editor

10320 Posts
জেলে পার্থকে জেরা ইডির!

জেলে পার্থকে জেরা ইডির!

অর্পিতার পর এবার জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করতে পারেন ইডি আধিকারিকরা। এমনটাই সূত্র মারফত জানা গেছে। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার প্রেসিডেন্সি জেলে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। গত কয়েক দিনের তদন্তে যে সব নথি বা সম্পত্তির হদিশ মিলেছে, সে সব নিয়েই পার্থের সঙ্গে কথা বলবেন তাঁরা। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে অর্পিতাকে ঘণ্টাখানেক জেরা করা হয়। তাতে যে সব নতুন তথ্য উঠে এসেছে, সে সব নিয়েও পার্থের বক্তব্য শোনা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত,মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্র মারফত জানা গেছে, অর্পিতাকে জেরায় নতুন কিছু তথ্য জানতে পেরেছে ইডি আধিকারিকরা। সেই…
Read More
খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী!

খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী!

খেলা হবে দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন ফেসবুক এবং ট্যুইটারে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি যুব সমাজের কাছে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'খেলা হবে দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই৷ গত বছর বেনজির সাফল্যের পর এ বছর যুব সমাজের আরও বেশি করে অংশগ্রহণ কামনা করি আমরা৷ এই দিনটিতে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যমকে তুলে ধরুক৷ যাঁরা উন্নতির সবথেকে বিশ্বস্ত পথপ্রদর্শক৷' https://twitter.com/MamataOfficial/status/1559388922492252160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1559388922492252160%7Ctwgr%5Eb8c263a0c847f9c0e237e177b92a410f376b331a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fkolkata%2Fmamata-banerjee-wishes-on-khela-hobe-dibas-dilip-ghosh-replies-dmg-869120.html প্রসঙ্গত, গত রবিবারই মুখ্যমন্ত্রী বেহালার সভা থেকে আজকের খেলা হবে দিবস থেকেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে পাল্টা বিক্ষোভ, কর্মসূচিতে সামিল হওয়ার জন্য দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দিয়েছিলেন৷ নতুন রাজনৈতিক যুদ্ধ শুরুর…
Read More
কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হল এলাকা, ‘শুভেন্দুকে’ হেনস্থা তৃণমূল কর্মীদের

কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হল এলাকা, ‘শুভেন্দুকে’ হেনস্থা তৃণমূল কর্মীদের

এক ব্যক্তিকে শুভেন্দু অধিকারী (Suvendhu Adhikari) সাজানো হয়েছিল। পরনে ছিল সাদা পাঞ্জাবি। কোমরে পরানো হয়েছিল দড়ি। ওই ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছিলেন সাধারণ মানুষজন। তবে এটি কোনও নাটক বা যাত্রার দৃশ্য নয়, আজ তৃণমূলের ‘খেলা হবে’ দিবস কর্মসূচিতে এই ছবি ধরা পড়েছে। মঙ্গলবার মানিকতলায় মিছিল করে তৃণমূল। এক ব্যক্তিকে শুভেন্দু অধিকারীর মুখোশ, কোমড়ে দড়ি পরিয়ে প্রতীকী মিছিল করা হয়। সারদা-নারদ মামলায় যুক্ত বিজেপি নেতাদের ছাড় দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্ন তুলে পথে নামে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত তৃণমূলের মিছিলের নেতৃত্বে ছিলেন কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী। 'খেলা হবে দিবস'-এর শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সবাইকে খেলা…
Read More
মামলা করছে সিপিএম, আর লুফে নিচ্ছে বিজেপি

মামলা করছে সিপিএম, আর লুফে নিচ্ছে বিজেপি

ব্রিটিশদের থেকে লড়াই করে স্বাধীনতা অর্জন করলেও, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনও জারি রয়েছ। দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, মোদীর এই শব্দবাণ যে বাংলার বুকে প্রবল আঘাত এনেছে তা বলার আর আক্ষেপ রাখে না। এনিয়েই এবার তাৎপর্যমূলক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন,' ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিএম। আর লুফে নিচ্ছে বিজেপি।জীবনে কখনও অনৈতিক কাজ করিনি-করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনওভাবে অনৈতিককাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআই-কে নয়, আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই…
Read More
সার্কাসের হাতি

