editor

10320 Posts
মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে

মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে। সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় শপথ নেবার কথা চলেছে একনাথ শিন্ডের।।     বিস্তারিত আসছে....
Read More
একাধিক পরীক্ষা বাতিলের নির্দেশ জারি,কিন্তু কেন?জেনে নিন

একাধিক পরীক্ষা বাতিলের নির্দেশ জারি,কিন্তু কেন?জেনে নিন

আজ, বৃহস্পতিবার হুল দিবসের জন্য রাজ্য সরকারের সেকশনাল হলিডে। ফলে, একাধিক পরীক্ষা বাতিলের নির্দেশ জারি হল। বিভিন্ন স্কুলে চলছে একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা। তা বাতিল করার নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একইসঙ্গে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষাগুলিও আজকের জন্য বাতিল করা হয়েছে।   সেই পরীক্ষাগুলি নেওয়া হবে ৪ আগস্ট। বিকেলের দিকে বিকাশ ভবনের তরফে প্রাচারিত একটি বার্তা প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। তাতে শুধুমাত্র একাদশ শ্রেণি নয়, আজ হতে চলা যে কোনও ক্লাসের পরীক্ষাই বাতিলের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এখন পঞ্চম থেকে দশম শ্রেণির সামেটিভ মূল্যায়ন চলছে। তা শুরু হতে না হতেই ফের বন্ধের নির্দেশ দেওয়ায় শিক্ষক-প্রধান শিক্ষকদের মধ্যে…
Read More
মেঘালয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করলেন অভিষেক!

মেঘালয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করলেন অভিষেক!

তৃণমূল কংগ্রেসের লক্ষ্য মেঘালয়ের পুতুল সরকারকে সরিয়ে নিজেদের প্রতিষ্ঠা করা। ঠিক সেই কারণেই মেঘালয়ে সদস্য গ্রহন অভিযানের সুচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। বুধবার শিলংয়ের তৃণমূলের কর্মিসভায় দলীয় সদস্য হওয়ার জন্য ৯৬৮৭৭৯৬৮৭৭ নম্বরের উদ্বোধন করলেন অভিষেক। রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন এই নম্বরে মিসড কল(Missed call) দিয়ে তৃণমূলের সদস্য হওয়ার জন্য।   এদিন শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মিসভায় উপস্থিত হয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্থ মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা…
Read More
মেঘালয়ে কংগ্রেস-বিজেপির আঁতাত ফাঁস করলেন অভিষেক!

মেঘালয়ে কংগ্রেস-বিজেপির আঁতাত ফাঁস করলেন অভিষেক!

কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির হাতের পুতুল হয়ে বসে থাকা কনরাড সাংমার সরকারকে উৎখাতের লক্ষ্যে এবার এগোনোর বার্তা দিলেন। বুধবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মীদের তিনি বলেন আগামী ৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাত করতে হবে। তার জন্য কর্মীরা যখন যেখানে তাঁকে ডাকবেন, উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলংয়ে পা রেখে সেখানে তৃণমূলের দলীয় অফিস উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কর্মীসম্মেলনে উপস্থিত হয়ে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী…
Read More
ধর্ষণ করে নাবালিকাকে খুন আত্মীয়র!

ধর্ষণ করে নাবালিকাকে খুন আত্মীয়র!

ধর্ষণের পরে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। জানা গিয়েছে, ১০ বছর বয়সী ওই নাবালিকাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল তাঁরই আত্মীয়। তারপর রেল লাইনের ধার থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়,শেষবার তাঁর এক আত্মীয়র সঙ্গে দেখা গিয়েছিল ওই নাবালিকাকে। ২ দিন পরে মঙ্গলবার রেল লাইনের ধার থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। জামা কাপড় ছিড়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেহটি। ধর্ষণ করে খুন বলে অনুমান পুলিশের। মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ।
Read More
ব্রেকিং: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী! লাইভে জানালেন নিজেই

ব্রেকিং: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী! লাইভে জানালেন নিজেই

