31
Dec
কোনও কোনও সরকারি বাসে রয়েছে অগ্নিনির্বাপণ যন্ত্র। কিন্তু তার মেয়াদ ফুরিয়েছে। কোনও বাসে আবার নির্দিষ্ট জায়গায় যন্ত্রটা নেই। এই পরিস্থিতিতে যে কোনও সময় বাসে আগুন লাগলে বড় ধরনের বিপত্তি ঘটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে চিন্তিত খোদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অন্দরমহল । ইতিমধ্যে কোচবিহারে নিগমের দুটি বাসে আগুন লাগার ঘটনা আরও বেশি করে ভাবিয়ে তুলেছে নিগম কর্তৃপক্ষকে। এমতাবস্থায় কোন বাসে অগ্নিনির্বাপণ যন্ত্র রয়েছে, থাকলে সেটা মেয়াদ উত্তীর্ণ কি না, কোনটায় নেই এই সমস্তকিছু সম্বন্ধে স্পষ্ট ধারণা তৈরি করতে স্পেশাল ড্রাইভের পরিকল্পনা করেছেন নিগমের কর্তারা। অগ্নিনির্বাপণ যন্ত্রের বিষয়টিতে যে যথেষ্ট খামতি রয়েছে, তা স্বীকারও করেছেন পদস্থ কর্তারা। নিগমের ম্যানেজিং…
