editor

10318 Posts
৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ

৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ

সমস্ত পার্টিসিপেটিং প্রোডাক্টগুলির উপর সর্বমোট ৭৮৮ কোটি টাকার বোনাস ঘোষণা করল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স। ৩১ মার্চ ২০২০-এর মধ্যে যে সকল পার্টিসিপেটিং পলিসি চালু হয়েছে সেগুলি এই বোনাস পাওয়ার যোগ্য এবং তা সেগুলির গ্যারান্টেড ম্যাচ্যুরিটি অথবা ডেথ বেনিফিটের সঙ্গে যুক্ত হবে। ২০২০ আর্থিক বছরে ঘোষিত বোনাস গত আর্থিক বছরের বোনাসের তুলনায় ১৫% বেশি এবং যা ৯ লক্ষ পলিসিহোল্ডারদের তাদের আর্থিক লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই নিয়ে টানা ১৪ বছর কোম্পানি বোনাস ঘোষণা করল, যা দীর্ঘমেয়াদি পলিসিহোল্ডারদের কাছে মূল্যবান।আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এন এস কান্নান জানান, পলিসিধারকগণ তাদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য কোম্পানির উপর…
Read More
চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

আমেরিকার গোয়েন্দা সংস্থা ভারত-চীনের সেনার মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া হিংসাত্মক সংঘর্ষের পর উত্তেজনা নিয়ে নজর গাড়িয়ে বসে আছে। এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে চীনের কুকীর্তির পর্দাফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, চীন ভেবেছিল যে তাদের গালওয়ান উপত্যকায় কবজা করার জন্য কোন সংঘর্ষের সন্মুখিন হতে হবে না। কিন্তু তাদের এই চিন্তায় জল ঢেলে দেয় ভারতীয় সেনা। আমেরিকার রিপোর্ট অনুযায়ী, এই সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হলেও চীনের ক্ষতি আরও বেশি হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীনের ৩৫ জন জওয়ান এই সংঘর্ষে নিকেশ হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে যে, নিজেদের মৃত সৈনিকের জন্য চীন…
Read More
টেলি-হেলথ নেটওয়ার্ক – ‘স্বাস্থ্য’

টেলি-হেলথ নেটওয়ার্ক – ‘স্বাস্থ্য’

বর্তমান কঠিন সময়ে টেলিমেডিসিনকে জাতীয় পর্যায়ে প্রাধান্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে করোনাজনিত সমস্যায় সাহায্যের জন্য ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে চালু করলেন জাতীয়-স্তরের টেলিমেডিসিন প্লাটফর্ম – ‘স্বাস্থ্য’। এর মাধ্যমে ভারতের মানুষ ডিজিটালি যোগাযোগ করতে পারবেন সেরা চিকিৎসক ও ওয়েলনেস প্রোভাইডারদের সঙ্গে। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১.৩ বিলিয়ন মানুষ উপকৃত হবেন। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে প্রচলিত স্বাস্থ্য-পরিষেবা ব্যবস্থা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন ‘স্বাস্থ্য’ চালু হল। স্বাস্থ্য’র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার পরামর্শ ছাড়াও পাওয়া যাবে হোম কোয়ারান্টাইনের সহায়তা, রোগনির্ণয়, ফার্মেসি, হসপিটাল বেড খুঁজে পাওয়া ও বুকিং-সহায়তা – সবই ভর্তুকি-সহ। স্বাস্থ্য প্লাটফর্মের চিকিৎসকগণ টেলি-কনসাল্টেশন ও…
Read More
জিনপিং এর বিরুদ্ধে রাজপথে চীনারা

জিনপিং এর বিরুদ্ধে রাজপথে চীনারা

ভারতীয় সৈন্য ও চীনা সৈন্যদের মধ্যে লড়াইয়ে প্রান কেড়েছে অনেকে ভারতীয় সেনার। দেশের জন্য প্রান দিয়েছেন তারা। কোলকাতার বসবাসকারী চীনারা লাদাখে চীনের আগ্রাসনের বিরুদ্ধে পথে নামলেন। চিংড়িঘাটায় কলকাতার বসবাসকারী চীনারা ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন। ‘বন্দেমাতারাম’ বলে চীনের বিরুদ্ধে আওয়াজ তুললেন। ‘ভারত মাতা কি জয় স্লোগান’ আর হাতে  ইন্ডিয়ান আর্মিদের সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড। ভারতীয় পতাকা  নিয়ে  বিক্ষোভ মিছিলে সামিল শহরের চিনা নাগরিকরা। জানা গিয়েছে, চায়না টাউনের চীনা বাসিন্দারা ‘যুদ্ধ নয় শান্তি চায়’ স্লোগান তুললেন। তার জন্য চীনের প্রশাসনের কাছে আবেদন করেন চায়না টাউনের বাসিন্দারা। তারা চান ভারতের সঙ্গে চীনের বন্ধুত্ব মজবুত হোক, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বাড়ুক এমনটাই…
Read More
মেলেনি আমফানের ক্ষতিপূরণ