আগামীকালই আস্থা ভোট হওয়ার কথা ছিল। তার আগেই নিজের পদত্যাগ ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ, বুধবার ফেসবুকে লাইভে এসে নিজেই জানালেন তাঁর এই সিদ্ধান্তের কথা।   এদিন ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে বলেন, “আমি পদ থেকে ইস্তফা দিচ্ছি। মহারাষ্ট্রের মানুষের আশীর্বাদ আমি পেয়েছি। এটাই আমার জন্য অনেক। উল্লেখ্য, সংখ্যাতত্ত্ব এই মুহূর্তে বলছে বিদ্রোহী বিধায়কদের সঙ্গ পেলে অনায়াসেই মহারাষ্ট্রের পরবর্তী সরকার গঠন করে ফেলতে পারবে বিজেপি। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে বৈঠকে বসেছেন বিজেপি বিধায়করা। যদিও শিব সেনার বিদ্রোহী শিবিরের বিধায়করা এখনও মুম্বই পৌঁছাননি। প্রসঙ্গত, এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে বৃহস্পতিবারই বিধানসভায়…
Read More
‘ কলকাতা অনুভব’-র সাংস্কৃতিক সন্ধ্যার আসরে নজরকাড়া চমক

‘ কলকাতা অনুভব’-র সাংস্কৃতিক সন্ধ্যার আসরে নজরকাড়া চমক

২৫জুন শনিবার কলকাতা অনুভব ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 'ভারত কি কৃষ্টি অওর কলা ভারত কি কথা মালা' অনুষ্ঠিত হল কলকাতার রোটারি সদন-এ। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী এসর রাজ পৌড়েল, কনসাল জেনারেল, কনস্যুলেট জেনারেল অফ নেপাল, কলকাতা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধ্রুব মিত্র,নৌশাদ মল্লিক,তারক সেনগুপ্ত ও অভিজিৎ সাঁতরা। পাশাপাশি প্রত্যেক অতিথি তাদের মূল্যমান বক্তব্য রাখেন। এদিকে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দর্শকদের আপ্লুত করেন সঞ্জীব ঘোষ।'আফ্রিকা' কবিতাটি আবৃত্তি করেন নৌশাদ মল্লিক।অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল 'টাপুর টুপুর' নাটক।এই নাটকে প্রখ্যাতা অভিনেত্রী ও মাইম শিল্পী বিজয়া দত্ত,সুব্রত বর্মন,সায়ন দত্ত…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রোপদী মুর্মুকে সমর্থন মায়াবতীর

রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রোপদী মুর্মুকে সমর্থন মায়াবতীর

বিরোধী পক্ষের কেউ আলোচনা করেননি। এমনকি বিরোধীরা রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করলেও একবারও জিজ্ঞাসা করেনি। সেই ক্ষোভে রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী দৌপ্রদি মুর্মু কে সমর্থন জানালেন মায়াবতী। আজ, শনিবার সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন BSP নেত্রী মায়াবতী। সূত্রের খবর, তবে শুধু বিএসপি নয় প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নেতৃত্বে জেএমএম এবং জনতা দলেরও এনডিএর রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে৷ রাজনৈতিক মহলের হিসাব বলছে বিরোধী প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে মাত দিতে রাষ্ট্রপতির আসন দ্রৌপদী মুর্মুর ছিনিয়ে নেওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শীর্ষ নেতাদের সম্মতিতেই ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী (presidential Poll…
Read More
সারদাকাণ্ডে উঠে এল শুভেন্দুর নাম? ব্ল্যাকমেইল করত বলে অভিযোগ সুদীপ্তর

সারদাকাণ্ডে উঠে এল শুভেন্দুর নাম? ব্ল্যাকমেইল করত বলে অভিযোগ সুদীপ্তর

সারদা চিটফান্ড মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন সুদীপ্ত সেন। আজ, শুক্রবার বিধাননগর এমপি - এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে সারদা কর্তা সুদীপ্ত সেন বিস্ফোরক অভিযোগ করেছেন। এদিন তিনি বলেন,টাকা দিয়েছিলাম শুভেন্দু অধিকারীকে। তিনি আরও বলেন এই বিষয়ে আদালতকে বিস্তারিত জানিয়েছেন। এখানেই থামেননি সারদা কর্তা। তিনি বলেন,শুভেন্দু অধিকারী ডেকেছিল রায় কাঁথিতে জমি এবং প্ল্যান স্যাংশনের বিষয় নিয়ে গিয়েছিলাম বলেও তিনি বলেন এদিন।
Read More
বিয়ে করলেই সরকার দেবে ৫১ হাজার টাকা!

বিয়ে করলেই সরকার দেবে ৫১ হাজার টাকা!

