editor

10320 Posts
এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

যুদ্ধ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। এ সংক্রান্ত বিষয়ে ভোটাভুটিও হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে সেই ভোটাভুটি থেকে এতদিন নিজেকে বিরত রেখেছিল ভারত। আপাত ভাবে এটা মনে হওয়াই স্বাভাবিক যে, তবে কি রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘ মৈত্রীর অবসান ঘটল? কেননা,  রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে প্রথম বার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিয়ো টেলিকনফারেন্সে যোগ দেবেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। জেলেনস্কির বৈঠকে যোগ দেওয়া নিয়ে বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জে উপস্থিত রাশিয়ার প্রতিনিধি।  বিষয়টি নিয়ে সমাধানের জন্য 'পদ্ধতিগত ভোটে'র আয়োজন হয়। সেই ভোটেই রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয় ভারত।  ইউক্রেন…
Read More
কেমন থাকবে আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ সহ দেশের আবহাওয়া

কেমন থাকবে আগামি ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ সহ দেশের আবহাওয়া

এখনি বৃষ্টি কমার লক্ষণ নেই, দক্ষিণের ছয় জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে,উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি কমবে এবং তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মূলত দার্জিলিং, কালিম্পং, জেলাতে,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাগুলতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে পূর্ব রাজস্থান এবং পশ্চিম রাজস্থান, গুজরাটের পর্বতমালা এলাকা, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, হিমাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে।
Read More
এনজিপি থেকে দার্জিলিং ভ্রমন খরচ বৃদ্ধির আশঙ্কা

এনজিপি থেকে দার্জিলিং ভ্রমন খরচ বৃদ্ধির আশঙ্কা

পুজো প্রায় দোরগোড়ায়। বাঙালীরা সারাবছর বাদে পূজোর সময়ে ভ্রমনের সুযোগ পায়। আর পাহাড়  তাদের পছন্দের তালিকাতে সবার ওপরে থাকে।এর আগে দুই বছর করোনার  কারণে পাহাড়ে সেভাবে পর্যটকদের  ভিড় জমেনি। এবার পুজোর দেড়মাস আগে থেকে কার্যত বুকিং হাউসফুল। অধিকাংশ হোটেলেই অক্টোবর মাসের বুকিং হয়ে গিয়েছে। পাল্লা দিয়ে এবার পুজোয় গাড়িভাড়াও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এখন শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আনুমানিক গাড়ি ভাড়া ৩৫০০-৪০০০ টাকা। সেখানে অক্টোবর  মাসে এই ভাড়া গুনতে হতে পারে ৫০০০-৬০০০ টাকা পর্যন্তও। গাড়ির মালিক ও চালকরা বলছেন অক্টোবর মাসের বুকিং প্রায় পূর্ণ। ফলে সেই সময় গাড়ির চাহিদা ব্যাপক থাকলেও চাইলেও গাড়ি ভাড়া পাওয়া মুশকিল। যেই কারণে…
Read More
নড়বড়ে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রীর কুর্সি

নড়বড়ে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রীর কুর্সি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে বেআইনিভাবে খনি লিজে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই লিজ দেওয়া মামলায় নির্বাচন কমিশনের তরফে একটি রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। এই রিপোর্টে হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সুপারিশ করেছে কমিশন। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যপালই, বলা হয়েছে সেই কথাও। তাঁর বিধায়ক পদ থাকবে কিনা সেই বিষয়ে আজই সিদ্ধান্ত নিতে পারেন ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ ব্যাস। সেক্ষেত্রে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ আদৌ থাকবে কিনা সেই বিষয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাঁর বিধায়ক পদ যদি খারিজ হয় সেক্ষেত্রে সার্বিকভাবে তা নজিরবিহীন হতে চলেছে বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।   মূলত, সংবিধানের ১৯২ ধারা অনুযায়ী, কোনও আইনসভার সদস্যের যোগ্যতা…
Read More
চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর দলীপ ট্রফিতে খেলবেণ রহাণে। পশিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। দলে রাখা হয়েছে শ্রেয়স, পৃথ্বীচোট সারিয়ে মাঠে ফিরছেন অজিঙ্ক রহাণে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক করা হল তাঁকে। সেই দলেই খেলবেন শ্রেয়স আয়ার, পৃথ্বী শ-রা। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ফাইনাল ২৫ সেপ্টেম্বর।  কুঁচকিতে চোট ছিল রহাণের। দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে এ বার দলীপ ট্রফিতে নামতে চলেছেন রহাণে। সেই দলে রঞ্জি ফাইনাল খেলা মুম্বই দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সবাল, শামস মুলানি, হার্দিক তোমর, তানুশ কোতিয়ানের…
Read More
চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

