editor

11195 Posts
কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

কাটোয়ায় সাতসকালে রাস্তায় ঘুরছে ১২ ফুটের কুমির

ভাগীরথী নদী থেকে ঘুরছিল গ্রামের রাস্তায়। লোকজন দেখেই ফের আশ্রয় নেয় ছোট জলাশয়ে। বুধবার প্রায় সাত ঘণ্টার চেষ্টায় কাটোয়ার কালিকাপুর গ্রাম থেকে ১২ ফুট দৈর্ঘ্যের পূর্ণবয়স্ক কুমিরটিকে উদ্ধার করল বনদপ্তর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কুমির দেখতে ভিড় স্থানীয়দের। জানা গিয়েছে, বুধবার ভোর চারটে নাগাদ স্থানীয়  এক ব্যক্তি ফেরিঘাট যাচ্ছিলেন। তিনি নৌকোর মাঝি। কালিকাপুর থেকে ফেরিঘাট যাওয়ার সময় তিনি বুঝতে পারেন রাস্তার উপরেই কিছু একটা শুয়ে রয়েছে। অল্প নড়াচড়াও করছে। হাতে ছিল টর্চ। টর্চ জ্বালাতেই তিনি দেখতে পান, একটি কুমির। তিনি সঙ্গে সঙ্গে দূরে সরে যান। এর পর লোকজনকে ডাকাডাকি করেন। তাঁরা যাওয়ার আগেই কুমিরটি পালায়। সবাই লক্ষ্য করেন সেটি…
Read More
পুজোয় দাগহীন ত্বক পেতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়

পুজোয় দাগহীন ত্বক পেতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া টোটকায়

ব্রণ তো আছেই সেই সাথে বয়স বাড়লে হয় মেচেতা।  ৩৫-এর পর থেকে মেচেতার দাগছোপ পড়তে শুরু করে। বিশেষ করে শুষ্ক ত্বকে এই সমস্যা বেশি। সময়ে যত্ন না নিলে অনেক সময় ধীরে ধীরে এই দাগছোপ জাঁকিয়ে বসে। তবে এই সমস্যার স্থায়ী সমাধান পেতে চাইলে ভরসা রাখতে পারেন কয়েকটি ঘরোয়া উপকরণের উপর। নিয়মিত ব্যবহার করলে সুফল পেতে পারেন। “আলুর রস,” আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। ছাঁকনি দিয়ে আলু থেকে রস বের করে, মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এবং "লেবুর রস ও মধু" মিশিয়ে মুখের দাগযুক্ত অংশে কিছুক্ষণ মেখে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জলে…
Read More
ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত ,৪১ বছর পর এশিয়াডে ইতিহাস

ঘোড়া ছুটিয়ে সোনা জিতল ভারত ,৪১ বছর পর এশিয়াডে ইতিহাস

 ভারতের ইকুস্ট্রিয়ান টিম চিনের মাটিতে ওড়াল তেরঙা। ঘোড়া ছুটিয়ে সোনা জিতল টিম ভারত। ৪১ বছর পর এশিয়ান গেমসের (Asian Games 2023) আসরে ভারতের ঝুলিতে এল সোনা। সুদীপ্তি হাজেলা, দিব্য়কৃতী সিং, হৃদয় ছেদা ও অনুশ আগরওয়ালারা ড্রেসেজ ইভেন্ট থেকে দেশকে এনে দিলেন সোনা। এর আগে ভারতের ইকুস্ট্রিয়ান টিম কখনও এশিয়াডে সোনার পদক জেতেনি। ন'টি এশিয়াডের পর এল সেই কাঙ্খিত মুহূর্ত।  চলতি এশিয়াডে ইকুস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা জিতল। ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করে রুপো জিতেছে আয়োজক চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে পোডিয়ামে তিনে শেষ করেছে হংকং। ২৬ সেপ্টেম্বর ২০২৩, ভারতীয় স্পোর্টসে রেড লেটার ডে হিসেবেই লেখা থাকবে। এই নিয়ে কোনও সন্দেহ…
Read More
বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে কৃতীদের জাতীয় পুরস্কারের ঘোষণা কেন্দ্রের

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে কৃতীদের জাতীয় পুরস্কারের ঘোষণা কেন্দ্রের

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার’ নামে একটি নতুন জাতীয় পুরস্কার চালু করছে কেন্দ্রীয় সরকার। এই পুরস্কার-এর মূল লক্ষ্য হল বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও উদ্ভাবনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাঁদের বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে ব্যক্তিগত বা দলগত ভাবে পুরস্কৃত করা। এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অথবা ব্যক্তিগত স্তরে কাজ করছেন এমন যে কেউ তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেতে পারেন। বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তি যদি ভারতের বা দেশের জনগণের উপকারে আসে এমন কোন বিশেষ কাজ করেন, তাহলে তাঁরাও এই পুরস্কার পাওয়ার জন্য গণ্য হবেন।…
Read More
ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

