Sonakshi Sarkar

1854 Posts
শিলিগুড়িতে ‘মিশন সাহসী’, আত্মরক্ষার প্রশিক্ষণ পাবেন স্কুল-কলেজের ছাত্রীরা ! ১২ সাংগঠনিক জেলাকে নিয়ে বিশেষ উদ্যোগ ABVP-র

শিলিগুড়িতে ‘মিশন সাহসী’, আত্মরক্ষার প্রশিক্ষণ পাবেন স্কুল-কলেজের ছাত্রীরা ! ১২ সাংগঠনিক জেলাকে নিয়ে বিশেষ উদ্যোগ ABVP-র

নারী সুরক্ষা নিয়ে উদ্বেগের আবহে ছাত্রীদের আত্মরক্ষায় আত্মবিশ্বাসী করে তুলতে বিশেষ উদ্যোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP)। আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত শিলিগুড়ির শালবাড়িতে বনবাসী কল্যাণ আশ্রমে আয়োজিত হতে চলেছে ABVP-র উত্তরবঙ্গ প্রদেশের ‘মিশন সাহসী’ প্রশিক্ষক প্রশিক্ষণ বর্গ। এই প্রশিক্ষণের মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হবে। বৃহস্পতিবার ABVP-র উত্তরবঙ্গ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানানো হয়।ABVP-র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মিশন সাহসী’র মূল লক্ষ্য ছাত্রীদের আত্মরক্ষার কৌশলে প্রশিক্ষিত করে তোলা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার আত্মবিশ্বাস গড়ে তোলা। উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে ছাত্রীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রতিটি…
Read More
শান্তিপুরে প্রথমবার দ্বিভুজা শিবোদুর্গা! নিজের হাতেই ৮ ফুটের প্রতিমা গড়লেন অতনু বিশ্বাস

শান্তিপুরে প্রথমবার দ্বিভুজা শিবোদুর্গা! নিজের হাতেই ৮ ফুটের প্রতিমা গড়লেন অতনু বিশ্বাস

দশভূজা রূপ নয়, অসুর বধের রুদ্র মূর্তিও নয়—শান্তিপুরের এক গৃহত্তের বাড়িতে এবার মা দুর্গা অবতীর্ণ হলেন স্নিগ্ধ দ্বিভুজা শিবোদুর্গা রূপে! নদীয়া তথা শান্তিপুরে এই প্রথমবার এমন অনন্য রূপে পূজিত হচ্ছেন উমা। প্রায় ৮ ফুট উচ্চতার এই অপরূপ দেবী প্রতিমা কোনো কুমোরটুলি থেকে আসেনি, নিজের হাতেই পরম যত্নে গড়ে তুলেছেন শান্তিপুরের যুবক অতনু বিশ্বাস। শুনলে অবাক হলেও এমনই বিস্ময়কর দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। শারদোৎসবে চেনা রূপের বাইরে গিয়ে শান্তিপুরে এক অনন্য ও ঐতিহ্যবাহী ভাবনার সাক্ষী থাকলেন দর্শনার্থীরা। যেখানে দশহাতে অস্ত্র ধরে অসুর দলন নয়, শান্ত ও স্নেহময়ী রূপে শিবকে সাথে নিয়ে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। নদীয়া শান্তিপুরের বাসিন্দা অতনু বিশ্বাসের…
Read More
প্রবীণদের ঠাকুর দেখাতে বিধায়কের বিশেষ উদ্যোগ

প্রবীণদের ঠাকুর দেখাতে বিধায়কের বিশেষ উদ্যোগ

বাঙালির দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর মিলনের উৎসব। কিন্তু এই আলোর রোশনাই সবার জীবনে সমানভাবে পৌঁছায় না। অসুস্থতা, বার্ধক্য কিংবা শারীরিক অক্ষমতার কারণে বহু প্রবীণ মানুষ উৎসবের দিনগুলোতে ঘরের চার দেওয়ালেই বন্দি থাকেন। সেই অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মুখে হাসি ফোটাতে এক অনন্য মানবিক উদ্যোগ নিলেন মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। মেদিনীপুর বিধায়ক সেবা কার্যালয়ে এই বিশেষ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়কের মা গীতারানি গুছাইত। শারীরিক অসুস্থতা বা নিঃসঙ্গতা যেন কারও ঠাকুর দেখার পথে বাধা না হয়, সেই লক্ষ্যেই চতুর্থীর শুভ তিথি থেকে চালু হলো এই পরিষেবা। যাদের সন্তানরা কাজের সূত্রে দূরে থাকেন কিংবা যারা একা—তাদের নিরাপদে মণ্ডপে…
Read More
১০০ কেজি সোনা সাজিয়ে তোলা হলো শিলিগুড়ি সেন্টাল কলোনির মায়ের মূর্তি