চোট সারিয়ে দলীপ ট্রফিতে রহাণে

দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর দলীপ ট্রফিতে খেলবেণ রহাণে। পশিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। দলে রাখা হয়েছে শ্রেয়স, পৃথ্বীচোট সারিয়ে মাঠে ফিরছেন অজিঙ্ক রহাণে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক করা হল তাঁকে। সেই দলেই খেলবেন শ্রেয়স আয়ার, পৃথ্বী শ-রা। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ফাইনাল ২৫ সেপ্টেম্বর।  কুঁচকিতে চোট ছিল রহাণের। দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে এ বার দলীপ ট্রফিতে নামতে চলেছেন রহাণে। সেই দলে রঞ্জি ফাইনাল খেলা মুম্বই দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সবাল, শামস মুলানি, হার্দিক তোমর, তানুশ কোতিয়ানের…
Read More
গোপন জবানবন্দিতে অনুব্রতর নাম, এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে – সিবিআই

গোপন জবানবন্দিতে অনুব্রতর নাম, এর পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে – সিবিআই

খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। ১৪ দিনের সিবিআই হেফাজতের পর গরু পাচার মামলায় এবার জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। বুধবার আসানসোল সিবিআই আদালতে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করেন সিবিআইয়ের আইনজীবী। তাদের তরফে আদালতে দাবি করা হয়, ' এটা একটা চেন বিজনেস। কেউ একজন জড়িত নন, অনেকেই জড়িত। অনেক ষড়যন্ত্রকারী রয়েছে এই দুর্নীতিতে। বড় ষড়যন্ত্র রয়েছে। ' সিবিআই এর দাবি, এই দুর্নীতিতে পরিবহণের ভূমিকা উল্লেখযোগ্য। আদালতে সিবিআই জানায়, ' গরু পাচারের ক্ষেত্রে আমরা অনেকের গোপন জবানবন্দি রেকর্ড করেছি। যেখানে মূল নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের। বিএসএফ’এর ভূমিকাও আমরা তদন্ত করছি। একজনকে গ্রেফতার করা হয়েছে। ' সেই সঙ্গে আরও দাবি, অনেক…
Read More
আজ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মমতার

আজ দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মমতার

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। এই উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর জন্য কোমর বাঁধছে পুজো কমিটি থেকে প্রশাসন। প্রত্যেক বারের মতো পুজো কমিটি গুলোকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। পুজো কমিটি গুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী সোমবার রাজ্যের সব কমিটিকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার কলকাতার পুজো কমিটির সঙ্গে বৈঠকে থাকছে জেলার পুজো কমিটিগুলিও। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, সে দিকে তাকিয়ে রয়েছে পুজো কমিটির উদ্যোক্তারা। এবার কি তাহলে মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে বড়…
Read More
শিক্ষা কাঁদে ব্যবসা-ফাঁদে

শিক্ষা কাঁদে ব্যবসা-ফাঁদে

নাম - ডাক হলে দায়িত্ব ও বাড়ে l বিশেষত শিক্ষার সাথে যুক্ত হয়ে যাঁরা কাজ বা অর্থ উপার্জন করেন নানান কৌশলে, সেখানে রোজগারের পাশাপাশি সতর্কতার সাথে দায়িত্ব পালনটাও জরুরী l নাহলে শুধুই চোখে পরে শিক্ষা-ব্যবসার নগ্ন চিত্রটা l শিক্ষা নিয়ে নানা ভাবে নানা স্তরে সবচেয়ে লাভজনক ব্যবসা চলছে - শিক্ষিত সমাজ কুলেই l কিন্তু শিক্ষা- ব্যবসাটি অশিক্ষিত হাতে পড়লে সে আরো মারাত্মক l শিক্ষা নিজেই তখন রুগ্ন ও ভাইরাস আক্রান্ত হয়ে শুধুই অশিক্ষা ছড়াতে থাকে, নীচের ছবি বা ঘটনাটি তারই একটা উদাহরণ মাত্র l একটি অতি নামী কম্পিউটার প্রশিক্ষণ সংস্থা নাকি আগ্রহী হয়ে উঠেছেন Spoken English এর প্রশিক্ষণ দিতেও l…
Read More
জয়ের ঠিকানা