ঘরে ফিরলেন রিচা ঘোষ, শিলিগুড়িতে সোনার মেয়েকে রাজকীয় সংবর্ধনা

এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে ফিরতে রিচাকে সংবর্ধনা প্রদান করা হয়।বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে। এদিন রিচা জানান, সোনা জিতে ভালো লাগছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতে আরো ভালো লাগছে। ফাইনাল কঠিন ছিল। তবে আত্মবিশ্বাস রেখেই ফল হয়েছে। আগামীদিনে ঘরোয়া ক্রিকেটে নজর থাকছে। শিলিগুড়িতে ক্রিকেটের উন্নয়নে আরও কাজ করতে হবে বলে জানায় সে।
Read More
বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয় ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইড এর আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয় এবং সেখান থেকেই…
Read More
এশিয়ান গেমসে প্রথম ইভেন্টে সোনা জয় শিফটের

এশিয়ান গেমসে প্রথম ইভেন্টে সোনা জয় শিফটের

বুধবার সকালে শ্যুটিংয়ে প্রথম সোনার পর দ্বিতীয় সোনাও এল শ্যুটিংয় থেকেই।মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা। এর আগে ভারতকে রুপো দিয়েছেন আশি ও সিফট। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা জিতল ভারত।  প্রতিটা শটে এক জন করে প্রতিযোগী বাদ পড়তে থাকেন।শুরু থেকেই সিফট প্রথম এবং আশি দ্বিতীয় স্থানে ছিলেন।তবে আশি নিজের শেষ শটটি খারাপ ভাবে মেরে বসেন।  সিফট কোনও ভুল করেননি। ২২ বছরের মহিলা শ্যুটার এদিন মোট স্কোর করেন ৪৬৯.৬, মোট ১৫ শটে তিনি নেলিং, প্রোন ও স্ট্যান্ডিং পজিশনে কামাল করে দেন৷
Read More
মেয়ের চিকিৎসার খরচের জন্য সরকারের দুয়ারে পরিবার

মেয়ের চিকিৎসার খরচের জন্য সরকারের দুয়ারে পরিবার

বীরভূমের দুবরাজপুর এলাকার এক কিশোরীকে সাত-আট বছর ধরে ঘরের চার  দেওয়ালের মধ্যে বেঁধে রাখা হয়।  কখনও বাঁশের খুঁটিতে, আবার কখনও দড়ি, গামছা, ওড়না দিয়ে বেঁধে রাখতে হয় তাকে। ঘরের চার দেওয়াল ছাড়া বাড়ির বাইরে পা-ই রাখে না সে।পরিবারের সদস্যেরা জানিয়েছেন, বেঁধে না-রাখলে যেখানে সেখানে চলে যায় সে। বাড়িতে অর্থসঙ্কট রয়েছে। তাই কিশোরীর চিকিৎসাও করাতে পারেননি তার পরিবার। কিশোরীর বাবা ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। আর তাঁর মা  বাড়িতেই থাকেন। মেয়েকে এই অবস্থায়  ফেলে বাইরে বেরোতে পারেন না তিনিও।  দিনরাত মেয়েকে বেঁধে রাখতে  খুব কষ্ট হয় তাদের, কিন্তু কিছু করারও নেই। মেয়ের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের পথ চেয়ে বসে রয়েছেন নাবালিকার বাবা-মা। দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, বিএমওএইচ-এর…
Read More
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন ওয়াহিদা রহমান

দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান। চলচ্চিত্র ক্ষেত্রে ভারতের এই সর্বোচ্চ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এর আগেই পদ্মশ্রী ও পদ্মভূষণের মতো পুরস্কার পেয়েছেন অশীতিপর অভিনেত্রী। গাইড, পেয়াসা ও কাগজ কে ফুলের সহ অজস্র জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। ভারতীয় চলচিত্রে তাঁর অবদানকে স্বীকৃতি দিতেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশের বছরে ওয়াহিদা রহমানের পুরস্কার পাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন অনুরাগ ঠাকুর। যদিও গতবার এই পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী…
Read More
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যপরীক্ষায় জোর, ৪ জেলাকে সতর্ক করা হল

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যপরীক্ষায় জোর, ৪ জেলাকে সতর্ক করা হল

