editor

10320 Posts
গো হারা হারল পাকিস্তান!

গো হারা হারল পাকিস্তান!

রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হারল পাকিস্তান। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৭০ রানা ৫৮ রানে ৫ উইকেট হারিয়েও ভানুকা রাজাপক্ষের অপরাজিত ৭১ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিলসান মদুশঙ্করের বল কিছু বাড়তি সুবিধা এনে দেয় বাবর আজমদের। ১১ বলের প্রথম ওভারের পর পাকিস্তানের লক্ষ্য কমে যায় ১৭১ থেকে ১৬২তে। কিন্তু এরপর শ্রীলঙ্কার আক্রমণের সামনে একের পর এক নাস্তানাবুদ হতে হয়ে পাক ব্যাটসম্যানদের। মহম্মদ রিজওয়ান (৫৫) কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারল না বাবর আজমের দল।
Read More
মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মেঘালয়ের রাজ্যপাল

মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মেঘালয়ের রাজ্যপাল

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক৷ সত্যপাল মালিক সরাসরি আক্রমণ করে বলেন, দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে নেই, তিনি এখন আদানির হয়ে গেছেন। শুক্রবার রোহতকের নন্দল ভবনে এক শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখছিলেন সত্যপাল মালিক। তিনি এমএসপি ইস্যুতে আইন প্রণয়নের পক্ষে কথা বলেন। তিনি বলেন, এমএসপি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ঠিক নয়। যে দেশের কৃষক ও যুবসমাজ সুখী নয় সে দেশের উন্নয়ন হতে পারে না। তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের জন্য কৃষকদের আবারও লড়াই করতে হবে। এমনকী, তিনি মুখ না খুললে তাঁকে উপরাষ্ট্রপতিও করা হত বলে দাবি করেছেন তিনি৷
Read More
উন্নয়ন দুয়ারে নয়, খাটের তলায়,গার্ডেনরিচ কান্ডে শাসক দলকে খোঁচা শুভেন্দুর

উন্নয়ন দুয়ারে নয়, খাটের তলায়,গার্ডেনরিচ কান্ডে শাসক দলকে খোঁচা শুভেন্দুর

‘উন্নয়ন দুয়ারে নয়, খাটের তলায়।’ গার্ডেনরিচ কান্ডে রাজ্যের শাসক দলকে খোঁচা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার বিজেপির ডাকে ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের সমর্থনে নন্দীগ্রামে প্রস্তুতি সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভায় শুভেন্দু বলেন,‘দুয়ারে উন্নয়ন নয়,খাটের তলায় উন্নয়ন। গদি তুললেই টাকা আর টাকা।’ উল্লেখ্য, শনিবার সকালে গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে আট ঘণ্টায় উদ্ধার হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এদিন সকাল ৮.৩০ নাগাদ গার্ডেনরিচের এই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। বাড়ির দোতলার একটি ঘরে টাকার হদিশ মিলতেই তা গুনতে শুরু করে দেন তাঁরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টাকার পরিমাণ। আনা হয় টাকা গোনার…
Read More
বিজেপি সাংসদের বাড়ি ঘেরাও করবেন অভিষেক!

বিজেপি সাংসদের বাড়ি ঘেরাও করবেন অভিষেক!

রবিবার জলপাইগুড়ি মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা-শ্রমিকদের উপর কেন্দ্রের বঞ্চনার কথা বলতে গিয়ে অভিষেক বলেন, '১ জানুয়ারি থেকে বিজেপির সাংসদদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। চা শ্রমিকদের ৩১ ডিসেম্বরের মধ্যে পিএফ-গ্র্যাচুয়িটির সমস্যার সুরাহা না হয়, তাহলে ১৫ হাজার করে লোক গিয়ে ঘেরাও হবে।' অভিষেক আরও বলেন, সেই ঘেরাও কর্মসূচিতে তিনিও যোগ দেবেন। অভিষেক বলেন, ‘চা শ্রমিকদের পাশে আছে তৃণমূল। শেষ রক্তবিন্দু পর্যন্ত চা-শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আমরা সোচ্চার হব। শ্রমিকদের স্বার্থে যতদূর যেতে হয় যাব। সিপিএম আমলে ২০১১ সালে চা শ্রমিকদের হাজিরা ছিল ৬৭ টাকা। কিন্তু, সেটা এখন বেড়ে হয়েছে ২৩২…
Read More
কুকুর কামড়ালে দায় সেবকদের, প্রস্তাব সুপ্রিম কোর্টের

