editor

10320 Posts
নস্টালজিয়া উস্কে পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’, অভিনয়ে জিতু

নস্টালজিয়া উস্কে পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’, অভিনয়ে জিতু

১৯৭০ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে 'অরণ্যের দিনরাত্রি' বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ফের একবার সেই নস্টালজিয়া উস্কে পর্দায় ফিরছে চার বন্ধু অসীম, সঞ্জয়, হরি, শেখরের গল্প। ফিরে আসবে ছুটির দিনে তাঁদের সেই পালামৌ-এর কাছাকাছি বেড়াতে যাওয়ার কথা। ৭ সেপ্টেম্বর, বুধবার সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৮ তম জন্মদিনে তাঁর উপন্যাস 'অরণ্যের দিনরাত্রি' অবলম্বনে ছবি বানানোর কথা ঘোষণা করল প্রযোজনা সংস্থা প্রামোদ ফিল্মস। ছবির পরিচালনা করবেন অরুণ রায়। যিনি কিনা 'হীরালাল', 'আট বারো'-র মতো ছবি বানিয়েছেন। অরুণ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি'-তে অভিনয় করছেন জীতু কমল, সোহিনী সরকার, কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী সহ অন্যান্যরা। ছবি প্রসঙ্গে পরিচালক অরুণ রায় Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান,…
Read More
নেতাজির আদর্শ মেনে চলেছি’, কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

নেতাজির আদর্শ মেনে চলেছি’, কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি

বিগত আট বছরে নেতাজির আদর্শ মেনেই কাজ করেছে তাঁর সরকার। কর্তব্য পথ এবং নেতাজির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্তব্যপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশ নেতাজির আদর্শে পরিচালিত হলে অনেক উঁচুতে উঠে যেত। নেতাজিকে অখণ্ড ভারতের প্রধান বলে এ দিনের অনুষ্ঠানে সম্মোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়া গেটে অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, "আধুনিক ভারত গড়তে চাইতেন নেতাজি সুভাষচন্দ্র বসু।" এরপরেই কর্তব্য পথের প্রসঙ্গ টানেন তিনি। মোদির দাবি, এই পথের নাম বদলের দাসত্বের আরও একটি চিহ্ন ইতিহাসের পাতায় চলে গেল। তিনি বলেন, "আজ কর্তব্যপথ রূপে নতুন ইতিহাস রচিত হল। আজাদীর এই অমৃতকালে দেশবাসীকে দাসত্ব থেকে…
Read More
চক্রান্ত মমতা ব্যানার্জি করেছিলেন,দেবযানী মায়ের চিঠির প্রসঙ্গে বললেন শুভেন্দু

চক্রান্ত মমতা ব্যানার্জি করেছিলেন,দেবযানী মায়ের চিঠির প্রসঙ্গে বললেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের সিআইডি চাপ দিয়ে চিঠি লেখানো প্রসঙ্গে এহেন মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্ন অভিযান সফল করতে হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, মিথ্যা কখনও চাপা থাকে না। এই একই কায়দা করে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। আজকে সত্য সামনে আসছে। সিবিআইয়ের উচিত যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা। আর এদের সেভ কাস্টডিতে নিয়ে যাওয়া। রাজ্য সরকারের অধীনস্থ জেলে না রাখাই উচিত। পাশাপাশি শুভেন্দু বলেন, দেবযানীর মায়ের অভিযোগ নিয়ে তিনি কিছু বলবেন না। চক্রান্ত…
Read More
মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি,বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি,বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা

মেয়ের উপর চাপ সৃষ্টি করছে সিআইডি। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা। কেন চাপ? সারদা থেকে ৬ কোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী। এমনটাই নাকি বলতে হবে দেবযানীকে। জেলে গিয়ে দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছে রাজ্য তদন্তকারী সংস্থা।এমনটাই অভিযোগ দেবযানীর মায়ের। ২০১৪ সাল থেকে দমদম জেলে বন্দী সারদা মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। এবার তাঁর মা বিস্ফোরক অভিযোগ তুললেন। সিবিআইকে লেখা চিঠিতে দেবযানীর মায়ের অভিযোগ, গত ২৩ আগস্ট দমদম জেলে গিয়েছিলেন সিআইডির আধিকারিকেরা। সেখানেই দেবযানীর উপর চাপ সৃষ্টি করেছেন আধিকারিকেরা। চাপ দেওয়া হচ্ছে যাতে দেবযানী বলেন, শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তী সারদা থেকে ৬ কোটি টাকা করে…
Read More
যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরো ৩ গুন বাড়বে,কর্মীদের বার্তা মমতার

