editor

10318 Posts
রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।

রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।

একদিন আগেই করোনা ভাইরাস লকডাউনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রিন্সিপল সেক্রেটারি ভূষণ গাগরানিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “এমনকী, রেড জোন এলাকাগুলিতেও, একমাসেরও বেশি সময়ে, করোনা ছড়ায়নি। সেগুলি নন-কন্টেনমেন্ট জোন বলে ঘোষিত হয়েছে”। তিনি বলেন, “এই ধরণের কিছু নন- কন্টেনমেন্ট এলাকায় কিছু ছাড় হবে, যেখানে পোশাক, মদ, স্টেশনারি, এবং অন্যান্য সামগ্রির মতো কিছু অত্যাবশকীয় নয়, এমন পণ্য বিক্রি করা যাবে”।
Read More
কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

ক্ষুদ্র-অতিক্ষুদ্র ও মাঝারি বা এমএসএমই শিল্পকে সুরাহা দিতে উদ্যোগী হল মন্ত্রক। রবিবার এনডিটিভিকে এমনটাই জানিয়েছে মন্ত্রকের একটি সূত্র। সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এমএসএমই। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। সেই সবদিক পর্যালোচনা করে এই শিল্পকে বাঁচাতে প্যাকেজের পথে হাঁটতে পারে মন্ত্রক। কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক। শনিবার ফিকির মহিলা শাখা আয়জিতেক সেমিনারে এমএসএমই মন্ত্রী নীতিন গডকড়ি বলেছেন, "আমরা প্রধানমন্ত্রীর দফতরে আর অর্থ মন্ত্রকে সুপারিশ পাঠিয়েছি। আশা করছি দ্রুত প্যাকেজ ঘোষণা হবে। এই শিল্পকে বাঁচাতে যতটা সম্ভব চেষ্টা করা হবে।"
Read More
হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গি-যৌথ বাহিনী গুলির লড়াইতে শহিদ হয়েছেন ৫ জওয়ান। "তাঁদের আত্মত্যাগ কেউ ভুলবে না।" শহিদ জওয়ানদের সম্মান জানাতে এই ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী। উত্তর কাশ্মীরের হান্দওয়ারাতে শনিবার সন্ধ্যা থেকে জঙ্গি দমনে অভিযানে নেমেছিল সেনাবাহিনী ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। সেই গুলির লড়াইতে এক কর্নেল-সহ ৫ জন শহিদ হয়েছেন। যাদের মধ্যে রাজ্য পুলিশের এক জওয়ান ছিলেন। প্রায় মধ্য রাত পর্যন্ত চলেছে কুপওয়ারা জেলার এই গুলির লড়াই। সেই ঘটনায় শ্রদ্ধাজ্ঞাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, "আমাদের সাহসী জওয়ান ও পুলিশকর্মীদের শ্রদ্ধা। হান্দওয়ারায় যারা শহিদ হলেন তাঁদের আত্মত্যাগ ভোলার নয়। ওরা দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। নাগরিকদের রক্ষা করতে শেষদিন পর্যন্ত পরিশ্রম…
Read More
বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে স্পেশাল ট্রেন চালু করেছে রেল মন্ত্রক। এবার সেই ট্রেনে চাপতে গেলে গুণতে হবে টাকা। সংশ্লিষ্ট রাজ্য কোষাগারে সেই টাকা জমা পড়বে। এই মর্মে বার্তা পাঠিয়েছে মন্ত্রক। আর রেল মন্ত্রকের সাম্প্রতিক এই উদ্যোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় ভাবে আরও দু'সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আটক পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় গড়ে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। এই পরিযায়ী নাগরিকদের মধ্যে আছেন; শ্রমিক, পড়ুয়া, পর্যটক-সহ অন্যরা। কিন্তু রেল মন্ত্রকের টিকিট ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তে শ্রমিকদের ঘাড়ে বোঝা চাপবে, এই দাবিতে সরব বিরোধীরা। এনডিটিভির হাতে আসা রেল…
Read More
এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি বলেন, বিশ্বকাপ জয়ী অধিনায়কের নিজস্ব ধরণ রয়েছে তিনি কীভাবে নতুন প্রজন্মকে সাহায্য করবেন। তিনি কখনও কোনও সমস্যার পুরো সমাধান দেন না। সবাইকে উদ্বুদ্ধ করেন উত্তর খুঁজে নিতে। পন্থকেই ভাবা হচ্ছিল ধোনির পর ভারতীয় দলে উইকেটের পিছনের জায়গাটা নেবেন তিনিই। কিন্তু তাঁর টানা ব্যর্থতা দরজা খুলে দিয়েছে লোকেশ রাহুলের জন্য। এবং পন্থের জায়গায় তাঁকে খেলিয়ে সাফল্য এসেছে ভারতীয় দলে। যার ফলে তাঁর জায়গা প্রথম এগারোয় পাকা হয়ে গিয়েছে।   আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম লাইভে পন্থ বলেন, ‘‘তিনি (ধোনি) আমার কাছে একজন মেন্টরের মতো, মাঠের মধ্যে এবং মাঠের বাইরে। আমি যে কোনও সমস্যা…
Read More
ইনস্টাগ্রামে ব্রায়ান লারাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