মেলেনি আমফানের ক্ষতিপূরণ

করোনার আতঙ্কের মাঝেই আছড়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগ আমফান। গোটা বাংলাকে নিমেষের মধ্যে তছনছ করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। কয়েক ঘণ্টার তণ্ডবেই ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভেঙ্গে পড়েছে বহু মানুষের ঘরবাড়ি, জলের তলায় রয়েছে চাষের জমি। প্রকৃতির এই লীলা খেলায় সরকারের দ্বারস্ত হয় সাধারণ মানুষ। আমফানের পরবর্তীতে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু সরকার আশ্বাস দিলেও, এখনও তাঁদের কাছে কোন রকম সাহায্য আসেনি বলে অভিযোগ করেছে দক্ষিণ ২৪ পরগণার সাগর থানার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আমফানের পরবর্তী ১ মাস কেটে গেলেও মেলেনি কোন ক্ষতিপূরণ। সরকাররে পাশে দাঁড়াবে বলেও, বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত।
Read More
জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

এবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জাস্টিন বিবারের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। তবে সোশ্যাল হ্যান্ডেল টুইটারে একের পর এক টুইট করে ওই মহিলার সব অভিযোগ অস্বীকার করেছেন বিবার। তিনি এও জানিয়েছেন, এমন বিষয় নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।
Read More
দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ

দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ

 রাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে এখনো পর্যন্ত ১৩ হাজারের বেশি মামলা সামনে এসেছে আর ৫৫ জনের এই মারক ভাইরাসে মৃত্যু হয়েছে। যদিও এখনো পর্যন্ত ৮ হাজার ২৯৭ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার করোনার সঙ্কট নিয়ে অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী ২৪ জুন করোনা নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সমেত সমস্ত দলগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২২ জুন রাজ্যের অনেক বিরোধী নেতাকে ব্যাক্তিগত ভাবে ফোন করে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য…
Read More
সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন যতই শিথিল হচ্ছে ততই রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।…
Read More
নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন বব ডিলান

নতুন অ্যালবাম নিয়ে ফিরলেন বব ডিলান

৮ বছর পর মুক্তি পেল তার নতুন অ্যালবাম ‘রাফ অ্যান্ড রাউডি ওয়েস’। মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এর আগে ২০১২ সালে প্রকাশিত ‘টেম্পটেস্ট’ ছিল তার সর্বশেষ অ্যালবাম। এর আগে এই অ্যালবামের ‘মার্ডার মোস্ট ফাউল’, ‘আই কন্টেইন মালটিটিউডস’ ও ‘ফলস প্রোফেট’ গান ৩টি প্রকাশ করেছিলেন ডিলান। তার মাঝে প্রায় ১৭ মিনিটের ‘মার্ডার মোস্ট ফাউল’ গানে ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন ডিলান। গানটি সব ধারার ডিজিটাল গানের সেলস ক্যাটাগরির শীর্ষে জায়গা করে নিয়েছে। উত্তর আমেরিকা এবং জাপানে বেশ কিছু কনসার্টে অংশ নেয়ার কথা ছিল বব ডিলানের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সব…
Read More
লঞ্চ হওয়ার সাথে সাথে ভাইরাল হল ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ

লঞ্চ হওয়ার সাথে সাথে ভাইরাল হল ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যাপ

১৫ ই ভারত-চীন সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয়। আর তার পর থেকে চীনা পণ্য বয়কটে গর্জে উঠেছে ভারতবাসী। লোকেরা চাইনিজ সংস্থাগুলির টিভি ভাঙছে। এতে পুরো দেশ ক্ষুব্ধ। ভারতে অনেক চীনা অ্যাপ রয়েছে যা কোটি কোটি লোক ব্যবহার করেন। টিকটকের মতো একটিও অ্যাপ যা দেশের প্রায় ২০০ মিলিয়ন লোক ব্যবহার করেন। আবার এমন অনেকগুলি চীনা অ্যাপ রয়েছে যা খুব জনপ্রিয়। কিন্তু বেশ কয়েকটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ্লিকেশন চালু হয়েছে, তবে সবচেয়ে ভাইরাল একটি তিন দিন আগে চালু হওয়া একটি অ্যাপ্লিকেশন। রোপসো, ফ্রেন্ডস (মাইট্রন) এবং বোল ইন্ডিয়া (বলো ইন্ডিয়া) এর পরে চিংগারি নামের একটি মেড ইন ইন্ডিয়া অ্যাপ চালু করা হয়েছে…
Read More
করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

