editor

11195 Posts
অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন মমতা

অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রক্ষাবন্ধন - অর্থাৎ রাখিপূর্ণিমায় মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা'-য় গিয়ে তাকে রাখি পরিয়েছেন। আর সেখান থেকেই প্রবীণ অভিনেতাকে 'ভারতরত্ন' দেওয়ার দাবি জানান তিনি। মমতা বলেন, ক্ষমতায় থাকলে আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন। বৃহস্পতিবার ও শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে দেশের প্রধান বিরোধী জোটের তৃতীয় বৈঠক। বুধবার রাখিপূর্ণিমার দিন সেখানে যোগ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। তিনি মুম্বাই গেলে অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলেন। এমনকি অমিতাভও রাখি পরবেন। আর পরিকল্পনা মতো বুধবার বিকেলে বলিউড শাহেনশার বাড়ি 'জলসা' পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী। এরপর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। রাখিচ পরান প্রবীণ অভিনেতাকে। অমিতাভের পরিবারের সঙ্গে সময়…
Read More
এল নিনোর প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়

এল নিনোর প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়

আবহাওয়াবিদরা জানিয়েছেন ১৯০১ সালের পর ২০২৩ সালের আগস্ট মাস এই প্রথম শুষ্কতম বর্ষার মাসের তকমা পেল ১২২ বছরের মধ্যে। এর পেছনে ভয়াবহ প্রভাব রয়েছে এল নিনোর। IMD-র তরফে জানানো হয়েছে এল নিনোর জেরে বর্ষা এখন কার্যত দেশ থেকে বিদায় নিয়েছে। সেপ্টেম্বরেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মৌসম ভবনের এক সিনিয়র গবেষক জানাচ্ছেন ৮% বৃষ্টিপাতের ঘাটতি নিয়েই দেশ থেকে এবারের মতো বিদায় নিল বর্ষা। IMD গবেষক বলেন, 'আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ভারত এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলগুলিতে সামান্যতম বর্ষার প্রভাব বজায় থাকলেও বাকি রাজ্যগুলি থেকে বর্ষা বিদায়ের পথে। তবে গত চার বছর দেশ থেকে বর্ষা বিদায় নিতে দেরি করেছে। ফলে সেপ্টেম্বর…
Read More
কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিটের

কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে আনুষ্ঠানিক ভাবে আজ উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিট। আজ ফিতে কেটে এই ট্রমা কেয়ার ইউনিট এর উদ্বোধন করেন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান সহ হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা। ২০টি শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আশাবাদী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, ৪ কোটি ১৫ লক্ষ টাকা ব্যায় করে এই ট্রমা কেয়ার ইউনিটটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সহ রয়েছে দুটি ওটি।
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হল রাখি বন্ধন উৎসব

বুধবার ভেটাগুঁড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাসভবনে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। ১৩ নং বেঙ্গল বিএন এনসিসির উদ্যোগে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের। এদিন এনসিসি ক্যাডেটরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের বাড়িতে যায় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন। এদিন এই রাখি বন্ধন উৎসবে শামিল হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক প্রত্যেকের হাতে উপহার তুলে দেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পাশাপাশি এনসিসির ক্যাডেটরা এদিন সেখানে থাকা নিশীথ প্রামাণিকের নিরাপত্তা রক্ষীদের হাতেও রাখি পরায়।
Read More
মধ্যপ্রদেশে তৈরি হল পৃথিবীর সব থেকে বড় রাখি

মধ্যপ্রদেশে তৈরি হল পৃথিবীর সব থেকে বড় রাখি

আজ রাখি পূর্ণিমা। ভাইদের হাতে বোনেরা রাখি পরাবে। আর এই পূণ্য তিথি উপলক্ষ্যে ভারতের মধ্য প্রদেশের ভিন্ড গ্রাম পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এই রাখিটি শীঘ্রই বিশ্বের সব থেকে বড় রাখির তকমা পেতে চলেছে। নাম উঠতে চলেছে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বিজেপির নেতা অশোক ভরদ্বাজের নেতৃত্বে এই বিপুলাকার রাখি বানানো হয়েছে তাঁরই ফার্ম হাউজে। তিনি উদ্যোগ নিয়ে পৃথিবীর সব থেকে বড় রাখি তৈরি করেন। এই টিমে যাঁরা রয়েছেন তাঁরা প্রথমে গুগল থেকে জেনে নেন যে বর্তমানে সব থেকে বড় রাখির সাইজ বা ওজন কত। তারপর সিদ্ধান্ত নেন সেটা ভেঙে ফেলার। অশোক ভরদ্বাজ জানান…
Read More
কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহারে আয়োজিত হল জেলা ভিত্তিক লোকশিল্পী কর্মশালার

