editor

10320 Posts
দলের ক্ষতি হলেও! নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ

দলের ক্ষতি হলেও! নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ

অর্জুন সিংকে দল বাড়াবার জন্য বিজেপিতে আনা হয়েছিল। সব তো পালিয়ে গেল। উনিও শেষে পালিয়ে গেলেন। কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শকে গ্রাহ্য না করে অর্জুন সিংয়ের কটাক্ষের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। মূলত, এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সতীর্থদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্যের জেরে দিলীপ ঘোষের মুখে কার্যত লিউকোপ্লাস্ট মারতে চেয়ে তাঁর উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছিল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেখানে লেখা ছিল আপনি প্রকাশ্যে রাজ্যে দলের উচ্চপ্রদস্ত পদাধিকারীদের সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং আপনি অতীতে যে কঠিন পরিশ্রম করেছেন, সেগুলিকেও মূল্যহীন করে দেয়, পাশাপাশি সর্বভারতীয় সহ সভাপতির মতো পদে থেকে এই ধরনের মন্তব্য দলের মধ্যে সর্বস্তরে…
Read More
আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ

আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ

আগামী ৪৮ ঘন্টায় মধ্য বাংলায় বর্ষার প্রবেশ। মূলত, উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এদিকে, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করতে চলেছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে শনিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি। জানা গিয়েছে, চলতি বছর স্বাভাবিক হবে…
Read More
মোদি সরকারের বিরুদ্ধে বাঁকুড়া থেকে জোরদার আন্দোলনের ডাক মমতার

মোদি সরকারের বিরুদ্ধে বাঁকুড়া থেকে জোরদার আন্দোলনের ডাক মমতার

তিনদিনের জঙ্গলমহল সফরের শেষ দিন বুধবার বাঁকুড়ার সতীঘাটের কর্মিসভা থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই সভা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে (K K)-কে বিমানবন্দরে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে হবে তাকে। এদিন বক্তব্যের শুরুতে সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা। জঙ্গলমহলের মানুষদের প্রতি লড়াইয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। অতীতের জঙ্গলমহলের রক্তাক্ত দিনের কথা স্মরণ করে মমতা বলেন, সেই সময় বাঁকুড়া রাস্তা রক্ত ভেসে থাকত, বাড়ির বাইরে বেরতে ভয় পেতেন। কিন্তু তৃণমূল জমানায় বাঁকুড়ায় শান্তি ফিরিয়েছে। এর জন্য স্থানীয়দের ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। কিন্তু…
Read More
উজ্জ্বলা হাওয়ালা হয়ে হাওয়ায় ভেসে চলে গিয়েছে, মোদিকে তীব্র কটাক্ষ মমতার

উজ্জ্বলা হাওয়ালা হয়ে হাওয়ায় ভেসে চলে গিয়েছে, মোদিকে তীব্র কটাক্ষ মমতার

তিনদিনের জঙ্গলমহল সফরের শেষ দিন বুধবার বাঁকুড়ার সতীঘাটের কর্মিসভা থেকে নরেন্দ্র মোদির উজ্জ্বলা প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, উজ্জ্বলা হাওয়ালা হয়ে হাওয়ায় ভেসে চলে গিয়েছে। ধোকলা হয়ে মানুষকে ধোকা দিয়েছে। এদিকে, নোট বন্দি নিয়েও মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সেই সময় আমি বলেছিলাম ঠিকভাবে লাভ হবে না। এখন প্রমাণিত নোট বন্দির ফলে ৫০০ টাকার নোট ৭০% চালু হয়েছে”। আগামী আন্দোলনের কর্মসূচি থেকে এই বিষয় নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের ডাক দেন মমতা। প্রসঙ্গত,মঙ্গলবার বাঁকুড়া প্রশাসনিক বৈঠকের পর বুধবার কর্মিসভা থেকেও এলাকার উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি…
Read More
গান স্যালুটে ‘বিদায়’, মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে কেকের পরিবার

গান স্যালুটে ‘বিদায়’, মরদেহ নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে কেকের পরিবার

প্রথমে ঠিক ছিল এয়ারপোর্টেই গায়ক কেকে-কে শেষ শ্রদ্ধা জানানো হবে। দেওয়া হবে গান স্যালুট। সেই মতো সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জেলা সফরের সূচি পরিবর্তন করে অন্ডাল থেকে কলকাতা ফিরে আসেন। এর আগেই অবশ্য তিনি জানিয়েছিলেন, বিমানবন্দরে তাঁকে গান স্যালুট দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, কেকে-র স্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি ভীষণ ভালো গায়ক ছিলেন। ওনার চলে যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। কিন্তু ময়নাতদন্তে সামান্য দেরি হওয়ায় বিমানবন্দরের বদলে রবীন্দ্রসদন চত্বর গান স্যালুটের জন্য বেছে নেওয়া হয়। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল থেকে এসএসকেএম-এ আনা হয়েছে গায়ক কেকে-র দেহ। সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে। হাসপাতালে পৌঁছে গিয়েছেন…
Read More
“জনস্রোত আটকানো যায়নি” দাবি মেয়র ফিরহাদ হাকিমের