সার্কাসের হাতি

সেসব দিনে পুজোর পর থেকেই ডুয়ার্সের মফস্বলগুলিতে সার্কাসের তাঁবু পড়তো।বিশাল এলাকা জুড়ে সেই তাঁবু আর সন্ধ্যে হলেই সেখানকার সার্চলাইটটা মাথার ওপর চক্কর দিতে থাকতো।সারারাত ধরে বাঘ সিংহের হুঙ্কারে মুহুর্মুহু কেঁপে কেঁপে উঠতাম আমরা ছোটরা। গুটিসুটি মেরে ঢুকে পড়তাম লেপ কম্বলের ভেতর। বাড়ির বড়রা বলতো কথা না শুনলেই কিন্তু এক্ষুণি তারা চলে আসবে। চারিদিকে বেশ একটা সাড়া পড়ে যেতো সেসময়। আত্মীয়রা আসতো বাড়িতে। সার্কাস তো একাধিক দিন দেখতে যাওয়া হতোই। আর প্রায় সন্ধ্যেতেই বাড়ির বড়দের সাথে যাওয়া হতো সার্কাস ঘিরে যে মেলা বসে যেতো সেখানে। তো এই সার্কাসের হাতিদেরকে নিয়ে তাদের মাহুতরা দিনের বেলা বেরুতো খাওয়াতে। যেখানে যা পায়।হাতি চলতে চলতে…
Read More
যবনিকা

যবনিকা

যাবতীয় পাপ পুড়ে গেলে এইভাবে ভুলভাল লিখি তোমাকে অনুবাদ করব ভেবে একটা পাখি হাতে নিয়েছি তার ডানা  গজিয়েছে ইতিমধ্যেই আজকাল ছাদে বাসা বানানো শুরু করেছে নতুন...
Read More
অন্ধ ভালবাসা

অন্ধ ভালবাসা

কোঙ্কনগড়ের রাজা ভদ্রদেব ছিলেন সুপ্রশাসক। তার রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করতেন। লোকজনের মুখে রাজার বহুবিধ গুণকীর্তন চর্চিত হত। যা তৎসময়ে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। অনেক সময় অত্যাচারী রাজার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে, সেই রাজার অনেক প্রজা একটু শান্তিতে বাঁচবার আশায় ভদ্রদেবের শরণাপন্ন হতেন। ভদ্রদেব কখনো কাউকে খালি হাতে রাজ-দরবার থেকে ফেরাতেন না। ভদ্রদেবের দু’ই রানী ছিল। হৈমবতী আর রূপবতী।  রূপে গুণে তারা ছিল নিরূপমা। তবে দু’ই রাণীর মধ্যে কোনো মিল ছিল না। দু’জনে, দু’জনকে সর্বদা হিংসে করতেন। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, অঢেল মণি-মানিক্য, প্রচুর ধন-সম্পদ, লোক-লস্কর, সিপাহী-সান্ত্রী, সুখী প্রজা, ভদ্রদেবের সবকিছুই ছিল। তবুও তার মনে কোনো সুখ ছিল…
Read More
শুভেন্দুকে ফোন করলেন অমিত শাহ!

শুভেন্দুকে ফোন করলেন অমিত শাহ!

তেরঙ্গা যাত্রায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরপরেই শুভেন্দুকে ফোন করেন অমিত শাহ। মিনিট দশেক কথা হয় তাঁদের মধ্যে। রাজ্যের বর্তমান পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন তিনি। তবে এর পাশাপাশি কোনও বিষয়ে কথা হয়েছে কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র‍্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। যার পরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতার। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,…
Read More
পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু

পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের অঞ্চল যুব সভাপতির। জানা গিয়েছে, মৃতের নাম রেজাউল শেখ। তার বাড়ি খড়গ্রাম থানার ফকিরপাড়া গ্রামে। তিনি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া অঞ্চল তৃণমূলের যুব সভাপতি ছিলেন। গতকাল, শুক্রবার রাতে কান্দি থেকে বাড়ি ফেরার পথে পুরন্দরপুর গ্রামের কাছে একটি পিকআপ ভ্যান এর সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। ঘটনাযর জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Read More
অনুব্রতর গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