যতদিন কেষ্ট না ফিরছে, লড়াই আরো ৩ গুন বাড়বে,কর্মীদের বার্তা মমতার

অনুব্রতর পাশে দাঁড়িয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বিশেষ অধিবেশন ছিল। সেই সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন,ভাবছে অনুব্রতকে জেলে রেখে বীরভূম জেলার দুটি লোকসভা আসন দখল করবে,ও গুড়ে বালি। জেল থেকে যতদিন না কেষ্ট বেরিয়ে আসছে লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনবেন। পাশাপাশি বীরভূমের তৃণমূল নেতাদের বার্তা দেন মমতা। এদিন মমতা বলেন, বীরভূম জেলা হারাতে জানে না ,হারতে শিখেনি। ওটা লাল মাটির রাস্তা,মাথায় রাখবেন। উল্লেখ্য,গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
Read More
নিজের বক্তব্যে অনড় বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়!

নিজের বক্তব্যে অনড় বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়!

নিজের বক্তব্যে অনড় বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। মঙ্গলবার আবারও তাপস রায় বলেন, রাজনীতিতে অবসরের সময় অবশ্যই থাকা উচিত। আমি যখন অবসর নেব,তখন সময় মতো দলকে জানিয়ে দেব। উল্লেখ্য,রবিবার তৃণমূলের এক সভায় বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়কে বলতে শোনা যায়,‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব,আর রাজনীতি করতে চাই না।’ তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়। তাহলে কি রাজনীতি থেকে অবসর নিতে চলেছেন তাপস রায়? নাকি অন্য কোনো কারণে এই মন্তব্য করলেন। নানান জল্পনা কল্পনা শুরু হয়।
Read More
৭২ বছর বয়সের লোকেদের চলে যেতে হবে: মদন মিত্র

৭২ বছর বয়সের লোকেদের চলে যেতে হবে: মদন মিত্র

তাপস রায়ের সুরে সুর মেলালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার মদন মিত্র বলেন,১৯৭২ সাল যখন চলে গেছে, তখন ৭২ বছর বয়সের লোকেদেরও চলেই যেতে হবে। অর্থাৎ প্রচ্ছন্নভাবে তাপস রায়ের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন মদন মিত্র। এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, সম্প্রতি বরাহনগরের তৃণমূল বিধায়কের একটি ভাইরাল ভিডিও কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। রবিবার একটি দলীয় কর্মসূচিতে তাপস রায়কে বলতে শোনা যায়,‘আমাকে ধরে রাখা খুব কঠিন। সময় এলেই দলকে জানিয়ে দেব,আর রাজনীতি করতে চাই না। অবশ্য, পরে বয়সের কথা বলেছেন।’ এদিকে,মঙ্গলবার আবারও নিজের বক্তব্যে অনড় থেকে তাপস বলেন, রাজনীতিতে অবসরের সময় অবশ্যই থাকা উচিত। আমি…
Read More
শুভেন্দুর বড় রহস্য ফাঁস করলেন কুণাল!

শুভেন্দুর বড় রহস্য ফাঁস করলেন কুণাল!

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেকের দাবিকে সমর্থন জানিয়ে শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক হয়নি শুভেন্দুকে প্রমাণ দিতে বললেন কুনাল ঘোষ।পাশাপাশি কুনাল ঘোষের প্রশ্ন, নিজাম প্যালেসের শুভেন্দু বিনয় মিশ্রের সঙ্গে কি নিয়ে সেটিং করেছিল? বিনয় মিসের সঙ্গে কি নিয়ে বৈঠক শুভেন্দু অধিকারীর? কুণালের দাবি,২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর নিজাম প্যালেসে বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেসময় টেলিফোনে বিনয় মিশ্রের সঙ্গে কথা হয়েছিল শুভেন্দু অধিকারীর। কেন কীসের…
Read More
যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায়, আর কী কোর্টে দেখা যাবে নাদালকে?

যুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায়, আর কী কোর্টে দেখা যাবে নাদালকে?

