editor

10320 Posts
কাদের কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করবেন মমতা?  প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে

কাদের কে পঞ্চায়েত ভোটে প্রার্থী করবেন মমতা? প্রস্তুতি শুরু তৃণমূলের অন্দরে

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটে প্রার্থী কারা হবেন? তৃণমূল সূত্রে খবর, নতুন বা পুরোনো দলে কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড করতে শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। এলাকার কতজন মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছেন? পাশাপাশি সেই ব্যক্তির এলাকায় কেমন গ্রহণযোগ্যতা? এইসব তথ্য খতিয়ে দেখে তার রিপোর্ট কার্ড…
Read More
এই মুহূর্তের সবচেয়ে বড় খবর: রাজ্য বাড়তে চলেছে গরমের ছুটি

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর: রাজ্য বাড়তে চলেছে গরমের ছুটি

বর্ষার দেখা নেই। দক্ষিণবঙ্গে কার্যত ভ্যাপসা গরমের পরিস্থিতি। মাঝে মাঝে হাল্কা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু গরমে কার্যত অস্বস্তিতে দিন কাটছে সকলের। এই পরিস্থিতিতে সরকারি স্কুলের গরমের ছুটি বাড়াতে পারে রাজ্য সরকার। আগে ১৫ই জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করেছিল মমতা প্রশাসন। এবার তা আরও বাড়ানো হবে বলে সূত্রের খবর। জানা গেছে, আগামী ২৬ জুন পর্যন্ত রাজ্যের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে গরমের ছুটি থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেছেন বলে সূত্রের খবর। খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্কুল শিক্ষা দপ্তর। এমনটাই জানা যাচ্ছে।
Read More
জলের দরে মিলবে মদ! আয় বাড়াতে নয়া সিধান্ত নিচ্ছে আবগারি দফতর

জলের দরে মিলবে মদ! আয় বাড়াতে নয়া সিধান্ত নিচ্ছে আবগারি দফতর

মদ হাতে পেলে সুরাপ্রেমিরা প্রায়সই বলে থাকেন, সবার উপরে মদ সত্য, তাহার উপরে কেহ নাই! কারন, সারাদিনের দুঃখগুলোকে ধুয়ে মুছে দিতে মদের জুড়ি মেলা ভার। আর সেকথা মাথায় রেখে রাজ্যের সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর দিতে চলেছে পাঞ্জাব সরকার। জানা গিয়েছে, একধাক্কায় অনেকটাই কমতে চলেছে মদের দাম। ২০২২-২০২৩ আবগারি নীতি অনুযায়ী পঞ্জাব সরকার দেদার বিয়ার ভারতে তৈরি বিদেশি মদ বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। জানা গিয়েছে, এই সরকারি সিদ্ধান্তের ফলে মদের দামে ৩৫ থেকে ৬০ শতাংশ কমতে পারে। ১ জুলাই থেকে পঞ্জাবে এই নয়া নীতি চালু হবে। এই নয়া নীতির ফলে সব মিলিয়ে ৯ হাজার ৬৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করবে সরকার। ২০২১-২২…
Read More
পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? হাওড়া ইস্যু নিয়ে কড়া বার্তা মমতার

পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? হাওড়া ইস্যু নিয়ে কড়া বার্তা মমতার

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যর জেরে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ঠেকাতে ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করেছে হাওড়া জেলা প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সোমবার পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। এদিকে আজ হাওড়ার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে। এবং তাঁরা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।…
Read More
লিভ-ইনে থাকাকালীন অন্তঃসত্ত্বা, চুক্তি অনুযায়ী সদ্যজাতকে বিক্রি করলেন প্রেমিক ও প্রেমিকা

লিভ-ইনে থাকাকালীন অন্তঃসত্ত্বা, চুক্তি অনুযায়ী সদ্যজাতকে বিক্রি করলেন প্রেমিক ও প্রেমিকা

সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চুক্তি অনুযায়ী সদ্যজাতকে বিক্রি করলেন মা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের পর এবিষয়ে সদ্যজাতের মা জানিয়েছেন, তার সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার সঙ্গিকে বিষয়টি জানান। কিন্তু এ সন্তান তার নয় বলে অস্বীকার করে গর্ভপাত করার কথা বলেন তার সঙ্গি। এরপর দুইজনেই একটি চুক্তিপত্র বানিয়ে লেখেন, জন্ম হওয়ার পর বিক্রি করে দেওয়া হবে শিশুটিকে। এবং শিশুটিকে জন্ম দেবার ১৫ দিনের মধ্যেই এই নক্কারজনক ঘটনা ঘটিয়ে লিনা সিং নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করে দেন তারা। এবং অভিযুক্তরা বিক্রির টাকায়…
Read More
আবারও দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আবারও দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

আবারও দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ প্রকাশ করে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে শুধু মুম্বইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন। ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের…
Read More
লাইভঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

লাইভঃ প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ১০ জুন, শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট।  কথামতোই সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবারে মোট ৭লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যার মধ্যে  ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ জন পাশ করেছে। পাশের হার ৮৮.৪৪%। সেঅনুযায়ী উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে রয়েছেন ২৭২ জন। যার মধ্যে প্রথম হয়েছেন অদিশা দেবশর্মা, কচবিহার দিনহাটা সনিদেবি জৈন হাই স্কুল । প্রাপ্ত নম্বর ৪৯৮ । শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। দ্বিতীয় হয়েছে পঃ মেদিনিপুরের সায়নদ্বীপ সামন্ত। প্রাপ্ত নম্বর ৪৯৬ । শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবং তৃতীয় হয়েছেন ৪ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬। যার মধ্যে…
Read More
অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার সময় বদল

অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার সময় বদল

আগামী ১০ জুন, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে অনলাইনে পরীক্ষার ফল দেখানো নিয়ে সিধান্ত বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । আধ ঘণ্টা পিছিয়ে ১০ জুন, শুক্রবার সকাল সাড়ে ১১টার বদলে দুপুর ১২টা থেকে অনলাইন ফল দেখা যাবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১১.৩০টা নয়, ১০ জুন দুপুর ১২টা থেকে অনলাইন উচ্চমাধ্যমিকের ফল দেখা যাবে।’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর…
Read More
দুই বছরের শিশুর হাতে বাবার মৃত্যু!

দুই বছরের শিশুর হাতে বাবার মৃত্যু!

দুধের শিশুর হাতে বাবার মৃত্যু। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার অরল্যান্ডো শহরে। জানা গিয়েছে, দুই বছরের শিশুর হাতে খেলার জন্য দেওয়ার হয়েছিল রিভলভার। রিভলভারের ট্রিগার চেপে দেয় শিশু। বন্দুক থেকে গুলি সোজা গিয়ে লাগে বাবার পিঠে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। পরে পরিবারের তরফে থানায় ফোন করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে , মেঝেতে পড়ে রয়েছেন ওই ব্যক্তি। ব্যক্তির মৃত্যু প্রথমে আত্মহত্যা বলেই মনে করেছিল পুলিশ। কিন্তু পরে মৃত ব্যক্তির তিন সন্তানের মধ্যে বড় সন্তানটি পুলিশকে জানায়, ছোট ভাই বাবাকে খুন করেছে। পুলিশ তদন্তে উঠে আসে,মৃত ব্যক্তির বাড়িতে গুলিভর্তি একটি রিভলভার অরক্ষিত অবস্থায় ছিল। সেটা হাতে নিয়ে খেলতে খেলতে অসতর্কতাবশত গুলি চলে…
Read More
চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ডাম্পার,মৃত্যু!

চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল ডাম্পার,মৃত্যু!