কুকুর কামড়ালে দায় সেবকদের, প্রস্তাব সুপ্রিম কোর্টের

পথকুকুর কাউকে কামড়ালে, তাকে নিয়মিত যাঁরা খেতে দেন তাঁরাই দায়ী হবেন। শুক্রবার এমনটাই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট৷ সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত আরোও জানাল,ওই কুকুরদের টিকাকরণের দায়িত্ব ও তাঁদের নিতে হবে। যাঁরা নিয়মিত তাঁদের খেতে দেন ও দেখভাল করেন। উল্লেখ্য, কেরল ও মহারাষ্ট্র-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা।সেই নির্দেশের কারণে মামলা হয়, সেই শুনানিতে শুক্রবার এই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট।
Read More
পঞ্চায়েত ভোটের দায়িত্বে মুকুল?

পঞ্চায়েত ভোটের দায়িত্বে মুকুল?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই প্রেক্ষাপটে পার্থর জায়গায় মুকুল রায়কে বসাতে চলেছে তৃণমূল। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। সূত্রের খবর, মুকুল রায়কে অনেকদিন পর ফোন করেছিলেন মমতা। আর তারপরই মুকুলকে দেখা যায় ক্যামাক স্ট্রিটের তৃণমূল ভবনে পা রাখতে। পাশাপাশি সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনেও দেখা যায় মুকুল রায়কে। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। এবার পঞ্চায়েত নির্বাচনে মুকুল রায়কে কাজে লাগাতে পারে তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত বছর জুন মাসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন মুকুল রায়। তার পর থেকেই তৃণমূলের বিশেষ কোনো সভায় মুকুল রায়কে দেখা যায়নি। বলতে…
Read More
আনিসের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক মীনাক্ষীর

আনিসের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক মীনাক্ষীর

আনিসের ভাই এর ওপরে হামলা প্রসঙ্গে শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনে প্রতিবাদে নামলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি ঘটনাটির তীব্র নিন্দা করেন এবং সেইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন মীনাক্ষী মুখার্জী। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামার ডাক দেন মীনাক্ষী।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জলপাইগুড়িতে আসার প্রসঙ্গ নিয়েও একাধিক বক্তব্য রাখেন তিনি।
Read More
মুখ্যমন্ত্রী বিরোধী পোষ্টার লাগানোর অভিযোগ, আটক ২

মুখ্যমন্ত্রী বিরোধী পোষ্টার লাগানোর অভিযোগ, আটক ২

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে আটক ২ বিজেপি কর্মী।শনিবার শিলিগুড়ি শহরের মাঝে "বাংলার লজ্জা মমতা"লেখা পোস্টার লাগানোর অভিযোগ ওঠে বিজেপির ২ কর্মী সমর্থকের বিরুদ্ধে। আর সেই কারণেই গ্রেপ্তার করা হয় বিজেপির সেই দুই কর্মী সমর্থককে বলে সূত্রে খবর। এই ঘটনার কথা প্রচার হতেই ভক্তিনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধায়ক শিখা চ্যাটার্জী। দীর্ঘক্ষণ ভক্তিনগর থানায় বিক্ষোভের পর আটক হওয়া ২ জনকে ছেড়ে দেয় পুলিশ।
Read More
‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে করণকে বিঁধলেন কঙ্গনা

‘ব্রহ্মাস্ত্র’ দিয়ে করণকে বিঁধলেন কঙ্গনা

সিনেমা হলে আসার পূর্বেই ভালো খারাপ সব নিয়ে মিশ্র মন্তব্যে ভেসেছে 'ব্রহ্মাস্ত্র' সিনেমার ট্রেলার। শুক্রবার রিলিজ হওয়ার পরেও সেই চিত্রের বিশেষ একটা নড়চড় হয়নি বললেই চলে। নেটিজেনদের মধ্যে কয়েকজন সিনেমাটির মাধ্যমে মূল ঘটনাটি কি বয়ান করতে চাওয়া হয়েছে বলে বিভ্রান্ত থাকলেও, অনেকেই হিন্দি সিনেমার থেকে এই পর্যায়ের এনিমেশন পেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে একাধিক পোস্ট ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই সিনেমা নিয়েও নেতিবাচক মন্তব্য করতে ছাড়েনি কঙ্গনা রানাউত। রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে প্রযোজকদের তুলোধনা করে সিনেমাটিকে " বিপর্যয় " বলে সম্বোধনে করেন।এমনকি তিনি বলেন, “৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই করল অয়ন।” কুইন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে করণ জোহরকে নিশানা করে লেখেন, “করণ জোহরের…
Read More
প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন

প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন

প্রায় চার মাস পর ডেটারুমের নিয়ন্ত্রণ ফিরে পেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার সিবিআইকে ডেটারুমের নিয়ন্ত্রণ SSC-কে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷৷ আজকের মধ্যেই শেষ করতে হবে ডেটা রুম হস্তান্তরের প্রক্রিয়া৷ মে মাসে ডেটা রুমের নিয়ন্ত্রণ পাওয়ার পর সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন গোয়েন্দারা৷ যা বিশ্লেষণ করে বিস্ফোরক সব অভিযোগ করেছেন তাঁরা৷ পাশাপাশি SSC-র নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত চলায় ওই সার্ভার রুমে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ সরানোর নির্দেশ দিলেন বিচারপতি।  
Read More
ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জেল থেকে বীরের সম্মান? কেন উনি কি স্বাধীনতা সংগ্রাম করে জেলে গেছেন নাকি? চুরি করে জেলে গেছে,গরু চুরি করে জেলে গেছে। পাশাপাশি সুকান্তর দাবি, আরও উইকেট পড়বে। প্রতিমাসে উইকেট পড়বে তৃণমূলের। শুক্রবার মালদায় বিজেপির আইন অমান্য কর্মসূচির মঞ্চ থেকে এহেন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অধিবেশন ছিল তৃণমূলের। সেই অধিবেশন থেকে অনুব্রতর পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, ভাবছে অনুব্রতকে জেলে রেখে বীরভূম জেলার দুটি লোকসভা আসন দখল করবে, ও গুরে বালি। জেল…
Read More
স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন!

স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন!

স্বাস্থ্যসাথী কার্ডে বেশ কয়েকটি চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন। এই কার্ডে বেসরকারি হাসপাতালে করা যাবেনা হার্নিয়া, হাইড্রোসিল, দাঁতের চিকিৎসা। সব ধরনের হাইড্রোসিল অপারেশন স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতাল থেকেই করতে হবে। এমনকি ক্যান্সার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস সবই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে করাতে পারেন তবে সরকারি হাসপাতাল থেকে৷ এই মর্মে অ্যাডভাইজরি জারি করল স্বাস্থ্য ভবন। মূলত খরচে রাশ টানতেই এমনটা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।  
Read More
মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল!

মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল!

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সাতসকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা আনা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বিধাননগরে এমপি – এমএলএ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট বিস্ফোরন মামলায় চার্জশিটে নাম থাকা অনুব্রত মণ্ডল সহ ১৪ জন বেকুসর খালাস পেলেন। এদিকে, এই রায় প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী সৌভিক বসু ঠাকুর জানান, সত্যমেব জয়তে। মহামান্য কোর্ট আমার মক্কেলকে বেকসুর খালাস করেছে। ২০১০ সালে মঙ্গলকোটের গ্রামে উনার ভাবমূর্তি খারাপ করতে নাম জড়িয়ে দিয়েছিল। কিন্তু আদালতে পুলিস অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ।’ একইকথা শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের গলায়। তিনি জানান, সত্যের জয় হয়েছে। ২০১০…
Read More
প্রিয়নেতার জন্মদিনে পোস্ট দিয়ে ভালোবাসার বয়ান করিনার

প্রিয়নেতার জন্মদিনে পোস্ট দিয়ে ভালোবাসার বয়ান করিনার

বড়পর্দায় একাধিকবার একসঙ্গে আসা এবং তারপরই প্রথম ছবিতে যে জাদু করিনা ও অক্ষয় কুমারের জুটি তৈরি করেছে তা খুব বিরল। তাদের অন-স্ক্রিন সম্পর্ক যেমন সুমধুর ছিল অফ-স্ক্রিন বন্ধুদের সম্পর্কও তেমনই গাঢ়। আর প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াতে মিষ্টি মধুর বাক্যে অক্ষয়কুমারকে প্রিয় অভিনেতার খেতাব দিয়ে শুভকামনার বার্তা লেখেন বরাবরের জনপ্রিয় নায়িকা করিনা কাপূর। পোস্টটিতে তিনি অক্ষয়কুমারের গুড নিউজ প্রমোশন থেকে একটি মজার স্মৃতি শেয়ার করে লেখেন, "শুভ জন্মদিন অক্ষয়। তুমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা ছিলে এবং সর্বদাই থাকবে (কারণ আমি বিকাল ৩ টায় প্যাক আপ করতে পারি) তোমার জন্য অনেক ভালোবাসা থাকল। জন্মদিন চমৎকারভাবে কাটুক" উল্লেখ্য, অক্ষয় এবং…
Read More