১০০ কেজি সোনা সাজিয়ে তোলা হলো শিলিগুড়ি সেন্টাল কলোনির মায়ের মূর্তি

৬৪তম বর্ষে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির বিশেষ আয়োজন ১০০ কেজি সোনার সাজিয়ে তোলা হলো মায়ের মূর্তিকে। দুর্গা পুজোয় উত্তরবঙ্গের মানুষকে এ বছর তাদের উপহার। মঙ্গলবার তৃতীয়ার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়ের হাত দিয়ে উদ্বোধন হলো এই পুজো মন্ডপের। উদ্বোধনের আগেই মানুষের লম্বা লাইন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে গান গাইলেন সংসদ জয়ন্ত রায়। নিরাপত্তার বিষয় মাথায় রেখে একদিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী তৎপর রয়েছে তেমনি পুজো কমিটির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুরো পূজা মন্ডপটিকে সিসি ক্যামেরা নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো রকমের দুর্ঘটনা এড়াতে তৎপর রাজ্যের পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই শিলিগুড়ি সহ আশেপাশে সমস্ত জেলার মধ্যে এই…
Read More
দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুজোর আগে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুজোর আগে পুজোর সামগ্রী কেনা ও বিরিয়ানি খাওয়া নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের একাধিক পোস্টার পড়লো শিলিগুড়িতে।সেই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে পুজোর সামগ্রী হিন্দু দোকান থেকে কেনাকাটা করার আহ্বান জানানোর পাশাপাশি বিরিয়ানি খাওয়াতে নিষেধাজ্ঞা নয়, বরং হিন্দু দোকান থেকে বিরিয়ানি খাওয়ার বার্তা দেওয়া হয়।পোস্টারে দেশের অর্থ বাঁচানো এবং ধর্মীয় ঐতিহ্য সুরক্ষিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষের বাড়ি থেকে কিছুটা দূরে তরুণ তীর্থ মাঠের সামনে লাগানো হয়েছে এই পোস্টার।পুজোর আগে শহরে এই ধরণের পোস্টার পড়তেই শোরগোল শুরু হয়েছে।
Read More
চ্যামিন্ডা ভাসের উপস্থিতিতে ৪২তম বাঘাযতীন রোড রেস, অংশ নিলেন প্রায় ১৫০০ প্রতিযোগী

চ্যামিন্ডা ভাসের উপস্থিতিতে ৪২তম বাঘাযতীন রোড রেস, অংশ নিলেন প্রায় ১৫০০ প্রতিযোগী

আন্তর্জাতিক ক্রিকেটার ও শ্রীলঙ্কার প্রাক্তন জাতীয় দলের পেস বোলার চ্যামিন্ডা ভাসের উপস্থিতিতে অনুষ্ঠিত হল ৪২তম বাঘাযতীন রোড রেস। এই প্রতিযোগিতায় প্রায় ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এবছর স্কুল পড়ুয়াদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় ২ কিলোমিটার দৌড়ের। তাতে শতাধিক খুদে প্রতিযোগী অংশ নেয়। রেস শুরুর আগে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সংগীতের তালে তালে শরীরচর্চার আয়োজন করা হয়। এরপর হাসমিচক থেকে পতাকা নেড়ে রেসের সূচনা করেন শ্রীলঙ্কার প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার চ্যামিন্ডা ভাস, রাজ্যের পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেস শেষ হয় বাঘাযতীন ক্লাব প্রাঙ্গণে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পর্যটনমন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান,…
Read More
ফুলেশ্বরী রেলগেট বন্ধ নিয়ে ক্ষোভ, পুনরায় চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি অশোক ভট্টাচার্যের

ফুলেশ্বরী রেলগেট বন্ধ নিয়ে ক্ষোভ, পুনরায় চালুর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি অশোক ভট্টাচার্যের

ফুলেশ্বরী সংলগ্ন ২৪ নম্বর ওয়ার্ডের রেলগেট বন্ধ করা নিয়ে সরব হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিধায়ক ও মন্ত্রী অশোক ভট্টাচার্য। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে রেলের বিরুদ্ধে নিয়ম না মেনে গভীর রাতে রেলগেট বন্ধ করার অভিযোগ তোলেন তিনি। এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, ডিআরএম কাটিহার এবং জেলাশাসককে চিঠি দেওয়ার কথা জানান তিনি। অশোক ভট্টাচার্যের অভিযোগ, রেলগেট বন্ধ করার আগে প্রয়োজনীয় নির্দেশিকা মানা হয়নি। তাঁর দাবি, রেলগেট বন্ধের আগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ, জনসাধারণকে নোটিশ দেওয়া, ৩০ দিনের সময়সীমা নির্ধারণ এবং সাধারণ মানুষের মতামত ও আপত্তি গ্রহণের মতো প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি রাজ্য সরকার, জেলাশাসক ও পুরনিগমের…
Read More
শতবর্ষে মিত্র সম্মিলনীর দুর্গাপুজো, ঐতিহ্যের সঙ্গে বিশেষ আয়োজন