সাত সকালেই দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘিতে। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে ডাম্পার। সেই ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম, মুস্তাকিম শেখ (৭৭)। মৃতের বাড়ি সাগরদিঘী থানার অন্তর্গত অনুপপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে গ্রামের রাস্তার পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন মুস্তাকিম। সেই সময় একটা ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে এসে ওই দোকানে ঢুকে পড়ে। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়।  
Read More
চোর-ধর্ষক-খুনিরা ধরা না পরলেও! দুটো খিস্তি দিয়ে ঠিক রোদ্দুর রায় ধরা পড়ে গেল, নিন্দায় সরব নেটদুনিয়া

চোর-ধর্ষক-খুনিরা ধরা না পরলেও! দুটো খিস্তি দিয়ে ঠিক রোদ্দুর রায় ধরা পড়ে গেল, নিন্দায় সরব নেটদুনিয়া

মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগের জেরে গতকাল মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার হন অনির্বান রায় অরফে রোদ্দুর রায়। মূলত, একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। কেন রোদ্দুর রায়কে গ্রেফতার করা হয়েছে? তা উল্লেখ জানানো হয়েছে, তিনি মুখ্যমন্ত্রীর এবং বিভিন্ন নেতাদের নামে অশালীন ও কুরুচিকর মন্তব্যে করেছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর বিতর্কিত মন্তব্য করায় তাঁকে নিয়ে প্রবল প্রতিবাদ শুরু হয়। তারপর থেকেই রোদ্দুর রায়ের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তাঁর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে। গোয়ায় যায় কলকাতা পুলিশের সাইবার…
Read More
গোয়া থেকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হচ্ছে রোদ্দুর রায়কে

গোয়া থেকে গ্রেফতারের পর কলকাতায় নিয়ে আসা হচ্ছে রোদ্দুর রায়কে

মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্যের অভিযোগের জেরে গতকাল মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার হন রোদ্দুর রায়। মূলত, একাধিক থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা। সূত্র মারফত জানা গিয়েছে আজ বুধবার ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সম্প্রতি হেয়ার স্ট্রিট থানা, চিৎপুর থানা, লালবাজারের সাইবার ক্রাইম থানা সহ কলকাতা পুলিশের একাধিক থানায় রোদ্দুর রায়ের নামে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে। অভিযোগে উল্লেখ করা হয় তিনি মুখ্যমন্ত্রীর এবং বিভিন্ন নেতাদের নামে অশালীন ও কুরুচিকর মন্তব্যে করেছেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর বিতর্কিত মন্তব্য করায় তাঁকে নিয়ে প্রবল প্রতিবাদ…
Read More
রক্ত দিতে রাজি কিন্তু বাংলা ভাগ হতে দেব না, হুশিয়ারি মমতার

রক্ত দিতে রাজি কিন্তু বাংলা ভাগ হতে দেব না, হুশিয়ারি মমতার

‘বিজেপি রজ্যভাগের চেষ্টা করছে।রক্ত দিতে রাজি কিন্তু বাংলা ভাগ হতে দেব না।’ আজ,মঙ্গলবার আলিপুরদুয়ারের দলীয় জনসভা থেকে বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,সম্প্রতি মমতার উত্তরবঙ্গ সফরের আগেই ‘ভয়ংকর পরিণাম’-এর হুমকি দিয়েছিলেন কেএলও প্রধান জীবন সিংহ। সেই প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন মমতা। এদিন সভায় মমতা বলেন,‘কিছু নেতার কাজ নেই,আমাকে ভোট দেখাচ্ছে যে উত্তরবঙ্গ ভাগ না করলে নাকি আমাকে প্রাণে মেরে দেবে।আমি বলি,ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক – টন্দুক আমাকে দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি।’ এসবের নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীরপ। তাঁর কথায়, ‘বিজেপির…
Read More
ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ভারতীয় নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আমেরিকার ডলারের মতো ভারতীয় নোটেও একাধিক বিখ্যাত ব্যক্তিত্ব বা মণীষীর ছবি ব্যবহার করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক। গতকাল একথা দাবানলের মত ছড়িয়ে পড়ে সামনে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালাম নাম। আরবিআই সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে আরবিআই। মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও মনীষীদের ছবি রাখার কথা ভাবা হচ্ছে বলে খবর। পাশাপাশি দাবি করা হয়েছিল, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও সেরেছেন আরবিআই কর্তারা। আইআইটি দিল্লির সাম্মানিক অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে দু'টি নোটের নমুনা পাঠিয়েছিল ওই সংস্থা। অধ্যাপককে দু'টির…
Read More