কোচবিহার লোক সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে জেলা স্তরে আঙ্গিক ভিত্তিক লোক শিল্পী কর্মশালার আয়োজন করা হলো। মঙ্গলবার কোচবিহারের পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্রে এই কর্মশালা হয়। এদিনের এই কর্মশালার শুভ উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। আজ থেকে শুরু হওয়া এই কর্মশালা আগামী ২ দিন ধরে চলবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সংস্কৃতি অনুরাগী জলিল আহমেদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা।
Read More
দেবের হাত ধরে ফের আসছে চাঁদের পাহাড়, জল্পনা তুঙ্গে

দেবের হাত ধরে ফের আসছে চাঁদের পাহাড়, জল্পনা তুঙ্গে

সম্প্রতি দেবকে ঘিরে নতুন ছবির খবর শোনা যাচ্ছে। ‘চাঁদের পাহাড়' ছবির সিক্যুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে আসছেন তিনি। এসভিএফ প্রযোজিত নতুন ছবি ‘চাঁদের পাহাড়-৩’-তে শঙ্করের ভূমিকায় আবার অভিনয় করার জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবে হ্যাঁ বললেন টলিউডের এই অভিনেতা। জানা গেছে, আগের দুটি সিক্যুয়েলের মতো ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউই ছবিটি সম্পর্কে বেশি তথ্য দিতে রাজি হননি। দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ‘চাঁদের পাহাড়’। এর দুটি ছবি ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’। দুটি ছবিই পরিচালনা করেছেন কমলেশ্বর মুখার্জি। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চাঁদের পাহাড়' ছবির প্লটটি বিভূতিভূষণ ব্যানার্জির ‘চাঁদের পাহাড়' গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।…
Read More
কলকাতার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা

কলকাতার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা

কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আজ আবহাওয়া শুষ্কই থাকবে। কলকাতা ও আশেপাশের এলাকাতেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ফের বৃষ্টি হতে পারে। সেদিন থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।   আজ কলকাতা সংলগ্ন দমদম এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর শহরতলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। দমদম অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজ সারাদিনই আকাশে রোদ থাকবে। ৩১ আগস্ট থেকে ফের…
Read More
চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরন সম্পন্ন হয়েছে

চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরন সম্পন্ন হয়েছে

এক সপ্তাহ হয়েছে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণের। ইসরো জানিয়েছে পথে বিশাল খাদের সামনে পড়ায় অনেকটা ঘুরে পথ চলা শুরু  করতে হয়েছে প্রজ্ঞানকে। এই আবহে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে প্রজ্ঞান। যদিও আক্ষরিক অর্থে প্রজ্ঞান দৌড়তে পারে না। কারণ এটি সেকেন্ডে এক সেন্টিমিটার গতিতেই এগোতে পারে। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার নামতে আর ১০ দিনও বাকি নেই। বাকি ক'দিনে যতটা সম্ভব এলাকা ঘুরিয়ে প্রজ্ঞানের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। এই প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হয়েছে। তবে এই মিশন মাত্র ১৪ দিনের জন্যই স্থায়ী থাকার কথা ছিল। কারণ একবার দক্ষিণ মেরুতে অন্ধকার নামলে…
Read More
সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল দুই ভাইয়ের

সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিলেন ভাই। তাঁকে বাঁচাতে গিয়ে সেখানে পড়ে যান দাদাও। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনেরই। সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়নাচিনার কুটিপাড়া এলাকায়। মৃতরা হলেন, সাদিকুল হক এবং নবীর হক। ট্যাংকের বিষাক্ত গ্যাসের জেরেই দু’জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এদিন সকালে সাদিকুল নিজের বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে কোনওভাবে সেখানে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন দাদা নবীর। ভাইকে বাঁচাতে গিয়ে ট্যাংকে পড়ে যান দাদাও। খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
Read More
উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভে নামল ওয়েভ কুপার এবং তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি

উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভে নামল ওয়েভ কুপার এবং তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি

চার মাসের অধিক সময় কেটে যাচ্ছে, তবে এখনও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই। সে কারণে আজ পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি এবং ওয়েভ কুপারের পক্ষ থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন তারা। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ওয়েব কুপার জয়েন কনভেনার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই এতে বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। বেতনে অসুবিধা হচ্ছে অস্থায়ী কর্মীদের। সেই সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজে ব্রাত্য হচ্ছে বিশ্ববিদ্যালয়। এরপর তিনি আরো বলেন যেহেতু রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের কোনো বিজেপি সমর্থিত অধ্যাপককে পাচ্ছেন না তাই তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য দিচ্ছেন না। এদিন তাদের এই দাবিকে জনসমক্ষে আনতে বিশ্ববিদ্যালয়ের গেটের আন্দোলন।
Read More
সেইল গড়ে তুলতে চলেছে বিশাল বড় মাপের ইস্পাত কারখানা

সেইল গড়ে তুলতে চলেছে বিশাল বড় মাপের ইস্পাত কারখানা

৩০ হাজার কোটি টাকা বিনিয়োগে বাংলায়  সেইল বিশাল বড় মাপের ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছে। এই বিরাট কারখানায় বছরে ৪.০৮ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হবে। এমনই ক্ষমতাসম্পন্ন কারখানাই গড়ে তুলছে সেইল। বার্নপুরে ইস্কো কারখানার পাশেই নতুন ইউনিট গড়ে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে। সেইলের অধীনস্থ ইস্কো কারখানার উৎপাদন ক্ষমতা বছরে ২.৫ মিলিয়ন টন। সেটা এবার বাড়িয়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন কারখানা গড়ে উঠলে কর্মসংস্থানও বাড়বে। এদিকে ইস্কোর হাত ধরেই আসানসোলে শিল্পের বিকাশ এবং খনি অঞ্চল আরও সমৃদ্ধ হয়। এখন বহু কারখানাই আসানসোলে বন্ধ। তাই কর্মসংস্থানও হচ্ছে না। তাই এই বিরাট মাপের ইস্পাত কারখানা গড়ে উঠলে এবং বিনিয়োগ বড় হলে কর্মসংস্থান…
Read More
সস্তা হতে চলেছে ইলিশ মাছের দাম

সস্তা হতে চলেছে ইলিশ মাছের দাম

বাঙালি মানেই খাদ্য তালিকায় থাকবে ইলিশ মাছ। কিন্তু এবার ইলিশ মাছের জোগান বেশি বলে জানা গেলেও  অভিযোগ উঠেছে ইলিশ মাছের জোগান বেশি হলেও দামও বেশি হয়েছে। তাই তা এখন পাতে তোলা যাচ্ছে না। কিন্তু এই রূপোলি ফসলের দাম কমার ইঙ্গিত মিলেছে। জোগান বেশি থাকায় তা পাওয়া যাবে দুর্গাপুজো পর্যন্ত। ফলে মাছে–ভাতে বাঙালি পুজোর সময় এই ইলিশ মাছ সস্তায় পাবেন। তাই এই বছর দুর্গাপুজো পর্যন্ত ইলিশ উপভোগ করতে পারবেন সকলেই। গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। যার প্রভাব ইলিশ মাছের দামে এবার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে ইলিশ মাছের দাম বেশি নিয়ে রাজ্যজুড়ে শোরগোল…
Read More
ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা

ফের জলমগ্ন শিলিগুড়ির অশোকনগর এলাকা। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার বৃষ্টি, আর তার ফলে জলমগ্ন হলো শিলিগুড়ি পুরনিগমের অশোকনগর এলাকা।এলাকাবাসীদের ক্ষোভ একটু বৃষ্টি হলেই হাঁটু জল পেরিয়ে কাজে যেতে হয় তাদের। বহু বাড়িতে জল ঢুকে গেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরতে হচ্ছে সাধারণ মানুষকে। পুরনিগমকে বারংবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সূরাহা মেলেনি। যদিও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব আশ্বাস দিয়েছেন অশোকনগরের জল সমস্যা দ্রুত সমাধান করা হবে, তবে তা কবে বাস্তবায়িত হতে চলেছে সেদিকে তাকিয়ে রয়েছে অশোকনগর এলাকাবাসী।
Read More