অনুব্রতর গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণকে সামনে রেখেই তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে। বেলার দিকে একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। আচমকা হাট বন্ধ করে দেওয়ায় করা যায়নি কোনও বিকিকিনি। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ভ্রমণার্থীরা। উল্লেখ্য, সোনাঝুরি হাট কমিটির সম্পাদক স্বয়ং অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেপ্তারির পর হাট কমিটির পক্ষ থেকে একাধিক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কমিটির সদস্য তথা প্রাক্তন সম্পাদক শেখ ইউসুফ আলি বলেন, 'আমাদের কমিটির সম্পাদককে গ্রেপ্তার…
Read More
স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদল মমতার

স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল পিকচার বদল মমতার

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হতে চলেছে। দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'৷ সকলকে জাতীয় পতাকার ছবি দিতে বলেছিলেন নরেন্দ্র মোদি৷ আর তাই যেন রাখতে দেখা গেল৷ সোশাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেরঙ্গার পাশাপাশি ৩০ জন স্বাধীনতা সংগ্রামীর ছবি রয়েছে সেই ছবিতে৷ প্রোফাইল পিকচার বদলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে (Profile Picture) তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে। বিজেপির পক্ষ থেকে প্রদানমন্ত্রীর…
Read More
ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী

ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী

ফের করোনা আক্রান্ত সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রোটোকল মেনে কংগ্রেসের সভানেত্রী থাকবেন আইসোলেশনে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে খবর জানিয়েছেন। প্রসঙ্গত, গত জুন মাসের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধী। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও পরে শরীরের বিভিন্ন প্যারামিটার খারাপ হওয়ায় বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। করোনা আক্রান্ত হওয়ার ঠিক আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) তাঁকে তলব করেছিল ইডি। কোভিডে আক্রান্ত হওয়ার জেরে প্রথমে নির্ধারিত দিনে হাজির হতে না পারলেও সুস্থ হওয়ার পরে বার তিনেক ইডি-র দীর্ঘ জেরার মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী। https://twitter.com/ANI/status/1558347306277433344?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558347306277433344%7Ctwgr%5E8a84260e46b818778f28b088d6a88b69964b717a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.abplive.com%2Fnews%2Fcongress-interim-president-sonia-gandhi-tests-covid-19-positive-911484 প্রসঙ্গত, দেশে করোনা-গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে…
Read More
রেকর্ড গড়লেন নীতীশ কুমার! অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল,উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

রেকর্ড গড়লেন নীতীশ কুমার! অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল,উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব

রেকর্ড গড়লেন নীতীশ কুমার। দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন বর্ষীয়ান রাজনীতিক। বুধবার দুপুর ২টোয় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সামনে শপথবাক্য পাঠ করলেন নীতীশ কুমার। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। ১৩ বছর ঘর করার পর মঙ্গলবার অবলীলায় বিজেপি জোটের সংসার ছেড়ে বেরিয়ে গেলেন নীতীশ। গতকাল রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার রাজভবনে গিয়ে নীতীশ-তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দেন। সূত্রের খবর, এবার ক্যাবিনেটেও রয়েছে চমক। স্বরাষ্ট্র মন্ত্রক নিজের কাছেই রেখেছেন জেডিইউ প্রধান।বিজেপি-সঙ্গ ত্যাগ করে ফের আরজেডি, কংগ্রেস, বামেদের…
Read More
হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তব

হৃদরোগে আক্রান্ত রাজু শ্রীবাস্তব

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব। গতকাল, মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শরীর খারাপ হয়। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। প্রবল বুকে ব্যথায় অজ্ঞান হয়ে যাওয়ার কারণে তাঁকে সিপিআরও দিতে হয় বলে খবর। রাজু শ্রীবাস্তব বর্তমানে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
Read More