editor

10320 Posts
চলতি বছরের ফুটবল বিশ্বকাপে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিষিদ্ধ করল কাতার

চলতি বছরের ফুটবল বিশ্বকাপে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিষিদ্ধ করল কাতার

চলতি বছর ২০২২ এর শেষদিকে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্ট দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ক্রীড়াপ্রেমীরা ভিড় জমাবেন দেশটিতে। তবে আসর যে দেশেই বসুক, বিশ্বকাপ উপলক্ষে খেলা ছাড়াও আরও অনেকভাবে বিনোদন খোঁজেন ক্রীড়াপ্রেমীরা। সে কারণে কাতার এবার বেশ কিছু কাজের ওপর দিয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে। ডেইলি মিরর মারফত জানা গিয়েছে, এবারের এক রাতের ‘অবৈধ’ যৌন মিলন বা ওয়ান নাইট স্ট্যান্ড নিষিদ্ধ করেছে সে দেশের কর্তৃপক্ষ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে ধরা পড়লে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে বলে জানানো হয়েছে । প্রতিবেদনে এও বলা হয়েছে যে, বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ শেষেই রাতভর পার্টি চলে। কিন্তু…
Read More
পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ – শেখ হাসিনা

পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ – শেখ হাসিনা

আগামী ২৫'শে জুন উদ্বোধন হতে চলেছে বাংলাদেশের পদ্মা সেতুর। এপ্রসঙ্গে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ বলেছেন, আমি মনে করি, পদ্মা সেতু এমন একটা সময় উদ্বোধন করতে যাচ্ছি সে সময় বন্যা শুরু হয়ে গেছে এবং এই বন্যা কিন্তু দক্ষিণাঞ্চলেও যাবে। তাই সে সময় পণ্য পরিবহন, বন্যা মোকাবিলা, বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতার একটা বিরাট সুযোগ আমাদের আসবে। বন্যার্তদের রিলিফ দেওয়া থেকে ওষুধ সরবরাহ এবং খাদ্য সরবরাহের বিষয়টি আরও সহজতর হবে। এরপরে ‘৮৮ সালের বন্যায় গোপালগঞ্জে আটকা পড়ার কথা স্মরণ করে তিনি বলেন, তখন এ রকম পদ্মা সেতু থাকলে সহজেই চলে আসা সম্ভব হতো। ’ পাশাপাশি ৯৮ সালে…
Read More
প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে ব্ল্যাকহোল, চিন্তায় গবেষকেরা?

প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে ব্ল্যাকহোল, চিন্তায় গবেষকেরা?

মহাবিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত এই ব্ল্যাকহোলটি এতই দ্রুত বর্ধনশীল যে, এটি প্রতি সেকেন্ডে পৃথিবীর সমান ভর গ্রাস করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। জে-১১৪৪ নামের এই ব্ল্যাকহোলটি আবিষ্কার করেছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল জ্যোতির্বিজ্ঞানী। এএনইউ'র বিজ্ঞানীদের মতে, জে-১১৪৪ গত ৯০০ কোটি বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং এর ভর ৩০০ কোটি সূর্যের ভরের সমান। এদিকে গবেষক স্যামুয়েল লাই জানিয়েছেন, এটি আমাদের নিজস্ব গ্যালাক্সির ব্ল্যাকহোলের চেয়ে ৫০০ গুণ বড়।এত বড় আকারের ব্ল্যাকহোলটি বিজ্ঞানীদের এ বিষয়ে আরও কৌতূহলী করে তুলেছে। কারণ প্রায় ১০০ কোটি বছর আগে, তুলনামূলক এই আকারের অন্য ব্ল্যাকহোলগুলোর এমন দ্রুত হারে বৃদ্ধি…
Read More
১ কেজি গাধার দুধের দাম কত? দাম শুনলেই চোখ কপালে উঠবে আপনার