ইনস্টাগ্রামে ব্রায়ান লারাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর শনিবার ইনস্টাগ্রামে তাঁর সতীর্থ ক্রিকেটার ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটিং গ্রেট সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিইজে এক সঙ্গে খেলেন। তবে কোভিড-১৯-এর আক্রমণে তা মাঝ পথে বন্ধ হয়ে যায়। একই প্রজন্মের দুই তারকা একটা সময় সমানে সমানে উঠে এসেছিলেন বিশ্ব ক্রিকেটে। তার মধ্যে একজন লারা। যিনি শনিবার ৫১ বছরে পা দিলেন। সচিন তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে দেখেছেন কিছু ফেলে আসা সময়কে। ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘আমার সতীর্থ টরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। সদ্য তোমার সঙ্গে দেখা হয়ে খুব মজা হয়েছিল। দারুণ কাটুক প্রিন্স! দ্রুত তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ভালো থেকো।''
Read More

দিল্লিতে একই আবাসনের ৪৪ জন রোগী একসঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়লেন।

দেশের যে রাজ্যগুলোতে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস, তাদের মধ্যে অন্যতম দিল্লি। কাপাশেরা অঞ্চলের একটি আবাসনের বাসিন্দাদের মধ্যে একসঙ্গে ৪৪ জন আক্রান্ত হলেন ভয়ঙ্কর সংক্রামক ওই রোগে। এই বিষয়ে দিল্লির সরকারের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে, ওই আবাসনের বাসিন্দাদের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখে সন্দেহ হওয়ার পরেই তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্যে পাঠানো হয়। প্রায় ১০ দিন আগে পাঠানো ওই নমুনা পরীক্ষা করে যখন ফল বের হয় তখন দেখা যায়, একসঙ্গে অতজন আবাসিক আক্রান্ত হয়েছেন করোনায়। সম্প্রতি ওই বাসিন্দাদের মধ্য়ে কেউ কেউ নিজেদের অজান্তেই একজন কোভিড- ১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে, তাঁর থেকেই ওই…
Read More
সাইকেল চেপে গ্রামে ফিরতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের।

