editor

11195 Posts
মরণোত্তর সম্মান পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

মরণোত্তর সম্মান পেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

ঐন্দ্রিলা শর্মা এবং সব্যসাচী চৌধুরীর সম্পর্ক এখনও অনেক হৃদয়ভঙ্গ যুবক- যুবতীর কাছে আশা দেখায় বলে মনে করা হয়। সব্যসাচী কীভাবে তার প্রেমিককে আগলে রেখেছিলেন তা কেউ ভুলতে পারেনি। এবং ২৫ বছর বয়সী হওয়ার আগে, ঐন্দ্রিলা দেখিয়েছেন কিভাবে জীবনের কঠিনতম যুদ্ধ লড়তে হয়। ২০নভেম্বর, ২০২২-এ সদা হাস্যোজ্জ্বল মেয়েটি সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে। বৃহস্পতিবার কলকাতায় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মঞ্চে ঐন্দ্রিলাকে মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রীর মা ও বাবা উপস্থিত ছিলেন। একই মঞ্চ থেকে সব্যসাচীকেও পুরস্কৃত করা হয়। রামপ্রসাদ সিরিয়ালের জন্য 'অনুপ্রেরণামূলক চরিত্র' হিসাবে তিনি পুরস্কার জিতেছেন। ঐন্দ্রিলার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন…
Read More
চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

চন্দ্রযান-৩ এর সফলতায় কোচবিহারের ছাত্রীদের নিয়ে বের করা হল বিশেষ শোভাযাত্রা

রতের চন্দ্রযান-৩ এর সফল অভিযানে খুশির হওয়া গোটা দেশজুড়ে। গতকাল চন্দ্রযান তিন মিশনে লেন্ডার বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করে সফলভাবে। পৃথিবীর মধ্যে ভারত প্রথম দেশ চাঁদের দক্ষিণ গোলার্ধে পৌঁছেছে। ভারতের চন্দ্রযান তিন এর সফলতায় আজ কোচবিহার সদর গভমেন্ট হাইস্কুলের ছাত্রীদের নিয়ে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের করে স্কুলের শিক্ষকরা। স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রছাত্রীদের মহাকাশ সম্বন্ধে আরও উৎসাহিত করতে এবং দেশের সফলতায় তারা এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছে।
Read More
ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

ময়না কাঠের শক্তিপূজোর মাধ্যমেই কোচবিহারে সূচনা হল বড় দেবীর পুজোর

কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড় দেবী, কোচবিহারের দুর্গাপূজো বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হলো শক্তি কাঠের পুজো। বৃহস্পতিবার কোচবিহার ডাঙ্গর আই মন্দিরে শক্তি পূজোর মাধ্যমে বড় দেবীর পূজোর সূচনা হলো আজ। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর। ময়না কাঠ। এই কাঠে মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য। সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার উপরে। ফল ফুল দিয়ে শক্তি দন্ডকে বোধন করা হয়। স্নান করিয়ে নতুন বস্ত্র পড়ানো হয়। এই শক্তি দন্ড ডাঙ্গর আই মন্দির থেকে নিয়ে…
Read More
বিমান বন্দর থেকে ধৃত হয়েছে বন্যপ্রাণী পাচারকারী

বিমান বন্দর থেকে ধৃত হয়েছে বন্যপ্রাণী পাচারকারী

বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ট্রলি ব্যাগের মধ্যে পাচার করা হচ্ছিল বন্যপ্রাণী,সেখানেই ধরা পড়ে সেই পাচারকারী। বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করেছেন শুল্ক দফতরের গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক বন্যপ্রাণী। যার মধ্যে ছিল একটি কাঙারু শাবক। তবে ওই কাঙারু শাবক মৃত অবস্থায় উদ্ধার করেন আধিকারিকরা।  ট্রলি ব্যাগের মধ্যে রাখার ফলে শ্বাস রোধ হয়ে ওই শাবকটির মৃত্যু হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন। সব মিলিয়ে ওই পাচারকারীর কাছ থেকে ২৩৪ টি বন্যপ্রাণী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বন্যপ্রাণী গুলির মধ্যে রয়েছে অজগর, ক্যামেলিওয়ন, ইগুয়ানা, কচ্ছপ, অ্যালিগেটর। সোমবার ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে আসে ওই পাচারকারী। বিমানবন্দরের বাইরে যাওয়ার আগেই তাকে আটকে ফেলেন গোয়েন্দারা। একজন…
Read More
গর্ভাবস্থায় ভূমধ্যসাগরীয় খাদ্য উন্নত করতে পারে ২ বছর বয়সের শিশুর জ্ঞানীয়, সামাজিক ক্ষমতা