১ কেজি গাধার দুধের দাম কত? দাম শুনলেই চোখ কপালে উঠবে আপনার

কর্ণাটকের বাসিন্দা ৪২ বছর বয়সি শ্রীনিবাস গৌড়া চাকরি করতেন একটি সফটওয়্যার কোম্পানিতে। কিন্তু সেই চাকরিতে তার আর মন বসছিল না। হঠাৎই সেই চাকরি ছেড়ে দিয়ে ভিন্ন কিছু করার চিন্তা ভাবনা শুরু করন তিনি। এরপরই শুরু করেন পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা। এ বিষয়ের ওপর রীতিমতো ডিগ্রিও বাগিয়ে নিয়েছেন। পড়াশোনা শেষে কর্নাটকের দক্ষিণ কন্নড় গ্রামে একচিলতে জমিতে শ্রীনিবাস খুলে বসলেন গাধার খামার! ২০টি গাধা ও ৪২ লাখ টাকা বিনিয়োগ করে গাধার দুধের ব্যবসা শুরু করয়েছেন শ্রীনিবাস। আর সেই গাধার দুধ কত টাকায় বিক্রি হবে, তা শুনলে চোখ কপালে উঠে যাবে আপনারও। ব্যবসা শুরু করা শ্রীনিবাস গৌড়া বলেছেন, 'আমি আগে ২০২০ সাল পর্যন্ত…
Read More
কোথায় গেল বড়লোকি চাল? ব্র্যান্ডেড ছেড়ে কম-খরচের দোকানে ঢুঁ মারছেন অ্যাম্বার হার্ড

কোথায় গেল বড়লোকি চাল? ব্র্যান্ডেড ছেড়ে কম-খরচের দোকানে ঢুঁ মারছেন অ্যাম্বার হার্ড

মার্কিন মুলুকে আয়েশি জীবনযাপনের খরচ যে অনেক বেশি, সেকথা কারও অজানা নয়। তার উপর যদি হন বিখ্যাত তারকা, তাহলে তো শুধু মাথা গোঁজার ঠাঁই হলেই চলে না, তার সঙ্গে থাকে আরো শত রকম চাহিদা-প্রত্যাশা। যেমন অভিনয় করে যতটা না উপার্জন করতেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তার চেয়ে বেশি খরচ করতেন নিজের ফ্যাশনের পেছনে। কিন্তু বর্তমান সত্য হচ্ছে, প্রাক্তন স্বামী জনি ডেপের কাছে মানহানি মামলায় পরাজয়ের পর অ্যাম্বার হার্ডের লাইফস্টাইলে আসছে পরিবর্তন। নামিদামি ব্র্যান্ডের পোশাক-আনুষঙ্গিকের পরিবর্তে এখন কম-খরচের ডিপার্টমেন্টাল স্টোরে ঢুঁ মারতে দেখা যাচ্ছে 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীকে! গতকালই নিউইয়র্কের ব্রিজহ্যাম্পটনে টি জেড ম্যাক্স- এর দোকানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন অ্যাম্বার হার্ড। শপিং…
Read More
অবশেষে অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

অবশেষে অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

দেশজুড়ে অগ্নিপথ বিরোধিতার মাঝে অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে। https://twitter.com/HMOIndia/status/1538000194251653120   এদিকে আধাসামরিক বাহিনীর এক আধিকারিকরা জানিয়েছেন, আধাসামরিক বাহিনী বেশিরভাগই অসামরিক দায়িত্বে রয়েছে। অগ্নিবীররা যোগদানের সময় নতুন করে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে। “আধাসামরিক বাহিনীর সদস্যদের ১১ মাস বা তারও বেশি সময়…
Read More
অপরিশোধিত তেলের দামে বিরাট পতন, একনজরে দেখে নিন কততে বিকোচ্ছে পেট্রোল- ডিজেল

