editor

10320 Posts
এত কিছু দিচ্ছি, তবুও এত লোভ!  প্রশাসনিক সভা আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর

এত কিছু দিচ্ছি, তবুও এত লোভ! প্রশাসনিক সভা আক্ষেপ প্রকাশ মুখ্যমন্ত্রীর

এবার মুখ্যমন্ত্রীর কাছে কড়া ধমক খেলেন খোদ জেলাশাসক। আজ শুক্রবার পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূলের এক নেতা অনুযোগ করেন, স্থানীয় ইটভাটা থেকে যে সরকারি অর্থ আদায় হয়, তার হিসেব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েক জন পকেটে ঢুকে যায়। একথা শোনার পর অগ্নিশর্মা হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। এরপরেই উদ্বেগের গলায় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করছে প্রশাসনের নীচের তলার কর্মীরা।’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি (জেলাশাসক)? এত দিন জেলায় আছো। আমার ধারণাই বদলে গেল।’’ এখানেই না থেমে মমতা আরও বলেন, ‘‘এত কিছু…
Read More
ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী

ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগদান করলেন শতাধিক কর্মী

২০২৩-এ ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট রাজ্যজুড়ে। তার আগে বীরভূমে ফের বিজেপিতে ভাঙন। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে। দল বদলেছেন সঞ্জীব গাঁতাইত নামে স্থানীয় এক বুথ সভাপতিও। রবিবার নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির হাত ধরে এই দলবদল হল। তৃণমূলে যোগদানের পরে তাদের মন্তব্য রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে বিজেপি শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল।   উল্লেখ্য, একুশের নির্বাচনে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও, সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১টি বুথের মধ্যে ৯টি তেই জয়ী হয়েছিল বিজেপি। এদিকে গতকাল থেকে বীরভূমের বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে…
Read More
জলের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, মাথায় হাত কৃষকদের

জলের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, মাথায় হাত কৃষকদের

নিন্মবিত্ত, মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত আপনার পরিচয় যাই হোক না কেন? খোলস ছাড়ালে পেয়াজ কিন্তু সবাইকেই কাঁদিয়ে ছাড়ে। তবে কৃষকেরা পেয়াজের খোলস না ছাড়ালেও নিত্যদিন তাদের কাঁদতে হচ্ছে। কারন একটাই মহারাষ্ট্রের বুলধানা, অমরাবতী, আকোলার মতো জেলাগুলোর ক্ষেত থেকে প্রতি কেজি পেঁয়াজ তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লাভের আশা এই পরিস্থিতিতে সেগুঁড়েবালি, অর্থাৎ উৎপাদন খরচই ওঠানোই কঠিন হয়ে গেছে কৃষকদের কাছে। তাই দাম কমে যাওয়ায় হতাশ কৃষকরা পেঁয়াজ মজুত করতে শুরু করেছেন। পরে দাম বাড়লে বিক্রি করার আশা করছেন তারা। তবে এর জন্যে বাড়তি খরচ করতে হচ্ছে কৃষকদের। এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, উৎপাদিত পেঁয়াজ কালামনায় পৌঁছাতে কৃষকদের খরচ হয় কেজিপ্রতি ১…
Read More
‘কেজিএফ’ এর তৃতীয় কিস্তিতে হৃত্বিক?

‘কেজিএফ’ এর তৃতীয় কিস্তিতে হৃত্বিক?

কানাডা সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ ও ‘চ্যাপ্টার টু’ ইতিমধ্যে বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে। আর এই ছবির মাধ্যমে যশ এখন বিশ্বতারকা বনে গিয়েছেন। এবার নির্মাণ হবে ছবিটির তৃতীয় কিস্তি। জল্পনা চলছে তৃতীয় কিস্তিতে যশের সঙ্গে থাকছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। বলিউড বাবলের খবর, মুক্তির ৪৬ দিনে বক্স অফিসে ১,২৩০ কোটি রুপি সংগ্রহ করেছে কেজিএফ: চ্যাপ্টার টু। এবার নির্মিত হবে চ্যাপ্টার থ্রি। তৃতীয় কিস্তির জন্য বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। কইমইডটকম খবর অনুযায়ী, ‘কেজিএফ’ প্রোডাকশন হাউজ হাম্বলে ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসতে চান। আর সেখানে হৃতিক রোশন রাখার কথা ভাবা হচ্ছে। ছবিটির দর্শককে স্পেশাল উপহার…
Read More
দলবদলুদের ভোটে টিকিট নয়, শ্রমিক সমাবেশে বললেন অভিষেক

