editor

11195 Posts
ভোটের প্রচারে নামলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

ভোটের প্রচারে নামলেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

আইন শৃঙ্খলা নিয়ে সিরিয়াস নয় মুখ্যমন্ত্রী, রাজ্য জুড়ে সন্ত্রাসের আবহাওয়া সৃষ্টি করেছে তৃনমূল, গুলি করা হয়েছে জেলা সভাপতিকে লক্ষ্য করে জলপাইগুড়িতে বললেন দিলীপ ঘোষ। বেলডাঙায় বোমা বন্দুক মজুত করা হয়েছে, জেলা সভাপতির ওপর হামলা পরিকল্পিত,শেষ দিনের ভোট প্রচারে জলপাইগুড়িতে এসে এমনটাই বললেন, দিলীপ ঘোষ। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিনে জলপাইগুড়িতে আসেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বাবু বলেন, "আইন শৃঙ্খলা নিয়ে সিরিয়াস নয় মুখ্যমন্ত্রী। রাজ্যপাল চেষ্টা করছেন। গোটা রাজ্য জুড়ে তৃনমূল সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, রোজ দিন বিজেপি কর্মী সমর্থক এবং নেতাদের ওপর প্রাণঘাতী হামলা করা হচ্ছে। গতকাল…
Read More
তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য

ভোটের একদিন আগেই রাতের অন্ধকারে গীতালদহে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর ও বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ উঠলো কংগ্রেস প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ কংগ্রেসের। হাসানুজ্জামান নামে দিনহাটা এক নং ব্লকের গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ গ্রামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ গতকাল রাতে যখন তিনি তাদের দলীয় প্রার্থী রেশমি সুলতানার প্রচারে বেরিয়েছিলেন ঠিক সেই সময় তার কাছে ফোন আসে ওই একই বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর চালায় এবং বোমাবাজি করে। একই অভিযোগ হাসানুজ্জামানের মা…
Read More
করণ জোহরের “রকি অর রানি কি প্রেম কাহানি ” প্রচারের সময় ট্রলের শিকার হন

করণ জোহরের “রকি অর রানি কি প্রেম কাহানি ” প্রচারের সময় ট্রলের শিকার হন

মঙ্গলবার চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তার চলচ্চিত্র  " রকি অর রানি কি প্রেম কাহানি " ট্রেলার প্রকাশ করেছেন। তিনি একটি  ইনস্টাগ্রাম লাইভ ভিডিওতে ছবিটি সম্পর্কে কথা বলেছেন। করণ জোহর " রকি অর রানি কি প্রেম কাহানি " প্রচার করার সময় ট্রোলের শিকার হন এবং তিনি  ট্রোলারদের জন্য ট্রোলারদের প্রত্যুত্তরে বলেছেন যারা ইনস্টাগ্রামে তার লাইভ চ্যাটের সময় তার আসন্ন ছবি "রকি অর রানি কি প্রেম কাহানি " প্রচার করার সময়  আপত্তিজনক মন্তব্য করেছিলেন তাদের জন্য বলেছিলেন  'লেখার আগে ভাবুন, আপনারও পরিবার আছে' ।  করণ জোহর সেই ট্রোলারদের প্রত্যুত্তরে   বলেছেন যারা ইনস্টাগ্রামে তার লাইভ চ্যাটের সময় তার আসন্ন ছবি "রকি অর রানি…
Read More
কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য

দিনহাটায় বোমা ফেটে ৪ জন জখমের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তাজা বোমা উদ্ধার মাথাভাঙ্গায়। নির্বাচন উপলক্ষে কংগ্রেস প্রার্থীর অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে দুটো তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েতের ২২৭ নং বুথের পূর্ব খাটের বাড়ি এলাকার। তাজা বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ। কংগ্রেস এর অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই বোমা রেখেছে।
Read More
অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী

অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী

জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জী। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত ওয়াকিবহুল মহলের। কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে রাজবংশী পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও বিভিন্ন সময়ে অনন্ত মহারাজের বাড়িতে আসতে দেখা যায় তৃণমূল নেতাদের। পঞ্চায়েত নির্বাচনের দুই দিন আগে রাজীব ব্যানার্জীর অনন্ত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ।
Read More
রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র

রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র

রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে ময়নাগুড়িতে প্রচার শুরু করলেন মদন মিত্র। মঙ্গলবার দুপুরে জল্পেশ গেস্ট হাউসে ব্রেক ফাস্ট সেরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থক্ষেত্র ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে পূজো দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেন কামার হাটির বিধায়ক মদন মিত্র। এদিন লাল পাঞ্জাবী পরে প্রচারে নামেন কামার হাটির বিধায়ক মদন মিত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, "শুভেন্দু হলো চোরের রাজা, ও যেখানে যায় সেখানেই চুরি হয়।" উনি বলেন "এখানে এসে দেখলাম তৃনমূল খুব ভালোভাবে জিতে যাবে।"
Read More
বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায়। তৃণমূলের দুষ্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই বিজেপি প্রার্থীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। মঙ্গলবার সাতসকালে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের ভানুকুমারী-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায় ঘটনাটি ঘটে। ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সুমিত দাসের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই বোমা। ওই বিজেপি প্রার্থী সুমিত দাসের অভিযোগ, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই বিজেপির মধ্যে আতঙ্ক তৈরি করতে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার উদ্দেশ্যেই বোম ছুড়েছিল, কিন্তু কোনক্রমে বোমটি ফাটেনি। গোটা ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন তিনি।…
Read More
শ্রীজিতা দে গাঁটছড়া বাঁধেন প্রেমিক মাইকেল ব্লহম-পেপের সাথে

শ্রীজিতা দে গাঁটছড়া বাঁধেন প্রেমিক মাইকেল ব্লহম-পেপের সাথে

প্রেমিক মাইকেল ব্লহম-পেপের সাথে শ্রীজিতা দে টকটকে সাদা গাউন এবং মেঝে স্পর্শকারী ওড়না পরে বৈবাহিক জীবনের পথে  পা রাখেন। জার্মানির একটি চার্চে খ্রিস্টান রীতি মেনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন টেলিভিশন অভিনেতা শ্রীজিতা দে তার দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লহম-পেপের সাথে। এই দম্পতি তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরের সাথে ডেটিং করছিলেন। শ্রীজিতা দে বিয়ের জন্য একটি ঐতিহ্যবাহী ক্যাথলিক ঘোমটা, একটি টিয়ারা এবং একটি হীরার নেকলেস পরে সেজেছিলেন। বিগ বস অ্যালুম নগ্ন টোনে প্রাকৃতিক চেহারার মেক আপের সাথে এবং একটি বান্ট আপ ডোতে তার চুল স্টাইল করেছেন। তার মেঝে ছোঁয়া দৈর্ঘ্যের ঘোমটা আমাদের প্রিয়াঙ্কা চোপড়ার বিবাহের কথা…
Read More
প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনি

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনি

প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, শান্তি কলোনী, গুদাম লাইন জলমগ্ন হয়ে পড়েছে। ঘরে জল প্রবেশ করতে শুরু করেছে বাসিন্দাদের। বেহাল নিকাশি ব‍্যবস্থার দরুণ প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে কালচিনির বিভিন্ন এলাকা। বাসিন্দারা জানান, নিকাশি ব‍্যবস্থা ভালো না থাকায় বৃষ্টি হলেই জল ঘরে প্রবেশ করে। প্রবল বর্ষণে জলমগ্ন কালচিনির বিস্তর এলাকা। বেহাল নিকাশি ব‍্যবস্থা এবং ডীমা চা বাগান কতৃপক্ষ নর্দমা বন্ধ করে দেওয়ায় কালচিনি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষুব্ধ জনতা কালচিনি চৌপথি এলাকায় পথ অবরোধ করে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পৌছায়। বাসিন্দারা জানান, প্রত‍্যেকের ঘরে জল। সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধে সামিল তারা।
Read More
NJP স্টেশনে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন সুকান্ত মজুমদার

NJP স্টেশনে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন সুকান্ত মজুমদার

পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের অবস্থা একই সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। রাজনীতিতে NCP নেতা শরৎ পাওয়ারের মেয়ের যোগদান প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি। জানা গিয়েছে, ধুপগুড়িতে নির্বাচনী জনসভা করতে তিনি যাবেন। তবে এদিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে এক হাত নেন। এদিন তিনি বলেন, "রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন দুটোই দলদাসে পরিণত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য পুলিশকে দিয়ে নির্বাচনের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রাখার কথা জানিয়েছেন তার…
Read More
ডা: বিধান চন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিন ও ৬১ তম মৃত‍্যুদিন পালন করলো পুরনিগম

ডা: বিধান চন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিন ও ৬১ তম মৃত‍্যুদিন পালন করলো পুরনিগম

বাংলার রুপকার ডা: বিধান চন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিন ও ৬১ তম মৃত‍্যুদিন যথাযথ শ্রদ্ধার সাথে স্মরণ করেন শিলিগুড়ি পুরনিগম। বাংলার প্রথম মুখ‍্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডা: বিধান চন্দ্র রায়ের ১৪২ তম জন্মদিন ও ৬১ তম মৃত্যু দিন। এই দিনটিকে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে শিলিগুড়ি পুরনিগম পালন করল। মেয়র গৌতম দেব প্রথমে ডা: বিধান চন্দ্র রায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের করেন। এরপর একে একে পুর-চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পারিষদ সোবা সুব্বা, ২ নম্বর বোরো চেয়ারম্যান মহঃ আলম খান ও পুরকর্মীরা ডা: বিধান চন্দ্র রায়কে শ্রদ্ধা নিবেদন করেন।
Read More
বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ

বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ

বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করলো সেনপাড়ার মিলন বেকারি রোডের বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রাস্তাটির। এখন বর্ষাকাল, রাস্তায় অবস্থা কঙ্কালসার। রাস্তার মধ্যে বড়ো বড়ো গর্তে বৃষ্টির জল জমে ভগ্ন দশা অবস্থা। গর্তে যখন তখন যে কোন যানবাহন পড়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী ননী গোপাল সেন বলেন, "দীর্ঘ বছর ধরে এই রাস্তার বেহাল দশা,এলাকার মানুষ থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকার মানুষও এই রাস্তায় চলাচলে দুর্ভোগের শিকার। দিন বাজার থেকে কোনো টোটো, গাড়ি কেউই ভাড়া আসতে চায়না। পুরসভায় বলা সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা চাই এই ভাঙ্গা রাস্তা দ্রুত মেরামত করা হোক। "…
Read More
পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে কোচবিহারের ছয় জন বিধায়ক

পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে কোচবিহারের ছয় জন বিধায়ক

বেছে বেছে বিজেপি প্রার্থী এবং বিজেপি নেতৃত্বদের গ্রেফতার করার প্রতিবাদে আজ কোচবিহারে পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থানে বসেছে কোচবিহারের ছয় জন বিধায়ক। অভিযোগ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। তৃণমূলের নির্দেশে পুলিশ বেছে বেছে বিজেপি প্রার্থীদের গ্রেফতার করছে। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, "নির্বাচন ঘোষণার পর থেকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। বিজেপির প্রার্থীদের বাড়িতে হামলা হচ্ছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপির প্রার্থীদের বেছে বেছে গ্রেফতার করছে পুলিশ। বিজেপি জেলা পরিষদের প্রার্থী তরনিকান্ত বর্মনকে পুলিশ গ্রেফতার করেছে। একই মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতির নাম রয়েছে পুলিশ তাকে গ্রেফতার করছে না। সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী টুলটুল…
Read More
পঞ্চায়েত নির্বাচনে  ভিডিও বার্তা দিলেন কেএলও নেতা জীবন সিং

পঞ্চায়েত নির্বাচনে ভিডিও বার্তা দিলেন কেএলও নেতা জীবন সিং

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা কোচবিহার জেলা। তারই মধ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা কে এল ও নেতা জীবন সিং এর। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও বার্তা। ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন কে এল ও নেতা জীবন সিং। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে রাজবংশী সম্প্রদায় মানুষের কাছে বার্তা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জাতি মাটির শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রক্ত দিবে তবু আলাদা রাজ্য হতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেনা জন বারলা, শংকর ঘোষ, নিশীথ প্রামাণিক, মালতি রাভাদের মনের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ প্রামাণিককে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। জীবন…
Read More