অপরিশোধিত তেলের দামে বিরাট পতন, একনজরে দেখে নিন কততে বিকোচ্ছে পেট্রোল- ডিজেল

এবার থেকে হাফ ছেড়ে বাঁচবেন সাধারণ মানুষেরা। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে ব্যাপকভাবে কমেছে অপরিশোধিত তেলের দাম। যার জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ব্যারেল প্রতি ১১৩.১ ডলারে। শুক্রবার এই রেট ছিল ১১৯ ডলার। মূলত, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের তরফে সুদের হার ০.৭৫ শতাংশ বাড়ানোর প্রভাব পড়তে দেখা গিয়েছে অপরিশোধিত তেলের দামের উপরে । নিঃসন্দেহে এই দামের পতনে ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলির জন্য দারুণ সুখবর পেতে চলেছে। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদিনও ভারতের বাজারে পেট্রল-ডিজেলের দাম রয়েছে স্থির। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, সেই প্রতিফলন কয়েক দিনের মধ্যে দেখা যেতে পারে। এই নিয়ে একটানা…
Read More
‘অগ্নিপথ’ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা রেলমন্ত্রীর

‘অগ্নিপথ’ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা রেলমন্ত্রীর

অগ্নিপথ নিয়ে বিক্ষোভ অব্যাহত দেশজুড়ে। জ্বলছে একের পর এক ট্রেন, স্টেশনে স্টেশনে তাণ্ডব। আর এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানান, রেল আমাদের জাতীয় সম্পত্তি। কাজেই, এর যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রত্যেকের কাছে আমার আবেদন, কেউ হিংসার আশ্রয়ন নেবেন না। রেলের সম্পত্তি নষ্ট করবেন না। রেল আমাদের দেশের সম্পত্তি। আমাদের সম্পত্তি এবং এটা আমাদের পরিষেবার জন্যই রয়েছে। উল্লেখ্য, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের কারনে, শুক্রবার দেশজুড়ে অন্তত ৩৪০টি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। ৯৪টি মেল ট্রেন ও ১৪০টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়। প্রচুর ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতে হয়েছে। প্রচুর ট্রেন দেরিতে চলছে।…
Read More
বেতন ফেরালেন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা! কত টাকা?

বেতন ফেরালেন মন্ত্রীর মেয়ে অঙ্কিতা! কত টাকা?

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। এমনকী ফেরত দিতে বলা হয়েছিল ৪৩ মাসের বেতন। সেই নির্দেশ অনুযায়ী আজ হাইকোর্টে প্রথম কিস্তি জমা দিলেন অঙ্কিতা। জানা গেছে, প্রথম কিস্তিতে তিনি ফেরত দিয়েছেন ৭ লক্ষ ৯৪ হাজার টাকা। বাকি টাকাও ঠিকমতো দিয়ে দেবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রীর কন্যা। মেয়েকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছিলেন পরেশ, চার্জশিটে অভিযোগ ছিল তেমনটাই। এমনকী অঙ্কিতা পরীক্ষায় যোগ্যতা মানের নম্বরই তুলতে পারেননি। তা সত্ত্বেও কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে ৪৩ মাস পড়িয়েছিলেন তিনি। সিবিআইয়ের চার্জশিটে এই অভিযোগ উঠতেই অঙ্কিতাকে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৪৩ মাস চাকরিতে যে বেতন…
Read More
বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবো না! কেন এমনটা বললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার?

বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবো না! কেন এমনটা বললেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার?