মেয়ের বিয়ের জন্য নয়া প্রকল্প মোদি সরকারের। মোদি সরকারের নতুন প্রকল্পের নাম ‘প্রধানমন্ত্রীর শাদি শগুন’ যোজনা। এই প্রকল্পের মাধ্যমে মেয়ের বিয়ের সময় ৫১ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করবে কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের সুবিধা নিতে কন্যাকে কমপক্ষে স্নাতক হতে হবে। ‘প্রধানমন্ত্রীর শাদি শগুন’ যোজনা কারা আবেদন করতে পারবে? এই প্রকল্পের সুবিধা নিতে গেলে তাকে অবশ্যই সংখ্যালঘু সমাজ এর সাথে যুক্ত হতে হবে। অর্থাৎ মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি সমাজের মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাবেন। কি কি নথি লাগবে ? মেয়ের জন্মের শংসাপত্র, স্কুলের মার্কশিট, পারিবারিক রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট থাকতে হবে। আবেদন পদ্ধতি মাওলানা…
Read More
উপনির্বাচন:ত্রিপুরায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

উপনির্বাচন:ত্রিপুরায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

ত্রিপুরার চারটি বিধানসভা আসনের পাশাপাশি দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ডের একটি করে বিধানসভা আসনেও আজ বৃহস্পতিবার উপনির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে চলছে ভোটগ্রহণ। এদিন সকালে ৯টা পর্যন্ত ভোট পড়েছে অন্ধ্রপ্রদেশের আত্মকুর বিধানসভা কেন্দ্রে ১.৫৬ শতাংশ, ঝাড়খণ্ডের মণ্ডারে ১৩.৪৯ শতাংশ এবং দিল্লির রাজেন্দ্রনগরে ৫.২০ শতাংশ। অন্যদিকে ত্রিপুরার আগরতলায় ১৫.২৯ শতাংশ, বড়দোয়ালীতে ১৬.২৫ শতাংশ, সুরমায় ১৩ শতাংশ এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ১৪ শতাংশ।   এদিন সকাল থেকে ত্রিপুরার একাধিক ভোটকেন্দ্র দখলের অভিযোগ উঠেছে। ভোটারদের ভয় দেখানো, ছবি তোলা আটকাতে মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস, বাম এবং তৃণমূল কর্মী-সমর্থকরা। ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রেই বিরোধী দলের কর্মী-সমর্থক এবং সংবাদমাধ্যমের…
Read More
হাওড়া ব্রিজে দুর্ঘটনা, জখম একাধিক বাস যাত্রী

হাওড়া ব্রিজে দুর্ঘটনা, জখম একাধিক বাস যাত্রী

হাওড়া ব্রিজে দুটি যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে সরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ২৪ নম্বর রুটের একটি বাস এবং ৫৯ নং রুটের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে হাওড়া ব্রিজের ৭ ও ৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায়। দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ৫ জন যাত্রী। তাঁদের প্রত্যেককে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বাসের চালক ভেতরে আটকে গিয়েছিলেন। তাঁকেও বের করে এনেছে হাওড়া পুলিস। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে দু’দিকে সরিয়ে আনা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে কলকাতা পুলিসের নর্থ পোর্ট থানা।
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম আদিবাসী মহিলা নেত্রীকে প্রার্থী করল বিজেপি

রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম আদিবাসী মহিলা নেত্রীকে প্রার্থী করল বিজেপি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) কেন্দ্র করে সরগরম রাজনীতি। মঙ্গলবারই বিরোধী জোটের তরফে যশবন্ত সিন্হাকে (Yashwant Sinha) রাষ্ট্রপতির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এদিন, NDA জোটের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ঘোষণা করেন। বিজেপির একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রথম আদিবাসী মহিলা নেত্রীকে প্রার্থী করল বিজেপি। জয়লাভের পর তিনিই হবেন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।
Read More
তৃনমূল ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চলেছেন যশবন্ত সিনহা

তৃনমূল ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চলেছেন যশবন্ত সিনহা

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নিল বিরোধীরা। মঙ্গলবার নয়াদিল্লিতে ১৮টি বিরোধী দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীকেই সমর্থন দেবে আপ, মিম ও টিআরএস। সাংবাদিক বৈঠকে জানালেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এদিন একটি টুইটে বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা লেখেন, ‘তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সম্ভবত সে কারণেই যশবন্ত সিনহা তৃণমূলের সদস্য পদ ত্যাগের সিদ্ধান্ত নিতে চলেছেন।…
Read More