রাজ্যজুড়ে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে মৃত্যুও ঊর্ধ্বমুখী। আর তা সামাল দিতে সোমবার, ছুটির দিনেও নবান্নে ডেঙ্গু নিয়ে হয়ে গেল জরুরি বৈঠক। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথম বৈঠকে উদ্বেগের শীর্ষে থাকা চার জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে সবক’টি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। ডেঙ্গু প্রতিরোধে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার করম পুজো উপলক্ষে এ বছর থেকেই চালু হয়েছে সরকারি ছুটি। কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ছুটির দিনেই নবান্নে বৈঠক সারলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মশাবাহিত রোগের সবচেয়ে বেশি প্রকোপ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়া দমদম ও বিধাননগর…
Read More
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যপরীক্ষায় জোর, ৪ জেলাকে সতর্ক করা হল

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যপরীক্ষায় জোর, ৪ জেলাকে সতর্ক করা হল

রাজ্যজুড়ে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুতে মৃত্যুও ঊর্ধ্বমুখী। আর তা সামাল দিতে সোমবার, ছুটির দিনেও নবান্নে ডেঙ্গু নিয়ে হয়ে গেল জরুরি বৈঠক। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথম বৈঠকে উদ্বেগের শীর্ষে থাকা চার জেলাকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরে সবক’টি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। ডেঙ্গু প্রতিরোধে জেলাগুলিকে পাঁচ দফা নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার করম পুজো উপলক্ষে এ বছর থেকেই চালু হয়েছে সরকারি ছুটি। কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় ছুটির দিনেই নবান্নে বৈঠক সারলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। মশাবাহিত রোগের সবচেয়ে বেশি প্রকোপ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়া দমদম ও বিধাননগর…
Read More
পাহাড়ে ধস নেমে বেহাল সিকিমগামী জাতীয় সড়ক

পাহাড়ে ধস নেমে বেহাল সিকিমগামী জাতীয় সড়ক

ধসের কারণে এখনও বেহাল সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক। প্রথম দিকে রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচল করলেও এখন তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টির কারণে রবিবার শ্বেতিঝোড়ার কাছে রাস্তায় ধস নেমেছিল। তার পর থেকে বিকল্প পথে ডুয়ার্সের গরুবাথান থেকে লাভা-লোলেগাঁও হয়ে কালিম্পং, সেখান থেকে চিত্রে ফাটক হয়ে সিকিমে প্রবেশ করতে হচ্ছে। অন্য দিকে, সিকিম বা কালিম্পং যেতে যাচ্ছে কার্শিয়াং হয়ে, যা অনেকটাই ঘুরপথ। বিপাকে পর্যটকেরা। শ্বেতিঝোড়ার কাছে এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পণ্যবোঝাই লরি। সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। স্থানীয়রা হেঁটে রাস্তা পারাপার করপ্রশ্ন উঠছে, দু’দিন কেটে গেলেও কেন ধসের ফলে তৈরি হওয়া বিরাট গহ্বর…
Read More
বাড়ি থেকে মিলল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

বাড়ি থেকে মিলল নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ

পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকার একটি বাড়ি থেকে সোমবার এক নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম মল্লিকা দাস (২২)। পুলিশ জানায়, ওই তরুণী আদতে বাঁকুড়ার বাসিন্দা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একটি হাসপাতালে নার্সিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি। সেই সুবাদে কলকাতায় থাকছিলেন।  পুলিশ জানিয়েছে, তাঁর ফোন থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে অবশ্য তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। ঘটনার পিছনে প্রেমঘটিত কোনও কারণ থাকতে পারে বলে পুলিশের ধারণা। তদন্তে পুলিশ জেনেছে, রবিবার রাতে এক যুবকের সঙ্গে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করেছিলেন ওই তরুণী। তিনি ওই যুবককে ভিডিয়ো অন করতে বলেছিলেন। তবে, যুবকটি রাজি হননি।বাবা সমীর দাস চাষবাস…
Read More
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি

শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় রায়গঞ্জ শহর। ডুবে গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের জলের পাম্প। ফলে জলের অভাবে চরম সমস্যায়  ভুগছেন মানুষজন ।  অন্যদিকে, বীরনগর এলাকায় রায়গঞ্জ ডিপোতে জল থৈ থৈ করছে। হাঁটুজলের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বালুরঘাট সহ মালদহ রুটের যাত্রীদের। এছাড়াও নিয়মিত নালা পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জল বের হতে পারছে না। একই সঙ্গে শহরের একের পর এক জলাভূমি ভরাট হওয়ার ফলেও অনেক নর্দমার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলেও শহরের জমা জল কোনভাবেই বাইরে বেরোতে পারছে না এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা রায়গঞ্জ শহর। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বেশকিছু জায়গায় জল…
Read More