‘সিএএ (CAA) কার্যকর না হলে বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবো না।’ আজ, শুক্রবার এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এদিন তিনি বলেন,‘আমার বিশ্বাস ২০২৪- এর ভোটের আগেই সিএএ (CAA) কার্যকর হবে। সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুদের মনের ক্ষোভ আটকে রাখা যাবে না। ২০২৪- এর ভোটের আগেই সিএএ কার্যকর না হলে বিজেপির ক্ষতি হবে। কতটা ক্ষতি হবে,লিখিত আকারে অমিত শাহকে জানিয়েছি। আমি বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবো না।’ হয়তো আবেগের বসে বলে ফেলেছেন। অসীম সরকারের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
Read More
২১ জুলাইয়ের নামে টাকা তোলা যাবে না, কড়া বার্তা অভিষেকের

২১ জুলাইয়ের নামে টাকা তোলা যাবে না, কড়া বার্তা অভিষেকের

‘২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করে টাকা তুললে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার।’ আজ, শুক্রবার তৃণমূল ভবনে ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রস্তুতি বৈঠকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, দলে তোলাবাজি নিয়ে বেশ কিছুদিন ধরে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সমাবেশেও তিনি বলেছিলেন যে, হয় ঠিকাদারি, না হয় তৃণমূল। যেকোনো একটিকে বেছে নিতে হবে। ঠিকাদারি এবং তৃণমূল একসাথে করা যাবে না। আজও তৃণমূল ভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় দলের নেতাদের সতর্ক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিলেন ধর্মতলার সমাবেশকে ঘিরে কোন রকম চাঁদা তোলা যাবে না। কেউ দলের…
Read More
বড় সিদ্ধান্ত!সোমবার থেকে খুলছে স্কুল, জেনে নিন বিস্তারিত

বড় সিদ্ধান্ত!সোমবার থেকে খুলছে স্কুল, জেনে নিন বিস্তারিত

সরকারি আর্জিকে উপেক্ষা, স্রোতের বিরুদ্ধে হেঁটে স্কুল খুলছে শহরে। পড়ুয়াদের কথা ভেবে সোমবার থেকে স্কুল খুলছে শহরে। সিএনআই-এর অধীন কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, স্কটিশ চার্চ কলেজিয়েট, সেন্ট জেমসের মতো স্কুলগুলি। আবহাওয়ার উন্নতি, পড়ুয়াদের ২ বছর ক্ষতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত, এমনটাই জানালেন কলকাতার বিশপ। উল্লেখ্য, সম্প্রতি আগামী ২৬ শে জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি বাড়ানো হয়। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে দ্রুত নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছিল স্কুল শিক্ষা দফতর (Bengal School Summer Vacation)। প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৫ ই জুন পর্যন্ত ছিল ছুটি (Summer Vacation)। সম্প্রতি তা বাড়ানো হয় আরও দুই সপ্তাহ।…
Read More
ফুঁসছে বহু নদী, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

ফুঁসছে বহু নদী, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

গত বছর বৃষ্টির পরিমাণ সুদে আসলে পুষিয়ে নিল উত্তরবঙ্গ। অর্থাৎ এবছর সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় রীতিমতো ভাসিয়ে নিচ্ছে গোটা উত্তরবঙ্গ। ফুঁসছে বহু নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী চার–পাঁচ দিন এ রকমই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। প্রসঙ্গত, সেচ দপ্তরের তরফে দোমোহানি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়ছে। জলঢাকার জলস্তর বেড়েছে। তার আশপাশেও হলুদ সংকেত জারি করা হয়েছে। জল বাড়ছে রায়ডাক,…
Read More
কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ দেশ

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ দেশ

অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ বিহার ও উত্তরপ্রদেশ । একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতেও। পাশাপাশি আঁচ এসে পড়েছে বাংলায় সহ হরিয়ানা ও মধ্যপ্রদেশে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে ঢুকে এদিন বিক্ষোভকারীরা ট্রেনের একটি কামরায় আগুন ধরিয়ে দেয়। আর স্টেশনের বাইরে লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় দোকানে। পুলিশের সঙ্গে বিবাদেও জড়ায় তারা। বালিয়ার জেলা শাসক সৌম্য আগরওয়াল জানিয়েছেন, বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশেও ক্ষোভ বাড়ছে। হরিয়ানার পালওয়াল জেলায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গত, ‌অগ্নিপথ’‌ নামে নতুন এই প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে, চার বছরের…
Read More