Sonakshi Sarkar

1448 Posts
আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে বিধায়ক

আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে বিধায়ক

শিলিগুড়ি:- আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার মহাত্মা গান্ধী মোড়ের কাছে দলীয় নেতৃত্ব ও বিজেপি কাউন্সিলরদের সঙ্গে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক। আরজি কর ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে বলে জানান বিধায়ক শঙ্কর ঘোষ।অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।
Read More
SUCI এর ডাকা ১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে

SUCI এর ডাকা ১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে

কোচবিহার:- আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে SUCI এর ডাকা ১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে। এদিন বন্ধের সমর্থনে SUCI সমর্থকরা কোচবিহার শহরে একটি মিছিল বের করে। মিছিলটি কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে পৌঁছালে পুলিশ সেই মিছিল কে আটকে দেয়। এরপরেই প্রথমে বন্ধ সমর্থকদের সাথে পুলিশের বচসা বাঁধে পরবর্তীতে পুলিশ বন্ধ সমর্থকদের আটক করে, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়।পরবর্তীতে পুলিশ SUCI সমর্থকদের আটক করে নিয়ে যায়। অন্যদিকে বন্ধ কে কেন্দ্র করে সকাল থেকে বেসরকারি পরিবহনের রাস্তায় দেখা না মিললেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস সময় মতো স্বাভাবিকভাবে চলছে। বন্ধ…
Read More
শ্রাবণের শুক্লা অষ্টমীতে বিশেষ ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে সূচনা হলো বড় দেবীর পূজো

শ্রাবণের শুক্লা অষ্টমীতে বিশেষ ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে সূচনা হলো বড় দেবীর পূজো

কোচবিহার: শ্রাবণের শুক্লা অষ্টমী তে বিশেষ ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে সূচনা হলো কোচবিহারের রাজ আমলের বড় দেবীর পূজো। কোচবিহারে ভাঙ্গরাই মন্দিরে আজ এই বিশেষ ময়না কাঠ পূজো অনুষ্ঠিত হয়। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে কোচবিহারের মহারাজা নর নারায়ণ এর আমলের এই পুজোর সূচনা হয়। কথিত রয়েছে মহারাজা নর নারায়ণ স্বপ্নে বড় দেবীকে দেখতে পান। দেবীর  স্বপ্নাদেশ মেনে শুরু হয় পূজো। তখন থেকেই কোচবিহারের দেবী বাড়িতে হয়ে আসছে বড় দেবীর পুজো। বর্তমানে রাজা নেই । নেই রাজার রাজত্ব কিন্তু আজও শ্রদ্ধার সাথে পূজিত হয় বড় দেবী। এক সময় এই বড় দেবীর পুজো তে নরবলি প্রথা ছিল। কিন্তু বর্তমানে নর…
Read More
আরজি করের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মিছিল

আরজি করের ঘটনার প্রতিবাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের মিছিল

শিলিগুড়ি:- আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় পুরো দেশ। রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। শিলিগুড়িতেও কর্মবিরতি পালন করছে চিকিৎসকেরা। মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ মিছিল করা হয়। সেই প্রতিবাদ মিছিলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা পা মেলান। আরজি করের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, অন্যান্য দোষীদের গ্রেফতারের দাবি সহ অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন চিকিৎসকেরা। পাশাপাশি রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছেন চিকিৎসকেরা। এদিকে ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন।
Read More
ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা

ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা

জলপাইগুড়ি:- ওপার বাংলায় নির্যাতনের বিরূদ্ধে জণ জাগরণ পদযাত্রা, হিন্দু সুরক্ষা মঞ্চের মৌন মিছিল জলপাইগুড়িতে। মঙ্গলবার হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর চলা নারকীয় নির্যাতনের বিরূদ্ধে এপার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জন জাগরণ যাত্রার মধ্যে দিয়ে পান্ডা পাড়া থেকে মৌন মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই প্রসঙ্গে হিন্দু সুরক্ষা মঞ্চের আহ্বায়ক পাঞ্চালি দেব সিকদার নাগ বলেন। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত দেখতে পাচ্ছি, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপর কি ধরনের নারকীয় নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, বাংলাদেশের ছাত্র ছাত্রীরা প্রথমে নিজেদের দাবিদাবা নিয়ে আন্দোলন করলেও পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি, এর মূল লক্ষ্য ওখানে…
Read More
আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শোভাযাত্রা

আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের শোভাযাত্রা

জলপাইগুড়ি:- 15 ই আগস্ট উপলক্ষে আজ সকালে জলপাইগুড়ি ডাকঘরের উদ্যোগে ডাকঘরের কর্মচারী ও আধিকারিকদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রাটি শুরু হয় জলপাইগুড়ি জেলা ডাকঘর থেকে। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা ডাকঘরে শেষ হয়। জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান করার উদ্দেশ্যে এই শোভা যাত্রার আয়োজন করা হয়েছিল বলে উদ্যোক্তারা জানিয়েছেন।  শোভযাত্রাটি করার সময় প্রত্যেকের হাতে  ছিলো জাতীয় পতাকা।
Read More
সাধারনদের নিয়েই নিরাপত্তায় জোর দিতে উদ্যগী আরপিএফ

সাধারনদের নিয়েই নিরাপত্তায় জোর দিতে উদ্যগী আরপিএফ

শিলিগুড়ি:- এবার শুধু রেলের নিরাপত্তা রক্ষিই নয়, এবার নজরদারি চালাবে রেলের সঙ্গে যারা ওতপ্রত ভাবে জড়িত সেই সমস্ত সাধারণ মানুষেরা। এমনটাই ইঙ্গিত দিলেন আরপিএফ আধিকারিক। সোমবার এনজেপি স্টেশনে হকার, কুলি, ট্যাক্সি অ্যাসোসিয়েশন, আইআরসিটিসি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর গুলির সঙ্গে এক প্রস্থ বৈঠক সারেন রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকেরা। মূলত ১৫ ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতা রুখতে উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। নিরাপত্তা রক্ষীসহ ডগ স্কোয়াড লাগাতার এই নজরদারিতে অংশ নেয়। তবে সম্প্রতি পার্শ্ববর্তী বাংলাদেশে অস্থিরতার ছড়ানোয় একটু বাড়তি নজরদারি চালাবে  রেল দপ্তর। তবে এবার সাধারনের সাহায্য নিয়ে এই…
Read More
বিশ্ব হাতি দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন জলপাইগুড়িতে

বিশ্ব হাতি দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি:- আজ বিশ্ব হাতি দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষদের পক্ষ থেকে।হাতিদের রক্ষা করার বার্তা নিয়ে সোমবার সকালে জলপাইগুড়ি জেলা শহরে একটি র‌্যালির‌ আয়োজন করা হয়। র‌্যালিতে‌ অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও পশুপ্রেমী মানুষেরা। র‌্যালির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হয়। র‌্যালিতে‌ অংশগ্রহণ করেন প্রকৃতিপ্রেমী মানসবন্ধু‌ মজুমদার সহ অন্যান্যরা। তিনি বলেন, বিশ্ব হাতি দিবস উদযাপন উপলক্ষে আগামী তিনদিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষদের নিয়ে আলোচনা সভা করার পাশাপাশি হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হবে।
Read More
নো সিকিউরিটি নো সার্ভিস এর দাবিতে বন্ধ কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ

নো সিকিউরিটি নো সার্ভিস এর দাবিতে বন্ধ কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ

কোচবিহার:- আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৃত্যুর ঘটনা পর নো সিকিউরিটি নো সার্ভিস এর দাবিতে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ বন্ধ করে দিল কোচবিহার মেডিকেল কলেজের ছাত্রীরা। আজ সকালে বহির্বিভাগ খোলা থাকলেও প্রায় সাড়ে দশটা নাগাদ সেই বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দূরদূরান্ত থেকে আসা বহু রোগী ডক্টর দেখাতে না পেরে তারা ভোগান্তির শিকার হয়।
Read More
আলিপুরদুয়ারে মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