করোনায় আক্রান্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। জানা গেছে, ১২ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বন্যা বলেন, ‘সবার দোয়ায় বর্তমানে আমার শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মতো আমার নমুনা নেওয়া হবে। আশা করছি এবার রেজাল্ট নেগেটিভ আসবে। " প্রসঙ্গত, ৬৩ বছর বয়সী সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বিংশ শতাব্দীর শেষভাগের একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাকেই সবচেয়ে জনপ্রিয় বলে গণ্য করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।
Read More
লাদাখের গালয়ান ঘাঁটিতে চারিদিকে পড়েছিল চিনি সেনার লাশ

লাদাখের গালয়ান ঘাঁটিতে চারিদিকে পড়েছিল চিনি সেনার লাশ

লাদাখে LAC এর গালওয়ান ঘাঁটিতে ভারতীয় সেনা আর চীনের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন, আর চীনের ৪৩ জন জওয়ান নিকেশ হয়েছিল। যদিও চীন তাদের মৃত জওয়ানদের সংখ্যা নিয়ে কিছুই বলতে চায়নি। কিন্তু মিডিয়া রিপোর্টে জানা যায় যে, দুই পক্ষের সংঘর্ষের পর চীনের সেনার দেহ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর ভারতীয় সেনা সেগুলো সন্মানীয় ভাবে চীনের সেনার হাতে তুলে দেয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গালওয়ান উপত্যকার পাশে পেট্রোলিং পয়েন্ট ১৪ তে ১০০ ভারতীয় সেনার একটি দল চীনের ৩৫০ জনের বেশি সেনার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। ১৫-১৬ জুন হওয়া এই সংঘর্ষে গালওয়ান নদীর তীরে…
Read More
বিশ্ব বাবা দিবসে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানালেন সৃজিত মুখার্জি।

বিশ্ব বাবা দিবসে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানকে শুভেচ্ছা জানালেন সৃজিত মুখার্জি।

শনিবার রাতে রাফিয়াথ রশীদ মিথিলা তার টুইটার অ্যাকাউন্টে মেয়ে আইরার সঙ্গে সৃজিতের বেশ কিছু ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে মিথিলার লিখেছিলেন ‘হ্যাপি ফাদা’রস ডে আইরার আব্বু।’ আজ সকালে মিথিলার টুইটটি শেয়ার করে ক্যাপশনে সৃজিত লিখেন ‘ধন্যবাদ আইরার আম্মু। তাহসানকেও বাবা দিবসের শুভেচ্ছা। আমাদের এমন একটি অ্যাঞ্জেল (আইরা) উপহার দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই।’ প্রসঙ্গত, মিথিলা-তাহসান দম্পতির কন্যা আইরা। তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নির্মাতা সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। গত বছরের ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা।
Read More
পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ বললেন অ্যাঞ্জেলিনা

পিটের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণ বললেন অ্যাঞ্জেলিনা

ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, সন্তানদের মঙ্গলের জন্য বিবাহ বিচ্ছেদের পথ ধরতে হয়েছে। আমরা সন্তান এবং পরিবারের মঙ্গলের জন্যই আমি আলাদা হয়েছি। আর এটি একদম সঠিক সিদ্ধান্ত ছিলো।’ জোলি আরও বলেন, ‘বিচ্ছেদের পর থেকে অনেকেই আমার নীরবতার সুযোগ নিয়েছে। যা আমার সন্তানদের উপরও প্রভাব ফেলছে। মিডিয়াতে তাদের নিয়ে নানা ধরণের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। কিন্তু যারা এসব করছেন আমি তাদের মনে করিয়ে দিতে চাই, আমার সন্তানরা তাদের সত্যগুলো জানেন। তারা প্রত্যেকেই সাহসী এবং শক্তিশালী।’ হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে এই দম্পতির ছয় সন্তানই আছে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে। জোলি তার প্রথম সন্তান ম্যাডক্সকে দত্তক…
Read More