nanika Editor

91 Posts
বাজারে ২৪ ক্যারাট সোনার দর কমলো ১,৬৫০ টাকা

বাজারে ২৪ ক্যারাট সোনার দর কমলো ১,৬৫০ টাকা

লক্ষ্মীবার উপলক্ষে কলকাতার বাজারে আবারও কমেছে সোনা ও রুপোর দাম। বৃহস্পতিবার ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১,৬৫০ টাকা, আর ২২ ক্যারাট গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১,৫৫০ টাকা। পাশাপাশি প্রতি কেজি রুপোর দামও কমে ৭,৩৫০ টাকা নেমে এসেছে।ফেব্রুয়ারি মাসের শুরুতে দাম কিছুটা পড়েছিল, যার ফলে গয়নাপ্রেমী মধ্যবিত্তের মনে স্বস্তি ফিরেছিল। কিন্তু পরে কয়েকদিনে দাম ফের কিছুটা বেড়ে গিয়েছিল। তবে লক্ষ্মীবারে আবার দাম পড়েছে বলে গয়না বাজারে আবার বাজারে চাঞ্চল্য দেখা দিয়েছে।তবে বাজারে এই কম দরেই সরাসরি সোনা কেনা সম্ভব হবে না। কারণ স্থিতিশীল বাজার দর ছাড়াও জিএসটি (৩%), গয়না তৈরির মজুরি এবং বিপণি ভেদে…
Read More
বিধানসভা ভোটের ছায়ায় রাজ্য জয়েন্ট,মে -র আগে পরীক্ষার সম্ভাবনা কম

বিধানসভা ভোটের ছায়ায় রাজ্য জয়েন্ট,মে -র আগে পরীক্ষার সম্ভাবনা কম

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা বাপশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ড-এর পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বোর্ড সূত্রে ইঙ্গিত, মে মাসের আগে পরীক্ষা আয়োজন করা কার্যত কঠিন।চলতি মাসের ২৭ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। পাশাপাশি আইএসসি ও সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে। তবে এখনও রাজ্য জয়েন্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। গত বছর এপ্রিলের শেষ সপ্তাহে পরীক্ষা হয়েছিল। কিন্তু এ বছর সেই সময়ে বিধানসভা নির্বাচন চলার সম্ভাবনা থাকায় পরীক্ষা নেওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন শিক্ষকমহলের একাংশ।সম্প্রতি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। তাঁর সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরীক্ষার…
Read More
২৪ ঘণ্টায় ভয়াবহ শক্তিবৃদ্ধি, ক্যাটেগরি ৫–এ পৌঁছল হোরাসিও

২৪ ঘণ্টায় ভয়াবহ শক্তিবৃদ্ধি, ক্যাটেগরি ৫–এ পৌঁছল হোরাসিও

২০২৬ সালের বিশ্বের প্রথম ক্যাটেগরি ৫ ঘূর্ণিঝড় দক্ষিণ ভারত মহাসাগরে তৈরি হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণিঝড় হোরাসিও নামের এই ঝড় অল্প সময়ের মধ্যেই ঘণ্টায় ২৫৭ কিলোমিটার বেগে পৌঁছে গেছে। আবহাওয়াবিদদের মতে, এটি ‘র‍্যাপিড ইনটেনসিফিকেশন’-এর একটি উল্লেখযোগ্য উদাহরণ।প্রতিবেদন অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ঝড়টির বায়ুর গতি প্রায় ১০৪ কিমি/ঘণ্টা থেকে বেড়ে ২৫৭ কিমি/ঘণ্টায় পৌঁছেছে। সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতা এবং অনুকূল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এই দ্রুত শক্তিবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।বর্তমানে হোরাসিও ভারতের উপকূল থেকে বহু দূরে অবস্থান করছে। ফলে সরাসরি দেশের ওপর প্রভাবের আশঙ্কা নেই। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ ধরনের দ্রুত তীব্রতা বৃদ্ধি ভবিষ্যতে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে।সাফির-সিম্পসন স্কেল অনুযায়ী,…
Read More
নরেন্দ্রপুরে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিয়ে অ্যাপোলো হাসপাতাল

নরেন্দ্রপুরে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিয়ে অ্যাপোলো হাসপাতাল