আলিপুরদুয়ারে মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

আলিপুরদুয়ার:- অসম বাংলা সীমানায় আলুর ট্রাক চালকদের অবরোধে অচল  ইস্ট ওয়েস্ট করিডোর।কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে গাড়ির। কোনো গাড়িই  উত্তর পূর্বের রাজ্য গুলোতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে।মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিনরাজ্যে রপ্তানি বন্ধ। কিন্তু উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাবার পথে অসম বাংলা সীমানার বারোবিশার কাছে, বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিনরাজ্য থেকে আসা আলু বোঝাই গাড়ি আটকে রেখেছে জেলা প্রশাসন। কোনো গাড়ি তিন দিন কোনো গাড়ি পাঁচ দিন থেকে আটকে রয়েছে অসম সীমানার কাছে। ট্রাক চালকদের অভিযোগ কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়ি গুলো। তাদের আরো অভিযোগ ইতিমধ্যেই পচতে শুরু…
Read More
আগামী ১৪ই আগস্ট অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

আগামী ১৪ই আগস্ট অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

কোচবিহার:- আগামী ১৪ই আগস্ট অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোচবিহার মদনমোহন মন্দির এলাকা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের তরুণদের মধ্যে মধ্যে দেশের অখন্ডতা,সর্বভৌমত্ব এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার পাশাপাশি মদনমোহন মন্দির থেকে একটি পথসভার আয়োজন করা হবে বলে জানানো হয় সংগঠন পক্ষ থেকে।
Read More
আর জি করের ঘটনায় বিক্ষোভ আন্দোলনে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

আর জি করের ঘটনায় বিক্ষোভ আন্দোলনে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের পড়ুয়ারা

জলপাইগুড়ি:- আর জি করের ঘটনায় বিক্ষোভ আন্দোলনে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ডাক্তার পড়ুয়ারা। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল জলপাইগুড়ি মেডিকেল কলেজের ডাক্তার পড়ুয়ারা।কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের ছাত্রী মৌমিতা দেবনাথের রহস্যজনক মৃত্যুর ঘটনার ঢেউ আছড়ে পরলো উত্তরের মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যে। শনিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পড়ুয়া ডাক্তারদের পক্ষ এই ঘটনার তীব্র প্রতিবাদ করা হয় কলেজের হোস্টেলের ক্যাম্পাসে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ছাত্র সুপ্রদীপ নস্কর সহ অন্যান্য ডাক্তার পড়ুয়ারা বলেন, সরকারের কাছে একটাই দাবী এই নৃশংস ঘটনার পেছনে যে বা যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অবিলম্বে।
Read More
প্রস্তুতি শুরু ৫১৫ বছরের মনসা পুজোর মেলার

প্রস্তুতি শুরু ৫১৫ বছরের মনসা পুজোর মেলার

জলপাইগুড়ি:-  রাজবাড়ি মনসা মেলা ঘিরে এখন সাজ সাজ রব। আগামী ১৭ই আগস্ট রয়েছে রাজবাড়ীর মনসা পুজো। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ী চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।উল্লেখ্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ীর অতি প্রাচীন মনসা পুজো এই বছর ৫১৫ বছরে পদার্পণ করছে।বর্তমানে মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে! রঙের কাজ বাকী। এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে ২২শে আগস্ট পর্যন্ত। ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে পুজো।পুজোর দিনগুলিতে এখানে বিষহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বিষহরি গানের দল সামিল হন। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও আসাম থেকেও দোকান…
Read More
সুব্রত সংঘে খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু করা হল প্যান্ডেলের কাজ

সুব্রত সংঘে খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু করা হল প্যান্ডেলের কাজ

শিলিগুড়ি:- শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজো মন্ডপের মধ্যে একটি পূজো মন্ডপ হলো সুব্রত সংঘ।বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পূজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ "দৃষ্টিকোণ"। মূলত আমরা বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি আমরা। এমনি তাদের পুজো মণ্ডপ কে যেই দৃষ্টিকোণে আপনি দেখবেন সেই ভাবনায় খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় প্যান্ডেলকে। মেদিনীপুরের শিল্পী দ্বারা তৈরি হবে এবারে তাদের সমাজ বান্ধব সামগ্রী তৈরি করা এই পূজো মন্ডপ। ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস…
Read More