সাইকেল চেপে গ্রামে ফিরতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের।

সাইকেল চালিয়ে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের গ্রামের ফিরতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম তাবরেক আনসারি। দু'দিন আগে মুম্বই শহরতলির ভিওয়ান্ডি থেকে সাইকেলে গ্রামের বাড়ি মহারাজগঞ্জে পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু মধ্যপ্রদেশের বারবনি অবধি ৩৫০কিমি পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার মৃত্যু হয়েছে তাঁর। তাবরেকের সঙ্গে আরও ১০ জন শ্রমিক গ্রামে ফিরতে রওয়ানা দিয়েছিলেন। এমনটাই পুলিশ সূত্রের খবর। মৃতের সফরসঙ্গী রমেশ গৌর বলেছেন, "ভিওয়ান্ডির যে পাওয়ার লুম সংস্থায় আমরা কাজ করতাম, লকডাউনের প্রভাবে সকলকে চাকরি খোয়াতে হয়। ফলে গ্রামে ফেরা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। তাই সাইকেলে চেপে বসি। আমাদের কাছে টাকা- খাওয়ার…
Read More
ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ফের একবার করোনা সংক্রমণ মোকাবিলায় চিনের প্রশংসায় সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবারই হু-য়ের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। "বিশ্ব সংস্থার লজ্জা করা উচিত, এত কিছুর পর চিনের সমর্থনে কথা বলছে। চিনের মুখপত্রের মতো আচরণ করছে হু।" এই ভাষাতেই আন্তর্জাতিক ওই স্বাস্থ্য সংস্থাকে তিরস্কার করেছিলেন ট্রাম্প। কিন্তু তার দু'দিনের মধ্যেই ফের উহান মডেল নিয়ে সরব হু। শনিবার হুয়ের তরফে বলা হয়েছে, উহান থেকে সবার শেখা উচিত। কীভাবে মহামারী দমনে লড়া উচিত। প্রত্যেক দেশের উচিত চিনের থেকে পরামর্শ নেওয়া। ইতিমধ্যে বিশ্বব্যাপী মহামারীর আকার নেওয়া এই ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে কাঠগড়ায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন হুয়ের ভুমিকা নিয়ে।…
Read More
আর্থিক লেনদেনের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ।

আর্থিক লেনদেনের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ।

আর্থিক লেনদেনের পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাশ। শনিবার একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন আরবিআই গভর্নর। ভিডিও-কনফারেন্সের মাধ্যমে আয়োজিত হয় সেই বৈঠক। জানা গিয়েছে, বাজারে নগদের জোগান, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি, মাইক্রোফিনান্স সংগঠন এবং মিউচুয়াল বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা করেন আরবিআই গভর্নর ও ব্যাঙ্ক কর্তারা। পাশাপাশি এই সঙ্কটের মুহূর্তে ব্যাঙ্কের লেনদেন সচল রাখার জন্য ব্যাঙ্ককর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, লোন মোরাটোরিয়ামের মেয়াদবৃদ্ধি নিয়েও কথা হয় বৈঠকে। সূত্রের খবর, লোন মোরাটরিয়াম পরবর্তী পর্যায়ে পরিশোধ পদ্ধতিও সুদের হার নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এমনকি, চলতি অর্থ বর্ষে স্থিতাবস্থা বজায়ে ব্যাঙ্কের ভূমিকা কী, আলোচনা হয়েছে এই বিষয়ে।
Read More
স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী।

দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে দ্বিতীয় আর্থিক প্যাকেজ জরুরি। এই মর্মে সুপারিশ দিয়েছে একাধিক অর্থনীতিবিদ। সেই সুপারিশের প্রেক্ষিতে আর্থিক পরিস্থিতি পর্যালোচনায় শনিবার একাধিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ একাধিক মন্ত্রীর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। এই মুহূর্তে দেশের অর্থনীতি সচল রাখতে দ্বিতীয় কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা জরুরি কিনা, আলোচনার বিষয়বস্তু ছিল এই প্রসঙ্গ। এদিন এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ইতিমধ্যে জিএসটি আদায়ের একটা খসড়া পরিসংখ্যান দফতরে জমা পড়েছে। সেই পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও মন্ত্রকের তরফে বিস্তৃত পরিবেশনা শনিবার সন্ধ্যার মধ্যে জমা পড়বে পিএমও-তে এমনটাই দাবি মন্ত্রক সূত্রে। সেই পরিস্থিতির…
Read More
জন্মদিনের শুভেচ্ছার ধন্যবাদ বার্তায় যুবরাজকে ব্যাঙ্গ করলেন রোহিত শর্মা।