শতবর্ষে মিত্র সম্মিলনীর দুর্গাপুজো, ঐতিহ্যের সঙ্গে বিশেষ আয়োজন

শতবর্ষে পা দিয়েছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনীর দুর্গাপুজো। ঐতিহাসিক এই পুজোকে ঘিরে এবছর বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েছে পুজো কমিটি। দুর্গাপুজোর বিভিন্ন আয়োজন, শতবর্ষের ইতিহাস এবং এবারের বিশেষ কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন উদ্যোক্তারা। মিত্র সম্মিলনীর সঙ্গে শিলিগুড়ির সাংস্কৃতিক ইতিহাস দীর্ঘদিনের। ক্লাবটির পথচলা শুরু হয় বিংশ শতাব্দীর গোড়ায় এবং পরবর্তীতে এখানকার দুর্গোৎসব শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিতি পায়। বিভিন্ন সময়ে এই পুজোর সঙ্গে শিলিগুড়ির নাট্য ও সাংস্কৃতিক চর্চারও গভীর সম্পর্ক তৈরি হয়েছে। এবারের পুজো ১০০তম বর্ষে পৌঁছনোয় পুরনো ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি বিশেষ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানান। পুজোর সাবেকিয়ানা, নিয়ম-রীতি এবং দীর্ঘদিনের ঐতিহ্যকে সামনে রেখেই…
Read More
সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার এক

সীমান্তে পাচারের আগেই নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার এক

গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতেই মুর্শিদাবাদের ভগবানগোলা থানার খানকা মাঠ এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ আর সেই অভিধানেই বাইকে ঘোরাঘুরি করার সময় সন্দেহভাজন অবস্থায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে থাকা প্রায় ৪৩০ বোতল ফেনসিডিল আর তারপরেই গ্রেফতার করে তাকে পুলিশ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে ওই ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ফেনসিডিল নিয়ে ঘোরাঘুরি করছিল পুলিশ সূত্রে জানা যায় দৃত ওই ব্যক্তির নাম সুমন শেখ তার বাড়ি ভগবানগোলা থানার চর লবণগোলা এলাকায় আর তারপরেই তাকে গ্রেফতার করে পুলিশ আজ অর্থাৎ বুধবার 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে  লালবাগ মহাকুমা আদালতে পাঠাই ভগবানগোলা থানার…
Read More
নদিয়ায় ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

নদিয়ায় ‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন

নদিয়ায়‘ডেলিভারি-ইন-মিনিটস’ পরিষেবা অ্যামাজন নাও চালু করলো অ্যামাজন। ফল-সবজি, দুধ, পাউরুটি, মুদিখানার সামগ্রী, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার, ফ্যাশন ও বিউটি পণ্য, ছোট যন্ত্রপাতি এবং হোম-কিচেনের সামগ্রী-সহ হাজার হাজার প্রয়োজনীয় পণ্য কয়েক মিনিটে ডেলিভারি পাবেন গ্রাহকরা। নদিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি প্রিমিয়াম চকোলেট, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্যের চাহিদাও বাড়ছে। অ্যামাজন-এর নিত্যদিনের প্রয়োজনীয় বিভাগের শ্রীকান্ত শ্রী রাম জানান, ভারতে অ্যামাজন নাও-এর বার্ষিকীকৃত মোট বিক্রি ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং চালুর পর থেকে প্রতি ত্রৈমাসিকে অর্ডার দ্বিগুণ হয়েছে। বর্তমানে ৬০টিরও বেশি শহরে ৭৫০টির বেশি মাইক্রো-ফুলফিলমেন্ট ও আরবান ফুলফিলমেন্ট সেন্টারের মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। দীপাবলির মধ্যে ১০০টি শহরে পৌঁছনোর লক্ষ্য রয়েছে। এদিকে, ৮ অক্টোবর…
Read More
সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড় থেকে রাজধানীর হৃদয়ে—জাতীয় একতা সফরে মামরিংয়ের পড়ুয়ার