দলবদলুদের ভোটে টিকিট নয়, শ্রমিক সমাবেশে বললেন অভিষেক

দলবদলুদের আশায় জল ঢাললেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ, শনিবার হলদিয়া সংহতি ময়দানে শ্রমিক সমাবেশ ছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন,‘দলবদল করে যারা তৃণমূলে এসেছেন তারা হলদিয়া পুরসভা ভোটে টিকিট পাবেন না। বিজেপি – সিপিএম থেকে আসা নেতারা পুরনো কর্মীদের উপর ছড়ি ঘোরাচ্ছেন। আজ থেকে এসব বন্ধ।’ সেপ্টেম্বর মাসে হলদিয়া পুসভার মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, চলতি বছর শেষের দিকে হলদিয়া পুরসভা নির্বাচন হতে পারে।হলদিয়া শিল্পাঞ্চল ২৯টি ওয়ার্ড রয়েছে। এই পেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিক সমাবেশে অভিষেকের মন্তব্য কার্যত দলবদলুদের আশায় জল ঢেলে দিল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Read More
সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব, শুভেন্দু গড়ে হুঙ্কার অভিষেকের

অনুগামী সেজে কারা দলের বারোটা বাজিয়েছে সব জানি। আজ, হলদিয়ায় সংহতি ময়দান শ্রমিক সমাবেশে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকাররীকে তোপ দাগলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন সভায় অভিষেক বলেন, “কে বা কারা অনুগামী সাজছে তা আমি জানি। দলের বিভীষণকে চিনি। নিজেকে দলের সর্বেসর্বা ভাবেন।সভায় আসার পথে কয়েকজনকে চিহ্নিত করেছি। সব অনুগামীদের শ্রীঘরে পাঠিয়ে দেব।” এদিনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ: ★ আজকে ট্রেড ইউনিয়নের সভা ঐতিহাসিক। ★হলদিয়া আগামী দিনে ভারতের শ্রেষ্ঠ শিল্প বান্ধব পরিবেশ তৈরি হবে। ★তৃণমূল করতে গেলে ঠিকাদারের জামাটা খুলে রেখে আসুন। ★ ১০০ দিন সময় দিন একটাও ঠিকাদার থাকবে না। ★যারা…
Read More
তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের। ঘটনাটি ঘটেছে বীরভূমের কীর্ণাহারে। সেই ঘটনায় মা ও ছেলে বর্তমানে বেঁচে থাকলেও দুই কন্যা মারা গিয়েছে। গত শুক্রবার বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত কালিনগর গ্রামে ঘটেছে এ ঘটনা। জানা গিয়েছে, কর্মসূত্রে আরবে থাকা স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে।   এদিকে পুলিশ সূত্রে খবর, কালীনগরের একই পরিবারের ৪ সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে…
Read More
এবার পরিবারের ২৫ জনকে সরকারি চাকরি দেবার অভিযোগ পরেশের বিরুদ্ধে

এবার পরিবারের ২৫ জনকে সরকারি চাকরি দেবার অভিযোগ পরেশের বিরুদ্ধে

শুধু মেয়েকে চাকরি পাইয়ে দেওয়াতে সীমাবদ্ধ ছিলেন না রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী! মূলত, ক্ষমতার অপব্যবহার করে পরিবারের অন্তত ২৫ জনের চাকরির ব্যবস্থা নাকি করে দিয়েছেন মন্ত্রীবাবু। জি-নিউজ ডট ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী, পরেশ অধিকারী নিজে প্রাইমারি শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী মীরা অধিকারী স্বাস্থ্য দফতরে কর্মরত। তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে চাকরি করতেন। বর্তমানে হাইকোর্টের নির্দেশে বরখাস্ত। পরেশ অধিকারীর ছেলে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়েছেন। বর্তমানে তিনি অস্থায়ী ভাবে চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত। মন্ত্রীর আত্মীয়দের মধ্যে দু-একজনের চাকরি মেধার ভিত্তিতে হয়েছে। এছাড়াও বাম আমলে পরেশ অধিকারী যখন বিধায়ক ও মন্ত্রী ছিলেন, তখন তাঁর তিন দাদা ও…
Read More
আচার্যের পর এবার ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?

আচার্যের পর এবার ভিজিটর পদ থেকেও সরানো হবে রাজ্যপালকে?

রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকে সরানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে? সূত্রের খবর, ইতিমধ্যে নবান্নের তরফে সবুজ সংকেত মিলেছে। খুব শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করছে রাজ্য। মূলত, সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে শিক্ষামহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে এসেছে। এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে আনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকে। বিশিষ্টদের একাংশ বলছেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো হলে শিক্ষাঙ্গনে প্রবল ভাবে রাজনীতি ঢুকে পড়বে। আবার অনেকে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, রাজভবনের ওয়েবসাইট…
Read More
মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানকে বেকসুর খালাস

মাদককাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ানকে বেকসুর খালাস

২০২১ সালের ২ অক্টোবর মাঝরাত মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরি থেকে আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়েচড়ে বসে গোটা দেশ। এর পরের দিন গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন আবেদন খারিজ করে দেন। ফলে অনেক দিন জেলও খাটতে হয় শাহরুখ পুত্রকে। পরে ৩১ অক্টোবর মুম্বাই আদালত আরিয়ানকে জামিন দেন। জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরলেও অনেকটা আড়ালেই আছেন তিনি। মাঝে শুধু আইপিএলের নিলামে উপস্থিত হয়েছিলেন। প্রমোদতরির ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান তিন অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা। মামলা চলাকালীন…
Read More
সিবিআইয়ের পর এসএসসি মামলার তদন্তে ইডি

সিবিআইয়ের পর এসএসসি মামলার তদন্তে ইডি

এক রামে রক্ষে নেই সুগ্রিভে দোসর! এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মূলত, ‘বেআইনি আর্থিক লেনদেন’-এর অভিযোগ ওঠার প্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলার তদন্তে এই কেন্দ্রীয় সংস্থাকে যুক্ত করা হয়েছে বলে খবর। ইতিমধ্যে, এসএসসি মামলায় দায়ের হওয়া চারটি এফআইআর কপি চেয়েছে তারা। পাশাপাশি, বেশ কিছু নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কি না, তার অনুসন্ধান শুরু করতে নেমেছেন ইডি-র আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে, এসএসসি-র নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অনুমান করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ওই টাকা কার কার কাছে পৌঁছেছে তা খতিয়ে দেখবে ইডি। সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির।…
Read More
বাংলা ছাড়া হতে হল দিলীপকে?

বাংলা ছাড়া হতে হল দিলীপকে?

ঘুরিয়ে পেছিয়ে নয়, সোজা কথা সোজা ভাবে বলতে ভালোবাসেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এই স্পষ্টবাদী মনোভাবের জেরেই কি তাঁকে বাংলা থেকে কার্যত সরিয়ে, ভিন রাজ্যের দায়িত্বে পাঠানো হল? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মূলত, বিজেপি-র শীর্ষনেতৃত্বের নির্দেশ অনুযায়ী, দিলীপ ঘোষকে সাতটা রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে শক্তিশালী বুথ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, অতীতে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সর্বভারতীয় সহ সভাপতি করার পর এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ জানিয়েছিলেন, যতদিন কংগ্রেসের সিদ্ধান্ত কলকাতা থেকে হত, কংগ্রেস বেঁচে ছিল। দিল্লি চলে গেল। তারপর শেষ। তাঁর বক্তব্য ছিল, "অনেকে ভেবেছিলেন ২০০ পেয়েই গিয়েছি। স্বপ্ন দেখাতে হয়, নিজে…
Read More
জোর ধাক্কা হাত শিবিরে,অখিলেশ যাদবের হাত ধরে সপা-য় যোগ দিলেন কপিল সিব্বল

জোর ধাক্কা হাত শিবিরে,অখিলেশ যাদবের হাত ধরে সপা-য় যোগ দিলেন কপিল সিব্বল

কংগ্রেসে বড়সড় ধাক্কা। এবার হাত শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে গেলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। লখনউয়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কপিল। যোগদানের দিনই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দিলেন কপিল সিব্বল। ১৬ মে কংগ্রেস সভানেত্রীকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন কপিল। মনমোহন-জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা কপিল সিব্বল। তাঁর কংগ্রেসত্যাগ, হাত শিবিরের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উত্তরপ্রদেশে এখন ১১টি রাজ্যসভা (Rajya Sabha) আসন ফাঁকা পড়ে রয়েছে। শীঘ্রই সেই আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজনীতিতে বিপুল ধাক্কা। দীর্ঘদিনের রাজনৈতিক…
Read More
রানাঘাটে দুই ঘন্টা রেল অবরোধ

রানাঘাটে দুই ঘন্টা রেল অবরোধ

বুধবার সকালে রানাঘাটে দুই ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন সাধারণ রেল যাত্রীরা। অপরিচ্ছন্ন মেমো ট্রেনের পরিবর্তে সাধারণ লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ করেন তাঁরা। দিনের ব্যস্ততম সময়ে অবরোধের জেরে রানাঘাট-লালগোলা, রানাঘাট-শান্তিপুর, রানাঘাট-গেদে শাখায় ব্যাহত হয় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। অবরোধকারীদের দাবি, সকাল ৮ টা ৩৫ মিনিটে ডাউন রানাঘাট- শিয়ালদহ লোকাল ট্রেনকে অধিকাংশ দিন বাতিল করা হচ্ছে। পরিবর্তে লালগোলা থেকে আসা শিয়ালদহগামী মেমু ট্রেনকে ডাউন রানাঘাট লোকাল করে দেওয়া হচ্ছে। ফলে অপরিচ্ছন্ন মেমো ট্রেনে যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রানাঘাটের সাধারণ নিত্যযাত্রীরা। যে কারণে একাধিকবার রেল কর্তৃপক্ষকে সমস্যার কথা জানালেও রেলের তরফ থেকে কোনও পদক্ষেপ…
Read More