কলকাতার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল এবার নরেন্দ্রপুরে চালু করল অত্যাধুনিক মাল্টি-স্পেশালিটি হাসপাতাল। উন্নত প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই ২৫০ শয্যা-সজ্জিত হাসপাতালটি দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।হাসপাতালে রয়েছে ৭টি আধুনিক অপারেশন থিয়েটার, ৫৫ শয্যার আইসিইউ এবং অত্যাধুনিক বিএমটি সুইট। পাশাপাশি অঙ্কোলজি, অ্যাডভান্সড কার্ডিয়োলজি, মেডিকেল গ্যাস্ট্রোএন্টেরোলজি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারি, ক্রিটিকাল কেয়ার, পালমোনোলজি, ইউরোলজি ও জেনারেল সার্জারি-সহ বিভিন্ন বিশেষায়িত বিভাগে অভিজ্ঞ চিকিৎসক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন।এছাড়াও কেমো ওয়ার্ড, ডে-কেয়ার ইউনিট, এন্ডোস্কোপি, ইআরসিপি, ক্যাথ ল্যাব এবং ২৪x৭ এমার্জেন্সি পরিষেবার সুবিধা রয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের প্রযুক্তি…
Read More
আফগান ক্রিকেটে এক সোনালী অধ্যায়ের সমাপ্তি: বিদায়বেলায় চোখের জল ধরে রাখতে পারলেন না ট্রট

আফগান ক্রিকেটে এক সোনালী অধ্যায়ের সমাপ্তি: বিদায়বেলায় চোখের জল ধরে রাখতে পারলেন না ট্রট

২০২২ সালে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন, আফগানিস্তান তখন ছিল বড়জোর ‘জায়ান্ট কিলার’। কিন্তু ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে জয়ের পর যখন জোনাথন ট্রট আফগান ডাগআউট থেকে বিদায় নিচ্ছেন, তখন আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের এক সমীহ জাগানিয়া শক্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে না পারার আক্ষেপ থাকলেও, ট্রটের বিদায়ে জয়ের চেয়েও বেশি গুরুত্ব পেল কোচ ও খেলোয়াড়দের মধ্যকার গভীর আত্মিক টান।ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট খেলা ট্রট কোনোদিন রুট বা কুকের মতো বড় তারকা ছিলেন না। কিন্তু কোচ হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তাঁর অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে…
Read More
এই দেশ সবার: জাতির উদ্দেশে ভাষণে তারেকের বার্তা

এই দেশ সবার: জাতির উদ্দেশে ভাষণে তারেকের বার্তা

দেড় দশক পর ক্ষমতায় ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। দলের চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারিক রহমান জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকারের প্রতিশ্রুতি দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে স্পষ্ট আশ্বাসের বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য— “দলমত, ধর্ম, দর্শন যার যার; রাষ্ট্র সবার”— ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এই উচ্চারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বহুল প্রচারিত সম্প্রীতির স্লোগানের প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন।ভাষণে তারেক রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান— পাহাড় বা সমতল, যে অঞ্চলেরই হোন না কেন, এই দেশ সবার। তিনি জোর দিয়ে জানান, সাংবিধানিক ও সরকারি-বেসরকারি…
Read More
৯৫ বছরের আসামির জন্য রাস্তায় বসল সিবিআই আদালত, জরিমানা করে নিষ্পত্তি ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক জালিয়াতি মামলা

৯৫ বছরের আসামির জন্য রাস্তায় বসল সিবিআই আদালত, জরিমানা করে নিষ্পত্তি ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক জালিয়াতি মামলা

এক নজিরবিহীন ঘটনায় পটনার বিশেষ সিবিআই আদালত ৯৫ বছরের এক শয্যাশায়ী আসামির জন্য আদালতকক্ষের বাইরে, গাড়ির মধ্যেই শুনানির আয়োজন করে রায় ঘোষণা করল। ১৫ বছরের পুরনো ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত জয়নারায়ণ সিংহকে দোষী সাব্যস্ত করে ২০০০ টাকা জরিমানা করে মামলার নিষ্পত্তি করা হয়।মামলাটি ওঠে পটনার বিশেষ সিবিআই আদালতে, বিশেষ বিচারক অবিনাশ কুমার-এর এজলাসে। শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ ও শয্যাশায়ী হওয়ায় জয়নারায়ণ আদালতকক্ষে যেতে পারেননি। তাঁকে একটি গাড়িতে করে আদালত চত্বরে আনা হলেও তাঁর অবস্থা বিবেচনা করে বিচারক নিজেই বাইরে গিয়ে শুনানির ব্যবস্থা করেন। প্রায় ৩৫ মিনিট ধরে চলে শুনানি।জানা যায়, ১৫ বছর আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভুয়ো তথ্য জমা দিয়ে প্রায়…
Read More