জন্মদিনের শুভেচ্ছার ধন্যবাদ বার্তায় যুবরাজকে ব্যাঙ্গ করলেন রোহিত শর্মা।

বৃহস্পতিবার ৩৩ বছরে পা দিলেন হিট-ম্যান রোহিত শর্মা। দেশ-বিদেশের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই ও রোহিতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের থেকেও বার্তা এসেছে। প্রত্যেককে পৃথকভাবে ধন্যবাদ জানাতে ভোলেননি রোহিত। কিন্তু সর্বোপরি রসিকতার সুরে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ যুবরাজ সিংকে ব্যঙ্গ করতে পিছপা হয়নি রোহিত শর্মা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়ে রোহিত শর্মার টুইট, "চুল দেখেই বোঝা যাচ্ছে লকডাউন কীরকম প্রভাব তোমার উপর ফেলেছে।" শুক্রবার করা রোহিত শর্মার এই টুইট এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুই সতীর্থের এই খুনসুটি বেশ উপভোগ করছেন নেটিজেনরা।
Read More
লালা-ঘাম দিয়ে বল পালিশ নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

লালা-ঘাম দিয়ে বল পালিশ নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া।

বল পালিশে লালা ও ঘামের ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া। সংক্রমণ পরবর্তী পর্যায়ে স্বাস্থ্যবিধি মানতে এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের। ক্রিকেটীয় মরশুম শুরু হলে সংক্রমণের আঁচ যাতে চোখ না রাঙায়, তাই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রের খবর। ইতিমধ্যে লালা ও ঘাম দিয়ে বল পালিশ নিষিদ্ধ করতে উদ্যোগ নিয়েছে আইসিসি। করোনা সংক্রমণ রোধে এই পথে হাঁটবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই দাবি প্রাক্তন ক্রিকেটারদের। সেক্ষেত্রে কৃত্রিম বস্তু ব্যবহারে আইনি সিলমোহর বসাতে চায় আইসিসি। সে নিয়ে চলছে বিস্তর ভাবনা। তবে, বল বিকৃতি রুখতে ফিল্ড আম্পায়ারের তদারকিতে পালিশ করতে হবে সেই বল। এমনই শর্ত রাখবে আইসিসি। ইএসপিএন ক্রিক ইনফো সূত্রে খবর, এআইএস, একাধিক মাধ্যমের সঙ্গে…
Read More
দেশে করোনা ভাইরাস অতি সংক্রমিত এলাকার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে, জানাল স্বাস্থ্য মন্ত্রক।

দেশে করোনা ভাইরাস অতি সংক্রমিত এলাকার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে, জানাল স্বাস্থ্য মন্ত্রক।

ভারত জুড়ে করোনা ভাইরাসের হটস্পট বা "রেড জোন" এর সংখ্যা ক্রমশই কমছে। সরকার জানাচ্ছে যে গত ১৫ দিনের মধ্যে প্রায় ২৩ শতাংশ কমেছে দেশের অতি সংক্রমিত এলাকাগুলো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের একটি পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ এপ্রিল যেখানে অতি সংক্রমিত এলাকাগুলোর সংখ্যা ছিল ১৭০ সেখানে ৩০ এপ্রিল তা কমে এসে দাঁড়িয়েছে ১৩০ এ। যদিও একেবারে সংক্রমণ নেই এমন এলাকা অর্থাৎ "গ্রিন জোন"-এর সংখ্যাও কমে গেছে। আগে যেখানে দেশে "গ্রিন জোন" ছিল ৩৫৬ টি, এখন সেটি কমে গিয়ে হয়েছে ৩১৯ টি। "গ্রিন জোন" বলতে সেই এলাকাগুলোকেই বোঝায় যেখানে নতুন করে সেভাবে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। সেভাবেই আগে যেখানে অনেক জেলাতেই ২৮…
Read More