২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের  দৌড় থামল যুক্তরাষ্ট্র ওপেনে ।রাউন্ড অফ সিক্সটিনে এই টুর্নামেন্টের চারবারের চ্যাম্পিয়ন হেরে গেছেন ঘরের ছেলে ফ্রান্সেস টিয়াফোর  কাছে। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াইয়ের পর টিয়াফো এই ম্যাচ জিতে নেনে ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে। যুক্তরাষ্ট্র ওপেন হেরে নাদাল তাঁর ভবিষ্যত নিয়ে বড় কথা বলে দিয়েছেন। নাদাল সাংবাদিক বৈঠকে বলেন, 'আমাকে ফিরে গিয়ে অনেক কিছু ঠিক করতে হবে। আমি জানি না কবে টেনিসে ফিরব। আমাকে মানসিক ভাবে তৈরি হতে হবে। যখন সেটা পারব তখনই আমি আবার প্রতিদ্বন্দ্বিতায় নামব।' চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতা নাদালকে ভুগিয়েছে চোট। ফরাসি ওপেনের আগেই তাঁর পাঁজরে…
Read More
<strong>খন্যান স্টেশনে রেল অবরোধ</strong> <strong>ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা</strong>

খন্যান স্টেশনে রেল অবরোধ ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা

অবশেষে প্রায় চার ঘণ্টা পর অবরোধ উঠল হাওড়া-বর্ধমান মেন রেলপথের খন্যান স্টেশন থেকে। সোমবারের পর, মঙ্গলবার সকাল ৭টা থেকে খন্যান স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, হাওড়া-বর্ধমান মেন রেলপথে সকালের দিকে সময়মতো ট্রেন চালাতে হবে এবং ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। সেই কারণে ৩ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। অবরোধকারীদের অভিযোগ, সময়ে ট্রেন চলছে না। যে ট্রেন আসছে, তাতে অসম্ভব ভিড়। তাই বাড়তি…
Read More
খন্যান স্টেশনে রেল অবরোধ ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা

খন্যান স্টেশনে রেল অবরোধ ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা

অবশেষে প্রায় চার ঘণ্টা পর অবরোধ উঠল হাওড়া-বর্ধমান মেন রেলপথের খন্যান স্টেশন থেকে। সোমবারের পর, মঙ্গলবার সকাল ৭টা থেকে খন্যান স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, হাওড়া-বর্ধমান মেন রেলপথে সকালের দিকে সময়মতো ট্রেন চালাতে হবে এবং ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। সেই কারণে ৩ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। অবরোধকারীদের অভিযোগ, সময়ে ট্রেন চলছে না। যে ট্রেন আসছে, তাতে অসম্ভব ভিড়। তাই বাড়তি…
Read More
সমবায় সমিতির ভোটে হার তৃণমূলের!

সমবায় সমিতির ভোটে হার তৃণমূলের!

শনিবার কাঁথির জনমঙ্গল সমিতির বোর্ড গঠন ঘিরে তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরই দলের কাউন্সিলার। তার পরেই এবার অখিল গিরির বিধানসভা এলাকায় সমবায় নির্বাচনে হারল রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকের ঘোল দক্ষিণ শীতলা সমবায় সমিতি দখল করল বিজেপি। রবিরাব অখিল গিরির বিধানসভা এলাকার এই ভোটের ফলাফলে দেখা যায়,৯টি আসনের মধ্যে ৭টিই তৃনমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। প্রসঙ্গত, শনিবার কাঁথির জনমঙ্গল সমবায় সমিতির বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূলের একাংশের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায়। তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বাধে পুলিশের। শনিবার কাঁথির এই ঘটনার পর রবিবার সমবায় সমিতি…
Read More
মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

 রায়পুর: মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে। ঘটনায় আহত বাইক চালক। কোনো কর্মে প্রাণে বেঁচেছেন বাসযাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রায়পুর থানার ফুলকুশমা এলাকায়। আগুনে ভষ্মিভূত হয়ে যায় বাসটি। এদিকে,মোটর বাইকে ছিটকে পড়ে থাকা দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলন

লক্ষ্য পঞ্চায়েত ভোট। চলতি সপ্তাহে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। সূত্রের খবর,আগামী ৮ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে রাজ্যের শাসক দল। প্রায় ১৭ হাজার দলীয় প্রতিনিধি এই বৈঠকে থাকবেন। এই বৈঠকে সাংসদ,বিধায়ক,মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লকের তৃণমূল সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে,পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে কর্মসূচি ঠিক করে দেওয়া হবে এই বৈঠকে। এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল।
Read More