“জনস্রোত আটকানো যায়নি” দাবি মেয়র ফিরহাদ হাকিমের

জনপ্রিয় গায়ক কেকে'র আকস্মিক প্রয়াণে শোরগোল পড়ে গিয়েছে। নজরুল মঞ্চের অব্যবস্থার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, যেখানে নজরুল মঞ্চের আসন সংখ্যা ২ হাজার ৪৮৩ জনের। সেই জায়গায় ৬-৭ হাজার দর্শক হয়েছিল। পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে বহু দর্শক। কেন এতো দর্শককে থামানো গেল না প্রশ্ন উঠছে। এখন সেই প্রসঙ্গে মুখ খুললেন মহানাগরিক ফিরহাদ হাকিম। নজরুল মঞ্চের অব্যবস্থার অভিযোগ অস্বীকার করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি,‘এমন একজন আর্টিস্ট কলকাতায় অনুষ্ঠান করছেন, স্বাভাবিকভাবেই জনস্রোত আটকানো যায়নি। নজরুল মঞ্চের এসিতে কোন সমস্যা নেই।’ এদিকে নজরুল মঞ্চে নিরাপত্তারক্ষীদের দাবি,ভির সামলাতে নজরুল মঞ্চের ৭টি গেটের মধ্যে ৫টি গেট খুলে দেওয়া হয়। ভিতরে ঢুকতে না…
Read More
তৃণমূলে যোগ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

তৃণমূলে যোগ প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার

ইতিমধ্যে পদ্মফুল ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়েছেন মুকুল রায়,সব্যসাচী দত্ত,বাবুল সুপ্রিয়, অর্জুন সিংহ -র মত হেভিওয়েট নেতারা। এবার সেই তালিকায় নাম রয়েছে জগন্নাথ সরকার সহ আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা- নেত্রীর। এবার সেই দলবদল প্রসঙ্গে মুখ খুললেন জগন্নাথ সরকার। গত ৩০ মে নাদিয়ার চাকদহে একটি অনুষ্ঠানে যোগ দেন রানাঘাট লোকসভার সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ সরকার। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘আমি তৃণমূলে গেলে ,তৃণমূল দলটা বিজেপি হয়ে যাবে। রাজনীতি ছেড়ে দেব, তবুও তৃণমুলের মতো পচা দলে নাম লেখাবো না।’ প্রসঙ্গত, বঙ্গ বিজেপি-তে আবারও ভাঙ্গনের ইঙ্গিত দিয়ে সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি…
Read More
সত্যিকারের সোনার হৃদয়ের মানুষটা চলে গেল

সত্যিকারের সোনার হৃদয়ের মানুষটা চলে গেল

প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কে কে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। শোকবিহ্বল গায়ক ও সঙ্গীত পরিচালকেরা। পাশাপাশি তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে বিহ্বল হয়ে পড়েন ভক্ত থেকে অনুরাগীরাও। তাঁর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে স্পষ্টবাদী সঙ্গীত পরিচালক অনু মালিক জানিয়েছেন, অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। ভালবাসতেন সকলকে খুব। ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ 'মুঝে কুছ কহেনা হ্যায়'-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার…
Read More
বাঁকুড়া সফরে কাঁটছাঁট, KK- কে শেষ শ্রদ্ধা জানাতে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা

বাঁকুড়া সফরে কাঁটছাঁট, KK- কে শেষ শ্রদ্ধা জানাতে দ্রুত কলকাতায় ফিরছেন মমতা

সঙ্গীতশিল্পী কেকে- এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ভারত। গভীর বিষাদের ছায়া ছেয়ে ফেলেছে বিনোদন জগতে। মঙ্গলবার রাতে কলকাতায় অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কে কে। হোটেলে ফিরে যান। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। এ দিন বাঁকুড়া থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উনি নতুন প্রজন্মের আইকন ছিলেন। তাঁকে আমরা শেষ শ্রদ্ধা জানাতে চাই। ইতিমধ্যে ওঁর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তাড়াতাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করছি, যদিও শেষবার দেখতে পাই । তাই জনপ্রিয় এই সঙ্গীত…
Read More
৫৩ বছরেই সব শেষ, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে

৫৩ বছরেই সব শেষ, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে

সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণ কুমার কুন্নথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। জানা গিয়েছে, নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠানের শেষে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কে কে এর। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মূলত, যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পড়ে গিয়ে অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি…
Read More
আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের

আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের

আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের। ভর্তুকি দেওয়া সত্ত্বেও ইতিমধ্যে একটি সিলিন্ডারের জন্য ১ হাজার টাকার উপরে দাম দিতে হয়। এবার সেই দাম বেড়ে এগারোশো টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ইতিমধ্য প্রায় ২৫০০ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে। এর পরে আবার দাম বাড়লে সেটা কোথায় যাবে তা নিয়ে শঙ্কিত আম জনতা। মূলত, আগামিকাল থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের অর্থ বর্ষ। কাজেই ব্যাঙ্কের নতুন বর্ধিত রেপোরেট আগামিকাল থেকে কার্যকর হবে। সেকারণে আগামিকাল থেকে গাড়ি, বাড়ি সহ একাধিক ক্ষেত্রের সুদের হার বাড়বে। এদিকে এই খবর কানে আসতে বিরোধীরা সরব হতে শুরু করে দিয়েছে কেন্দ্রের…
Read More
নাড্ডার নির্দেশে চিঠি দিয়ে দিলীপের মুখে লাগাম পরালো শীর্ষ নেতৃত্ব

নাড্ডার নির্দেশে চিঠি দিয়ে দিলীপের মুখে লাগাম পরালো শীর্ষ নেতৃত্ব

অতীতে দলের সমালোচনা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির পদ হারিয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর জায়গায় রাজ্য সভাপতি করা হয়েছিল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। সেই শিক্ষা পাবার পরেও দমে থাকতে দেখা যায়নি দিলীপ ঘোষকে। যারফলে অস্বস্তি বেড়েছে দলের অন্দরে। তাই এবার এই স্পষ্টভাষী নেতার মুখ কার্যত বন্ধ করে দিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডার নির্দেশে দিলীপকে কড়া বার্তা দিয়ে চিঠি দিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সূত্রের খবর অনুযায়ী, সেই চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য ফোরামে করা বেশ কিছু সাক্ষাৎকারে আপনি প্রকাশ্যে রাজ্যে দলের সিনিয়র পদাধিকারীদের সমালোচনা করেছেন। এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং…
Read More
এযেন ভাঙ্গনের বন্যা, বিজেপি থেকে তৃণমূলে ফিরছেন এই বিধায়ক ও সাংসদেরা

এযেন ভাঙ্গনের বন্যা, বিজেপি থেকে তৃণমূলে ফিরছেন এই বিধায়ক ও সাংসদেরা

অর্জুন সিংয়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর এবার বেশ কয়েকজন সাংসদ, বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারে বলে খবর! রাজ্য রাজনীতির জোর জল্পনা এই মুহূর্তে বিজেপির অন্তত তিনজন বিধায়ক, তিনজন সাংসদ তৃণমূলে যোগ দিতে পারেন। মূলত তাঁদের নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে রাজ্য থেকে চারজন প্রতিমন্ত্রী রয়েছে বিজেপির। তাঁদের মধ্যে তিনজনই প্রাক্তন তৃণমূলী। ফলে তারা দল বদল করবেন কিনা তা নিয়ে নাকি প্রশ্ন রয়েছে বিজেপির অন্দর মহলে। সেই চার সাংসদ হলেন, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, খগেন মুর্ম, জগন্নাথ সরকার। বলা বাহুল্য, ২০১৯-এ বিজেপি রাজ্য থেকে ১৮ টি আসনে জয়লাভ করে। তবে এই মুহূর্তে বিজেপির আসন সংখ্যা ১৬ বললে খুব একটা…
Read More
ক্ষমা চাইলেন তৃণমূল সুপ্রিমো, বললেন আমাদের লোকেরা ভুল করেছিল

ক্ষমা চাইলেন তৃণমূল সুপ্রিমো, বললেন আমাদের লোকেরা ভুল করেছিল

বছর ঘুরলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। তার ঠিক এক বছর বাদে আবার লোকসভা নির্বাচন। তাই হাতে সময় খুব একটা বেশি নেই। ফলে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। জেলায় জেলায় সংগঠন খতিয়ে দেখা হচ্ছে। দলীয় কর্মীদের মনোবল আরও আরও বাড়াতে তৈরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাই এখন থেকেই জেলাভিত্তিক কর্মী সভা শুরু করে দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার পুরুলিয়াতে কর্মীসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন কর্মীসভায় বক্তব্য রাখতে উঠেই এলাকার মানুষদের কাছে ক্ষমা চেয়ে নেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন,‘পুরুলিয়ায় আমাদের লোকেরা ভুল করেছিল। সেই কারণে তৃণমূলের হার হয়েছে।’ পাশাপাশি এদিন সভায় মমতা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, হেরে গেলেও বাড়ির বাইরে বেরোতে হবে,সাইকেল…
Read More