গর্ভাবস্থায় ভূমধ্যসাগরীয় খাদ্য উন্নত করতে পারে ২ বছর বয়সের শিশুর জ্ঞানীয়, সামাজিক ক্ষমতা

গর্ভাবস্থায় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভ্রূণের বৃদ্ধিকে সমর্থন করে এবং অনাগত শিশুর স্বাস্থ্যকর ওজন বজায় রাখে। গর্ভাবস্থায় আপনি যা খান তা ২ বছর বয়সেও আপনার সন্তানের জ্ঞানীয় এবং সামাজিক বিকাশকে প্রভাবিত করতে পারে। ভূমধ্যসাগরীয় ডায়েট হল খাওয়ার একটি উপায় যা উদ্ভিদ-ভিত্তিক খাবার এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়ার প্রচার করে। খাদ্যতালিকায় রয়েছে শাকসবজি, ফল, মটরশুটি, মসুর ডাল, বাদাম, গোটা গমের শস্য, অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল, মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। গবেষণা অনুসারে ভূমধ্যসাগরীয় খাদ্য আপনার কার্ডিওভাসকুলার রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি কমাতে পারে। প্রতিবেদন অনুসারে এই গবেষণায় ১২২১ জন উচ্চ-ঝুঁকির মায়েদের জন্ম নেওয়া শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দ্য ইমপ্রুভিং…
Read More
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা

চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা

আজ ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকতে চলছে গোটা দেশ। চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান ৩। চন্দ্রযান-৩ এর সফল অবতরণের কামনায় এদিন শিলিগুড়ির মায়ের ইচ্ছে কালীবাড়িতে পুজো দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সদস্যরা। সন্ধ্যে ছটা চার মিনিটে চন্দ্রযান তিন চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে। মায়ের কাছে পুজো দিয়ে সাফল্য কামনা করেন বিজেপির সদস্যরা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার নবনিযুক্ত সাধারণ সম্পাদক রাজু সাহা সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য সদস্যরা।
Read More
মহাকাশে জায়গা করে নিলেন শ্রাবন্তী,  তারার নামকরন হল অভিনেত্রীর নামেই

মহাকাশে জায়গা করে নিলেন শ্রাবন্তী, তারার নামকরন হল অভিনেত্রীর নামেই

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল গত ১৩ আগস্ট। জীবনের নতুন বছরে পা দিতেই এক অভিনব উপহার এলো অভিনেত্রীর কাছে। এবার নিজের নামে একটি তারা কিনে ফেললেন তিনি। এমনটাই জানিয়েছেন শ্রাবন্তী নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এখন থেকে লিও নক্ষত্রপুঞ্জে একটি তারকা আমার নামে থাকবে। এটি আন্তর্জাতিক তারকা শ্রাবন্তী নামে নামাঙ্কিত করা হয়েছে। তবে শ্রাবন্তী এই উপহার নিজেই নিজেকে দিয়েছেন নাকি অন্য কেউ তার নামে তার নাম রেখেছেন তা জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। https://www.instagram.com/p/CwM9ZW3IdUd/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA== বর্তমানে শুভ্রাজিৎ মৈত্রের ‘দেবী চৌধুরানী’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন শ্রাবন্তী। এরই মধ্যে জিতু কামালের সঙ্গে ‘বাবুসোনা’ ছবির শুটিং শেষ করেছেন তিনি।
Read More
ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা

ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা

আলিপুরদুয়ারে ডেঙ্গি প্রতিরোধে এক লক্ষ গাপ্পি মাছ ছাড়লো আলিপুরদুয়ার পুরসভা। এদিন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর কাউন্সিলরদের সঙ্গে নিয়ে শহরের ড্রেনগুলিতে ১ লক্ষ গাপ্পি মাছ ছাড়লো। চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, ডেঙ্গি রুখতে ইতিমধ্যে বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। প্রতি বছর মৎস দপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন ড্রেন যেখানে জল জমা থাকে সেখানে গাপ্পি মাছের পোনা ছাড়া হয়। এবছরও শহরের বিভিন্ন ওয়ার্ডে গাপ্পি মাছের পোনা ছাড়া হলো।"
Read More
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের কাছ থেকে নির্দেশ পেয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিলেন অধ্যাপক ডঃ দীপক কুমার রায়। তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন ধরে অধ্যপনা করছেন। কিছুদিন কলা বিভাগের ডীন হিসাবেও দায়িত্ব সামলেছেন দীপক বাবু। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে এসে দায়িত্ব বুঝে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ীভাবে কেউ ছিলেন না এবং আড়াই মাস থেকে পদটি একদম ফাকা পড়ে ছিল। সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস দীপকবাবুর সাথে ফোনে কথা বলেন এবং সোমবারেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে…
Read More
রোহিণী রোড ধরে দার্জিলিংয়ে চলাচল করা সরকারি বাস বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন

রোহিণী রোড ধরে দার্জিলিংয়ে চলাচল করা সরকারি বাস বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল তরাই চালক সংগঠন

শিলিগুড়ি থেকে রোহিণী রোড ধরে দার্জিলিং এর মধ্যে চলাচল করছে প্রচুর সরকারি বাস ফলে ক্ষতির মুখে পড়ছে পাহাড়ের ছোট গাড়ি চালকেরা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো তরাই চালক সংগঠন। সোমবার সকালে শিলিগুড়ি দাগাপুরের মাঠ থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয়। এদিন মিছিলটি দাগাপুর মাঠ থেকে শুরু করে মহকুমা শাসকের কার্যালয়ে পর্যন্ত যায় সেখানে গিয়ে চালকদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের কাছে। সংগঠনের সম্পাদক মেহবুব খান জানান, রোহিনী রোড ধরে প্রতিদিন প্রচুর সরকারি বাস চলাচল করছে। যার ফলে ওই পথ দিয়ে দার্জিলিং ও শিলিগুড়ির মধ্যে চলাচলকারী ছোট গাড়ির চালকরা সমস্যায় পড়ছে, কারণ বাস চলাচল…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হল শীতলকুচি কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের ২ গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শীতলকুচি কলেজ চত্বর। মারধরের ঘটনায় মাথা ফাটে তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের। এমনকি মারধরের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবর। আজ তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার শীতলকুচি কলেজে গেলে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষুব্ধ সদস্যরা তাকে গো ব্যাক, চোর স্লোগান দেয়। এরপরেই দুই গোষ্ঠীর মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি ও মারধর শুরু হয় বলে জানা গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যে আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। পরে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More
ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে দেখা করলেন রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারের ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেই সাথে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মূলত কতদিন ধরে রোগী জ্বরে ভুগছিল তা শোনেন রবীন্দ্রনাথ ঘোষ। পৌরকর্মীদের নির্দেশ দেন ডেঙ্গু আক্রান্ত বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবারের সকলকে ডেঙ্গু টেস্ট করানোর। একই সাথে ওয়ার্ডের বাসিন্দাদের কাছে অনুরোধ জানান, কেউ যাতে ড্রেনের মধ্যে প্লাস্টিক আবর্জনা না ফেলেন। নাগরিকরা পৌরসভাকে সাহায্য না করলে পৌরসভার পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে না।
Read More
হাঁটুর অস্ত্রোপচার করাতে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন প্রভাস

হাঁটুর অস্ত্রোপচার করাতে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন প্রভাস

হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করতে যাচ্ছেন দক্ষিণের তারকা প্রভাস। জানা গেছে, এই তারকা হাঁটুর অস্ত্রোপচারের জন্য তার ব্যস্ত সময়সূচী থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 'বাহুবলী' তারকা বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের প্রকল্পে কাজ করছেন। যাইহোক, ক্রমাগত হাঁটু ব্যথার কারণে, অভিনেতা তার পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়ার জন্য সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে যে প্রভাস অস্ত্রোপচার থেকে কিছুটা সময় নিচ্ছেন এবং তার পুনরুদ্ধারের দিকে মনোনিবেশ করবেন। সূত্রের খবর, প্রভাস চিকিৎসক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছেন এবং তারা তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। শুধু অস্ত্রোপচারেই তার হাঁটুর সমস্যা সেরে যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন প্রভাস। সোশ্যাল মিডিয়ায়…
Read More
তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই উত্তপ্ত পলিটেকনিক কলেজ চত্বর

তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই উত্তপ্ত পলিটেকনিক কলেজ চত্বর

কোচবিহার পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন হতেই নতুন কমিটি এবং পুরোনো কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার পলিটেকনিক কলেজ চত্বর। পরিস্থিতি সামাল দিতে কলেজে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, গতকাল কোচবিহার পলিটেকনিক কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা হয়েছে। তারপরেই আজ সকালে পুরোনো কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্যরা বর্তমান কমিটির সদস্যদের উপর হামলা চালায়। মারধর করা হয় নতুন কমিটি সদস্যদের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুরোনো কমিটির অভিযোগ তাদের সঙ্গে আলোচনা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। কারা এই কমিটি গঠন করলো সেই বিষয়ে তারা অবগত নয়। নতুন…
Read More