
Read More
উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের একের পর এক এনকাউন্টার

উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের একের পর এক এনকাউন্টার

কানপুরে গত দশদিনে প্রবলভাবে এনকাউন্টারের পর এনকাউন্টার হয়ে যাচ্ছে ৷ এই অপারেশনের নাম ‘অপারেশন ক্লিন’৷ প্রায় একডজন অপারেশন হয়েছে এরমধ্যে ৷ এরমধ্যে  হিস্ট্রি শিটার বিকাশ দুবে সহ ১০ জন মারা গিয়েছে আর ১৫ জন অত্যন্ত আহত হয়েছে ৷ ২ ও ৩ জুলাইয়ের রাতে আট পুলিশ কর্মী শহিদ হন ৷ এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় অত্যন্ত অখুশি হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীর অখুশি হওয়ার পরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগে ৷ বিকাশ দুবে সমেত তার গ্যাংয়ের প্রেম প্রকাশ পান্ডে, অতুল দুবে, অমর দুবে, প্রভাত মিশ্র, প্রবীণ মারা যায় ৷ এছাড়া ভাদোহিতে কুখ্যাত অপরাধী দীপক গুপ্তা, আলিগড়ের দুষ্কৃতী বাবলু, বহরাইচে গোরক্ষপুর নিবাসী…
Read More
মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ

আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। শনিবার আমেরিকায় আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। মৃত্যু হয়েছে ৭৬০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্যালি অনুসারে এই তথ্য জানা গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচদিনের মধ্যে চারদিনই দিনে ৬০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন আমেরিকায়। আমেরিকায় এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৩,৫৫,৬৪৬। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৩৭,৪০৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১৪,৯০,৪৪৬ জন।
Read More
ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

ভোপালের এলাকায় আতঙ্ক চরমে

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শিশুদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ ৷ গত ১১ দিনে ৪৪ টি বাচ্চার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এরমধ্য ১৫ বছরের কম বিভিন্ন বয়সী খুদে রয়েছে ৷ ভোপালে আনলকের মধ্যে ১১ দিনে মোট ১২৯৬০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে ৷ এরমধ্যে ৭৬৭ জন পজিটিভ হয়েছেন ৷ এই পজিটিভ রিপোর্ট আসা রোগীদের মধ্যে ১৫ বছরের কম ৪৪ টি বাচ্চা রয়েছে৷ ১ বছর থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চারা করোনা পজিটিভ হয়েছে৷ আর যদি ১৮ বছর পর্যন্ত অর্থাৎ মাইনর ধরা হয় তাহলে সংখ্যাটি বেড়ে ৫৬ হবে ৷ ১ বছরের পাঁচটি শিশুর করোনার করাল থাবায় আক্রান্ত ৷ জানা যাচ্ছে একেবারেই…
Read More
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮,৬৩৭

স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮,৬৩৭ জন। এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি। রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩ জন। বিশ্ব সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আনলকের দ্বিতীয় পর্বে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য৷ কিন্তু তার মধ্যেই প্রতি দিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৫১ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২,৬৭৪। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৩৪ হাজার…
Read More