জয়ের ঠিকানা

" রেণু, এ্যই রেণু, এখনো ঘুমাচ্ছিস, ওঠ মা, সকাল হয়ে গেছে ।" মায়ের জোরালো কণ্ঠস্বরে গাঢ় ঘুম পাতলা হয়ে গিয়েছিল। ধড়মড় করে রাতের অবিন্যস্ত শয্যার উপর উঠে বসে আলস্য জড়ানো চোখ দুটিকে দু হাত দিয়ে কচলাতে কচলাতে মায়ের দিকে বিস্ফারিত চোখে চেয়েছিল  সেদিনের সেই চার পাঁচ বছরের ছোট্ট মেয়ে রেণু ওরফে আজকের সাহিত্যিক রেণুবালা দেবী । - " কি রে, কি হয়েছে তোর? এত ভয় পেয়েছিস কেন? স্বপ্ন দেখেছিস?" মা ব্যস্ত হয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই থেকে জীবনের এতখানি পথ পেরিয়ে অপরাহ্নের আলোয় বসে শৈশবের রেণু, আজকের সত্তর উত্তীর্ণা রেণুবালা দেবী, লিখে চলেছেন তার জীবনের এক অলৌকিক অনুভুতির কথা। এক বিচিত্র…
Read More
মিথ্যে

মিথ্যে

এইসব যাচাইয়ের কাছে আর কোনো সূত্র রচনা হচ্ছে না যেভাবে ভুল নিয়মে আর্টিস্ট হতে চাইছ তাতে একপ্রকার দানা লেগে আছে আঁশটে গন্ধের...
Read More
ব্রেকিং: জামিন চাইলেন অনুব্রত!

ব্রেকিং: জামিন চাইলেন অনুব্রত!

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। অনুব্রতর হয়ে তাঁর জামিনের আবেদন জমা করলেন আইনজীবীরা। স্বাস্থ্য সংক্রান্ত কারণে জামিনের আবেদন জানানো হয়েছে এ দিন। সূত্রের খবর, আইনজীবীরা দাবি করেছেন, কঠিন শর্তও মানতে রাজি অনুব্রত। শনিবার আসানসোল আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। আইনজীবী হিসেবে এ দিন থাকবেন সন্দীপন গঙ্গোপাধ্য়ায়। সিবিআই এর আর্জি দেখেই অনুব্রতর জন্য সওয়াল করা হবে বলে সূত্রের খবর। জামিনের জন্য দেওয়া হতে পারে অসুস্থতার যুক্তি।
Read More
অনুব্রত আসানসোল আদালতে পৌঁছতেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান!

অনুব্রত আসানসোল আদালতে পৌঁছতেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান!

ফের আজ আদালতে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে,এদিন সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতের পথে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হবে অনুব্রতকে। আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ এদিকে, আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ। মাছ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এরপরেই আসানসোল আদালতের বাইরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। স্লোগান দিলেন তৃণমূলকর্মীরা আসানসোল সিবিআই আদালতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। তাঁর গাড়ি আদালত চত্বরে প্রবেশ করার সময় স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ‘জয় বাংলা’, ‘জয় মমতা বন্দ্যোপাধ্যায়’ বলে স্লোগান দেন তাঁরা।
Read More
আসানসোল আদালতে অনুব্রত!

আসানসোল আদালতে অনুব্রত!

ফের আজ আদালতে অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে,এদিন সকালে অনুব্রতকে নিয়ে আসানসোল আদালতের পথে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকেরা। ১০ দিনের সিবিআই হেফাজত শেষে আজকে আসানসোলে বিশেষ আদালতে তোলা হবে অনুব্রতকে। আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ এদিকে, আসানসোল আদালতে কংগ্রেসের বিক্ষোভ। মাছ নিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। এরপরেই আসানসোল আদালতের বাইরে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। উল্লেখ্য, শুক্রবার সকালে ৪৫ বিঘা জমির উপর তৈরি ব্যোম ভোলে চালকলে অভিযান চালাল সিবিআই। তদন্তকারীদের ঢুকতে বাধা দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। প্রায় ৪০ মিনিট পর ঢোকে সিবিআই। ঢুকেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। চালকলের ভিতরে রয়েছে একের পর এক দামি গাড়ি। যেগুলির দাম মধ্যবিত্তের কল্পনার বাইরে। আশ্চর্যের ব্যাপার,…
Read More