সিকিমের পাহাড়ি এলাকার পড়ুয়াদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যের সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিশক্তি কোর্পস। পূর্ব সিকিমের মামরিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় ন্যাশনাল ইন্টিগ্রেশন ট্যুর ২০২৬। এই সফরের মাধ্যমে পাহাড়ি এলাকার পড়ুয়ারা পৌঁছে যায় দেশের রাজধানী দিল্লি-এনসিআরে। সফরকালে পড়ুয়াদের জন্য ছিল একাধিক গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক কর্মসূচি। দেশের মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান পড়ুয়ারা। পাশাপাশি দিল্লির বিভিন্ন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন তাঁরা।শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যকে কাছ থেকে জানার সুযোগ পায় মামরিংয়ের পড়ুয়ারা। ভারতের বিভিন্ন…
Read More
বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

বাংলাদেশে পাচারের আগেই নদিয়ার সীমান্তে উদ্ধার হল রুপোর গহনা

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে ৩ কেজি ৬৪৭ গ্রাম রুপোর গহনা উদ্ধার করল বিএসএফ। নদিয়ার মহাখোলা সীমান্তে ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা পাচার হওয়া অবৈধ রূপ ও উদ্ধার করে।  সূত্রের খবর,তারকাটার এপার থেকে বাংলাদেশে পাচারের আগেই ধরা পড়লো এত সংখ্যক রুপোর গহনা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম মহাখোলা যেখানে কর্মরত সীমান্তরক্ষীরা শুক্রবার সন্ধ্যায় টহলদারি করছিল। হঠাৎই বিএসএফের নজর আসে কিছু দুষ্কৃতী তারকাটার এপার থেকে কিছু ছোড়ার চেষ্টা করছে বাংলাদেশের দিকে । তখনই তাদের পিছু ধাওয়া করে বিএসএফ। সেই সময় গহনার ব্যাগ ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগ খুলতেই মেলে প্রচুর সংখ্যক রুপোর গহনা। রুপোর আংটি,চেইন বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা…
Read More
মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়ায় বড়সড় চুরির রহস্যভেদ ! সাদা পোশাকের পুলিশের জালে রং মিস্ত্রি, উদ্ধার মূল্যবান রুপোর মূর্তি

মাটিগাড়া থানা এলাকার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফের একটি বড়সড় চুরির ঘটনার রহস্যভেদ হলো। গত ২৯শে সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাড়ি থেকে একটি মূল্যবান রুপোর গণেশ ঠাকুরের মূর্তি সহ পুজোর ঘরের বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়। বাড়ির মালিকের সন্দেহ গিয়ে পড়ে তাঁদেরই এক রং মিস্ত্রির ওপর, যে কিছুদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ করেছিল। সেই সময় চুরির ঘটনা ঘটে। যদিও সেই সময় কোনো প্রমাণ না থাকায় তাঁরা কিছু করতে পারেননি। এরপর সম্প্রতি ফের ওই মিস্ত্রির মাধ্যমেই বাড়ির কিছু অংশের রঙের কাজ করানো হয়, আর ফের …
Read More
তিন কিলোমিটার পথের অপেক্ষা শেষ, এবার ডাহুয়া গ্রামে আসছেন মা দুর্গা

তিন কিলোমিটার পথের অপেক্ষা শেষ, এবার ডাহুয়া গ্রামে আসছেন মা দুর্গা

দুর্গাপুজো এলেই এতদিন তিন কিলোমিটার পথ পেরিয়ে অন্য গ্রামে যেতে হত ডাহুয়ার বাসিন্দাদের। কারও হাতে থাকত ছোট্ট সন্তান, কারও সঙ্গে বয়স্ক বাবা-মা। পুজোর আনন্দ ছিল, কিন্তু নিজের গ্রামে মণ্ডপে দাঁড়িয়ে ঢাকের বাদ্য শোনার সুযোগ ছিল না। এবার সেই আক্ষেপ মিটতে চলেছে। প্রথমবারের জন্য ডাহুয়া গ্রামেই বসতে চলেছে দুর্গাপুজোর আসর। মঙ্গলবার দুপুরে হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ডাহুয়া গ্রামে ডাহুয়া সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল পুজোর প্রস্তুতি। খুঁটি পুজো ঘিরে এদিন সকাল থেকেই গ্রামে ছিল উৎসবের আমেজ। পুজোকে ঘিরে গ্রামের ছোট থেকে বড়—সবার মধ্যেই দেখা যায় উচ্ছ্বাস। স্থানীয়দের কথায়, এতদিন দুর্গাপুজো মানেই ছিল গ্রামের বাইরে যাওয়া। প্রায় তিন…
Read More